Safollo Academy
We provide quality educational content so that anyone can learn anything, at any time, from anywhere
নতুন নিয়ম
জীবন্ত ক্যালেন্ডার আছেন আমাদের সাথে
সংগ্রহীত
20/08/2021
#৩৫মাইল
মাটিতে ৩৫ মাইল অনেক লম্বা দূরত্ব, কিন্তু আকাশে উড়ে ৩৫ মাইল পার হওয়া খুব সাধারণ, অল্প সময়ের ব্যাপার। একটা টি-৩৩ বিমানের টপ স্পীড ৬০০ মাইল পার আওয়ার! ৩৫ মাইল পার হতে সময় লাগত মাত্র সাড়ে তিন মিনিট! এই সাড়ে তিন মিনিট কিংবা ৩৫ মাইলের হিসাবটাই ইতিহাস বদলে দিতে পারত! কিন্তু ঈশ্বর পাশা খেলেন না, তাই ৩৫ মাইল পার হয়ে সূর্য ছিনিয়ে আনা হয়না একজন ইকারুসের। মাত্র সাড়ে তিন মিনিটের রেসে হেরে যায় বাজির ঘোড়া!
৩৫ বছর ধরে যার সমাধি চিহ্নিত ছিল ‘গাদ্দার’ হিসেবে, সেই মানুষটা চাইলেই বাংলাদেশে থেকে যেতে পারতেন। ১৯৭১ সালের ৯ মে তিনি পশ্চিম পাকিস্তানে ফিরে গিয়েছিলেন। কি বোকা, তাইনা?
প্রিয়তমা স্ত্রী, প্রাণপ্রিয় দুই কণ্যার ভালোবাসার বন্ধন , সবকিছুর চেয়ে তার কাছে বড় ছিল বাংলা মায়ের ডাক। স্বপ্ন দেখার জন্য সাহস লাগে। কতখানি সাহস থাকলে এক মানবসন্তান শত্রুর ঘরে ঢুকে তার কলিজা ছিঁড়ে নিয়ে আসার চিন্তা করতে পারে, ভেবে দেখো প্রজন্ম! ১৯৭১ সালের জানুয়ারির শেষ সপ্তাহে দুই মাসের ছুটি নিয়ে দেশে এসে তিনি স্বচক্ষে দেখেছেন দানবের হুংকার আর বিভীষিকা। গড়ে তুলেছেন প্রতিরোধ, আর অকল্পনীয় দূরদর্শীতায় অনুভব করেছেন, ‘ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে’।
সংসার, পরিবার সবকিছু নিয়ে জুয়া খেলতে নেমেছিলেন তিনি, তাই ফিরে গিয়েছিলেন শত্রুর ঘাঁটিতে, বুকের গহীণ অলিন্দে লুকিয়ে নিয়ে গিয়েছিলেন আগুন! স্বাধীনতার আগুন! ইকারুসের ডানায় ভর করে সূর্যটা এইদেশে এসেছিল ঠিকই, শুধু আসেনি একজন স্বামী; যার শেষ কথা ছিলঃ
“এই দেশটাকে হানাদারেরা গিলে খাবে, এটা আমি কি করে মেনে নেই? আমার মায়ের আঁচল শত্রুরা ছিঁড়ে নেবে.........এটা আমি সহ্য করি কিভাবে মিলি? আমি আবার ফিরব মিলি। আমাদের স্বাধীন দেশের পতাকা বুকপকেটে নিয়ে ফিরব”।
ফিরে আসেননি একজন পিতা, যার কণ্যাদের জন্য শেষ বার্তা ছিলঃ
“ আমার কণ্যারা যদি কখনও জিজ্ঞাসা করে, ‘বাবা কেন আমাদের ফেলে চলে গেছে? তুমি তাঁদের বলবে ‘ তোমাদের বাবা তোমাদের অন্য এক মা’র টানে চলে গেছে। যে মা’কে তোমরা কখনও দেখনি............ সে মা’র নাম বাংলাদেশ”।
এই মানুষটা ফেরেননি। মাত্র সাড়ে তিন মিনিটের ব্যবধানে ইতিহাস বদলে গিয়েছিল সেদিন।
৩৫ মাইল পার হতে না পারায় ৩৫ বছর এই বাংলা মায়ের ছেলেটা অবহেলায় পড়ে ছিল ‘গাদ্দার’ পরিচয় নিয়ে! আজ থেকে ৫০ বছর আগের এই দিনে ছেলেটা আমাদের দেখিয়ে দিয়েছে প্রেম কাকে বলে, ভালোবাসা কেমন হয়। বড় বোকা ছিল ছেলেটা, ভীষণ আনস্মার্ট !
মাত্র ৩০ বছর বয়স ছিল তার। ছিল স্ত্রী আর দুই দেবশিশুর মত মেয়ে! জীবন নিয়ে এমন বাজি কয়জন খেলতে পেরেছে আর? আমরা ব্যস্ত অনেক কিছু নিয়ে, কথায় কথায় গর্বে বুক ফুলিয়ে লাল-সবুজের পতাকা ওড়াই আমরা। অথচ ঘুণাক্ষরেও মনে পড়েনা, এই পতাকাটা একজন আমাদের এনে দিয়ে চুপচাপ হারিয়ে গেছেন। ৩৫টা বছর অপমানিত হয়েছে তার সমাধি। আমরা শুধুই ভুলে যাই।
বিভিন্ন দেশের বিমান বাহিনীতে ‘মিসিং ম্যান ফর্মেশন’ নামে একটা ফ্লাই পাস্টের প্রচলন আছে। প্রয়াত পাইলটের সম্মানে তিন,পাঁচ বা সাত বিমানের ফর্মেশনে একটা স্থান ফাঁকা রেখে ফ্লাই পাস্ট করা হয়। আমি জানিনা আমাদের বিমান বাহিনীতে এই ঐতিহ্য আছে কি না। আমার খুব ইচ্ছে করে, বাংলার আকাশে উদীয়মান সূর্যের পটভূমিতে একটা ‘মিসিং ম্যান’ ফ্লাই পাস্ট হোক। লাল সবুজ ধোঁয়া ছেড়ে খুব নিচু দিয়ে উড়ে যাওয়া ফর্মেশনে একটা শূন্যস্থান আমাদের মনে করিয়ে দিক, এই বাংলার আকাশ মুক্ত রাখার জন্য এক অতিমানব সাড়ে তিন মিনিটের জন্য আজীবন বিজয়ীর খেতাবটা ছিনিয়ে নিয়ে আমাদের একটা পতাকা উপহার দিয়ে গেছেন।
কেউ কি পড়ছেন? কেউ কি শুনছেন? একটু চেষ্টা করবেন কি? বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান নামটা মনে পড়ে? আজ ২০ আগস্ট। ১৯৭১ সালের এই দিনে বোকা ছেলেটা অসম্ভবকে সম্ভব করার পথ দেখিয়ে গিয়েছিল।
৫০ তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।
20/08/2021
HSC 3rd week English Assignment Answer 2021
HSC third week English Assignment
এইচএসসি ইংরেজী অ্যাসাইনমেন্ট সমাধান
20/08/2021
HSC Physics 2nd paper Assginement Answer 2021
A candidate who has failed in the partial subject (one or two subjects) If he has failed in the elective subject then the examinee has to take the assignment in his failed elective subject. For example, if a candidate who has failed in a partial subject fails in Bengali (compulsory subject) and chemistry (optional subject), then he has to take part in the assignment program only in chemistry.
এইচএসসি পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর (প্রথম এবং দ্বিতীয়)
15/08/2021
ভৌত রাশি ও তাদের একক সমূহ | পদার্থবিজ্ঞান
17/07/2021
অপারেটিং সিস্টেম সম্পর্কে যে কোনো ধরনের তথ্য পেতে কমেন্টস করুন or Follow us on facebook.com/nadimnotes
কম্পিউটার হবে সুপার ফাস্ট | How to setup ssd as boot drive windows 10 | SPARK আপনি কি জানেন কিভাবে আপনার কম্পিউটার টি হবে সুপার ফাস্ট? দেখে নিন কিভাবে SSD তে windows 10 দিবেন এবং বুট ড্রাইভ Partition করবেন ? ন....
16/11/2020
প্লবতা মনে রাখার টেকনিক 😂😂
ভিডিও টি স্টোলেন
ভিডিওর মালিক MD Asadullah
পর্যায় সারনির ১১৮ টা মৌলের চ্যালেঞ্জ
কেউ আছে চ্যালেঞ্জ করার মতো
25/10/2020
💥🧾Download Circular (PDF)💥
💥সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি -২০২০ প্রকাশ- ২৪/১১
Deadline: 24 Nov 2020
🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
👉 পদের নামঃ সহকারী শিক্ষক
👉 পদ সংখ্যাঃ অনির্দিষ্ট
👉 আবেদন ফীঃ ১১০/- টাকা
👉 শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী
👉 আবেদন শুরুঃ ২৫ অক্টোবর ২০২০
👉 আবেদনের লিংকঃ https://dpe.teletalk.com.bd/
👉 আবেদনের শেষ তারিখঃ ২৪ নভেম্বর ২০২০
📌শেষ দিনের জন্য অপেক্ষা না করে আজই আবেদনপত্রপূরণ সম্পন্ন করুন। শেষ দিনে প্রার্থীর স্থানীয় ইন্টারনেট ব্যান্ডউইথ এর সীমাবদ্ধতার কারণে আবেদন ফরম পূরণে সমস্যা দেখা দিতে পারে, তাই যথেষ্ট সময় হাতে রেখে আবেদন ফরম পূরণ করে দাখিল করুন।
🧾Download Circular (PDF)
💥Apply: https://dpe.teletalk.com.bd/
পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF, ভিডিও এবং অন্যান্য বিষয়ে আপডেট থাকতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন- fb.com/groups/BDJobsinfo24
অথবা ফেসবুক পেজে লাইক দিন- fb.com/classroom.hs
ওয়েবসাইট: www.amihobouddokta.com
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Dhaka
1800
Opening Hours
| Monday | 05:30 - 20:00 |
| Tuesday | 05:30 - 20:00 |
| Wednesday | 05:30 - 20:00 |
| Thursday | 05:30 - 20:00 |
| Friday | 05:30 - 20:00 |
| Saturday | 05:30 - 20:00 |
| Sunday | 05:30 - 20:00 |