24/06/2026
সেশন ২৫৮
ব্যাচ ৩৪
ব্যবসায় অনেক লস করেছেন বা জীবনে কোন কাজে হেরে গেছেন – এখন কি করবেন?
জীবনে এমন অনেক ঘটনা ঘটে, যা অনেক সময় নিজের নিয়ন্ত্রনে থাকে না। এই রকম কিছু বিষয় আমরা রিস্ক ম্যানেজমেন্ট সেশনে আলাপ করেছি।
ব্যবসায় অনেক লস করেছেন বা জীবনে কোন কাজে বা প্রেমে হেরে গেছেন – এখন কি করবেন? এসব ক্ষেত্রে অনেক সময় মেন্টাল ব্রেক ডাউন হয়, কেউ কেউ আত্মহত্যারও সিদ্ধান্ত নেন – এটা মারাত্মক ভুল।
ভয়াবহ বিপর্যয় থেকে বা শুন্য থেকে বা মাইনাস পজিশন থেকেও আবার ঘুরে দাঁড়িয়েছেন এই রকম হাজারো লাখো উধারন আমাদের সমাজে আছে। চাইলে আপনিও আবার ঘুরে দাঁড়াতে পারবেন যে কোন পরিস্থিতি থেকে।
এমনও তো হতে পারে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে এসে পরবর্তী ৪-৫ বছরে এমন কিছু করে ঘুরে দাঁড়ালেন – তখন সবাই আপনার বাহবা দিবে, আপনি হয়ে যাবেন “ঘুরে দাঁড়ানোর” উধারন।
সবার আগে দরকার কি কি ভুলের কারণে জীবনে এমন বিপর্যয় এসেছে – তার একটা তালিকা করা এবং ভবিষ্যতের জন্য শিক্ষা নেয়া যাতে একই ভুল আবার না হয়।
নানান রকমের ভুল সিদ্ধান্তের কারণে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে, যেমন ঃ
১। ভুল প্রোজেক্টে ইনভেস্ট করা,
২। ভুল মানুষকে পার্টনার করা,
৩। মার্কেট রিসার্চ না করে ব্যবসা শুরু করা,
৪। ভুল প্রোডাক্ট নির্বাচন,
৫। মূলধনের অভাব,
৬। ভুল মানুষের প্রেমে পড়া,
৭। ভুল শেয়ারে বিনিয়োগ করা,
৮। অসৎ পন্থা অবলম্বন করা
৯। কাউকে টাকা ধার দেয়া, টাকা ধার দিলে সেটা ভুল হবেই
১০। প্রাকৃতিক কোন দুর্যোগ বা বিপর্যয় ইত্যাদি।
অনেক চালু ব্যবসা, শুধুমাত্র ইগোর কারণে বন্ধ হয়ে যেতে দেখেছি। ব্যবসায় ইগোটা বাদ দিতে হবে, কৌশলী হতে হবে, দরকার জিদ।
এমন কিছু বিপর্যয় আছে যেখানে আপনার কোন নিয়ন্ত্রণ নেই, যেমন ঃ বন্যায় ঘর বাড়ি তলিয়ে যাওয়া, ব্যাপক ফসল নষ্ট হওয়া, কোন স্থাপনায় বা কারখানায় আগুন লাগা ইত্যাদি। বিপর্যয়ের পর গৃহহীন মানুষ গুলো আবার নতুন করে স্বপ্ন দেখে, আবার শুরু করে।
কোন ব্যবসায়ে লস করলে ২ টা ঘটনা ঘটে ঃ
১। শুধু ব্যবসার টাকাটা লস করেছেন এবং আপনার কোন ঋণ নাই - এই ক্ষেত্রে আপনার এতদিনের অভিজ্ঞতা, নেটওয়ার্ক, সুস্থ শরীর, মেধা ও দক্ষতা দিয়ে আবার শুরু করেন। কোন কাজটা ভালো পারেন তা দিয়ে শুরু করেন।
২। ব্যবসার টাকাটা তো লস করেছেনই, আবার বেশ কিছু ঋণ হয়ে গেছে – এই ক্ষেত্রে আপনার যদি কোন স্বর্ণ, জমি বা কোন সম্পদ থাকে মায়া ত্যাগ করে আগে লোণ শোধ করে দিয়ে আগে “জিরো” তে আসেন – তারপর আবার শুরু করেন। কারণ ২ টা টেনশন একসাথে নেয়া যায় না, একে তো লস আবার পাওনাদারের টাকার চাপের টেনশন। অথবা বিক্রি না করে পাওনাদেকে এডভান্স ডেটে চেক দিয়ে বুঝিয়ে কিছু সময় নিয়ে নিন। একদিন আবার আবার জমি হবে, স্বর্ণ হবে, আরও বেশী হবে।
ব্যবসায় বা কোন কাজে হেরে যাওয়া মানে সব শেষ হয়ে যাওয়া নয়, বরং আবার শুরু না করা মানে শেষ হয়ে যাওয়া। পরে গেলে আবার উঠে দাঁড়াতে হবে এবং প্রস্তুতি ও সংকল্প নিয়ে আবার শুরু করতে হবে।
একদিন আপনার গল্প হবে মায়ের বা বউয়ের স্বর্ণ বিক্রি করে আপনি আবার ঘুরে দাঁড়িয়েছেন।
- ইকবাল বাহার
#স্বপ্নদেখুন_সাহসকরুন_শুরুকরুন_লেগেথাকুন
#উদ্যোক্তা
#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন
24/06/2026
যাদের সাথে আপনি প্রতিদিন মিশবেন, কথা বলবেন এবং সময় কাটাবেন - আপনি তাঁদের মতই একজন হবেন...
24/06/2026
সেশান ১৫৮
ব্যাচ ৩৪
যাদের সাথে আপনি প্রতিদিন মিশবেন, কথা বলবেন এবং সময় কাটাবেন - আপনি তাঁদের মতই একজন হবেন।
জীবনে ভালোমানুষ হবার জন্য, সফল হবার জন্য ও ভালো থাকার জন্য এবং অন্য দিকে নষ্ট ও ধ্বংস হবার জন্য - আপনার মেলা মেশার সার্কেল খুব গুরুত্বপূর্ণ। বলা হয় আপনি হচ্ছেন, “আপনার মেলা মেশার সার্কেলের এভারেজ”।
আপনি প্রতিদিন কার সাথে চলেন, বেশী কথা বলেন, আড্ডা দেন ও সময় কাটান – তাঁর বা তাঁদের আচরণ, মূল্যবোধ, ব্যক্তিত্ব ও চিন্তা ভাবনা আপনাকে প্রভাবিত করবে এবং আপনি তাই করবেন ও তাইই হবেন যা আপনি তাঁদের মাঝে দেখবেন।
আপনি যদি যারা নেশা করে, মেয়েদের ইভ টিজিং করে, অস্ত্র নিয়ে মাস্তানি বা সন্ত্রাস করে, নেগেটিভিটি চর্চা করে তাঁদের সাথে মেলা মেশা ও চলা ফেরা করেন – আপনি তাঁদের মতই হতে চাইবেন এবং আস্তে আস্তে হয়ে যাবেন।
সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ!
অন্যদিকে আপনি যদি যারা পজিটিভ মানুষ, সফল ও সার্থক মানুষ, ক্যারিয়ার সচেতন মানুষ, সৎ উদ্যোক্তা, দক্ষ মানুষ, সুখী মানুষ ও মানবিক মানুষদের সাথে মেলা মেশা ও চলা ফেরা করেন, বড় বড় ও সফল মানুষদের জীবনী পড়েন - আপনি তাঁদের মতই হতে চাইবেন।
হয়তো একদিন তাঁদেরকেও ছাড়িয়ে যাবেন।
#সাধারণ_থেকে_অসাধারণ_হয়ে_উঠার_চর্চা
#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন
24/06/2026
সেশন ৫৮...
৩৪ তম ব্যাচ
আপনার মন খারাপ কিভাবে দূর করবেন?
আপনার মন খারাপ?
হতেই পারে। প্রতিটা দিন মন ভালো থাকবে এমনটা অসম্ভব এবং অবাস্তব। কিন্তু মন খারাপটা সংক্রামক ব্যাধির মতো। একবার হলে তা আমরা পুষতে পছন্দ করি মনের অজান্তে, দূর করতে চাই না।
আমাদের মন খারাপ কেন হয়? আমরা আমাদের মতো সব কিছু পেতে চাই ও দেখতে চাই – না পেলেই আমাদের মন খারাপ হয়ে যায়...
আমরা কত ছোট খাটো বিষয়ে মন খারাপ করি, হতাশ হই, বিষণ্ণতায় ভুগি, তুচ্ছ সব বিষয় পাওয়া না পাওয়ার হিসেব করি, কে পাত্তা দিলো না এটা নিয়েও কেউ কেউ মন খারাপ করে।
ছুটি বাড়ানোর মত মন খারাপের দিনও বাড়তে থাকে। আমরা মন খারাপ দাম দিয়ে কিনতেও পছন্দ করি। অকারণে ও সামান্য কারণেও মন খারাপ হয় আমাদের।
আচ্ছা মন খারাপ হলে কি কেউ আপনাকে টাকা দেয় বা মিষ্টি খাওয়ায়? তাহলে অকারণে বা ছোট ছোট বিষয়ে মন খারাপ করেও তো কোন লাভ নেই...
মন খারাপ হলে যেটা করতে হবে, মন খারাপের ডিউরেসানটা কমাতে হবে।
মন খারাপ হলে নিজেকে কয়েকটা প্রশ্ন করবেনঃ
- আমার কেন মন খারাপ?
- কারণটা কি?
- কার জন্য মন খারাপ?
- তার গুরুত্ব আমার জীবনে কতটুকু?
এইখানেই কিন্তু ৫০% মন খারাপের ফুল স্টপ দেয়া যায়।
তারপর আরও কিছু প্রশ্ন নিজে করতে পারেনধার
- এই মন খারাপের জন্য আমি কত টুকু দায়ী?
- মন খারাপ হলে শরীরও খারাপ করতে পারে, আমি কি এটা হতে দিব?
- মন খারাপ হলে কোন কাজ করা যায় না, আমি কি ১টি দিন হারাবো?
- মন ভালো করার জন্য কি কি করা যেতে পারে? সিদ্ধান্তটা কে নিবে? আপনি।
- জীবনের সব চেয়ে খারাপ সময়/দিনটার সাথে তুলনা করুন।
বিষয়টা যদি এর চেয়েও ভয়াবহ হয়, কয়েক দিন মন খারাপ করে থাকাই ভাল।
আপনার জীবনে তেমন গুরুত্ব বহন করে না, তাদের কারণে মন খারাপ হলে তাদের থেকে দূরে থাকুন। কারণ সে আপনার জীবনে কোন স্মাইল দিতে পারবে না।
প্রিয় কোন গান শুনুন, মজার কোন সিনেমা বা নাটক দেখুন বা বই পড়ুন বা বেড়াতে যান। আপনার সবচেয়ে প্রিয় বন্ধু সাথে কথা বলুন বা সময় কাটান এবং নামাজ/প্রার্থনা করুন। নামাজ পড়লে এমনিতেই মন ভালো হয়ে যায়।
আপনার অপরিচিত কারো কোন একটা উপকার করুন (একটা গরীব বৃদ্ধ বা শিশুকে বাসায় এনে নিজের টেবিলে খাওয়ালেন বা কোন উপহার দিলেন যা সে আজ পাবার কথা কল্পনাও করেনি, তার মুখের হাসি ও খুশি দেখে, আপনার মন ভালো হয়ে যাবে ।
মন খারাপ হলে আশেপাশে কোন হাসপাতাল থেকে ঘুরে আসবেন – দেখে আসবেন একটু সুস্থ থাকার জন্য তাঁরা কতটা ছটফট করছে...অথচ আমরা সুস্থ আছি, আমাদের শরীরের সব গুলো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে - এর চেয়ে বড় মন ভালো করার মতো বিষয় আর কিছু হতে পারেনা।
তবে না পাওয়ার জন্য আজকের দিনটিই শেষ দিন নয়...
জীবনে হতাশা আসবে এটাই স্বাভাবিক! ক্যারিয়ারে হতাশা, পরীক্ষার রেজাল্টে হতাশা, বিজনেসে হতাশা, প্রেমে হতাশা, সংসারে হতাশা থাকবেই।
কিন্তু আপনি হতাশ থাকবেন, না নাকি কেন হতাশ হলেন তার কারণ বের করে, ওটা নিয়ে কাজ করে বা শিক্ষা নিয়ে হতাশা থেকে দ্রুত বের হয়ে আসবেন – এটা আপনার সিদ্ধান্ত।
আমিও কখনো কখনো কোন কোন ব্যাপারে হতাশ হই, কিন্তু আমাকে কখনো দেখেছেন হতাশা নিয়ে বা কোন নেগেটিভিটি নিয়ে কখনো কোন পোস্ট দিতে বা কথা বলতে। না, এটা আমি করি না, এটা আমাকে হতাশ না হতে বা হতাশা থেকে বের হয়ে আসতে সাহায্য করে।
এগিয়ে যেতে হলে আপনার মনটা ভালো থাকা খুবই জরুরী, না হয় কাজের গতি কমে যাবে।
আজকের জন্য ভালো থাকুন, আগামীকালটা আরও ভালো যাবে।
#উদ্যোক্তা
#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন