প্রতিদিন অন্তত একটি কুরআনের আয়াত পড়ি

প্রতিদিন অন্তত একটি কুরআনের আয়াত পড়ি

Share

আসুন আমরা প্রতিদিন অন্তত একটি করে কুরআনের আয়াত পড়ি।

পরিবারের ভালোর জন্য কিভাবে দোয়া করা যায়? ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহঃ) 06/05/2025

https://youtu.be/MVzOxD3FCoc?si=daUavKhXENImCijb

পরিবারের ভালোর জন্য কিভাবে দোয়া করা যায়? ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহঃ) পরিবারের ভালো কি দোয়ার মাধ্যমে করা যায় সে ব্যাপারে ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহঃ) তাঁর দরদমাখা ভাষায় উত্তর দিচ্ছে....

22/03/2024

তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমালঙ্ঘন করেছিল, তাদেরকে তোমরা অবশ্যই জান, আমি তাদেরকে বলেছিলাম, ‘তোমরা ঘৃণিত বানরে পরিণত হও’।

সূরা আল-বাকারা, ২:৬৫

07/12/2023

ইউশার ভক্তদের জন্য বার্ষিক পরীক্ষা শেষে এই ছুটিতে 'হাদীস প্রতিযোগিতা' (এখন সম্পূর্ণ ফ্রি তে)!
অংশগ্রহণের নিয়ম:
১. আপনার সন্তানকে বলুন "হাদীস শিখি ইউশার সাথে" বইয়ের সিরিজ-১ ও সিরিজ-২ এর পেছনে দেওয়া কুইজগুলো পূরণ করতে।
ছবি তুলে সেগুলো পাঠিয়ে দিন 01914723676 এই Whatsapp নাম্বারে।
২. কুইজের নূন্যতম ৮০% উত্তর সঠিক হলে উত্তীর্ণ হবে প্রতিযোগিতার দ্বিতীয় ধাপে।
প্রতিযোগিতার দ্বিতীয় ধাপের বিস্তারিত শুধুমাত্র এই উত্তীর্ণদের whatsapp নাম্বারে পাঠানো হবে, ইন শা আল্লাহ।
কুইজের উত্তর পাঠানোর শেষ তারিখ: ২৫ ডিসেম্বর ২০২৩

15/10/2023

"এরপরেও তোমরা মুখ ফিরিয়ে নিলে; আল্লাহর অনুগ্রহ ও অনুকম্পা তোমাদের প্রতি না থাকলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের পর্যায়ভুক্ত হয়ে যেতে।"

সূরা বাকারা, ২:৬৪

06/09/2023

স্মরণ কর, যখন তোমাদের শপথ নিয়েছিলাম এবং তূর পর্বতকে তোমাদের উপর তুলে ধরেছিলাম, বলেছিলাম, 'আমি যা দিলাম দৃঢ়তার সাথে গ্রহণ কর এবং তাতে যা আছে তা স্মরণ রেখ, যেন তোমরা সাবধান হয়ে চলতে পার'।

সূরা বাকারা, ২:৬৩

07/02/2023

নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ইয়াহূদী হয়েছে এবং খৃষ্টান ও সাবিঈন- যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎকাজ করে, তাদের জন্য পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে, তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিত হবে না।

সূরা বাকারা, ২:৬২

24/01/2021

স্মরণ কর, যখন তোমরা বলেছিলে, ‘হে মূসা! আমরা একই রকম খাদ্যে কক্ষনো ধৈর্য ধারণ করব না, কাজেই তুমি তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য দু‘আ কর, তিনি যেন ভূমি হতে উৎপাদিত দ্রব্য শাক-সব্জি, কাঁকড়, গম, মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন’। মূসা বললঃ ‘তোমরা কি উৎকৃষ্ট বস্তুকে নিকৃষ্ট বস্তুর সঙ্গে বদল করতে চাও, তবে কোন নগরে প্রবেশ কর; তোমরা যা চাও তা সেখানে আছে’ এবং তাদেরকে লাঞ্ছনা ও দারিদ্রের কশাঘাত করা হল ও তারা আল্লাহর কোপে পতিত হল। তা এজন্য যে, তারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করত এবং নাবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। অবাধ্যতা ও সীমালঙ্ঘন করার জন্যই তাদের এ পরিণতি হয়েছিল।

সূরা বাকারা, ২:৬১

02/03/2020

স্মরণ কর, যখন মূসা (আ.) তার কওমের জন্য পানি প্রার্থনা করল, আমি বললাম, ‘তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত কর’। ফলে তাথেকে বারটি ঝর্ণা প্রবাহিত হল, প্রত্যেক গোত্র নিজ নিজ পানের জায়গা চিনে নিল,(বললাম) ‘আল্লাহ প্রদত্ত রিয্ক হতে তোমরা পানাহার কর এবং দুষ্কৃতিকারীর মত পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না’।

সূরা বাকারা, ২:৬০

02/03/2020

কিন্তু যারা অত্যাচার করেছিল তারা তাদেরকে যা বলা হয়েছিল তার পরিবর্তে অন্য কথা বলল, কাজেই যালিমদের প্রতি আমি আকাশ হতে শাস্তি প্রেরণ করলাম, কারণ তারা সত্য ত্যাগ করেছিল।

সূরা বাকারা, ২:৫৯

02/03/2020

"স্মরণ কর, যখন আমি বললাম, এ জনপদে প্রবেশ কর, সেখানে যা ইচ্ছে স্বচ্ছন্দে আহার কর, দ্বার দিয়ে নতশিরে প্রবেশ কর এবং বল; ‘ক্ষমা চাই’। আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎকর্মশীলদের প্রতি আমার দান বৃদ্ধি করব।"

সূরা বাকারা, ২:৫৮

02/03/2020

"আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করলাম, তোমাদের কাছে মান্না ও সালওয়া প্রেরণ করলাম, (আর বললাম)তোমাদেরকে যা দান করেছি তাথেকে বৈধ বস্তুগুলো খাও, আর মূলত তারা আমার প্রতি কোন যুলম করেনি, বরং তারা নিজেদের প্রতিই যুলম করেছিল।"

সূরা বাকারা, ২:৫৭

Want your school to be the top-listed School/college?

Website