23/08/2026
গতকাল ২২ আগস্ট, ২০২৬ তারিখে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (মোহাম্মদপুর থানা) আয়োজিত মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে আমাদের শিক্ষার্থীদের গৌরবময় উপস্থিতি ও অসামান্য সাফল্য গ্ৰীনল্যান্ড রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ পরিবারকে এক অনন্য মর্যাদায় ভূষিত করেছে। মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং সম্মানিত শিক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে দীপ্তিময় এই মঞ্চে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের যে মেধার বিকাশ ঘটেছে, তার মূল কারিগর ও পথপ্রদর্শক আমাদের শ্রদ্ধেয় ও নিবেদিতপ্রাণ শিক্ষক মণ্ডলী। শ্রেণিকক্ষের চার দেয়ালের বাইরেও শিক্ষার্থীদের সম্ভাবনাকে জাগিয়ে তুলতে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, স্নেহময় দিকনির্দেশনা এবং প্রতিটি মেধার যথাযথ মূল্যায়নই আজ এই গৌরব এনে দিয়েছে; তাই এই অনাবিল সাফল্যের সিংহভাগ কৃতিত্ব আমাদের আলোকবর্তিকা রূপী শিক্ষকদের। শিক্ষার মূল উদ্দেশ্যই হলো একটি জ্ঞানদীপ্ত প্রজন্ম গড়ে তোলা, আর সেই মহৎ লক্ষ্যেই আমাদের শিক্ষকরা দিনরাত কাজ করে যাচ্ছেন। আয়োজক সংগঠনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি যে—জ্ঞান, নৈতিকতা ও মেধার এই অগ্রযাত্রাকে সচল রাখতে আমাদের দূরদর্শী শিক্ষক সমাজ, উদীয়মান শিক্ষার্থী এবং সচেতন অভিভাবকরা আগামী দিনেও প্রতিটি কল্যাণমুখী উদ্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বোচ্চ ভূমিকা রাখতে সদা প্রস্তুত থাকবে, ইনশাআল্লাহ।
10/08/2026
পরীক্ষার জিপিএ-৫ বা ‘এ প্লাস’ পাওয়ার চেয়ে জীবনের খাতায় ভালো মানুষ বা ‘এ প্লাস মানুষ’ হওয়া অনেক বেশি বড় ও দামি কথা। যারা জিপিএ-৫ পেয়েছো এবং যারা পাওনি—সবার জন্যই রইল অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
19/07/2026
নোটিশ
তারিখ: ১৯ জুলাই, ২০২৬
বিষয়: ২০ জুলাই, ২০২৬ তারিখে শ্রেণি কার্যক্রম বন্ধ প্রসঙ্গে।
এতদ্বারা শিক্ষার্থী ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে, আজ দিবাগত রাতে বিশ্ব ফুটবলের সমাপনী অনুষ্ঠান ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। গভীর রাত পর্যন্ত খেলা চলায় শিক্ষার্থীদের ক্লান্তি বিবেচনা করে আগামীকাল ২০ জুলাই, ২০২৬ (সোমবার) বিদ্যালয়ের যাবতীয় পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২১ জুলাই, ২০২৬ (মঙ্গলবার) থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সকল শ্রেণি কার্যক্রম যথানিয়মে পুনরায় চালু হবে।
— স্কুল কর্তৃপক্ষ
13/07/2026
অতিবৃষ্টি, ভয়াবহ জলাবদ্ধতা ও হাঁটু থেকে কোমর সমান পানি মাড়িয়ে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার তীব্র ভোগান্তি এবং কর্তৃপক্ষের পরীক্ষা না পেছানোর অনড় সিদ্ধান্ত নিয়ে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ পেয়েছে। ভিজা কাপড়ে বা বিকল্প উপায়ে কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়ার এই দৃশ্য শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে !
06/07/2026
অপ্রাপ্তি নিয়ে অসন্তুষ্ট না থেকে প্রাপ্তি নিয়ে শুকরিয়া আদায়ের মাঝেই জীবনের সুখ ও স্বার্থকতা নিহিত !
02/07/2026
আসসালামু আলাইকুম।
সম্মানিত অভিভাবকবৃন্দ,
একটি সুস্থ, সুন্দর ও আধুনিক শিক্ষণ পরিবেশই পারে আমাদের শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে। প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত আমাদের প্রতিটি অনলাইন গ্রুপ (হোয়াটসঅ্যাপ) সক্রিয় করার মূল উদ্দেশ্যই হলো—শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি এবং বিদ্যালয়ের জরুরি তথ্যসমূহ দ্রুত ও সহজে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
এই মহৎ উদ্দেশ্যকে সফল করতে আমাদের কিছু বিষয়ে সচেতন হওয়া জরুরি। আমাদের বিশেষ অনুরোধ, এই গ্রুপগুলোতে শুধুমাত্র পড়াশোনা ও বিদ্যালয় সংক্রান্ত বিষয় নিয়েই আমরা আলোচনা সীমাবদ্ধ রাখি। যেকোনো ধরনের ব্যক্তিগত বার্তা, লিংক শেয়ার করা থেকে বিরত থেকে গ্রুপের শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করুন।
আমাদের সন্তানদের সুন্দর আগামী বিনির্মাণে বিদ্যালয় ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টা সবচেয়ে বড় শক্তি।
আমরা বিশ্বাস করি, আপনাদের সচেতনতা ও সার্বিক সহযোগিতা আমাদের এই সুন্দর পথচলাকে আরও সার্থক করে তুলবে।
ধন্যবাদান্তে,
— বিদ্যালয় কর্তৃপক্ষ।