08/12/2025
সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি, সনদ এবং ক্রেস্ট প্রদানের স্থির চিত্র।
To lead the world be a scholar
অঞ্চল যোগাযোগঃ
যাত্রাবাড়ী
01629348378
মাতুয়াইল
01886328829 , 01644623726
ডেমরা
01308636099, 01640664836
শ্যামপুর
01533513336,
ওয়ারী
01811625902
দনিয়া
01744555399
দারুননাজাত
01575526320
তা’মিরুল মিল্লাত
01794337835
বাংলা বাজার
01629941208
সুত্রাপুর
01778422861
গেন্ডারিয়া
01779527744
কদমতলী
01744555399
Whatsapp
01714379954
লক্ষীবাজার
01570264221
08/12/2025
সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি, সনদ এবং ক্রেস্ট প্রদানের স্থির চিত্র।
05/12/2025
"দ্যা স্কলারস ফোরাম ঢাকা"- এর বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান - ২০২৫ অনুষ্ঠিত।
আজ শুক্রবার (৫ ই ডিসেম্বর ২০২৫) রাজধানীর সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে এক ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
দ্যা স্কলারস ফোরাম ঢাকা'র সম্মানিত চেয়ারম্যান ডা.মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন দ্যা স্কলারস ফোরাম ঢাকা'র পরিচালক হেলাল উদ্দিন এবং সঞ্চালনা করেন ফোরামের সদস্য সচিব দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ ইসমাইল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আজকের এই স্কলার্সরাই আগামী দিনের কর্ণধার এবং দেশ ও জাতির নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করবে" ।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জনাব ডঃ গোলাম রহমান ভূঁইয়া — ডেপুটি অ্যাটর্নি জেনারেল,বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা সন্তানের জন্য সুচিন্তা করুন এবং তাদের মানুষ হিসেবে গড়ে তুলতে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।"
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র চেয়ারম্যান ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোয়াজ্জেম হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "জীবনের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করো এবং সে অনুযায়ী কাজ করে এগিয়ে যাও।" তিনি মোবাইল ব্যবহারে সতর্ক থাকা এবং সময়ের সঠিক ব্যবহারে শিক্ষার্থীদের প্রতি উপদেশ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র ভাইস চেয়ারম্যান জনাব মোসাদ্দেক হোসেন, স্কলার্স ফোরাম ঢাকার উপদেষ্টা জনাব আজিজুর রহমান আজাদ, আরো উপস্থিত ছিলেন দ্যা স্কলারস ফোরাম ঢাকার সাবেক পরিচালক এ্যাডভোকেট শাফিউল আলম, নির্বাহী পরিচালক ইউসুফ সাবের, সহকারী পরিচালকগন এবং অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
🔴Live
দ্যা স্কলারস ফোরাম ঢাকা'র বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান – ২০২৫
স্থান : অডিটোরিয়াম, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন।
27/11/2025
Congratulations, Lovely Students!🎉
Scholarship Holder ― 2025
Student Category: Female
26/11/2025
বিজ্ঞপ্তিঃ তথ্য সংশোধনী সংক্রান্ত।
“দ্যা স্কলারস ফোরাম ঢাকা”র বৃত্তি পরীক্ষা – ২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীর কোনো তথ্যে(নাম, বানান ইত্যাদি) ভুল থাকলে সংশোধনীর জন্য আগামী ১ কার্যদিবসের মধ্যে স্কলারস ফোরামের অফিসে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।
25/11/2025
Congratulations, Lovely Students!🎉
Scholarship Holder ― 2025
Student Category: Male
25/11/2025
দ্যা স্কলারস ফোরাম ঢাকা'র বৃত্তি পরীক্ষা - ২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা।
25/11/2025
দ্যা স্কলারস ফোরাম ঢাকা'র বৃত্তি পরীক্ষা - ২০২৫ এর ফলাফল প্রকাশিত।
দ্যা স্কলারস ফোরাম ঢাকার বৃত্তি পরীক্ষার ২০২৫ এর ফলাফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) রাজধানীর এক মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন দ্যা স্কলারস ফোরাম ঢাকা'র পরিচালক হেলাল উদ্দিন রুবেল। দ্যা স্কলারস ফোরাম ঢাকা ২০২৫ বৃত্তি পরীক্ষার ফলাফল পরিচালকের হাতে হস্তান্তর করেন ফোরামের নির্বাহী পরিচালক ইউসুফ সাবের।
এবারের পরীক্ষায় রাজধানীর ২১৩ টি স্কুল ও মাদ্রাসার প্রায় ৫ হাজার শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে। ট্যালেন্টপুল, দ্বিতীয় গ্রেড ও সাধারণ গ্রেডে সর্বমোট ২৬৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে পরিচালক হেলাল উদ্দিন বলেন, গত ২৪ অক্টোবর পরীক্ষা নিয়ে আমরা অল্প সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে পেরেছি। এতে আমরা খুবই আনন্দিত। পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন ও ফল প্রকাশ দ্রুত হওয়ায় তিনি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অভিভাবকদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বলেন, ১৯৯৫ সালে দ্যা স্কলারস ফোরাম ঢাকা প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে মেধা ও নৈতিকতার সমন্বয় ঘটানোর জন্যই এই ফোরাম নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । রাজধানী ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষা গত ২৯ বছর ধরে অংশ নিচ্ছে। দেশে শিক্ষিত লোকের অভাব নেই, তবে সুশিক্ষিত মানুষের খুবই অভাব। স্কলারস ফোরাম সেই সুশীক্ষিত মানুষ গড়ার কাজ করছে।
সদস্য সচিব দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালকবৃন্দ, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম সাইফুল, আবু জাফর রিমন, তাহসিন আহমেদ, বায়জিদ মাহমুদ প্রমুখ।
উল্লেখ্য দ্যা স্কলারস ফোরাম ঢাকা বৃত্তি প্রদান ছাড়াও শিক্ষার্থীদের মাঝে নানান কাজ করে থাকে । এককালীন বৃত্তি প্রদান,শিক্ষা সহায়তা; শিক্ষা উপকরণ বিতরণ;গরিব মেধাবী ছাত্র সহায়তা, ব্লাড গ্রুপিং, ফ্রি চিকিৎসা প্রদান, উচ্চ শিক্ষায় আগ্রহী করার জন্য ক্যারিয়ার গাইড লাইন-এর মধ্যে অন্যতম।
22/11/2025
প্রেস বিজ্ঞপ্তিঃ ফলাফল প্রকাশ সংক্রান্ত
“দ্যা স্কলারস ফোরাম ঢাকা”র বৃত্তি পরীক্ষা – ২০২৫ এ অংশগ্রহনকারী সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৃত্তি পরীক্ষার ফলাফল আগামী ২৫ শে নভেম্বর “মঙ্গলবার” বেলা ১২.০০ ঘটিকায় প্রকাশিত হবে। শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে নিজ নিজ ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবে।
| Monday | 09:00 - 21:00 |
| Tuesday | 09:00 - 21:00 |
| Wednesday | 09:00 - 21:00 |
| Thursday | 09:00 - 21:00 |
| Friday | 09:00 - 21:00 |
| Saturday | 09:00 - 21:00 |
| Sunday | 09:00 - 21:00 |