BasiFy

BasiFy

Share

Basify - Fuel your tech dream without any barrier.

25/06/2025

প্রিয় BasiFy পরিবারের শিক্ষার্থীবৃন্দ,

আমরা জানি, আপনারা অনেক আশা নিয়ে আমাদের Front End Web Development কোর্সে যুক্ত হয়েছিলেন। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কোর্সটি ৩ মাসের মধ্যে সম্পন্ন করবো। আপনাদের সেই প্রত্যাশা পূরণ করতে না পারায় আমরা সত্যিই অত্যন্ত দুঃখিত ও মর্মাহত।

আমাদের কিছু জটিলতা এবং অভ্যন্তরীণ কিছু অপ্রত্যাশিত সমস্যার কারণে আমরা কোর্সটি এখন আর চালিয়ে যেতে পারছি না। এটি আমাদের জন্যও একটি খুব কষ্টের সিদ্ধান্ত — কারণ এই কোর্সে জড়িয়ে আছে আপনাদের সাথে আমাদেরও স্বপ্ন, পরিশ্রম আর আগ্রহ।

তবে এখানেই থেমে যাবেনা আমাদের যাত্রা। আমরা এই কোর্সটি সাময়িকভাবে স্থগিত রাখলেও, আরও ভালো প্রস্তুতি, মানসম্পন্ন কনটেন্ট ও নতুন আকর্ষণ নিয়ে আমরা কয়েক মাসের মধ্যেই আবার ফিরে আসবো। ইনশা আল্লাহ্

আমরা আমাদের সমস্ত ভাই বোনদের কাছে আমাদের এই কঠিন সময়টা বুঝে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। আপনাদের ভালোবাসা, বিশ্বাস আর সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি।

আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের ধৈর্য, বোঝাপড়া ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

ভালোবাসা ও শুভেচ্ছা সহ,
BasiFy টিম





27/04/2025

একটা মিসিং সেমিকোলনের জন্য চোখে পানি আসা, বারবার কোড রিভিউ করা, নিজের ওপর রাগ হওয়া — এগুলোই আসল কোডিং লাইফের অংশ।

মাথা ঠান্ডা রাখো। বাগ আসা মানেই তুমি এগিয়ে যাচ্ছো। সব কোডারের প্রথম ভাষা ভুল, দ্বিতীয় ভাষা কোড। 👩‍💻👨‍💻

20/04/2025

অনেকে জিজ্ঞেস করে—"ভাই, CSS কতদূর শিখলে বলা যাবে আমি জানি? আর কোথায় গিয়ে থামা উচিত?" আমি যখন শুরু করেছিলাম, পথটা এতটা পরিষ্কার ছিল না। ভুল করেছি, শিখেছি, আবার শেখাতে গিয়েও অনেক কিছু বুঝেছি। আজ সেই অভিজ্ঞতা থেকেই কিছু কথা বলি—যারা ঠিক কোন পথে যাবেন ভাবছেন, তাদের জন্য হয়তো এই কথাগুলো একটু গাইডলাইন হয়ে উঠতে পারে।

১. বেসিক না বুঝে এগোনো মানেই ধরা খাবেন
CSS শেখা শুরু করার মানে এই না যে এক লাফে Grid বা Animation-এ ঢুকে পড়তে হবে। প্রথমেই নিচের জিনিসগুলো ভালোমতো বুঝুন:

CSS সিলেক্টর (element, class, ID)—এসব তো হাতের তালুর মতো জানা দরকার।

বক্স মডেল—অনেকেরই এটা মাথার ওপর দিয়ে যায়, কিন্তু এটা না বুঝলে layout গড়বেন কিভাবে?

পজিশনিং—absolute আর relative-এর পার্থক্য না বুঝে layout বানালে গ্যাজেট চলে আসবে টেবিলের নিচে।

Flexbox—খেলাটা এখান থেকেই শুরু।

Typography আর responsive units (%, em, rem)—এগুলো না বুঝলে ডিজাইন হাতে নিয়ে বসে থাকবেন।

২. CSS শেখার চেয়ে বোঝাটা জরুরি বেশি
অনেকে property মুখস্থ করে ফেলেন, কিন্তু সমস্যা হলে কি করবেন? তাই আগে বুঝুন:

CSS কিভাবে কাজ করে, ক্যাসকেডিং কিভাবে হয়

Specificity আর inheritance কিভাবে ধরে ধরে কাজ করে

কোনটা override হবে, কেন হবে—এই বোধটা না এলে debugger খুলেই বসে থাকতে হবে

*৩. কোথায় থামবেন? এইটাও বুঝে নিতে হবে
CSS শেখা একধরনের rabbit hole—চাইলে কতদূর যে যাবেন, শেষ নেই। কিন্তু সবার তো দরকার নেই animation বা Houdini শেখার!

আপনি যদি frontend heavy হন, তাহলে একটু গভীরে যেতেই পারেন।

কিন্তু যদি full-stack বা backend দিকে থাকেন, তাহলে ভালো UI বানানোর মতো CSS জানাটাই যথেষ্ট।

Grid আর Flexbox যদি confidently ব্যবহার করতে পারেন, রেসপনসিভ ডিজাইন বানাতে পারেন—you’re good to go।

৪. Framework ব্যবহার করবেন, কিন্তু নিজে না জানলে গর্তে পড়বেন
Bootstrap বা Tailwind দিয়ে শুরু করলে shortcut মনে হবে, কিন্তু ভেতরে কী হচ্ছে না বুঝলে পরে নিজেই ফেঁসে যাবেন। আগে Vanilla CSS বোঝেন, তারপর টুল ব্যবহার করুন—মজা পাবেন।

৫. শেষ কথা
CSS শেখার কোনও শেষ নেই, তাই শুরুতে যা প্রয়োজন সেটুকু শিখে প্র্যাকটিস করুন। দুইটা ভালো ডিজাইন নিজের হাতে করলে শেখার অনেক কিছু আপনাআপনি পরিষ্কার হয়ে যাবে।
আর একটা কথা মনে রাখবেন—CSS শেখা মানে ডিজাইনার হওয়া না, বরং কোড দিয়ে চোখে দেখার মতো কিছু বানাতে পারার আনন্দটা নিতে শেখা! আর এই শেখার পথটা যদি হয় সঠিক দিকনির্দেশনা আর বোঝার আনন্দে ভরা, তাহলে পথটা অনেক সহজ হয়ে যায়। ঠিক এই জায়গাটাতেই পাশে আছে BasiFy—একটা ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে shortcut নয়, শেখার গভীরতা নিয়ে কথা হয়। এখানে শেখা মানে নিজেকে গড়ে তোলা, একটু একটু করে আত্মবিশ্বাস তৈরি করা, আর কোডের জগতে নিজের জায়গাটা খুঁজে নেওয়া

19/04/2025

তুমি হয়তো অসাধারণ এক Developer —
JavaScript থেকে Django, React থেকে REST API —
সবই জানো।
GitHub-এ নিয়মিত commit করো।
VS Code তোমার second home হয়ে গেছে।

তবুও হঠাৎ একদিন মাথায় আসে একটা প্রশ্ন:
👉 “আমি তো job/interview পাচ্ছি না, অথচ আমার পরিচিত জনেরা পাচ্ছে!”

এখানেই আসে সেই missing puzzle piece — যার নাম Networking।
যেটা আমরা প্রায়ই অবহেলা করি।

🤔 Networking মানে কী শুধু লোক চিনে রাখা?
না, Networking মানে:

✅ নিজেকে মানুষের দৃষ্টিতে আনা
✅ নিজের কাজ, শেখা, আগ্রহ, struggle – এগুলো খুলে বলা
✅ অন্যদের সাথে শোনা, শেখা, শেয়ার করা
✅ এমন একটা digital presence তৈরি করা – যেখানে তুমি না চাইলেও সুযোগ তোমার দিকে তাকায়

🔥 Networking এর ৫টি বাস্তব প্রভাব Developer Profile-এ:
১. 🎯 Referral Power = Game Changer
প্রতি চাকরির পেছনে হাজার হাজার CV পড়ে —
কিন্তু referral এলে সেটা সরাসরি recruiter-এর চোখে পড়ে।

একজন পরিচিত বললো:
"এই ছেলেটা ভালো কাজ করে, একটু দেখে নিও" —
এই ছোট্ট লাইনের প্রভাব হয় ৫০টা random CV’র চেয়ে বেশি।

📌 LinkedIn এর Data অনুযায়ী:
Referred candidate-এর interview call পাওয়ার সম্ভাবনা 9x বেশি!

২. 🤝 Collaboration = Real Growth
তুমি যতই coding জানো না কেন,
যদি team এ কাজ না করো, feedback না পাও,
তাহলে improvement slow হয়ে যায়।

Networking এর মাধ্যমে:

🔹 Hackathon teammates মেলে
🔹 Freelance joint projects হয়
🔹 Open-source contribute করে real-world experience পাওয়া যায়

➡ Team projects = Skill + Confidence + Portfolio Boost

৩. 🌍 Freelance & Remote Work এর Hidden Doorway
Upwork/Fiverr ছাড়াও অনেক কাজ আসে network থেকেই।

ক্লায়েন্ট নিজেই বলে:
“আমার জন্য একটা ওয়েবসাইট লাগবে, কেউ চিনো?”
তখন তোমার নাম কেউ বললে —
তুমি marketplace ছাড়া সরাসরি কাজ পেয়ে যাও।

📌 Hubspot Survey:
Freelance success-এর পিছনে ৬০% ক্ষেত্রে personal recommendation থাকে।

৪. 📣 Personal Branding & Visibility
আজকের দিনে একজন dev এর প্রোফাইল শুধু GitHub না —
👉 LinkedIn, Basify, Twitter/X, Dev.to – সব platform এ তুমি কেমন present আছো, সেটাই matter করে।

✅ যারা শেখে সেটাও শেয়ার করে
✅ যারা ছোট success celebrate করে
✅ যারা help করে — তারাই long-term এ "visible" হয়

তুমি যে শেখার পথে আছো — সেটাই বলাই personal branding এর শুরু।

৫. 🧠 Community = Accelerated Learning
শুধু একা শেখা না —
👉 Networking মানে একটা Growth Circle তৈরি করা,
যেখানে তুমি শিখো, feedback পাও, ভুল থেকে ঠিক হও — সবকিছু real time এ।

তুমি stuck হলে কেউ হেল্প করে,
তুমি নিজের progress শেয়ার করলে কেউ inspiration পায় —
এই ecosystem তোমার growth কে কয়েক গুণ বাড়িয়ে দেয়।

📌 একা শেখা মানেই struggle,
কিন্তু কমিউনিটির ভেতরে শেখা মানে —
Struggle-এর পাশে থাকে Support.

📌 StackOverflow থেকে YouTube comment —
সবই Networking এর একেক রূপ!

✅ Skill আপনাকে তৈরি করে, কিন্তু Network আপনাকে দরজা পর্যন্ত পৌঁছায়।
তুমি যতই capable হও না কেন — যদি কেউ না জানে, তাহলে কেউ ডাকবে না।

🚀 আজকেই শুরু করুন এক ছোট্ট networking step দিয়ে:
🔹 কারো post-এ comment করুন
🔹 নিজের শেখার progress একটা ছোট post দিন
🔹 কারো inbox এ গিয়ে জিজ্ঞেস করুন —
"Hi, আপনি কী নিয়ে কাজ করছেন? আমি recently CSS শিখছি।"

এই ছোট্ট message দিয়েই শুরু হয় বড় connection।

🟠 আর এই Networking, Learning, Skill-sharing এর পথটাকে সহজ করতেই —
আমরা তৈরি করছি BasiFy —
বাংলাভাষী learner দের জন্য সবচেয়ে বড় free coding community।

📌 Basify-তে আমরা চাই:

✅ যেকোনো শিক্ষার্থী বা self-learner জিরো থেকে শেখার সুযোগ পাক — একদম নিজের ভাষায়
✅ ফ্রি রিসোর্স, হেল্পফুল গাইড, ও রেগুলার learning-based পোস্ট পেয়ে যাক এক জায়গায়
✅ একটা এমন কমিউনিটি গড়ে উঠুক, যেখানে সবাই একে অপরের পাশে থাকে — শেখে, শোনে, শেয়ার করে

👉 Basify-এর Facebook group ও page-এ active হলে
তুমি নিজের presence, skill, mindset — সব কিছুই মানুষের সামনে তুলে ধরতে পারো।

🔹 Comment করো
🔹 পোস্ট দাও
🔹 নিজের journey শেয়ার করো —

দেখবে, আস্তে আস্তে মানুষ তোমাকে চিনতে শুরু করবে।

আজকে হয়তো তুমি শিখছো।
কাল তুমি কাউকে শেখাবে।
তার পরের দিন — হয়তো তুমি কারো referral source!

এটাই একটা real, growing, developer-driven ecosystem —
আর আমরা সেটা বানাতে চাই তোমাদের সাথেই।

#

17/04/2025

🌟
"সবাই যখন চাকরি খোঁজে, তখন কেউ কেউ চাকরি খোঁজার নিয়মটাই বদলে দেয়।"
এই লাইনটা শুনলে অনেকেই ভাবতে পারেন, কথার ফুলঝুরি।
কিন্তু বাংলাদেশে একজন আছেন, যিনি সেটা বাস্তবে করে দেখিয়েছেন।
তিনি হলেন—ফাহিম মাশরুর।

🌱 একজন নিরব নির্মাতা
তিনি কখনো আলোর নিচে দাঁড়াননি, ক্যামেরার সামনে ঝলসে ওঠেননি।
তবু তার ছায়ার নিচে দাঁড়িয়ে আছে লাখো তরুণের স্বপ্ন।
কারণ তিনি এমন একটা পথ বানিয়েছেন, যেখানে দাঁড়িয়ে
তরুণেরা প্রথম চাকরির ইন্টারভিউ দিতে শিখেছে।
প্রথম মেইল লিখতে শিখেছে।
প্রথম নিজের নামের পাশে “জব হোল্ডার” শব্দটা জুড়েছে।

💡 ২০০০ সালের গল্প...
তখন বাংলাদেশে ইন্টারনেট নতুন।
কম্পিউটার মানেই কিবোর্ডে টাইপ, মাউসে ক্লিক—not career.
আর ফাহিম মাশরুর ঠিক তখনই তৈরি করলেন bdjobs.com।

সেই ওয়েবসাইট শুধু একটি চাকরি খোঁজার জায়গা ছিল না,
ছিল একটি সম্ভাবনার দরজা।
যেখানে কারও সার্টিফিকেটের চেয়ে যোগ্যতা ছিল বড়,
চেনাজানার চেয়ে প্রোফাইল ছিল দামি।

🧭 তিনি পথ তৈরি করেন, মানুষ হেঁটে যায়
আজ bdjobs-এর মাধ্যমে লাখ লাখ তরুণ পায় চাকরির খবর,
ছোট কোম্পানি পায় সেরা মানুষ,
আর পুরো সিস্টেমটাই হয়ে গেছে ডিজিটাল, বিশ্বাসযোগ্য।

কিন্তু তিনি থেমে যাননি।

🚀 bdjobs-এর পর...
🔹 ajkerdeal.com – নিজের দেশে তৈরি একটা ই-কমার্স প্ল্যাটফর্ম
🔹 Delivery Tiger – ছোট উদ্যোক্তাদের ডেলিভারি সল্যুশন
🔹 SME-দের জন্য প্রযুক্তির সহজ ব্যবহার

প্রত্যেকটা উদ্যোগের পেছনে একই প্রশ্ন—
👉 “বাংলাদেশি মানুষের সমস্যাটা কোথায়?”
আর তারপর সেই সমস্যার উত্তর খুঁজে বের করেছেন প্রযুক্তি দিয়ে।

🧠 ফাহিম মাশরুর আমাদের শেখান—
🔸 চুপচাপ থেকেও বদলে দেওয়া যায় সমাজ
🔸 ক্যামেরায় না থেকেও পৌঁছে যাওয়া যায় হাজার মানুষের হৃদয়ে
🔸 একটার পর একটা সমস্যাকে দেখে ভয় না পেয়ে
তাকে চ্যালেঞ্জ হিসেবে নিলে তুমি নিজেই হতে পারো নতুন যুগের নির্মাতা।

🎯 শেষ কথা:
"তারকা হতেই হবে না। আলো ছড়ানোর জন্য প্রয়োজন শুধু দৃষ্টি আর সাহস।"

ফাহিম মাশরুর সেই সাহসী চোখের নাম।

16/04/2025

📢 BasiFy-তে শিক্ষক নিয়োগ চলছে!

আপনি কি MERN Stack, DSA (Java/C++) অথবা Cyber Security বিষয়ে দক্ষ? আপনি কি পড়াতে ভালোবাসেন এবং নিজের জ্ঞান দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে চান?

তাহলে BasiFy আপনার জন্য সঠিক জায়গা!

আমরা খুঁজছি:
✅ Web Development (MERN Stack) শেখাতে সক্ষম শিক্ষক
✅ Data Structures & Algorithms (Java/C++) শেখাতে পারদর্শী শিক্ষক
✅ Cyber Security শেখাতে আগ্রহী শিক্ষক

যা প্রয়োজন:
🔸 ভালো কনসেপ্ট ও পড়ানোর দক্ষতা
🔸 অনলাইন ক্লাস নেওয়ার আগ্রহ
🔸 ছাত্রদের জন্য বন্ধুত্বপূর্ণ ও সহানুভূতিশীল মনোভাব

আপনার কি এসব আছে? তাহলে আজই আবেদন করুন!
👉 Google Form: [form link will be in the comment section ]

🚀 চলুন একসাথে বাংলাদেশে CS শিক্ষার নতুন যুগের সূচনা করি!




15/04/2025

আজ রাত ৯টায় শুরু হচ্ছে CSS লাইভ বুটক্যাম্প —
যেখানে শুধু পড়া না, হবে প্র‍্যাকটিকাল শেখা, লাইভ কোডিং আর মিনি প্রজেক্ট।

✅ ক্লাসটি একদম ফ্রি
✅ একবার মিস করলে, সেই একইভাবে আর শেখা সম্ভব নয়

🎥 তাই রিমাইন্ডার দিয়ে রাখুন,—
আজ রাত ৯টা, আমরা সবাই থাকবো লাইভে!
🟢 WhatsApp গ্রুপে এখনই জয়েন করো—সব আপডেট, ক্লাস লিংক ও সাপোর্ট এক জায়গায়👇
🔗https://chat.whatsapp.com/Bua8WlgcQrA7cUZncnOInD

14/04/2025

🟢 আগামীকাল থেকে শুরু হচ্ছে CSS লাইভ বুটক্যাম্প!
📅 তারিখ: ১৫ই এপ্রিল | সময়: রাত ৯টা | সম্পূর্ণ ফ্রি

CSS শেখার নতুন যাত্রা শুরু হচ্ছে আগামীকাল!
এই বুটক্যাম্পে থাকছে:

✅ লাইভ ক্লাসে সরাসরি শেখা
✅ প্রশ্নোত্তর ও ডাউট সাপোর্ট
✅ এ্যাসাইনমেন্ট আলোচনা
✅ একটি রিয়েল-ওয়ার্ল্ড মিনি প্রজেক্ট

🛑 লাইভ ক্লাসগুলো মিস না করার অনুরোধ!
কারণ, একবার মিস করলে পরে ভিডিও দেখে শেষ করা অনেকটাই কঠিন হয়ে পড়ে।

🌟 আমরা চাই এই কোর্স হোক আপনার ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ারের এক শক্তিশালী ভিত্তি।







14/04/2025

পহেলা বৈশাখ মানেই নতুন রঙ, নতুন শুরুর গল্প।
তবে এবার গল্পটা হোক কোডে, ডিজাইনে, নতুন স্কিলে।

ঐতিহ্যের হৃদয়ে প্রযুক্তির স্পন্দন—
এই হোক আমাদের নববর্ষের প্রতিজ্ঞা।

বেসিফাই পরিবারের পক্ষ থেকে জানাই—
শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।





#বাঙালিয়ানা_প্রযুক্তিতে

30/03/2025

ঈদ মানেই খুশি, ঈদ মানেই ভালোবাসা, ঈদ মানেই একসাথে এগিয়ে চলার প্রেরণা! 🎉 এই আনন্দময় দিনে BasiFy পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

শেখার পথ যেমন শেষ নেই, তেমনি ঈদের আনন্দও সীমাহীন। তাই আসুন, ঈদের খুশি ছড়িয়ে দিই চারপাশে, জ্ঞানের আলোয় আলোকিত করি ভবিষ্যৎ, আর এগিয়ে যাই নতুন স্বপ্ন ও সম্ভাবনার পথে!
❤ ঈদ মোবারক! ❤

26/03/2025

স্বাধীনতা শুধু একটি ইতিহাস নয়, এটি একটি দায়িত্ব!
শিক্ষাই পারে একটি জাতিকে শক্তিশালী, স্বনির্ভর ও অগ্রগতির পথে এগিয়ে নিতে।
আজকের জ্ঞানী ও দক্ষ তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশ!

🚀 আসুন, শপথ করি—
📚 নতুন কিছু শিখবো,
💡 নিজেকে দক্ষ করে গড়ে তুলবো,
🌍 দেশকে উন্নতির শিখরে পৌঁছাবো!

🔗 শেখার যাত্রায় আপনার সঙ্গী – BasiFY
💚 লাল-সবুজের গৌরব ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে!

🇧🇩

21/03/2025

📢 Weekly Revision & Doubt Support Class 🔥

📖 Instructor: Koushik Saha (TA)
⏰ Time: Today, 10 PM
Clear your doubts & revise with us! Don’t miss out! 🚀💻

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Dhaka