DNCian Âkhi

DNCian Âkhi Nurses are the heart of the health care👩‍⚕️ 🩺💉🩸🩹💊

**নার্স যখন সব ই  করেন, তখন নার্সিংটা করবেন কখন?**আমেরিকার একটি বিখ্যাত হাসপাতালের অত্যন্ত দক্ষ একজন নার্সকে অনেক বেশি ব...
05/10/2026

**নার্স যখন সব ই করেন, তখন নার্সিংটা করবেন কখন?**

আমেরিকার একটি বিখ্যাত হাসপাতালের অত্যন্ত দক্ষ একজন নার্সকে অনেক বেশি বেতন দিয়ে বাংলাদেশের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়া হলো।

এলাকার মানুষ খুব খুশি! সবাই ভাবল- **“এবার আমরা বিশ্বমানের নার্সিং সেবা পাব!”**

প্রথম দিন সকালবেলা নার্সটি অনেক উৎসাহ নিয়ে হাসপাতালে এলেন।
মনে মনে ভাবলেন-
রোগীদের Assessment করবেন,
তাদের সমস্যা ও প্রয়োজন বুঝবেন,
Nursing Care Plan করবেন,
রোগীর পাশে বসবেন, কথা বলবেন,
তারপর Evidence-based Nursing Care দেবেন।

কিন্তু ওয়ার্ডে ঢুকেই তাঁর পরিকল্পনা বদলে গেল।

প্রথমে তাঁকে গুনে বুঝে নিতে হলো-
কম্বল কয়টা?
বালিশ কয়টা?
বেডশিট ঠিক আছে তো?
মশারি কয়টা?

সব হিসাব মিলিয়ে তারপর শুরু হলো দিনের কাজ। এরপর রোগীদের সকালের খাবার বিতরণের তদারকি।

তারপর কার রক্ত পরীক্ষা, কার ইউরিন পরীক্ষা- Sample Collection, Labeling, Laboratory-তে পাঠানোর ব্যবস্থা।

এর মধ্যেই সকালবেলার ওষুধ দেওয়ার সময় হয়ে গেল। একজন একজন করে রোগীকে ওষুধ দিতে দিতে ডাক্তার চলে এলেন রাউন্ডে।

এবার সব রোগীর ফাইল-রিপোর্ট নিয়ে রাউন্ডে উপস্থিত থাকতে হলো।

রাউন্ড শেষ।

কিন্তু কাজ শেষ নয়!
Urine Output Chart লিখতে হবে।
Temperature Chart আপডেট করতে হবে।
Order Book ঠিক রাখতে হবে।
Round Book লিখতে হবে।
Report Book লিখতে হবে।
বিভিন্ন Register আপডেট করতে হবে।

হাসপাতালের Store ও Pharmacy থেকে ওষুধ ও প্রয়োজনীয় জিনিসপত্রের **Indent** দিতে হবে।

Laundry থেকে Bed Sheet ও Linen আনার ব্যবস্থা করতে হবে।

Roster-এ সমস্যা?
Supervisor-এর সঙ্গে কথা বলে সেটাও ঠিক করতে হবে।

হঠাৎ এক রোগীর স্বজন এসে বললেন-

**“নার্স আপা, স্যালাইন শেষ!”** তিনি দৌড়ে গেলেন।

আরেকজনের Cannula খুলে গেছে। সেটা করতে গেলেন।

আরেক রোগীর ওষুধের সময় হয়ে গেছে। সেটাও দিতে হবে।

কেউ ব্যথায় কাতরাচ্ছেন।
কেউ ডাকছেন-
**“নার্স আপা… একটু এদিকে আসবেন?”**

তিনি এক বেড থেকে আরেক বেডে ছুটছেন।

একসময় হঠাৎ তাঁর মনে পড়ল-
**“আমি তো এখনো Nursing Care Plan-ই করতে পারিনি!”**

তিনি একটু বসার চেষ্টা করলেন। সামনে তাকিয়ে দেখলেন-
**রোগী প্রায় ৬০ জন।
ডিউটিতে নার্স মাত্র ২ জন!**

তিনি স্তব্ধ হয়ে গেলেন। নিজের দেশের হাসপাতালের কথা মনে পড়ল। সেখানে তাঁর দায়িত্বে **০৩ জন রোগী** থাকেন।
তিনি রোগীর পাশে বসেন। রোগীর কথা শোনেন। শারীরিক ও মানসিক অবস্থা মূল্যায়ন করেন।
Nursing Diagnosis করেন।
Care Plan তৈরি করেন।
Nursing Intervention দেন।
তারপর Evaluation করেন-
**রোগী কি সত্যিই ভালো হচ্ছেন?
আমার দেওয়া Nursing Care কি কাজ করছে?**

আর এখানে?
তিনি সারাদিন কাজ করছেন।
এক মুহূর্ত বসার সময় নেই।
কিন্তু দিনের শেষে তাঁর নিজের কাছেই প্রশ্ন-
**“আমি সারাদিন এত কাজ করলাম…
কিন্তু নার্সিংটা করলাম কখন?”**

ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন, ডিউটি শেষ।
কিন্তু না! এখনো বাড়ি যাওয়া যাবে না।
আবার গুনে বুঝিয়ে দিতে হবে-
কম্বল,
বালিশ,
বেডশিট,
মশারি…

সব ঠিকঠাক পরবর্তী শিফটকে বুঝিয়ে দিয়ে তারপর ছুটি। ক্লান্ত নার্সটি কিছুক্ষণ চুপ করে বসে রইলেন।

তারপর ভাবলেন-

**“আমাকে এত বেশি বেতন দেওয়ার দরকার নেই।**

**আমার দেশে আমি হয়তো অল্প কয়েকজন রোগীর দায়িত্ব নিই। কিন্তু অন্তত তাদের পাশে দাঁড়িয়ে সত্যিকারের Nursing Care দিতে পারি।**

**এখানে আমি সবকিছুই করছি…
শুধু যে কাজটির জন্য আমি একজন নার্স-
সেই নার্সিংটাই করার সময় পাচ্ছি না!”**

শেষ পর্যন্ত তিনি বাংলাদেশের উচ্চ বেতনের চাকরি ছেড়ে আমেরিকায় ফিরে গেলেন।।।

(সংগৃহীত)

লে সিনিয়র: একবার পাশ করলেই চাকরি আর চাকরি😱লে চাকরি 🤡
03/10/2026

লে সিনিয়র: একবার পাশ করলেই চাকরি আর চাকরি😱
লে চাকরি 🤡

28/09/2026

Real warrior 🥼💉🩺

সবার জন্য শুভকামনা রইলো💓
24/09/2026

সবার জন্য শুভকামনা রইলো💓

23/09/2026

Childhood fear turns into my profession. 💉

22/09/2026
এতদিন সরকারি চাকরি মানে সোনার হরিণ ছিল, এখন কি তাহলে ডায়মন্ডের হরিণ হবে! 😱😱
19/09/2026

এতদিন সরকারি চাকরি মানে সোনার হরিণ ছিল, এখন কি তাহলে ডায়মন্ডের হরিণ হবে! 😱😱

18/09/2026

একজন নার্স শুধু একজন Healthcare Professional নন—তিনি একজন নীরব যোদ্ধা। 🩺🤍

যখন পৃথিবী ঘুমিয়ে থাকে, তখনও একজন নার্স জেগে থাকেন—রাতভর রোগীর যত্ন নেন, ওষুধ দেন, ইনজেকশন দেন, vital signs পর্যবেক্ষণ করেন, ব্যথার সময়ে পাশে দাঁড়ান।
ক্লান্ত শরীর, ঘুমহীন চোখ—তবুও দায়িত্বে কোনো বিরতি নেই।

নিজের ক্লান্তিকে পাশে রেখে অন্যের সুস্থতার জন্য যে মানুষটি সারারাত লড়ে যান—
তিনিই নার্স। 👩‍⚕️🌙

Respect every nurse who turns sleepless nights into someone’s hope for a better morning. ❤️

🩺 প্রিয় নার্সিং ভর্তি পরীক্ষার্থী,হয়তো এখন মনে হচ্ছে—সময় কম, পড়া অনেক, প্রতিযোগিতা অনেক বেশি।কখনো ভয় হচ্ছে, কখনো নিজের ও...
16/09/2026

🩺 প্রিয় নার্সিং ভর্তি পরীক্ষার্থী,

হয়তো এখন মনে হচ্ছে—সময় কম, পড়া অনেক, প্রতিযোগিতা অনেক বেশি।
কখনো ভয় হচ্ছে, কখনো নিজের ওপরই বিশ্বাস হারিয়ে ফেলছো।
কিন্তু মনে রেখো—তোমার স্বপ্নটা তোমার ভয় থেকে অনেক বড়। 🤍

নার্সিং শুধু একটা ভর্তি পরীক্ষা নয়,
এটা এমন একটি স্বপ্নের দরজা—যার ওপাশে অপেক্ষা করছে একজন দক্ষ, মানবিক ও গর্বিত নার্স হয়ে ওঠার সুযোগ। 🩺✨

তাই আজ থেকে অন্য কারও সঙ্গে নিজেকে তুলনা না করে,
গতকালের নিজের সঙ্গে প্রতিযোগিতা করো।

📚 প্রতিদিন একটু একটু করে পড়ো।
⏰ সময়কে গুরুত্ব দাও।
📝 ভুলগুলো থেকে শেখো।
💪 কঠিন লাগলেও থেমে যেও না।
❤️ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—নিজের ওপর বিশ্বাস রাখো।

মনে রেখো—
একদিন তোমার আজকের এই পরিশ্রমই তোমার গলায় ঝোলানো স্টেথোস্কোপের গল্প হবে। 🩺

তুমি পারবে।
হয়তো আজ না, হয়তো কালও নয়—
কিন্তু তুমি যদি লেগে থাকো, তোমার স্বপ্নের দিনটা একদিন আসবেই, ইনশাআল্লাহ। 🌸

— DNCian Akhi
Nursing | Education | Motivation

#নার্সিং_ভর্তি #নার্সিং_ভর্তি_পরীক্ষা

স্বপ্ন দেখো, স্বপ্নের জন্য লড়াই করো… ✨স্বপ্ন কখনো শুধু চোখ বন্ধ করে দেখার বিষয় নয়,স্বপ্ন হলো এমন একটি লক্ষ্য—যার জন্য প্...
14/09/2026

স্বপ্ন দেখো, স্বপ্নের জন্য লড়াই করো… ✨
স্বপ্ন কখনো শুধু চোখ বন্ধ করে দেখার বিষয় নয়,
স্বপ্ন হলো এমন একটি লক্ষ্য—যার জন্য প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলাতে হয়। 💫
হয়তো আজ তুমি অনেক দূরে,
হয়তো পথটা কঠিন, বারবার ব্যর্থতা আসছে—
তবুও থেমে যেও না।
কারণ আজকের ছোট্ট একটি চেষ্টা, আগামী দিনের বড় সফলতার শুরু হতে পারে। 🌱
মানুষ তোমার স্বপ্ন নিয়ে হাসতে পারে,
তোমাকে নিরুৎসাহিত করতে পারে—
কিন্তু তুমি তোমার লক্ষ্য থেকে সরে যেও না।
একদিন তোমার সফলতাই তোমার হয়ে উত্তর দেবে। 🤍
স্বপ্নটা বড় হোক,
চেষ্টাটা প্রতিদিনের হোক,
আর বিশ্বাসটা থাকুক—
“আমি পারব, ইনশাআল্লাহ।” 🤲🏻
#স্বপ্ন #পরিশ্রম #অনুপ্রেরণা 🩺🌷

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when DNCian Âkhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to DNCian Âkhi:

Shortcuts

Share