মারকাযুস সুফফাহ আল-ইসলামিয়াহ বাংলাদেশ

মারকাযুস সুফফাহ আল-ইসলামিয়াহ বাংলাদেশ

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মারকাযুস সুফফাহ আল-ইসলামিয়াহ বাংলাদেশ, Education, 108 uttar mugda central zame maszid, Dhaka.

ভর্তি চলছে 🎓 অনলাইনে ভর্তি আবেদন করুন এখনই
🔗 লিংক: https://tinyurl.com/markazus-suffah

▫️ দাওরায়ে হাদিস / তাহফীযুল হাদিস -১০০০ জন
▫️ ইফতা বিভাগ- ২০০ জন
▫️ জালালাইন – মিশকাত -৫০০ জন
সহ সর্বমোট ২৫০০ ছাত্র ভর্তি নেয়া হবে।

12/08/2026

ইলম ও দাওয়াত—দুটিই আমাদের পথচলার অংশ।

ইলম শিখার পাশাপাশি দাওয়াতের ময়দানেও সমানভাবে কাজ করে যাচ্ছে মারকাযুস সুফ্ফাহ-এর সম্মানিত ওস্তাদ ও প্রিয় ছাত্রবৃন্দ। ইলম অর্জনের মাধ্যমে নিজেদের জীবনকে আলোকিত করার পাশাপাশি দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে মানুষের মাঝে দ্বীনের বার্তা পৌঁছে দেওয়াই আমাদের অন্যতম লক্ষ্য।

আল্লাহ তাআলা তাঁদের এই ইলম, মেহনত ও দাওয়াতের কাজকে কবুল করুন এবং উম্মাহর জন্য কল্যাণের মাধ্যম বানিয়ে দিন। আমিন। 🤲

12/08/2026

মাদ্রাসার ফ্যান মেরামতের কাজ
আলহামদুলিল্লাহ!
শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে আমাদের মাদ্রাসার ফ্যানগুলো মেরামতের কাজ চলছে।
সুষ্ঠু পরিবেশে পাঠদান ও শিক্ষার্থীদের আরামদায়ক অবস্থান নিশ্চিত করতে মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের কাজ চলমান রয়েছে।
আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন এবং মাদ্রাসাকে আরও উন্নতির দিকে এগিয়ে নিন। আমিন।

12/08/2026

সেরা বিতার্কিক তৈরি করার লক্ষ্যে
শিক্ষার্থীদের জ্ঞান, যুক্তি, উপস্থাপনা দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য আমাদের মাদ্রাসায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাঝেমধ্যে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আমাদের লক্ষ্য—শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তাভাবনা, সুন্দর বক্তব্য উপস্থাপন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের মাধ্যমে যোগ্য ও দক্ষ বিতার্কিক হিসেবে গড়ে তোলা।

10/08/2026

আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়; বরং কুরআন-সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের সৎ, চরিত্রবান, নীতিবান, আদর্শ ও দেশ-সমাজের জন্য কল্যাণকর মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।

📚 জ্ঞান অর্জনের পাশাপাশি

🤲 তাকওয়া ও আল্লাহভীতি

🌸 উত্তম আখলাক ও শিষ্টাচার

💠 নৈতিকতা ও মানবিক মূল্যবোধ

🇧🇩 দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ

—এই গুণাবলির সমন্বয়ে একজন পরিপূর্ণ মানুষ তৈরি করাই আমাদের অঙ্গীকার।

10/08/2026

📵 মোবাইল ফোন ব্যবহারে জিরো টলারেন্স নীতি

শিক্ষার্থীদের পড়াশোনা, চরিত্র গঠন ও নৈতিক বিকাশের স্বার্থে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি শফিউল্লাহ মাক্কী হাফিযাহুল্লাহ অত্যন্ত কঠোর ও সুস্পষ্ট জিরো টলারেন্স নীতি অবলম্বন করে থাকেন।

কারণ, একজন শিক্ষার্থীর হাতে মোবাইল নয়—থাকা উচিত কিতাব, কলম ও ইলমের আলো।

শৃঙ্খলাপূর্ণ পরিবেশই একজন আদর্শ আলেম ও সুনাগরিক গড়ে তোলার অন্যতম মাধ্যম।

10/08/2026

পরীক্ষার ফলাফল ঘোষণার পূর্ব মুহূর্তে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখছেন আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতি শফিউল্লাহ মাক্কী হাফিযাহুল্লাহ।
আল্লাহ তাআলা তাঁর নসিহত ও দিকনির্দেশনাকে আমাদের শিক্ষার্থীদের জন্য কল্যাণকর করুন এবং তাদের ইলম, আমল ও আখলাকে উন্নতি দান করুন। আমিন।

09/08/2026

পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অংশ।

পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু সুন্দর ও পরিপাটি থাকার বিষয় নয়; এটি একজন মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা। ইসলাম পরিচ্ছন্নতা, পবিত্রতা ও সুন্দর পরিবেশের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে।

আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার নিয়মিত রুটিনের অংশ হিসেবে প্রতিদিন বাদ ফজর শিক্ষার্থীরা মাদ্রাসা প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করে। এর মাধ্যমে তারা শুধু পরিবেশ পরিচ্ছন্ন রাখছে না, বরং শিখছে—নিজের প্রতিষ্ঠান, নিজের ঘর এবং নিজের চারপাশকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব।

আসুন, আমরা নিজেরা পরিচ্ছন্ন থাকি এবং অন্যদেরও পরিচ্ছন্নতার প্রতি উৎসাহিত করি।
পরিচ্ছন্নতা হোক আমাদের অভ্যাস, পবিত্রতা হোক আমাদের জীবনের সৌন্দর্য।

07/08/2026

নিজেদের আশপাশ পরিষ্কার রাখি, সুস্থ জীবন গড়ি।

05/08/2026

পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের মাদ্রাসায় নিয়মিত রুটিনের অন্তর্ভুক্ত হিসেবে প্রতিদিন বাদ ফজর ছাত্ররা নিজ নিজ শ্রেণিকক্ষ, ক্যাম্পাস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশগ্রহণ করে।

এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস, শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা এবং সমষ্টিগত কাজের মানসিকতা গড়ে ওঠে। আমরা বিশ্বাস করি, পরিচ্ছন্ন পরিবেশে ইলমের চর্চা যেমন আনন্দদায়ক হয়, তেমনি তা সুস্থ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করে।

আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিচ্ছন্নতা ও উত্তম চরিত্রের উপর অবিচল থাকার তাওফীক দান করুন। আমীন।

03/08/2026

আলহামদুলিল্লাহ ফজরের নামাজের পরে সুরা ইয়াসিন এর আমল হয়েছে এখন সবাই মিলে ঈমানী মুজাকারা শেষ করে মসজিদ সাফ সাফাইয়ের কাজ করতেছে সবাই।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

108 Uttar Mugda Central Zame Maszid
Dhaka
1214