06/07/2025
SSC এর পর থেকে HSC পর্যন্ত সময়টা তোমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ভাল কোথাও ভর্তি হতে চাইলে এখন থেকেই প্রস্তুতি নেয়া শুরু করতে হবে।
প্রস্তুতি কেমন হতে পারে -
১. ৫ ওয়াক্ত নামাজ আদায় করা
২. তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হয়ে ওঠা
৩. আল্লাহর কাছে দোয়া করা
৪. মা-বাবার খেদমত করা
৫. ভাল শিক্ষার্থী ও ছেলেদের সাথে বন্ধুত্ত করা। মনে রাখবে, ভাল একজন বন্ধু তোমাকে নামাজের কথা বলবে, পড়তে অনুপ্রেরণা দেবে। সুতরাং বন্ধু নির্বাচনে অবশ্যই সচেতন হবে।
৬. এশার নামাজ পড়েই ঘুমিয়ে যাবে, ফজরের নামাজের আগেই ঘুম থেকে উঠবে।
৭. ভালো বই পড়বে। অবশ্যই পড়বে।
৮. রিপোর্ট রাখবে, এতে তোমার কাজ কেমন হচ্ছে, কতটুকু হচ্ছে জানতে পারবে।
মনে রেখো, ডিসিপ্লিন্ড না হলে কোথাও সম্মানিত হবেনা, সফল হবেনা। সুতরাং সময়টা এখনি নিজেকে গড়ার।