18/11/2023
সরকারী চাকুরির ক্ষেএে বুয়েটে অনুষ্ঠিত পরীক্ষার জন্য আমি একটু Details preparation নেওয়া পছন্দ করি। তাহলে সব এক্সামে রিটেনে টিকার পসিবিলিটি থাকে। একটানা ২-৩ টা রিটেনে পাস করলে Confidence boost up হয়। আমি শুধু আমার প্রিপারেশনের পলিসি নিয়ে কথা বলব।
মূল আলোচনায় আসিঃ
সবাইকে বলব প্রিপারেশন নেওয়ার আগে একটি Question Bank কিনতে বলব। কারণ Question Pattern ধরতে পারাটা জরুরী। Question Bank কেউ যদি এই পুরোটা করে, তাহলে এখান থেকে ৫-৬ টা ম্যাথ কমন পাওয়ার সম্ভাবনা থাকে।
Electrical Circuit:
আমরা ক্যাম্পাসে Alexander Sadiku এর বইটা পড়িনি। এটা Circuit এর প্রিপারেশনের জন্য Ideal বই। এই বই থেকে হুবুহু ২-৩ টি Question আসবে। এই বই থেকে শুধু example করলে ব্যাসিক ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু Practice Problem আর অনুশীলনীর Question সলভ করলে অনেক উপকারে আসবে। কারন এই ম্যাথ গুলা হুবহু আসে। শুধু প্রাকটিস এর অভাবে exam এ অনেক টাইম কনজুমিং হয়ে যায় এবং পারা ম্যাথ ভুল হয়ে যায়। চ্যাপ্টার ২,৩,৪,৬,৭,৯,১০,১২,১৩,১৪ গুলো সার্কিটের জন্য যথেষ্ট।
Electrical Machine:
বুয়েটে Stephen J. Chapman এর বইটা ফলো করে। এই বই থেকে হুবহু অনেক কুশ্চেন আসে।
এই বই থেকে চ্যাপ্টার ২,৫,৬,৭,৯ অবশ্যই করতে হবে। এই বইয়ের এক্সাম্পল এর সাথে অনুশীলনী করতে পারলে বেস্ট প্রিপারেশন হবে বলে মনে হয়। আমরা B.L. Thereja করে অভ্যস্থ, Thereja দিয়ে আমাদের শুরু করা উচিত। এই বই থেকে চ্যাপ্টার ২৬,২৭,২৮,২৯,৩০,৩২,৩৩,৩৪,৩৭,৩৮ এর শুধু example করলে চলবে। সব ম্যাথ করতে হবে না। বড় ম্যাথ গুলা করার দরকার নেই। এইগুলো কখনো জব এক্সামে আসবেনা। Charles I. Hubert এর Transformer Principle চ্যাপ্টার ভাল করে করতে হবে। এতে অনেক বড় ম্যাথ সর্টকাটে করা যায়।
Electronics:
Diode, MOSFET, BJT এর জন্য Boylested এর বই আমাদের করা আছে। কিন্তু বুয়েটে Sedra Smith ফলো করে। তাই Boylested এর সাথে Sedra Smith থেকেও এই চ্যাপ্টার গুলো করতে হবে। Operational Amplifier এর জন্য Alexander Sadiku থেকে চ্যাপ্টার ৫ করলেই যথেষ্ট। Morris Manu এর বই Digital Logic Design এর চ্যাপ্টার ৩ থেকে NAND and NOR Implemention ভালভাবে শিখতে হবে। চ্যাপ্টার ৬ থেকে SR, D, JK, T flip flop এর লজিক ডায়াগ্রামসহ Truth Table শিখতে হবে।
Power System:
বুয়েটে Element of power system analysis by Stevenson And Power system analysis by Hadi Saadat এই ২ টা বই ফলো করে। Hadi Saadat এর বইটা আমার করা হয় নাই কিন্তু দেখেছি। এখানে Stevenson টা করতে পারলে পাওয়ার সিস্টেম প্রিপারেশন 70% কমপ্লিট। কি কি ম্যাথ করতে হবে তার প্যাটার্নটা খুজে বের করতে হবে। মোটামুটি সব চ্যাপ্টারই করতে হবে। কিছু কিছু চ্যাপ্টার আছে, যেখানে ২-১ টা ম্যাথ করতে হবে। এর পাশাপাশি V.K.Mehta থেকে চ্যাপ্টার ৬,৮,১০,১১,১৬(থিওরী)১৭,১৮,১৯,২০,২১(থিওরী),২২,২৩(থিওরী),২৪(থিওরী),২৫(থিওরী) পড়তে হবে। ম্যাথের পাশাপাশি প্রতিটি চ্যাপ্টারের থিওরী পরার পেছনে ২টা প্রয়োজন। এখান থেকে ভাইবাতে প্রশ্ন করে এবং এমসিকিউ আসে। Power Plant এর জন্য Mehta এর চ্যাপ্টার ৩ করতে হবে। বুয়েট অন্য কোন বই পড়ালে সেখান থেকেও করতে হবে।
Communication:
Communication এর জন্য B.P.Lathi এর Modern Digital and Analog Communication System বইটি বুয়েট ফলো করে থাকে। তবে এই পার্টে কম পড়তে চাইলে রনি পারভেজ এর শীট করে শুধু Question Bank সলভ করলে হয়ে যায়। একটু বেশি পড়তে চাইলে প্রকৌশলী রফিকুল ইসলাম রনির শীটও করতে পারেন।
Control System:
Control System এর জন্য রনি পারভেজ এর শীট ভালো। একটু বেশি পড়তে চাইলে প্রকৌশলী রফিকুল ইসলাম রনির শীটও করতে পারেন। ৬০-৭০ টি ম্যাথ আছে ।
Analytical Math:
Mentors এর IBA Math Question Bank এবং Saifur’s MBA Math(হলুদ বই) টা যথেষ্ট। এই পার্টটা অনেক গুরুত্বপূর্ন। ১৫-২০ মার্কস থাকে। এক্সাম হলে টাইম সেভ করতে হলে প্রচুর প্রাকটিস করতে হবে।
বাংলা,English, General Knowledge:
শর্টকাট প্রিপারেশনের জন্য BCS Question Bank Professor’s পাবলিকেশনের Recent Job Soltion পড়া যায়। General Knowledge পার্টে জন্মতারিখ , মৃত্যুতারিখ, সময়কাল, চুক্তির তারিখ বাদ দিলে প্রিপারেশন অনেক easy হয়ে যায়। তারিখ সম্পকিত কোশ্চেন কম আসে বুয়েট পরীক্ষায়। বাংলার জন্য ক্লাস ৯-১০ এর বোর্ড বই যথেষ্ট আর English এর জন্য English for Competitive Exam থেকে Appropriate preposition, Analogy, Synonym, Antynym, Phrases and Idioms, Voice, Proverb পড়লে আর কিছু বাকি থাকার কথা না।
সামনে অারো অনেক বিষয়ে অালোচনা করবো ইনশাহআল্লা্হ ধারাবাহিকভাবে।
EEE JOB Preparation সম্পর্কিত সকল গাইডলাইন পেতে:
https://youtube.com/?si=H-UrIy_1runoXrE8
শুভকামনা,
Apu Kazi
Ex.AIUBians
AM, BIFPCL
Recommended :NPCBL, BCIC
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের আওতাধীন সকল সরকারি ও স্বায়ত্তশাসিত কোম্পানিগুলোতে চাকুরী পরিক্ষায় দক্ষ, ...