21/05/2026
সাবেক শিক্ষার্থী মোঃ সুজন রানার মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত
গণ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী এবং গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ অডিটোরিয়ামের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ সুজন রানা আজ (২১ মে ২০২৬) ব্রেনে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেছেন
(ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মোঃ সুজন রানা গণ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগ থেকে বিএসএস(অনার্স) ডিগ্রী সম্পন্ন করেন এবং ২০১৮ সালে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সদা হাস্যেজ্জ¦ল ও বিনয়ী সুজন রানার অকাল প্রয়াণে গণ বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
27/04/2026
গণস্বাস্থ্য কেন্দ্রের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও
স্বাধীনতা পদক ২০২৬-এর মোড়ক উন্মোচন
গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক ডা. আবুল কাশেম চৌধুরী বলেছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী স্বপ্ন দেখেছেন দিক নির্দেশনা দিয়েছেন, প্রকৃত অর্থে গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলেছেন এর সাধারণ কর্মীরা। ২৭/০৪/২০২৬ খ্রিষ্টাব্দ সোমবার গণস্বাস্থ্য কেন্দ্রের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা পুরস্কার ২০২৬-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সম্প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাধীনতা পদক প্রাপ্তিকে গণস্বাস্থ্য কেন্দ্রের চিন্তা, দর্শন ও কার্যক্রমের প্রতি রাষ্ট্রের স্বীকৃতি আখ্যায়িত করে তিনি আরো বলেন, এ প্রাপ্তি গণস্বাস্থ্য কেন্দ্রের সকল কর্মীর শ্রম ও ত্যাগের ফসল। কাজেই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিটি কর্মী এ প্রাপ্তির দাবিদার। সাভারস্থ গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী এ এইচ এম সফিকুজ্জামান, প্রতিষ্ঠাকালীন কর্মী গীতা কর ও বিউটি রানী। গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি সন্ধ্যা রায়সহ গণ বিশ্ববিদ্যালয়, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, গণস্বাস্থ্য কেন্দ্র ও এর অঙ্গসংগঠনের কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাধীনতা পদক-২০২৬ এর মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রাণপুরুষ ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং অন্যান্য শহীদদের কবরে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী গণস্বাস্থ্য কেন্দ্র হয়ে বিশ্ববিদ্যালয় ঘুরে পিএইচএ ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। বিকেলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য এবছর দ্বিতীয় বারের মতো ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরনোত্তর) এবং গণস্বাস্থ্য কেন্দ্র বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় সম্মাননা স্বাধীনতা পদক লাভ করে।
ক্যাপশন: গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাধীনতা পদক ২০২৬-এর মোড়ক উন্মোচন করছেন গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক ডা. আবুল কাশেম চৌধুরী, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেনসহ অন্যান্যরা।
26/04/2026
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপন
গণ বিশ্ববিদ্যালয়ে ‘‘মেধাসত্ব রক্ষা করি, উদ্ভাবনে এগিয়ে যাই। ক্রীড়াই প্রযুক্তি, উন্নয়নে গতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ২৬ এপ্রিল, ২০২৬ রোববার সকাল সাড়ে ৯ টায় ক্যাম্পাসে একটি র্যালী বের করা হয়। আইকিউএসি’র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে র্যালীটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। গণ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোঃ সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার মোঃ ওহিদুজ্জামান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন ওয়াহিদা জামান লস্কর, পরীক্ষা নিয়ন্ত্রক এ এস এম নোমান আলম, পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ আবদুল কাদের, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. মোঃ ফুয়াদ হোসেনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীগণ র্যালীতে উপস্থিত ছিলেন।
16/04/2026
Channel 24
27 likes, 1 comment. "স্বাধীনতা পুরস্কার ২০২৬ পেলেন জাফরুল্লাহ চৌধুরী | Zafrullah Chowdhury"
12/04/2026
ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল
গণ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ও গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২.০৪.২০২৬ইং তারিখ রোববার গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে ডা. জাফরুল্লাহ চৌধুরীর কর্মজীবনের উপর আলোকপাত করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, রেজিস্ট্রার মোঃ ওহিদুজ্জামান, ডা. জাফরুল্লাহ চৌধুরী আর্কাইভস এর তত্ত্বাবধায়ক অধ্যাপক মনসুর মুসা, কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক এ এস এম নোমান আলম, গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সদস্য সন্ধ্যা রায় ও ডাঃ মনজুর কাদির আহমেদ। দোয়া মাহফিলে গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। শেষে ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ক্যাপশন: গণ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন।