11/11/2025
যখন কোনো বান্দা তার কষ্ট বা সমস্যার কথা মানুষের কাছে গিয়ে বলে, তাদের কাছে সাহায্য চায়, তখন আল্লাহ তাআলা অভিমান করেন। তিনি তা পছন্দ করেন না। কারণ, এটা আল্লাহ'র অধিকার। তিনি চান, বান্দা যেন সরাসরি তাঁরই দিকে ফিরে আসে, তাঁর কাছেই সব বলে, তাঁর কাছেই সাহায্য চায়।।
মানুষের কাছে চাওয়া মানে—অক্ষম হয়ে অক্ষম কারো কাছে চাওয়া। আল্লাহ তাআলা বলেন, 'তারা নিজেরাও দুর্বল, আর যাদের কাছে তারা চায়, তারাও দুর্বল।'
মানুষ ভুল করে। তারা জানে, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। কিন্তু তারা আল্লাহর কাছে চায় না। মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়। তারা এমন লোকের কাছে হাত বাড়ায়, যারা নিজেরাই আল্লাহ'র দয়ার মুখাপেক্ষী।
আসলে মানুষ যতক্ষণ না বুঝবে যে 'চাওয়ার আসল জায়গা কেবল একটিই' ততক্ষণ পর্যন্ত সে সমস্যা থেকে বের হতে পারবে না। তার দুঃখ কষ্ট দূর হবে না। প্রয়োজনও মিটবে না। পরিশেষে হতাশার সাথেই দিন কাটবে, মাস কাটবে, বছর কাটবে।