CareCast BD

CareCast BD

Share

Your Daily Dose of Health Awareness & Wellness Tips.
স্বাস্থ্য থাকুক যত্নে, CareCast BD থাকুক পাশে।

15/05/2026

With Dr. Munmun Jahan - Psychiatrist – I just got recognised as one of their top fans! 🎉

18/09/2025

🌿 রসুন – প্রকৃতির এক অলৌকিক উপহার! 🌿
#ঔষধিগুনাগুন #প্রাকৃতিক_খাদ্য

রসুন শুধু রান্নার স্বাদ বাড়ায় না, বরং এটি এক শক্তিশালী প্রাকৃতিক ঔষধ! প্রতিদিনের খাদ্য তালিকায় রসুন রাখলে আপনি পেতে পারেন অসংখ্য স্বাস্থ্য উপকারিতা।

✨ রসুনের আশ্চর্যজনক উপকারিতা গুলো জেনে নিনঃ
🔹 শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
🔹 টেস্টোস্টেরন (পুরুষ) ও ইস্ট্রোজেন (নারী) হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করে – ফলে হাড় ক্ষয় রোধে সহায়তা করে।
🔹 নিয়মিত কাঁচা রসুন খেলে পুরাতন সর্দি, কাশি, ফ্লু থেকে রক্ষা পাওয়া যায়।
🔹 বাতের ব্যথা উপশমে রসুন অনন্য!
🔹 যাদের হাত-পা ঠান্ডা হয়ে যায়, রসুন শরীর গরম রাখতে সাহায্য করে।
🔹 এটি একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা শরীরের নানা ধরনের ইনফেকশনে দারুণ কাজ করে।
🔹 নারীদের জরায়ুর সিস্ট ও টিউমার প্রতিরোধে কার্যকরী – নিয়মিত খেলে ধীরে ধীরে মিশে যেতে পারে।
🔹 শারীরিক শক্তি ও কর্মক্ষমতা বাড়ায়।

🥗 রসুন খাওয়ার জনপ্রিয় কিছু উপায়ঃ
✅ কাঁচা খাওয়া যায় খাবারের সাথে
✅ ভর্তা করে
✅ শাকের সাথে রান্নায়
✅ মধুর সাথে জ্বাল দিয়ে
✅ দুধে সিদ্ধ করে
✅ আচার বানিয়ে
✅ মাংসে আস্ত রসুন দিয়ে রান্না করে, পরে ভেতরের মজ্জা খাওয়া যায়

⚠️ সতর্কতাঃ
❌ গ্যাস্ট্রিক বা আলসারের রোগী
❌ গর্ভবতী মা – রসুন খাওয়া এড়িয়ে চলুন।

📌 প্রতিদিন ১ থেকে শুরু করে ২টি পোষন্ত আস্ত রসুন খাওয়া যেতে পারে।

আপনার খাদ্যতালিকায় রসুন যুক্ত করুন – সুস্থ থাকুন, ভালো থাকুন! ❤️
👇 কমেন্টে জানিয়ে দিন আপনি কীভাবে রসুন খান?

27/08/2025

📌📍পিত্তথলিতে পাথর? নীরব ঘাতককে অবহেলা করবেন না!

🟡 Gallbladder Stone: কারা ঝুঁকিতে? কেন হয়? কবে চিকিৎসা জরুরি?

🧠 অনেকেই জানেন না, তাঁদের পিত্তথলিতে পাথর রয়েছে!
চিকিৎসা না নিলে এটি হতে পারে মারাত্মক জটিলতার কারণ।

---

❓ কেন হয় গলব্লাডার স্টোন?

🧪 যকৃৎ থেকে আসা পিত্তরসে থাকে:

পানি

কোলেস্টেরল

বিলিরুবিন

লবণ

🥵 কোলেস্টেরল বা বিলিরুবিন বেড়ে গেলে, কিংবা পিত্তথলি ঠিকমতো খালি না হলে — জমাট বেঁধে পাথরের সৃষ্টি হয়।

---

🚨 কারা বেশি ঝুঁকিতে?

✅ গর্ভবতী নারী
✅ স্থূলকায় ব্যক্তি
✅ বয়স ৪০-এর উপরে
✅ যারা কম শারীরিক পরিশ্রম করেন
✅ যারা অনিয়মিত খাদ্য গ্রহণ করেন বা দীর্ঘদিন না খেয়ে থাকেন

---

⚠️ লক্ষণ যেগুলো গ্যাস্ট্রিক ভেবে এড়িয়ে যান অনেকে:

❗ চর্বিযুক্ত খাবার খাওয়ার পর হঠাৎ তীব্র ব্যথা
❗ পেটের ডান পাশে বা মাঝখানে ব্যথা
❗ বমি, জ্বর, হজমে সমস্যা
❗ চোখ বা চামড়ায় হলুদ ভাব

🟡 এগুলোকে ‘সাইলেন্ট স্টোন’ বলা হয়, কারণ শুরুতে লক্ষণ কম থাকে।

---

🛑 চিকিৎসা কি শুধুই অস্ত্রোপচার?

💉 হ্যাঁ, প্রধান চিকিৎসা হলো:
🔹 ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেকটোমি – নিরাপদ ও দ্রুত আরোগ্যের পদ্ধতি।

❌ হোমিওপ্যাথি বা ভেষজ দিয়ে সময় নষ্ট করবেন না
✅ উপসর্গ না থাকলেও সার্জনের পরামর্শ নেওয়া জরুরি

---

✅ কীভাবে বাঁচবেন এই সমস্যা থেকে?

🏃‍♀️ নিয়মিত হাঁটাহাঁটি
🥗 চর্বিজাতীয় খাবার এড়িয়ে চলুন
💧 পর্যাপ্ত পানি পান করুন
⚖️ ওজন নিয়ন্ত্রণে রাখুন
🥦 সুষম খাবার খান

---

🩺 স্বাস্থ্য পরীক্ষা করুন, সচেতন হোন, সুস্থ থাকুন!

📍 লেখক: ডা. মোহাম্মদ আশরাফ উদ্দীন খান
সহকারী অধ্যাপক, সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

---

🔖 #পিত্তথলি #স্বাস্থ্য_সচেতনতা #সুস্থ_থাকুন #বাংলাদেশ #সার্জারি #ঢাকা_মেডিকেল #গ্যাস্ট্রিক_নয়_পাথর


---

🔄 শেয়ার করুন, আপনার পরিবার ও বন্ধুবান্ধবও সচেতন হোক!
💬 আপনার অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানাতে পারেন।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka