20/03/2026
একবার বাড়ি ফিরব না ভেবে স্থির করলাম, খুব করে সিদ্ধান্ত নিলাম এবার ঈদে ব্যস্ততার মাঝে ঠেকে থাকা শহরের কোলাহলহীন সৌন্দর্য উপভোগ করব৷ তাই, অগ্রীম কোন টিকিট না কেটে, যেহেতু আমি আর আমার বউ থাকি তাই সেই টাকায় সেমাই, লাচ্ছা, চিনিসহ সব ধরনের খাবারের আইটেমগুলো কিনলাম।
দুজনে সন্ধার পর থেকে সারাদিনের কাজ শেষ করে সোশাল মিডিয়া স্ক্রোল করি আর যাত্রা পথে বিভিন্ন দুর্ভোগ দেখি আর মোজা করি।
হঠাৎ গ্রামের এক বন্ধু বলল, মামা আমি তো ছুটিতে বাসায় আসছি তুমি কবে আসবা....
তাকে খুব সরলভাবে উত্তর দিলাম যে, এবার আমরা দুজন আর যাচ্ছি না। কিছুক্ষণ পরে বউয়ের এক বোন ফোন দিল, যে সে কবে যাবে।
তারপর থেকে দুজনের মনে আর সেই খুশিটা আগের মত থাকল না।
তারপরও দুজন দুজন কে বুঝতে দিচ্ছি না। সেদিন রোজার ২৯, ইফতার দুজন একটু রিক্সা নিয়ে ঘুড়ে তারাবি পরব, কারন ইদের চাঁদ ওঠেনি। আমরা রিক্সা ঘুরলেও কেও কোন কথা বলছি না।
নিরবতা ভেঙে আমিই প্রথমে শুরু করলাম কিভাবে ইদের দিন সব বন্ধুদের সাথে দেখা হয়, ছোট বেলার গল্প, বিভিন্ন সময়ের আলোচনা করি।...
এবার বউ বলে উঠল, আচ্ছা একন যদি আমরা টিকিট কাটতে চাই বাসের তাহলে পাব না?
আমি বললাম পাব হয়ত কারন সবাই তো চলেই গেছে প্রায়। এবার বউ বলল আমরা পরের ইদ শহরে করব চল গ্রামে যাই।
যেই কথা সেইকাজ সঙ্গে সঙ্গে রিক্সা ঘুড়িয়ে কাউন্টারে গেলাম, টিকিট কেটো বাসায় গিয়ে রেডি হয়ে, ব্যাগ নিয়ে বের হলাম।
তারপর বের হওয়ার আগ মুহুর্তে দুজন দু'জনের দিকে তাকালাম আর হাসতে লাগলাম...