27/05/2026
ডায়ালেক্টিক ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
ত্যাগের মহিমা ও মানবতার আলোয় ভরে উঠুক প্রতিটি হৃদয়। কুরবানির মহান শিক্ষা আমাদের হৃদয়ে জাগিয়ে তুলুক ত্যাগ, সহমর্মিতা ও মানবতার দীপ্ত আলো। এই শুভ উৎসব সবার জীবনে বয়ে আনুক শান্তি ও অফুরন্ত আনন্দ। 🤍
ঈদ মোবারক।
09/05/2026
'মা’ শব্দটি ছোট হলেও এর পরিধি বিশাল। এই ছোট্ট শব্দটির ভেতরেই লুকিয়ে আছে যত্ন, মায়া, ভালোবাসা, শাসন আর অসংখ্য অনুভূতির এক অপূর্ব জগৎ।
মা মানে আশা,
মা মানে ভরসা,
মা মানে ভালোবাসা।🤍
প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার ‘মা দিবস’ পালনের মূল উদ্দেশ্য হলো মায়ের অসামান্য অবদানকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করা। যদিও মায়ের প্রতি ভালোবাসা কোনো একটি দিনের মধ্যে সীমাবদ্ধ নয়, তবুও এই দিনটি আমাদের তাঁকে একটু বেশি সময় দেওয়ার এবং বিশেষভাবে ভালোবাসা ও সম্মান জানানোর সুযোগ করে দেয়।
বিশ্ব মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা।🌷
03/05/2026
"কথা নিয়ে কাড়াকাড়ি” অনুষ্ঠানের রিহার্সালের কিছু প্রাণবন্ত মুহূর্ত।
সম্মানিত মডারেটর কাবেরী রায় ম্যামের সুচিন্তিত দিকনির্দেশনায় বিতার্কিকরা আসন্ন পর্বের জন্য নিজেদের যুক্তি, উপস্থাপনা ও আত্মবিশ্বাসকে আরও শাণিত করছে।
01/05/2026
শ্রমিকের অধিকার, মানবতার অঙ্গীকার।
যে হাত গড়ে আমাদের আগামীর পৃথিবী,
সেই হাতের প্রাপ্য হোক মর্যাদা ও ন্যায্য অধিকার।
তাদের প্রতি শ্রদ্ধাই আমাদের আসল শক্তি।
সকল শ্রমজীবী মানুষের প্রতি রইলো গভীর সম্মান ও ভালোবাসা।
শুভ শ্রমিক দিবস।
29/04/2026
Happy birthday to our President, Fariha.🎉
A presence that commands respect, a voice that shapes minds and a leader who defines excellence. Your passion, leadership, and dedication define the spirit of Dialectic Debating Club. We are proud to grow under your guidance. May your year be filled with success, recognition, and unforgettable moments. We wish you a year full of happiness, confidence, and impactful achievements.
Happy birthday again!💫
19/04/2026
Warmest birthday wishes to our Vice President of IT!
Your passion and dedication are truly admirable and inspiring. We are sincerely grateful for your consistent efforts and commitment.
Wishing you a very happy birthday and many prosperous years ahead.✨
13/04/2026
শুভ নববর্ষ ১৪৩৩ 🌼
ডায়ালেক্টিক ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর হোক নতুন স্বপ্ন, নতুন অর্জন আর যুক্তির আলোয় উজ্জ্বল পথচলা।✨️
10/04/2026
🔥 Clash of Minds | Friendly Debate Night 🔥
An evening where words turn into weapons, logic challenges logic, and perspectives collide—tonight marks a thrilling friendly debate between Gen-Z Debating Society (GDS) and Dialectic Debating Club.
More than just a competition, this is a platform where young debaters bring forward their intellect, confidence, and passion for argumentation. Two teams, two perspectives, but one shared goal—to explore ideas, challenge narratives, and elevate the art of debating.
🗓 Date: 10 April 2026
⏰ Time: 8:30 PM
🎙 Team GDS:
• Sawom Rohman
• Muajul Islam
• Shadman Ishraque
🎙 Team Dialectic Debating Club:
• Saima Khatun
• Sakib Ahmed
• Rufaida Kamal
⚖ Adjudicator:
• ASM Sayem
As the debate unfolds, expect sharp reasoning, compelling speeches, and intense rebuttals that will keep you hooked till the very end. Each speaker will step forward not just to speak, but to make an impact—to question, to defend, and to inspire.
This friendly encounter reflects the true spirit of debating—respectful disagreement, intellectual growth, and the courage to stand by one’s beliefs.
Join us tonight and experience the energy of debate in its purest form.
09/04/2026
৮ই এপ্রিল, বুধবার ডায়ালেক্টিক ডিবেটিং ক্লাবের সাপ্তাহিক মিটিং সফলভাবে অনুষ্ঠিত হয়।
এদিনের মিটিংয়ের অন্যতম আকর্ষণ ছিল “ইহার চেয়ে হতাম যদি” শীর্ষক একটি সৃজনশীল কার্যক্রম, যেখানে প্রতিটি সদস্য নিজ নিজ ভাবনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
এছাড়াও, মিটিংয়ে এশিয়ান পার্লামেন্টারি ডিবেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সামগ্রিকভাবে, সদস্যদের প্রচেষ্টা, উৎসাহ ও নিষ্ঠার মাধ্যমে মিটিংটি সফলভাবে সম্পন্ন হয়।
01/04/2026
৩১শে মার্চ, মঙ্গলবার ডায়ালেক্টিক ডিবেটিং ক্লাবের সাপ্তাহিক মিটিং সফলভাবে অনুষ্ঠিত হয়।
এদিনের মিটিংয়ের অন্যতম আকর্ষণ ছিল “টাং টুইস্টার”, যা নিয়মিত অনুশীলনের মাধ্যমে উচ্চারণকে আরও স্পষ্ট করে, কথা বলার জড়তা কমায় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে।
“একজন দক্ষ বক্তা হতে চাইলে শুধু কী বলছি তা নয়, কীভাবে বলছি সেটাও সমানভাবে গুরুত্বপূর্ণ।”
সামগ্রিকভাবে, মিটিংটি সদস্যদের প্রচেষ্টা, উৎসাহ ও নিষ্ঠার মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়।