Madrasha Abrarul Ulum Hasnabad

Madrasha Abrarul Ulum Hasnabad একটি আন্তর্জাতিক মানের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান...

ইক্বরা টিভি। সরাসরি ফোনালাপের অনুষ্ঠান চলছে। উপস্থাপনায় আছেন শায়খ আব্দুল্লাহ শাহাদাত। এক মহিলা কল করলো।-আসসালামু আলাইকুম...
09/07/2025

ইক্বরা টিভি। সরাসরি ফোনালাপের অনুষ্ঠান চলছে। উপস্থাপনায় আছেন শায়খ আব্দুল্লাহ শাহাদাত। এক মহিলা কল করলো।

-আসসালামু আলাইকুম।
-ওয়া 'আলাইকুমুস সালাম।
-শায়খ! আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ তা'আলা কি আমাকে ক্ষমা করবেন?
-কেনো ক্ষমা করবেন না, অবশ্যই ক্ষমা করবেন। নিশ্চই তিনি অতি ক্ষমাশীল অতি দয়ালু।
আল্লাহ তায়ালা বলেছেন, (আপনি বলে দিন, হে আমার বান্দারা! যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো! আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, অসীম দয়ালু(যুমারঃ ৫৩)।

- কিন্তু আমার গুনাহটা অনেক বড় আর গুরুতর। আল্লাহ কিছুতেই আমাকে ক্ষমা করবেন না।

- না বোন! আপনি এমনটা ভাববেন না। আল্লাহ তা'আলা বলেছেন,
(নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না। এছাড়া আর (সব) পাপ তিনি যাক ইচ্ছা ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে ঘোরতর ভ্রান্তিতে পতিত হয়। (নিসাঃ১১৬)

-আমি সাত-সাতবার হজ করেছি। কিন্তু এ পর্যন্ত একবারও কা'বাঘর নিজ চোখে দেখতে পাইনি।

শায়খঃ ইয়াল্লাহ! ইয়া রাব!

মহিলাঃ আমি হেরেমে প্রবেশ করার পর তাওয়াফ কারীদেরকে দেখি, কিন্তু কা'বাঘর দেখতে পাই না। এমনকি একজন আমার হাত ধরে কা'বা শরী ছুঁইয়েও দেখিয়েছি। আমি হাত দিয়ে কা'বা ধরতে পেরেছি। কিন্তু কা'বা আমার সামনে দৃশ্যমান হয়নি।

শায়খঃ তাহলে তো দেখা যাচ্ছে আপনার পাপটা সত্যিই গুরুতর। বলুনতো কি এমন পাপ করেছেন? নিশ্চিত হয়ে বলুন, যাতে আমার বুঝতে সুবিধা হয়।

মহিলাঃ আমি অশ্লীল কাজে লিপ্ত ছিলাম। বিয়ের পরও অনেকবার হয়েছে। আমি ঠিক বলতে পারছি না, কোন পাপের কারনে আমার এই অবস্থা হয়েছে।

শায়খঃ অসম্ভব! এটা ছাড়াও অন্য কোনো পাপ আছে। শুধু অশ্লীলতার জন্য এমনটা ঘটতে পারে না। আপনি ভেঙে বলুন। আপনি কী করেছেন?

মহিলাঃ সত্যি কথা বলতে কি, আমি একজন নার্স। আমার গোপনে সম্পর্ক ছিলো একদল ব্ল্যাকম্যাজিক (কালোজাদু) চর্চাকারীদের সাথে। তারা নানাভাবে জাদুচর্চা করতো। তারা শবসাধনা করতো।

জাদুকরের শিখিয়ে দেয়া নিয়মানুযায়ী, হাসপাতালের হিমাগারে চুরি করে প্রবেশ করতাম। শবগুলো মুখে 'বিশেষ কাজ" করে মুখগুলো সেলাই করে দিতাম। শবগুলোকে এই অবস্থাতেই দাফন করা হতো। এই ন্যাক্কারজনক কাজ অসংখ্যবার করেছি।

শায়খঃ এমন কাজ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। জাদুবিদ্যা তো শিরক।
নিশ্চয়ই শিরক বড় পাপ (লুকমানঃ১৩)

দুই সপ্তাহ পরে, ইক্বরা অনুষ্ঠানে একটা ফোন আসলো।

-আসসালামু আলাইকুম
- ওয়া 'আলাইকুমুস সালাম।
- হ্যালো শায়খ! দু' সপ্তাহ আগে একজন মহিলা ফোন করেছিলেন, আমি তার সন্তান।

শায়খঃ জি, বাবা! চিনতে পেরেছি। বলো কি খবর।

ছেলেঃ শায়খ! আমার আম্মু ইন্তিকাল করেছেন। তার মৃত্যুটা স্বাভাবিকভাবেই হয়েছে। কিন্তু দাফনের সময় এমন একটা ঘটনা ঘটেছে, আমরা কেউ ধারণাও করতে পারি নি এমনটা কখনো ঘটতে পারে।

শায়খঃ কী ঘটনা?

ছেলেঃ জানাযার পর আমরা কবরস্থানে গেলাম। লাশ কবরে নামাতে গিয়েই বিপত্তি বাঁধলো। আমরা কবরে নামলেই কবরটা সংকুচিত হয়ে আসে। লাশ বের করলে কবরটা আবার ঠিক হয়ে যায়। আবার লাশ নামালে কবরটা সংকুচিত হয়ে যায়। এমনকি আমাদের পক্ষে ভেতরে দাঁড়ানোও অসম্ভবত হয়ে দাড়িয়েছিলো। এ ঘটনা দেখে, সাথে যারা ছিলো ভয়ে পারলিয়ে গেলো। তারা বললো, তোমার মা হয়তো এমন কোনও কাজ করেছে যে, কবর তাকে গ্রহণ করতে চাচ্ছে না। আমি বসে বসে কাঁদতে লাগলাম। এমন সময় দেখলাম একজন বৃদ্ধ লোক আসলে। তার পোশাক ছিলো অত্যন্ত উজ্জ্বল আর শুভ্র। দেখলেই মন ভালো হয়ে যায় এমন একজন মানুষ। তাকে দেখেই আমার মনে হলো, আমার আমনে এজন ফিরিশতা দাঁড়িয়ে আছেন। বিশেষ করে তার সাথে কথা বলে বিশ্বাসটা আরও বদ্ধমূল হলো। তিনি বললেন,

তোমার আম্মুকে যেভাবে আছে রেখে চলে যাও। পেছনে ফিরে তাকাবে না। আমি কোনও কথা না বলে চলে আসলাম। কিছুদূর আসার পর আমি আর কৌতূহল দমন করতে পারলাম না। আমার মায়ের কী হলো সেটা না দেখে বাড়ি যেতে মন টানছিলো না। পেছন ফিরে তাকালাম। দেখলাম, আকাশ থেকে প্রকাণ্ড এক অগ্নিগোলক ছুটে আসলো। চোখের নিমিষেই আম্মার লাশটাকে পুড়িয়ে ছাই করে দিলো। খাটিয়াসহ পুড়ে ছাই হয়ে গেলো।

আগুনের উত্তাপ এত প্রবল ছিল যে, এতদূর থেকেও আমার মুখটা ঝলসে গেল। শুধু দুচোখ অক্ষত রইলো।

আমি চিন্তিত হয়ে গেলাম, আমার চেহারা কেনো ঝলসে গেলো? আল্লাহ কি আমার প্রতি নারাজ?

শায়খঃ প্রিয় বৎস! সম্ভবত আল্লাহ তা'আল মায়ের পাপ থেকে তোমাকে পবিত্র করতে চেয়েছেন। তুমি তো তোমার মায়ের হারাম উপার্জনেই বড় হয়েছো। আল্লাহকে ভয় করো। তাঁর কাছেই ক্ষমা চাও। আল্লাহ আ'আলা তোমার জন্য যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকো।

[যারা যাদুকর/কবিরাজ/কুফরী হুজুরদের কাছে যান তারা নিজেদের পরিনতি সম্পর্কে সচেতন হোন। তওবা করে ফিরে আসুন। মৃত্যু অতি সন্নিকটে।]

Atik Ullah হাফিযাহুল্লাহ।

09/07/2025

ফজরের তেলাওয়াত

02/07/2025

আমাদের ফজরের তিলাওয়াত....

আগামীকাল যাদের সুরে মুগ্ধ হব....
01/06/2025

আগামীকাল যাদের সুরে মুগ্ধ হব....

২ ও ৩ জুন আপনাদের দাওয়াত রইল...
28/05/2025

২ ও ৩ জুন আপনাদের দাওয়াত রইল...

19/04/2025

কি সুন্দর করে গায় ওরা...

04/04/2025

ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!

সম্মানিত এলাকাবাসী!
আসসালামু আলাইকুম
ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান " মাদরাসা আবরারুল উলুম হাসনাবাদ "
আদর্শ হিফজ বিভাগ, হিফজ রিভিশন বিভাগ, নাজেরা ও নূরানী কিন্ডারগার্টেনে প্লে থেকে ৩য় শ্রেণিতে, আবাসিক, অনাবাসিক ও ডে কেয়ারে বালক/বালিকা শাখায় ভর্তি চলছে...

☆ মাদরাসা আবরারুল উলুমের বৈশিষ্ট্য সমূহ :
প্রখ‍্যাত আলেমে দ্বীন, পীরে কামেল আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব হাফিঃ এর সু পরামর্শে পরিচালিত।
☆ অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান।
☆ আরবীর পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিতে বিশেষ গুরুত্ব সহকারে পাঠদান।
☆ হাতের লেখা সুন্দর ও বিশুদ্ধ করার বিশেষ প্রশিক্ষণ।
☆ হিফজ শিক্ষার্থীদের আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ।
☆ সুশৃঙ্খল কাঠামো ও সব ধরনের প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা।
☆ প্রবাসী ও কর্মব্যস্ত অভিভাবকবৃন্দের সন্তানদের বিশেষভাবে দায়িত্ব গ্রহণ।

সম্মানিত অভিভাবকবৃন্দ!
আপনি কি আপনার আদরের সন্তানের সু শিক্ষা নিয়ে ভাবছেন?
আপনি কি আপনার সন্তান কে কুরআন সুন্নাহর আলোকে একজন আদর্শ নাগরিক ও দ্বীনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান?

তবে আর বিলম্ব না করে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন মাদরাসা আবরারুল উলুমে...

আমাদের ঠিকানা : সেন্টার গলি, ৭ নাম্বার রোড, ১ নাম্বার হাউজ, হাসনাবাদ হাউজিং, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা

মনে রাখবেন, সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের। আপনার সন্তান কে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করানোর পূর্বে একবার আমাদের প্রতিষ্ঠানটিতে ঘুরে আসার আমন্ত্রণ রইল।

ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন : 01886339313 অথবা 01745339313

আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যত গড়ে উঠুক মাদরাসা আবরারুল উলুম থেকে।

চলছে প্রথম সাময়িক পরীক্ষা....
18/03/2025

চলছে প্রথম সাময়িক পরীক্ষা....

09/03/2025

আমাদের তারাবির তিলাওয়াত...

চলছে আবরারুল উলুমের নাশিদ সন্ধ্যা...
12/02/2025

চলছে আবরারুল উলুমের নাশিদ সন্ধ্যা...

Address

ব্লক/এ, রোড নং/০৭, বাড়ি নং/০১, হাসনাবাদ, দক্ষিণ কেরাণীগঞ্জ
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madrasha Abrarul Ulum Hasnabad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category