𝐃𝐚𝐰𝐚𝐭𝐮𝐥 𝐐𝐮𝐫𝐚𝐧 𝐌𝐚𝐝𝐫𝐚𝐬𝐚𝐡

𝐃𝐚𝐰𝐚𝐭𝐮𝐥 𝐐𝐮𝐫𝐚𝐧 𝐌𝐚𝐝𝐫𝐚𝐬𝐚𝐡

Share

সম্পুর্ণ ক্যাডেট সিস্টেম ধর্মীয় ও আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।

20/07/2025

২১ জুলাই
মাদরাসা রেজিস্ট্যান্স ডে
বিকাল তিনটায় দেখা হচ্ছে যাত্রাবাড়িতে
সকলেই উপস্থিত থাকবো- ইনশাআল্লাহ।
Contact: 01737-535365 WhatsApp

11/04/2025
Photos from 𝐃𝐚𝐰𝐚𝐭𝐮𝐥 𝐐𝐮𝐫𝐚𝐧 𝐌𝐚𝐝𝐫𝐚𝐬𝐚𝐡's post 11/04/2025

"আমাদের নববর্ষে আমাদের সংস্কৃতি"

পহেলা বৈশাখ নববর্ষে সকাল থেকে সন্ধ্যা জাতীয় 'সাংস্কৃতিক কেন্দ্র'র দিনব্যাপী উৎসব আয়োজন।

বিজাতীয় সংস্কৃতির মোকাবেলায়
দেশীয় সংস্কৃতির এ মিলনমেলায়
দলে দলে যোগ দিন...

#পহেলাবৈশাখ #বাংলানববর্ষ #আনন্দশোভাযাত্রা

Photos from 𝐃𝐚𝐰𝐚𝐭𝐮𝐥 𝐐𝐮𝐫𝐚𝐧 𝐌𝐚𝐝𝐫𝐚𝐬𝐚𝐡's post 06/04/2025

📢 গাজায় গণহত্যার প্রতিবাদে আমাদের কর্মসূচি"

বিশ্ব বিবেক যখন ঘুমিয়ে আছে, যখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নির্বিকার, তখন ফিলিস্তিনের গাজায় ইসরাইলি রাষ্ট্রের নৃশংস গণহত্যা অব্যাহতভাবে চলমান। নিঃস্ব, নিরস্ত্র, নিরপরাধ শিশু, কিশোর, নারী, বৃদ্ধ ও সাধারণ জনগণকে যেভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে, তা মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। গর্ভবতী নারী, চিকিৎসাকর্মী, এমনকি রুটি খুঁজতে বের হওয়া শিশু পর্যন্ত রেহাই পাচ্ছে না বর্বরতার হাত থেকে। ইসরাইলের এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তথাকথিত 'মহাশক্তিধর' বিশ্বশক্তি এবং মৌন সমর্থন দিয়ে যাচ্ছে মুসলিম বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো। তাদের নির্লজ্জ নীরবতা আমাদের হৃদয়ে বিষাদ, ক্ষোভ এবং ঘৃণার আগুন জ্বেলে দেয়।

ইসলামের শিক্ষায় যে মানবতা, ন্যায়বিচার ও নিষ্পাপ প্রাণ রক্ষার আদর্শ শেখানো হয়েছে, আজ তা পদদলিত। গাজার মাটি আজ রক্তে রঞ্জিত-মা হারানো শিশুর কান্না, ধ্বংসস্তূপে চাপা পড়া স্বপ্ন, আর এক কাপ পানি খুঁজতে খুঁজতে মৃত্যুর কোলে ঢলে পড়া মানুষের আর্তনাদ আমাদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। আর বিশ্ব বিবেক? তারা আজ অর্থ-রাজনীতির হিসেব মেলাতে ব্যস্ত।

এই অবর্ণনীয় দুর্যোগে আমরা আর চুপ থাকতে পারিনা। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি-এই গণহত্যার বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট, সোচ্চার ও প্রতিবাদী। আমরা ঘৃণা ও ধিক্কার জানাই বিশ্ব মোড়লদের নিষ্ক্রিয়তা এবং মুসলিম বিশ্বের লজ্জাজনক নিশ্চুপতার বিরুদ্ধে।

আমরা "The World Stops for Gaza" কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং ঘোষণা করছি যে, ৭ই এপ্রিল, ২০২৫ তারিখে আমাদের মাদ্রাসায় কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না। আমরা বর্জন করছি সব শিক্ষা কার্যক্রম। এটাই আমাদের ন্যূনতম প্রতিবাদ, ন্যূনতম আত্মমর্যাদা।

#প্রতিবাদ #গাজা #কর্মসূচি #বাংলাদেশ

21/02/2025

মায়ের ভাষায় কথা বলার জন্য যারা দিয়ে গেছে প্রাণ, তারা থাকুক স্মৃতিতে অম্লান।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল ভাষা শহীদদের।


#২১এফেব্রুয়ারি

14/12/2024

নৌ ভ্রমণ⛴️ নৌ ভ্রমণ⛴️ নৌ ভ্রমণ⛴️

চলোনা ঘুরে আসি অজানাতে,,,
যেখানে নদী এসে থেমে গেছে,,,

মহান বিজয় দিবসকে সামনে রেখে ১৬ই ডিসেম্বর রোজ সোমবার সবার প্রিয় কলরব, সাইমুম, সুরেরতরী শিল্পীগোষ্ঠী (ফুল টিম) এবং বিনোদন বন্ধু: মহিউদ্দিন খান সাহেব সহ জনপ্রিয় ব্যক্তিদের নিয়ে লঞ্চ ভ্রমণে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি, আপনারাও ফ্যামিলি সহ যেতে পারেন আমাদের সাথে,,,,,

যাত্রাপথঃ
=======
ঢাকা - চাঁদপুর মোহনা - ঢাকা

যাত্রা শুরুঃ ১৬ই ডিসেম্বর রোজ সোমবার সকালে
কামরাঙ্গীরচর ঠেডাঘাট থেকে ০৮:৩০ মিনিট
বাবুবাজার সোয়ারিঘাট থেকে ০৯:০১ মিনিট
নারায়ণগঞ্জ ফতুল্লা ঘাট থেকে ১০:০১ মিনিট

যাত্রা শেষঃ ১৬ ই ডিসেম্বর রাত ৮:০০ টা বাজে

ইভেন্ট ফিঃ জনপ্রতি ১০০০/- টাকা
সিঙ্গেল কেবিন: ১৫০০/-(টিকেট ছাড়া)
ডাবল কেবিন: ২৫০০/- (টিকেট ছাড়া)

যোগাযোগঃ 01737-535365
এইচ. কে. এম. তাশরীফুল ইসলাম
মুহতামিম: দাওয়াতুল কোরআন মাদ্রাসা
ঠিকানা: ১৪৭/৭/৫ বি, বিদ্যুৎ গলি, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা

এই খরচে যা যা থাকছেঃ
==================
✔ ঢাকা - চাঁদপুর মোহনা - ঢাকা লঞ্চ টিকিট
✔ সকালের নাস্তা (ভুনা খিচুড়ি)
✔ দুপুরের লাঞ্চ (মোড়গ পোলাও+)
✔ বিকেলে (হালকা নাস্তা)
✔ সারাদিন অনুষ্ঠান উপভোগ করা যাবে
✔ রাফেল ড্র তে ৫০ টি আকর্ষণীয় পুরুস্কার

নিয়মাবলিঃ
========
☞ নির্ধারিত সময়ের মধ্যে লঞ্চে উপস্থিত না থাকিলে কতৃপক্ষ দায়ী থাকবেনা।
☞ খাবার নেওয়ার সময় অবশ্যই টোকেন হাতে রাখতে হবে
☞ লঞ্চে প্রবেশ করার সময় কোন প্রকার অবৈধ জিনিস নেওয়া যাবেনা।
☞ ক্যাবিন নিতে চাইলে অবশ্যই আগে জানাতে হবে।
☞ লঞ্চে থাকাকালীন কোন অবৈধ জিনিস ধরা পরলে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে
☞ ভ্রমণ চলাকালীন কোন প্রকার গোলযোগ/বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবেনা
☞ ভ্রমনের সময় অবশ্যই টিকিট সাথে আনতে হবে
☞ বিক্রিত টিকিট ফিরত নেওয়া হয় না

বিঃদ্রঃ এটা যেহুতু ফ্যামিলি রিলাক্স ট্যুর তাই এই ট্যুরে নারী, পুরুষ, বয়স্ক, বাচ্চা সকল শ্রেনীর বয়সের মানুষ অংশগ্রহণ করতে পারবে।

#শিক্ষাসফর #আনন্দভ্রমণ #নৌভ্রমণ #লঞ্চভ্রমণ
#নৌ #ভ্রমণ #লঞ্চ #ভ্রমণ

10/04/2024

ঈদ মোবারক! 🌙
পবিত্র ঈদ-উল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি। সংযম এবং আত্নশুদ্ধির মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন।🎉🎉🎉🎉🎉

24/03/2024

সকল অভিভাবকদের এই ভিডিওটা
একবার হলেও দেখা উচিত।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

147/7/5 B, Raushon Villa, Biddut Goli, South Jatrabari
Dhaka
1204