28/07/2025
চাকরির কল (Interview Call) পাওয়ার জন্য বাস্তব ১০টি কাজ
1. 📄 একটা প্রফেশনাল CV বানাও (কপি-পেস্ট না)
> এক পেজে সুন্দর, গুছানো CV –
সরাসরি তোমার স্কিল, সফটওয়্যার জ্ঞান, ইন্টার্নশিপ, পারসোনাল প্রজেক্ট লেখা থাকবে। তার মানে এই না টাকা দিয়ে একজন থেকে বানায় নিলাম।
✔️ PDF ফরম্যাটে বানাও
✔️ ভালো হেডলাইন দাও: যেমন "Civil Engineer | AutoCAD & Estimation Skilled | Site Experience | structural engineer Etc
2. 🖼️ LinkedIn এবং Facebook কে প্রফেশনাল করো
> আজকের দিনে HR রা Facebook/LinkedIn ঘেঁটে দেখে
"এই ছেলে কে?"
→ ছবি, bio, profile টেকনিক্যাল বানাও (নিজের কাজ পোস্ট করো) বিশেষ করে LinkedIn সবচেয়ে বেশি ভালো হয়।
3. ✉️ সঠিকভাবে ইমেইলে সিভি পাঠানো শিখো
> অনেকেই CV পাঠায় এভাবে:
"CV attached. Thank you." 😑
→ এটা না, পাঠাতে হবে এমনভাবে:
Subject: Application for Site Engineer (Your Name)
Dear Sir,
I’m writing to apply for the position of Site Engineer. I’m a diploma/BSc civil engineer with AutoCAD, BBS, Estimation, and field layout knowledge. My CV is attached for your kind consideration.
Best regards,
Your Name
Phone: 01#########
4. 💬 Facebook Group, Page, LinkedIn এ প্রতিদিন ২০টা চাকরির পোস্ট দেখো, নায়িকাদের reels, ফানি ভিডিও শেয়ার না করে তোমার প্রফেশনের বিভিন্ন বিষয় পোস্ট করা এবং শেয়ার করো।
> Civil Job BD, Chakri.com, BDJobs, LinkedIn—
→ ওখানে Apply করো smart ভাবে। আসলে এগুলোর ব্যবহার অনেকেই জানেনা। তুমি চাইলে এই বিষয়ে আমি একটা ভিডিও বানাতে পারি কমেন্ট করতে পারো!
5. 📱 কানেকশন বাড়াও – সিনিয়রদের সঙ্গে যোগাযোগ করো
> ভাই, "একটা কাজ থাকলে জানাবেন" এই কথাটা সত্যিই কাজে আসে –
✔️ কলেজ/পলিটেকনিকের সিনিয়র
✔️ পুরাতন স্যার
✔️ প্রজেক্ট সাইটের পুরানো ইনচার্জ
→ এদের সঙ্গে WhatsApp বা FB তে active থাকো।
তারমানে এভাবে কথা বল বা না যে, ভাই আপনার অনেক চাকরি দেখতে কইছি? ভাই আপনি আমার চাকরি দেখ ছেন? অনেকের এসএমএস দেখলে যদি জব থাকে তারপরও না করে দেয়। কারণ হচ্ছে কমিউনিকেশন স্কিল এটা তো আর রকেট সাইন্স না, তুমি দিনদিন নিজেকে ইস্রুভ করতে হবে।
6. 🧱 Internship বা Unpaid কাজ করলেও বাস্তব অভিজ্ঞতা নাও, দরকার প্রয়োজনে টাকা খরচ করে কাজগুলো শিখো,
> একটা ছোট প্রজেক্টে কাজ শেখো
→ সেটা “Experience” দেখিয়ে চাকরি পাবে। তোমাদের মধ্যে যদি ভাব আমি কিছুদিন সুযোগ দিয়েছিলাম প্রতি সাইডে একজন দুজন করে শিক্ষার্থীরা নিয়ে যাব। তবে তাদের আচার ব্যবহার আমি নিজে অবাক হই। এজন্য আপাতত বন্ধ! তবে ভবিষ্যতে কিছু রুলস তৈরি করে তারপর নেব ইনশাল্লাহ।
7. 🛠️ নিজের প্র্যাকটিস প্রজেক্ট বানাও
> যেমন:
AutoCAD এ 2D Plan ও Section
Excel-এ BOQ Sheet
BBS এর Excel ফাইল
→ এগুলা ফোল্ডারে রাখো — দরকারে interview তে দেখাতে পারো। কাজ শেখার পরে অহংকার হলে চলবে না অনেকের মধ্যে এই প্রবণতা অনেক বেশি দেখা যায়!
8. 📞 Call Back পাওয়ার জন্য ফলো আপ করো
> CV পাঠিয়ে বসে থাকলে হবে না.!
→ ২ দিন পর WhatsApp বা Call করে follow-up করো: অনেকের follow-up দেখলেও ভয় করে। বলে ভাই আমারে তার কি টা দিবেন নি? ভাই সিভি তো পাঠাইছি আপনারা তো আমাকে ডাকলেন না? আইসিবি দিলাম কল দিলেন না কেন? অনেক হাস্যকর এসএমএস দাও এটা সবচেয়ে বেশি বোকামি।
পক্ষান্তরে তুমি অনেক সুন্দর ভাবে বলতে পারো:-
"ভাই,/স্যার আমি সিভিল ইঞ্জিনিয়ার সুমন। গতকাল ইমেইলে CV পাঠিয়েছিলাম। একটা সুযোগ পেলে কৃতজ্ঞ থাকব।" Follow-up Message Example পয়েন্ট আকারে দিচ্ছি:
✅ 1
আসসালামু আলাইকুম ভাই,
আমি সুমন, একজন সিভিল ইঞ্জিনিয়ার।
২ দিন আগে আপনার অফিসে একটি চাকরির জন্য CV পাঠিয়েছিলাম।
একটি সুযোগ পেলে চেষ্টা করে নিজেকে প্রমাণ করতে চাই।
✅ 2.
ভাই, আমি সিভিল ইঞ্জিনিয়ার সুমন।
AutoCAD, Estimation, Site Work জানি।
আপনার প্রতিষ্ঠানে কাজ করার আগ্রহ আছে।
CV মেইল করেছি, একটু দেখে জানালে কৃতজ্ঞ থাকব।
✅ 3.
ভাই, ছোট একটা রিকোয়েস্ট—
যদি আপনার প্রতিষ্ঠানে সাইট/অফিসে কোনো সুযোগ থাকে, আমি শিখে নিতে প্রস্তুত।
CV মেইলে পাঠিয়েছি, ধন্যবাদ।
✅ 4.
সুপ্রভাত ভাই,
আমি সুমন, সিভিল ইঞ্জিনিয়ার।
কম বেতনে হলেও আপনার তত্ত্বাবধানে কাজ শিখতে চাই।
CV দেখলে কৃতজ্ঞ থাকব।
এটাও আমি দিয়ে দিলাম একটা ফরমেট ❗
Dear [Sir/Madam],
I hope you are doing well. I had submitted my CV on [Date] for the position of Civil Site Engineer at your company.
I’m very interested in the opportunity to work and contribute with my skills in AutoCAD, Estimation, and Site Supervision. If there is any update or requirement from your end, I’d be grateful to hear back.
Looking forward to your kind response.
Sincerely,
Md. Sumon Hossain
Civil Engineer
📞 017######XX
📧 [email protected]
9. 🎯 Target করো Local Site বা Contractor Office গুলোকে
> শুধু বড় কোম্পানি না,
→ Local developer, ঠিকাদার বা small firm গুলোতেও গিয়ে বলা:
“ভাই আমি একটা কাজ শিখতে চাই, কম বেতনে হলেও শুরু করবো।”
10. 📸 নিজের কাজের ছবি বা ভিডিও রাখো
> Site Visit, Layout, Drawing, RCC Work, Sketch —
→ এমন কাজ গুলো তুলে রাখো Phone-এ
→ Interview তে বা profile-এ দিলে একধাপ এগিয়ে যাবে।
> সিভি শুধু কাগজ না – এটা একটা ব্র্যান্ড
তুমি নিজেকে যতটা গুরুত্ব দিয়ে প্রেজেন্ট করতে পারো, তত বেশি কল পাবে। অনেক আজাইরা কথাবার্তা বলছি অনেক তথ্য ভুল থাকলে দুঃখিত।