19/01/2022
আমাদের দেশের অধিকাংশ মানুষ বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে ফেলার পর Self-development নিয়ে আর কাজ করেন না। যেটুকু পড়া চাকরি/প্রমোশনের জন্য লাগে, শুধু সেটুকুই গা-ছাড়াভাবে পড়েন।
পৃথিবী থেমে নেই। নিত্য-নতুন প্রযুক্তি আসছে অহরহ। তাই প্রযুক্তির সাথে সাথে নিজেকে আপডেট করা সময়ের দাবি। ইন্টারনেটে কল্যাণে সারা পৃথিবী আজ Global Village-এ পরিণত হয়েছে। অনলাইনে ও অফলাইনে হাজার হাজার কোর্স অফার করছে বিশ্বের নামি-দামি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলো। কিছু সময় বের করে নিজেকে আপডেট করার জন্য প্রয়োজনীয় কোর্সগুলো করে ফেলতে পারলে নিজেরই লাভ।
বাদ দিলাম বিভিন্ন কোর্সের কথা। আজকাল বিভিন্ন সোশাল মিডিয়াতেই অনেক প্রয়োজনীয় কন্টেন্ট পাওয়া যায়, যাতে যে কোন বিষয়ে একটা basic idea পাওয়া যায়৷ মোবাইল ঘাটতে ঘাটতেই কিন্তু এগুলো করা যায়।
আমার নিজের কথা বলি। শুধু ইউটিউব দেখেই পানির ফিল্টারের কিট পরিবর্তন করা থেকে শুরু করে ভিডিও এডিটিং, ট্যাক্স ফাইল প্রস্তুতসহ টুকটাক কাজ করতে পারি। সামনের দিনগুলোতে হয়তো আরো কিছু স্কিল ডেভলপ করে ফেলতে পারবো৷ আমার মত গড়পড়তা লেভেলের মানুষ যদি এগুলো পারে, তাহলে বেশিরভাগ মানুষই তা পারবে। প্রয়োজন শুধু জানার আগ্রহ ও লেগে থাকার ধৈর্য।
আর যে জিনিসের কোন বিকল্প নেই, তা হল- বই পড়ার অভ্যাস। বই হল এমন এক সঙ্গী, যা আপনাকে কখনো হতাশ করবে না। বইয়ের কোন বিকল্প নেই। আপনার ক্যারিয়ার গড়ার জন্য যে বিষয়ে পড়াশোনা দরকার এবং যে বিষয়ে আপনি আগ্রহী তা নিয়ে পড়াশোনা করুন৷ আমাদের সমাজব্যবস্থায় বেশিরভাগ পেশাজীবী তার পঠিত বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ বিষয়ে কাজ করে না৷ তাই নিজের প্রয়োজনেই বই পড়ুন৷ প্রয়োজনে ইন্টারনেট ঘেঁটে আপডেটেট তথ্য জানুন।
মোটকথা, Self-development নিয়ে কাজ করুন৷ নিজেকে আর দশটা মানুষের থেকে আলাদা করতে হলে এর কোন বিকল্প নেই। স্বাবলম্বী হোন। আইসিটি নলেজ বাড়ান। শুধু মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলের কাজ জানা থাকলেই আপনি বেশিরভাগ মানুষের চেয়ে এগিয়ে থাকবেন। অন্যের উপর নির্ভরশীল হবার আগে দেখুন নিজে কাজটা পারেন কিনা। ট্রাস্ট মি, নিজে নিজে কোন সমস্যার সমাধান করতে পারলে যে তৃপ্তি পাওয়া যায়, তার তুলনা হয় না।
রায়হান আতাহার || ঢাকা
১৮/০১/২০২২খ্রিঃ
04/10/2021
এ বছরের নোবেল পুরস্কার জয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। আমরা সবাই কি জানি এই পুরস্কার কীভাবে প্রবর্তন হয়? কারা দেয় এই পুরস্কার? বিজয়ীরা কত টাকা পান?
এরকম নানান প্রশ্নের উত্তর পাবেন নিচের ভিডিওটিতে। আগ্রহীরা দেখতে পারেন। ভাল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন 😊
নোবেল পুরস্কারের আদ্যোপান্ত । Nobel prize in Bengali
নোবেল পুরস্কারের আদ্যোপান্ত । Nobel prize in Bengaliআসসালামু আলাইকুম। সাহিত্য সমাহারের আজকের আয়োজনটি কিছুটা ভিন্নধর্মী৷ আজ ....
03/10/2021
'দ্য গোল্ডেন গেট ব্রিজ' যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকোতে অবস্থিত বিশ্বের অন্যতম আকর্ষণীয় ঝুলন্ত সেতু। স্যানফ্রান্সিসকোর সঙ্গে মেরিন কাউন্টির যোগাযোগব্যবস্থার আশ্চর্য নিদর্শন এই সেতুটি। ১৯১৬ সালে সেতুটির ভিত্তিপ্রস্তর করা হয়। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের ডামাডোলে এই সেতুটির প্রতি মনোযোগ দিতে পারেনি যুক্তরাষ্ট্র। পরবর্তীতে সেতুটির নির্মাণের কাজ শুরু হয় ১৯৩৩ সালে এবং শেষ হয় ১৯৩৭ সালে। তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট সেতুটি উদ্বোধন করেন।
সেতুটির দৈর্ঘ্য ২.৭ কিলোমিটার আর প্রস্থ ২৭.৪ মিটার। ছয় লেন-বিশষ্টি এই সেতুটি দিয়ে দৈনিক এক লাখ ১৮ হাজারেরও বেশি যানবাহন চলাচল করে। পৃথিবীর সবচেয়ে বেশি ছবি তোলা হয়েছে যে বিষয়গুলোর, তাদের অন্যতম এই সেতুটি। প্রতিদিন হাজার হাজার ভ্রমণপিপাসু মানুষ সেতুটি দেখতে ভীড় করে।
বিভিন্ন জরিপের ফলাফল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বে আত্মহত্যার স্থান হিসেবে এক নম্বর স্থানটি দখল করেছে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর ঝুলন্ত 'দ্য গোল্ডেন গেট ব্রিজ'।
~ রায়হান আতাহার
18/10/2020
কিছুদিন আগে ঘোষণা হয়ে গেল এ বছরের নোবেল পুরস্কার জয়ীদের নাম। আমরা সবাই কি জানি এই পুরস্কার কীভাবে প্রবর্তন হয়? কারা দেয় এই পুরস্কার? বিজয়ীরা কত টাকা পান?
এরকম নানান প্রশ্নের উত্তর পাবেন নিচের ভিডিওটিতে। আগ্রহীরা দেখতে পারেন 😊
নোবেল পুরস্কারের আদ্যোপান্ত । Nobel prize in Bengali
নোবেল পুরস্কারের আদ্যোপান্ত । Nobel prize in Bengali আসসালামু আলাইকুম। সাহিত্য সমাহারের আজকের আয়োজনটি কিছুটা ভিন্নধর্মী৷ আ....
19/07/2020
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ। তাঁর অন্যতম সেরা উপন্যাস 'জীবনকৃষ্ণ মেমোরিয়াল হাইস্কুল'। আসুন বইটি সম্পর্কে জানি।
জীবনকৃষ্ণ মেমোরিয়াল হাইস্কুল - হুমায়ূন আহমেদ || বুক রিভিউ || রায়হান আতাহার ও আনিকা তাবাসসুম র
Welcome to সাহিত্য সমাহার - Sahitto Somahar বুক রিভিউঃ বইয়ের নামঃ জীবনকৃষ্ণ মেমোরিয়াল হাইস্কুল লেখকঃ হুমায়ূন আহমেদ প্রকাশনীঃ ...
24/06/2020
Iceberg Theory | Ernest Hemingway | আইসবার্গ থিওরি । কী কেন কীভাবে?
Iceberg Theory | Ernest Hemingway | আইসবার্গ থিওরি । কী কেন কীভাবে? আসসালামু আলাইকুম। আপনাদের নিশ্চয়ই ১৯১২ সালের টাইটানিক জাহাজ ডুবির...
03/05/2018
দেশে তৈরি প্রথম ফিচার ফোন আনল ওয়ালটন
ফোনটির বিশেষত্ব হিসেবে ওয়ালটন জানাচ্ছে, এটি দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ দেবে। ডুয়াল সিমের ফোনটিতে ব্যবহৃত হয়েছে ২.৪ ই...
21/06/2017
অাপনি জানেন কি, ফলের গায়ে স্টিকার লাগানো থাকে কেন?
বাজারে যেসব আপেল, কমলালেবু, নাশপাতি বিক্রি হয়, অধিকাংশ ফলেরই গায়ে লাগানো থাকে ছোটো গোল স্টিকার। খেয়াল করে দেখবেন, স্টিকারগুলোতে লেখা আছে কিছু নম্বর ও সরু-মোটা কালো দাগ। ওই স্টিকার খুলে আপেল খেতে অনেক সময়ই ঝামেলায় পড়তে হয়। তবে এমন স্টিকার লাগানোর অর্থ কী? প্রকৃতপক্ষে আপেলের ওপরের স্টিকার বিশেষ গুরুত্ব বহন করে। একে বলা হয় PLU (Price Look-Up) কোড। এই কোডই বলে দেয় কোন ফলের কেমন মান, কোনটা কীভাবে তৈরি হয়েছে, কার কেমন খাদ্যগুণ।
আপেলসহ বিভিন্ন ফলের ওপর থাকা স্টিকারের ওপরের সংখ্যা ও বারকোড ফলের পরিচয়, ধরন ও উৎপাদন পদ্ধতিসহ নানা তথ্য বহন করে। স্টিকারে থাকা সংখ্যাকে বলা হয় প্রাইস লুক আপ কোড বা সংক্ষেপে পিএলইউ কোড।
PLU কোড যদি 3 ( #3****) নম্বর সংখ্যা দিয়ে শুরু হয় ‘আয়োনাইজ়িং ইরেডিয়েশন’ (Ionizing Irradiation)
“রেডিয়েশন” (Radiation) কথাটি থাকায় অনেকেই মনে করেন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কিন্তু দেশ-বিদেশের বিভিন্ন গবেষণা বলছে, ইরেডিয়েট করা খাবার বিপদমুক্ত। কোনও খাবারকে আয়োনাইজ় করা মানে সেটির মেয়াদ বাড়িয়ে দেওয়া। সহজে পচন না ধরা। পরমাণুর চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রনকে যদি রেডিওঅ্যাকটিভ বা ইলেকট্রিক্যাল পদ্ধতিতে আলাদা করে দেওয়া হয়, তবে সেই পরমাণুটি আয়োনাইজ়়ড্। এর মানে, নেগেটিভ (-ve) ইলেকট্রনকে বের করে আনলে, পরমাণুতে পড়ে থাকে পজ়িটিভ প্রোটন (+ve)। কোনও নেগেটিভিটি না থাকার কারণে পরমাণুটি স্থূলাণু বা আয়নে (ion) পরিণত হয়। খাবারের পরমাণুকে যদি আয়নে পরিণত করা হয়, সেই খাবারের মেয়াদ অনেকদিন বেড়ে যায়। কোনও ফলের গায়ে লাগানো স্টিকারের PLU যদি 3 নম্বর সংখ্যা দিয়ে শুরু হয়, জানবেন সেই ফলটি অনেকদিন পর্যন্ত টাটকা থাকবে। পৃথিবীজুড়ে অন্তত ৬০টি দেশের মানুষ অয়োনাইজ়িং ইরেডিয়েশন যুক্ত খাবার খান। অস্ট্রেলিয়া ও জার্মানিতে হার্বস্, মশলা ও আচারজাতীয় খাবারে ইরেডিয়েশন করা থাকে। ব্রাজ়িলে সব খাবারেই ইরেডিয়েট করা।’’
PLU কোড যদি 4 ও 8 ( #4****, #8****) নম্বর সংখ্যা দিয়ে শুরু হয় ‘কনভেনশনালি গ্রোন’ (Conventionally Grown)
‘‘পোকামাকড় থেকে বাঁচাতে অনেকসময় ফল ও শাক-সবজির গায়ে কীটনাশক স্প্রে করা হয়। বলা হয় কনভেনশনালি গ্রোন। থাকে সিন্থেটিক কেমিক্যালস্, যেমন – সার, কীটনাশক, অ্যান্টিবায়োটিক, হরমোন।’’
আবার অনেক সময় চাষের সময় জেনেটিক্যালি মডিফায়েড অরগ্যানিজ়মসের (GMO & GE) সাহায্যে ফল-সবজির আকার বাড়ানো হয়। শরীরের মারাত্মক ক্ষতি হয় এই ধরনের ফল-সবজি খেলে। উৎপাদনের খরচ কম। তাই বাজারে খুব কম দামে পাওয়া যায়।
PLU কোড যদি 6 ( #6****) নম্বর সংখ্যা দিয়ে শুরু হয় ‘প্রিকাট প্রোডিউস’ (Precut Produce)
‘‘আজকাল অনেকেই সময়ের অভাবে কিংবা আলসতার কারণে বাজার থেকে কাটা ফল বা সবজি কেনেন। অনলাইন সার্ভিস থেকেও কাটা ফল-সবজি কেনেন। এই ধরনের ফল বা সবজি স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়।’’
প্রথমত, ‘‘ফল-সবজি কেটে বিক্রি করার আগে, সেগুলিকে জীবাণুমুক্ত করার জন্যে ক্লোরিন সলিউশনে ধোয়া হয়। প্যাকেটবন্দি অবস্থায় ফ্রিজে রাখা হয়। তৈরি হয় কার্বোন ফুটপ্রিন্ট (Carbon Footprint)। অর্থাৎ, খাবারের মধ্যে কার্বোন ডাই-অক্সাইডের মাত্রা অনেকগুণ বেড়ে যায়। সেই ফল-সবজি খেলে স্বাস্থ্যের ক্ষতি অনিবার্য। এছাড়া, কাটা ফল-সবজি দূষণমুক্ত নয়।’’
PLU কোড যদি 9 ( #9****) নম্বর সংখ্যা দিয়ে শুরু হয় ‘অরগ্যানিক’ (Organic)
‘‘সবচেয়ে স্বাস্থ্যকর অরগ্যানিক বা জৈব পদ্ধতিতে তৈরি ফল-সবজি। কীটনাশক, সারের মতো ক্ষতিকারক কেমিক্যালস্ থাকে না বললেই চলে। পোকামাকড় সবচেয়ে বেশি আক্রমণ করে। কারোর বাড়ির বাগানের গাছে তৈরি আম, কাঠাল, কলা, আপেল, বেগুন.. ইত্যাদি ফল-সবজি অরগ্যানিক। স্বাদে অতুলনীয়। স্বাস্থ্যের পক্ষেও ভালো। বাজারে দামও বেশি।’’
সাধারণত ক্রেতাদের সুবিধার্থে অনেক সময়ই স্টিকারের সংখ্যা ও বারকোড ছাড়াও সংক্ষেপে বা পূর্ণভাবে এর গুণগত মান লেখা হয়। যেমন স্টিকারের সংখ্যার ওপর লেখা থাকতে পারে অর্গানিক, জেনেটিক্যালি মোডিফায়েড বা সংক্ষেপে জিএম, ন্যাচারাল ইত্যাদি।
বাংলাদেশে অনেক ক্ষেত্রেই পিএলইউ কোড ছাড়াও ফলের গায়ে স্টিকার দেখা যায়। সাধারণত এসব স্টিকারে লেখা থাকে ‘গুড’ বা ‘ওকে’। ফল উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের পণ্য প্যাকেটজাত করার সময় এর গুণগত মান বোঝাতে এমন স্টিকার ব্যবহার করে থাকতে পারে।