13/09/2024
রুমি বলেন , " What you seek is seeking you " কোয়েলহোর আল-কেমিস্ট থেকে জানতে পাই - "When you want something, all the universe conspires in helping you to achieve it." গেয়ে ওঠে বাংলার বাউল ," যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে " মনে পড়ে গীতা সারাংশের মন কেড়ে নেয়া কথা -- " যা হয়েছে তা ভালই হয়েছে,
যা হচ্ছে, তা ভালই হচ্ছে ,যা হবে তাও ভালই হবে।
তুমি কি নিয়ে এসেছিলে- যা হারিয়েছ?তুমি কি সৃষ্টি করেছ- যা নষ্ট হয়ে গেছে?তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ।যা দিয়েছ, এখানেই দিয়েছ।"
বুকে বিদ্ধ হয় শক্তিশালী ভাষা উর্দুর বয়ান , " Jo hai tera labh jaayega
Karke koi bahaana --- What you are destined to get will find a way to you " Tere bass mein kuch vi nahi hai Dil nu eh samjhavan- এবং হৃদয়কে বোঝাও যে তোমার হাতে কিছুই নেই ।"
একটা বিষয়ে সন্দেহ নাই তা হলো Effort. Materialistic থেকে Spritual
যেকোন ধাচেই "প্রচেষ্টা "র বিকল্প নাই । কিন্তু উপরের কোটেশনগুলো খুব সম্ভবত "রেজাল্ট " নিয়ে কথা বলে । ঘাম ঝরানো শেষে ফসল উঠবে কি উঠবে এই প্রশ্নের উত্তর খোজে । প্রচেষ্টা আর প্রাপ্তির ইকুয়েশনের হিসাবের সবচেয়ে লাভজনক স্কিম আছে ইসলামে ( যোগ্যতার অভাবে লিখছি না ওই বিষয়ে)।
তবে আরেকটা বিষয়ে সন্দেহ নাই আর মুলত এই উপলব্ধি থেকেই লেখা- তা হলো ব্যাক্তি হিসেবে মানুষের অসীম দুর্বলতা তা যে কোন বিষয়েই ।সহস্রের পর সহস্র বছর ধরে চলতে থাকা পৃথিবীতে কোটি মানুষের ভীড়ে একজন মানুষ আর তার যাপিত জীবনের পরিমাণ ক্ষুদ্রাংশের ক্ষুদ্রাংশ। দীর্ঘকাল অহম ভরে মাটিতে পা ফেলে প্রতাপভরা কণ্ঠে বাতাস কাপানোর পরে হয়তো আমাদের নতমস্তক বিনীত হওয়ার উপলন্ধি আসা প্রয়োজন।
#আউলাচিন্তা