আমাদের স্কুলের কে কত সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন??
Habush Pur K Raj High School (হাবাস পুর কে রাজ উচ্চ বিদ্যালয়)
[email protected] পদ্দার নদীর পারে গড়ে উঠা একটি বিখ্যাত স্কুল যেখানে ছাত্র-ছাত্রীদের প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলা হয়।
🤔 অসম্ভব'কে বিদায় করুন!
#অসম্ভব শব্দটা কথাবার্তা, চিন্তা সব কিছু থেকেই বাদ দিয়ে দিন। এই শব্দটা যেন আপনাকে কোনোভাবেই বিব্রত করতে না পারে। অসম্ভবের বদলে নির্ভর করতে শুরু করুন ‘সম্ভব' কথাটির উপর। এর একটাই অর্থ: 'আপনিও পারেন, একটু ভাবুন।
💪 সেই অসাধারণ কথাটির কথা স্মরণ করুন: 'এক গুচ্ছ সরষে দানার মতো যদি আপনার বিশ্বাস থাকে... তাহলে কিছুই অসম্ভব বলে মনে হবে না।'
কোনো কিছুকে যখন অসম্ভব বলা হয় তখন আসলে অজ্ঞতা থেকে বলা হয়।
খুব সতর্ক করে বিচার করলে দেখা যাবে ‘অসম্ভব' শব্দটা নেহাতই মূল্যহীন। ছোটবেলায় একটা কথা শুনতাম 'এ তো চাঁদে যাওয়ার মতো কথা।'
আজ আর কি একথা বলা যায়?
02/09/2023
⛩️সেতুর নিচে জল 🌉🗾
⚓একটি ছেলে বহুকাল আগে এক সেতুর রেলিং-এ ভর রেখে নিচে প্রবাহিত নদীর জল দেখছিল। জলে ভেসে যাচ্ছিল একটা গাছের গুঁড়ি আর গাছের ভাঙা ডাল। এইভাবে নদীর জল প্রবাহমান ছিল। হয়তো একশ হাজার বা লক্ষ লক্ষ বছর ধরেই নদী প্রবাহিত হয়ে চলেছিল।
🌁 সেতুর নিচে নদীর জল দেখে ছেলেটি সেদিন একটি জিনিস আবিষ্কার করে। চোখে দেখা যায় বা স্পর্শ করা যায় এমন কিছু নয়। সে সেটা দেখতে পাচ্ছিল না। সে আবিষ্কার করে এক বিশেষ ধারণা।
👉 সে আবিষ্কার করে জীবনের সবই ওই নদীর জলের মতোই ভেসে চলে।
ছেলেটির ওই কথাটি খুবই ভালো লেগে যায় এবং বুঝেছিল জীবনও এই রকম গাছের গুঁড়ির মত ভেসে যায়। পানির স্রোতের মত কখনো জোরে আবার কখনো আস্তে বা কখনো উপরে বা কখনো নিচে।
জীবনে কোনো ভুল হলেও হতাশ না হয়ে বলতে হবে "সেতুর নিচে জল"।
16/08/2023
https://joinairforce.baf.mil.bd/
বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।
09/08/2023
⚖️কথায় আছে, "যে মামলা করে এবং যার বিরুদ্ধে করে উভয়েই নাকি ফকির হয়" (বাদী ও আসামি)।
💪 আপনি আইনজ্ঞ না হয়েও যদি সংশ্লিষ্ট মামলা সম্পর্কে জানেন তাহলে মামলা শেষে ফকিরের পরিবর্তে মধ্যবিত্ত হতে পারবেন।
তাই আইন জানুন অন্যকে জানতে সুযোগ করে দিন। আদালত পাড়া #আদালত #ভূমি_আইন #এলএলবি
20/06/2023
https://m.facebook.com/story.php?story_fbid=137608672673937&id=100092744132389&mibextid=Nif5oz
⚖️📕জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২ বছরের এলএল.বি পাশ করে কি কি কাজ করা যায়?⁉️
🗽🎯 অনেকেই চিন্তা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২ বছরের এলএল.বি পাশ করে কি হবে বা কি কি কাজ করা যাবে? এটি শুধু শুধু সময় নষ্ট করা হচ্ছে না তো? কিন্তু তারা জানেন না এই ২ বছরের এলএল.বি পাশ করার পর অগণিত পথ খুলে যায় হয়। নিম্নে কয়েকটি মাত্র উল্লেখ করা হলো: 🏆🥇
📢📍
1️⃣(১) জজকোর্টের আইনজীবী হওয়া যায়। 🧑🎓
যারা ২ বছরের এলএল.বি পাশ করেন তাদের অধিকাংশেরই ইচ্ছা থাকে আইনজীবী বা এ্যাডভোকেট হবেন। কিন্তু এলএল.বি পাশ করার পর এ্যাডভোকেট হওয়ার পদ্ধতিটা অনেকেই জানেন না। অর্থাৎ কিভাবে ইন্টিমেশন জমা দিতে হয়, কিভাবে বার কাউন্সিল পরীক্ষার ফরম ফিল-আপ করতে হয় সে বিষয়ে এমনভাবে লেখা হয়েছে যে, সেটি পড়ার পর কারো সাহায্য ছাড়া নিজে নিজে সব কাজ করতে পারবেন। এজন্য আমাদের ডিজিটাল ই-বুক থেকে আপনি নিজে নিজেই পূনাঙ্গ সফলতা পাবেন। এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য যে, কারো বয়স ৪০ বছর বা তার বেশি হলেও তিনি অবশ্যই এ্যাডভোকেট পারবেন। শুধু বেনেভোলেন্ট ফাণ্ডের সদস্য হতে পারবেন না।
2️⃣(২) সুপ্রীমকোর্টের আইনজীবী হওয়া যায়। 🧑⚖️
আপনি বাংলাদেশের যে কোনো জেলার জজকোর্টের আইনজীবী হিসেবে দুই বছরের অভিজ্ঞ হওয়ার পর অর্থাৎ আপনার আইনজীবী সনদের বয়স ২ বছর পূর্ণ হলে হাইকোর্ট পারমিশনের পরীক্ষা দিতে পারবেন। (এক্ষেত্রে ঢাকা জজকোর্ট, রাজবাড়ী জজকোর্ট, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, শরীয়তপুর, সাতক্ষীরা, যশোর, খুলনা, রংপুর বা সিলেট সহ ৬৪ জেলার একই মান)। উক্ত পরীক্ষাগুলোতে পাশ করলে আপনি বাংলাদেশ সুপ্রীমকোর্টের একজন আইনজীবী হিসেবে গণ্য হবে। অবশ্য যারা এলএল.এম করেছেন তারা আইনজীবী সনদের মেয়াদ বছর পূর্ণ হলে এই পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ ২ বছরের এলএল.বি পাশ করার পর সুপ্রীমকোর্টের আইনজীবী হওয়ার সুযোগ রয়েছে।
3️⃣(৩) বাংলাদেশ সুপ্রীমকোর্টের বিচারপতি হওয়া যায়।🫅
এলএল.বি পাশ করার পর প্রথমে জজকোর্টের এ্যাডভোকেট হতে হবে। অতপর দুই বছর পর সুপ্রীমকোর্টের (হাইকোর্ট বিভাগের) আইনজীবী হতে হবে। সুপ্রীমকোর্টের আইনজীবী হিসেবে ১০ বছর অতিবাহিত হলে আপনি হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা অর্জন করলেন। এখন সরকার চাইলে আপনাকে রাষ্ট্রপতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ করতে পারেন। পরবর্তীতে সুপ্রীমকোর্টে সর্বোচ্চ বিভাগ- আপীল বিভাগের বিচারপতি হওয়ারও সুযোগ রয়েছে। অর্থাৎ ২ বছরের এলএল.বি পাশ করার পর সুপ্রীমকোর্টের বিচারপতি হওয়ার সুযোগ রয়েছে।
4️⃣(৪) পিপি বা জিপি হওয়া যায়।🧑✈️
২ বছরের এলএল.বি পাশ করে এ্যাডভোকেট হওয়ার পর আপনি যে জেলায় কাজ করেন সেই জেলার পিপি, এপিপি বা জিপি ইত্যাদি হতে পারবেন।
5️⃣(৫) বিভিন্ন ব্যাংকের লিগ্যাল এ্যাডভাইজার হওয়া যায়।🏦
২ বছরের এলএল.বি পাশ করে আপনি জজকোর্টের আইনজীবী হওয়ার পর ৫ বছর অতিবাহিত হলে যে কোনো ব্যাংকের লিগ্যাল এ্যাডভাইজার হতে পারেন। কোনো কোনো ব্যাংকে ৫ বছরের আগেও হওয়া যায়।
6️⃣(৬) অন্য অফিসের লিগ্যাল এ্যাডভাইজার হওয়া যায়।🧑💻
বাংলাদেশের এমন কোনো অফিস নেই, যেখানে কোনো না কোনো আইনজীবী যুক্ত নেই। অর্থাৎ প্রত্যেক অফিসে আইনজীবী লাগবেই। কোনো অফিস এ্যাডভোকেটদের স্থায়ীভাবে নিয়োগ দেয়। আবার কোনো কোনো অফিস চুক্তিতে কাজ করে থাকে। বড়ো অফিসের জন্য জন, ১০ জন বা তারও বেশি আইনজীবী প্রয়োজন হয়। আর যত ছোট অফিসই হোক না কেন ১ জন আইনজীবী অবশ্যই লাগবে। অর্থাৎ ২ বছরের এলএল.বি পাশ করে আপনি যে কোন অফিসের লিগ্যাল এ্যাডভাইজার হতে পারবেন।
7️⃣(৭) আয়কর আইনজীবী হওয়া যায়।🕵️
২ বছরের এলএল.বি পাশ করার পর এ্যাডভোকেট হলে আপনি আয়কর আইনজীবী (ITP) হিসেবে কাজ করতে পারবেন।
8️⃣(৮) নোটারি পাবলিক হওয়া যায়।🎖️
আমাদের অনেক কাজের জন্য এফিডেভিট প্রয়োজন হয়। সেক্ষেত্রে নোটারি পাবলিকের নিকট যেতে হয়। এ্যাডভোকেট হওয়ার পর ১০ বছর অতিবাহিত হলে আপনি নোটারি পাবলিক হতে পারবেন। অর্থাৎ ২ বছরের এলএল.বি পাশ করে আপনি নোটারি পাবলিক হতে পারবেন।
9️⃣(৯) অধিকার দায়িত্ব-কর্তৃব্য সম্পর্কে জানা যায়।🧭
আমরা অনেকেই আমাদের অধিকার সম্পর্কে অবগত নই। অর্থাৎ পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে আমরা কি কি পাওয়ার অধিকারী তা জানি না। আবার পরিবার, সমাজ, রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব-কর্তব্য কি তাও জানি না। আমি কোথায় ঠকতেছি বা কাকে আমি ঠকাচ্ছি সে বিষয় সম্পর্কেও আমরা পুরোপুরি অবগত নই। ২ বছরের এলএল.বি পাশ করে আপনি সেগুলো জানতে পারবেন।
🔟 (১০) সামাজিক মর্যাদা। 👪
২ বছরের এলএল.বি পাশ করে এ্যাডভোকেট হওয়ার পর আপনার সামাজিক মর্যাদা পূর্বের তুলনায় বহুগুণে বৃদ্ধি পাবে। থানা-পুলিশ সহ যেখানে আপনি যে কোনো কাজে যান না কেন বিশেষ মর্যাদা পাবেন। কেউ আপনার ক্ষতি করতে চাইলে তাকে বার বার ভাবতে হবে। কারণ কেউ আপনার ক্ষতি করলে খুব সহজে আপনি তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারবেন, যা সাধারণ মানুষ পারে না। কেউ আপনার বা আপনার পরিবারের জমি বা সম্পদ অবৈধভাবে দখল করতে সাহস করবে না। কারণ তারা জানবে একজন আইনজীবীর সম্পদ অবৈধভাবে দখল করলে তার ফল অতি তিক্ত হবে।
ইচ্ছা মনে মনে বাসনা না করে কাজ করা শুরু করুন সফলতা আসবেই।
আদালত পাড়া এর পাশে থাকুন। নিজের #আদালত নিজে নিজেই জানুন। #এলএলবি পড়া শুরু করুন। স্বপ্নীল ভবিষ্যত গড়ুন।
একটি চাকরির ইন্টারভিউতে খুবই জটিল একটি প্রশ্ন করা হলো। প্রশ্নটি এমন ছিল- "তুমি প্রচন্ড ঝড়ের মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছো। পথে একটি বাস স্টপে তুমি তিনজনকে দেখতে পেলে যাদের তোমার সাহায্যের দরকার। প্রথমজন একটি মেয়ে- যে তোমার মনের মতো জীবনসঙ্গী হতে পারে, দ্বিতীয়জন তোমার এক পুরোনো বন্ধু- যে একবার তোমার জীবন বাঁচিয়েছিলো। আর তৃতীয়জন হলেন একজন বৃদ্ধা মহিলা- যিনি খুবই অসুস্থ। তোমার গাড়িতে মাত্র একটি সিট আছে, তুমি এদের মধ্যে কাকে সাহায্য করবে?
- অসুস্থ বৃদ্ধা মহিলা যাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে নেয়া দরকার?
- পুরানো সেই বন্ধুটি যার কাছে তুমি চিরকৃতজ্ঞ, যাঁকে সাহায্য করলে তোমার ঋণ শোধ হতে পারে?
- বৃদ্ধা বা বন্ধুকে সাহায্য করতে গিয়ে মনমতো জীবনসঙ্গী হতে পারা মেয়েটিকে হাতছাড়া করে ফেলবে?"
২০০ জন আবেদনকারীদের মধ্যে নীতিবোধ ও মূল্যবোধ ঠিক রেখে সবাই প্রশ্নটির উত্তর দিয়েছিলো। কিন্তু শেষ পর্যন্ত চাকরিটি একটি ছেলে পেয়েছিল যে তার "out of the box" চিন্তাধারা দিয়ে নিয়োগদাতাদের একেবারেই চমকে দিয়েছিলো। ছেলেটির perfect উত্তরটা এমন ছিল- "আমি অসুস্থ বৃদ্ধা মহিলাটিকে গাড়িতে বসিয়ে গাড়ির চাবিটা আমার বন্ধুর হাতে ধরিয়ে দিয়ে বলবো মহিলাটিকে হাসপাতালে নিয়ে যেতে। আর আমি বাস স্টপে আমার মনমতো জীবনসঙ্গী হতে পারা মেয়েটির সঙ্গে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করে তাকে বাড়ি পৌঁছে দেবো। বৃদ্ধা মহিলাটিও বাঁচবে, আমার বন্ধুকেও সাহায্য করা হবে আর জীবনসঙ্গীকেও পেতে পারবো!
21/06/2021
৫টি গল্প যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে
গল্প -১
বাবা বাথরুমে , মা রান্না ঘরে আর ছেলে টিভি দেখছিল। এমন সময় দরজায় ঘণ্টা বাজল। ছেলে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখল, পাশের বাড়ির দাসবাবু দাঁড়িয়ে।
ছেলে কিছু বলার আগেই দাসবাবু বললেন, ‘আমি তোমাকে ৫০০ টাকা দেব, যদি তুমি ১০ বার কান ধরে উঠবস কর।’
বুদ্ধিমান ছেলে অল্প কিছুক্ষণ চিন্তা করেই কান ধরে উঠবস শুরু করল, প্রতিবার উঠবসে ৫০ টাকা বলে কথা।
শেষ হতেই দাসবাবু ৫০০ টাকার নোট ছেলের হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন।
বাবা বাথরুম থেকে বের হয়ে জিজ্ঞেস করলেন, ‘কে ছিল দরজায়?’
‘পাশের বাড়ির দাসবাবু ’, উত্তর দিল ছেলে।
‘বাবা বললেন ছেলেকে… ‘আমার ৫০০ টাকা কি উনি দিয়ে গেছেন?’
শিক্ষা:
আপনার ধারদেনার তথ্য শেয়ারহোল্ডারদের থেকে গোপন করবেন না। এতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পাবেন।
গল্প -২
সেলসম্যান, অফিস ক্লার্ক ও ম্যানেজার দুপুরে খেতে যাচ্ছিলেন। পথে তাঁরা একটি পুরোনো প্রদীপ পেলেন।
তাঁরা ওটাতে ঘষা দিতেই দৈত্য বের হয়ে এল।
দৈত্য বলল, ‘আমি তোমাদের একটি করে ইচ্ছা পূরণ করব।’
‘আমি আগে! আমি আগে!’ বললেন অফিস ক্লার্ক, ‘আমি বাহামা সমুদ্রপারে যেতে চাই, যেখানে অন্য কোনো ভাবনা থাকবে না, কাজ থাকবে না।’
‘ফুঃ…!!’ তিনি চলে গেলেন…
‘এরপর আমি! এরপর আমি!’ বললেন সেলসম্যান, ‘আমি মায়ামি বিচে যেতে চাই, যেখানে শুধু আরাম করব।’
‘ফুঃ…!!’ তিনিও চলে গেলেন….
‘এখন তোমার পালা’,….দৈত্য ম্যানেজারকে বলল।
ম্যানেজার বললেন, ‘আমি ওই দুজনকে আমার অফিসে দেখতে চাই।’
শিক্ষা:
সব সময় বসকে আগে কথা বলতে দেবেন। তা না হলে নিজের কথার কোন মূল্য থাকবে না।
গল্প -৩
একটি ইগল গাছের ডালে বসে আরাম করছিল।
এমন সময় একটি ছোট খরগোশ ইগলটিকে দেখে জিজ্ঞেস করল, ‘আমিও কি তোমার মতো কিছু না করে এভাবে বসে আরাম করতে পারি?’
ইগল উত্তর দিল, ‘অবশ্যই, কেন পারবে না।’
তারপর খরগোশটি মাটিতে এক জায়গায় বসে আরাম করতে থাকল। হঠাৎ একটি শিয়াল এসে হাজির, আর লাফ দিয়ে খরগোশকে ধরে খেয়ে ফেলল।
শিক্ষা:
যদি কোনো কাজ না করে বসে বসে আরাম করতে চান, তাহলে আপনাকে অনেক ওপরে থাকতে হবে..!
গল্প -৪
একটি মুরগি ও একটি ষাঁড় গল্প করছিল।
‘আমার খুব শখ ওই গাছের আগায় উঠব, কিন্তু আমার এত শক্তি নেই’, মুরগিটি আফসোস করল।
উত্তরে ষাঁড়টি বলল, ‘আচ্ছা, তুমি আমার গোবর খেয়ে দেখতে পার, এতে অনেক পুষ্টি আছে।’
কথামতো মুরগি পেট পুরে গোবর খেয়ে নিল এবং তারপরই দেখল সে বেশ শক্তি পাচ্ছে। চেষ্টা করে সে গাছের নিচের শাখায় উঠে পড়ল।
দ্বিতীয় দিন আবার খেল, সে তখন এর ওপরের শাখায় উঠে গেল।
অবশেষে চার দিন পর মুরগিটি গাছের আগায় উঠতে সক্ষম হলো।
কিন্তু খামারের মালিক যখন দেখলেন, মুরগি গাছের আগায়, সঙ্গে সঙ্গে তিনি গুলি করে তাকে গাছ থেকে নামালেন।
শিক্ষা:
ফাঁকা বুলি (বুল শিট) হয়তো আপনাকে অনেক ওপরে নিয়ে যেতে পারে, কিন্তু আপনি বেশিক্ষণ ওখানে টিকে থাকতে পারবেন না।
গল্প -৫
একটি পাখি শীতের জন্য দক্ষিণ দিকে যাচ্ছিল। কিন্তু এত ঠান্ডা ছিল যে পাখিটি শীতে জমে যাচ্ছিল এবং সে একটি বড় মাঠে এসে পড়ল।
যখন সে মাঠে পড়ে ছিল, একটি গরু তার অবস্থা দেখে তাকে গোবর দিয়ে ঢেকে দিল। কিছুক্ষণ পর পাখিটি বেশ উষ্ণ অনুভব করল। যখন গোবরের গরমে সে খুব ঝরঝরে হয়ে উঠল, আনন্দে গান গেয়ে উঠল।
এমন সময় একটি বিড়াল পাশ দিয়ে যাচ্ছিল, পাখির গান শুনে খুঁজতে লাগল…. কোথা থেকে শব্দ আসছে !! একটু পরই সে গোবরের কাছে আসে এবং সঙ্গে সঙ্গে গোবর খুঁড়ে পাখিটিকে বের করে তার আহার সারে।
শিক্ষা:
১. যারা আপনার ওপর কাদা ছোড়ে, তারা সবাই-ই আপনার শত্রু নয়।
২. যারা আপনাকে পঙ্কিলতা থেকে বের করে আনে, তারা সবাই-ই আপনার বন্ধু নয়।
৩. এবং যখন আপনি গভীর পঙ্কিলতায় নিমজ্জিত, তখন মুখ বেশি না খোলাই শ্রেয়।
You can't change your past but we can develop your future,,,,,,,,,,,,,,,,,,,কি সঠিক নাকি???????????
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
7720