25/12/2025
শুভ বড়দিন! ভালোবাসা, শান্তি আর সৃষ্টিশীলতার আলো ছড়িয়ে যাক সবার মাঝে।
ইউএপি লিটারেরি ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ বড়দিনের শুভেচ্ছা ও অভিনন্দন।
ইউএপি সাহিত্য সংসদের অফিসিয়াল ফেসবুক পেজ — এক উন্মুক্ত মঞ্চ, যেখানে তুমি তুলে ধরতে পারো তোমার সৃজনশীলতার শ্রেষ্ঠ প্রকাশ।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অন্যতম প্রাণবন্ত ক্লাব — আমাদের প্রিয় "ইউএপি সাহিত্য সংঘ" (UAP Literary Club)। এটি এমন এক মিলনমেলা, যেখানে ক্যাম্পাসের নতুন আর পুরোনো প্রাণেরা একত্রিত হয় সাহিত্য, সৃজনশীলতা আর বন্ধুত্বের টানে।
বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা আর এসাইনমেন্টের চাপে হাঁপিয়ে ওঠা মনকে কিছুটা স্বস্তি দিতেই এই ক্লাবের মূল উদ্দেশ্য—আনন্দ আর আবিষ্কারের এক চেনা ঠিকানা। আমরা একে অপরকে জানার,
25/12/2025
শুভ বড়দিন! ভালোবাসা, শান্তি আর সৃষ্টিশীলতার আলো ছড়িয়ে যাক সবার মাঝে।
ইউএপি লিটারেরি ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ বড়দিনের শুভেচ্ছা ও অভিনন্দন।
21/12/2025
Happy Birthday to our Sub-Executive, Keya!May your special day be filled with joy, laughter, and all the things you love. Keep shining!.
20/12/2025
Happy Birthday to our brilliant Executive Member, Pushpita!
May your year be filled with poetic moments and stories worth telling. Keep inspiring us with your passion for literature! 📚
16/12/2025
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস !
লাল-সবুজের পতাকা আমাদের সাহস, ত্যাগ আর গৌরবময় ইতিহাসের নীরব সাক্ষী।
এই দিনটি শুধু বিজয়ের নয়। এটি আত্মমর্যাদা, স্বাধীনতা আর আত্মপরিচয়ের প্রতীক।
মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি ইউএপি লিটারেরি ক্লাব, ডিএসডব্লিউ এর পক্ষ হতে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
সকলকে জানাই মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা।
14/12/2025
"যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানেন
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি"
আজ ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস।
ইউএপি লিটারেরি ক্লাব, ডিএসডাব্লিউ এর পক্ষ থেকে আজ শ্রদ্ধাভরে স্মরণ করি দেশের খ্যাতনামা কবি সাহিত্যিক চিকিৎসক সহ সেই সব শহিদদের যাদের অবদান ও অস্তিত্ব মুছে ফেলা হয়েছে সেই নির্মম রাত্রিতে।
13/12/2025
Happy Birthday to our wonderful Former General Secretary, Prapti Apu!
Thank you for your incredible leadership and dedication to the UAP Literary Club. We hope you have a day as bright and inspiring as your contributions were to the club!
24/11/2025
পুরো নাম সুজান্না অরুন্ধতী রায়। বাঙালী বাবা ও দক্ষিণ ভারতীয় মায়ের বড় এই মেয়ের জন্ম আসামের শিলং এ। লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন ১৯৯৭ সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস The God of Small Things এর মাধ্যমে। এই উপন্যাসটি সেই বছরই বুকার পুরস্কার (Booker Prize) অর্জন করে এবং রায় বিশ্বসাহিত্যে এক শক্তিশালী লেখক হিসেবে প্রতিষ্ঠিত হন। অরুন্ধতী রায় শুধুমাত্র একজন কথাসাহিত্যিক নন, তিনি মানবাধিকার, পরিবেশ, আদিবাসী ও প্রান্তিক গোষ্ঠী অধিকার এবং রাষ্ট্রীয় নীতির সমালোচনায় এক সক্রিয় লেখক ও অ্যাক্টিভিস্ট।
আজ ২৪ নভেম্বর, অরুন্ধতী রায় এর ৬৩তম জন্মবার্ষিকী তে ইউএপি লিটারেরি ক্লাবের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও তার সম্প্রতি প্রকাশিত বই "মাদার মেরি কামস টু মি" এর জন্য শুভকামনা।
24/11/2025
সাদামাটা চেহারা, নেই তথাকথিত নায়কদের মতো লম্বা-চওড়া গঠন, নেই বীরোচিত বহুমাত্রিক বাহু। এমন একজন ছেলেকে দেখে তার বাবা একদিন বলে উঠেছিলেন,
“তোমার পোলারে কইয়া দিও-ওই চেহারায় অভিনয় হয় না।”
কিন্তু ইতিহাস বলে প্রতিভা কখনো চেহারা দেখে জন্মায় না। সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে তিনি সৃষ্টি করেছিলেন ‘ধনঞ্জয়’, ‘শেখর’, ‘বাঘা’ এর মতো কিংবদন্তি চরিত্র। অভিনয় করেছিলেন সত্যজিৎ রায়, তপন সিংহ, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সহ বাংলা চলচ্চিত্রের চিরঞ্জীবী সব পরিচালকের সঙ্গে।
আজ ২৪ নভেম্বর, রবি ঘোষের জন্মদিন।
১৯৩১ সালে এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন বাংলা চলচ্চিত্রের এই মহাতারকা।
"ঢোল গিয়েছে, জুতো আর থলে তো আছে। আমরা নিতান্ত বেকুব, তাই এতগুলো মার খেলাম।”
সত্যজিৎ রায়ের গুপী গাইন বাঘা বাইন সিনেমার এই সংলাপ কি মনে আছে?
সেই বাঘা চরিত্রে রবি ঘোষ যেভাবে প্রাণ সঞ্চার করেছিলেন তার প্রতিটি মুখভঙ্গি, প্রতিটি হাসি, কান্না, বিস্ময় আজও অমর হয়ে আছে বাংলা চলচ্চিত্রপ্রেমীদের কাছে। সত্যজিৎ রায়ের নির্দেশনায় পুরো সিনেমা জুড়েই তিনি যেন এক জাদুকর যার অভিনয়ে বাস্তবতা ও কৌতুক একসুতোয় গাঁথা। এই কারণেই পরিচালকেরা তাকে সবসময় নিজের তালিকার প্রথম সারিতে রাখতেন। কারণ রবি ঘোষ মানেই স্বাভাবিক অভিনয়ের এক উজ্জ্বল প্রতিমা।
রবি ঘোষ বাংলা চলচ্চিত্রের এক একটি অধ্যায়
যে অধ্যায় কেউ কোনোদিন ছাপিয়ে যেতে পারেনি।
তারা চিরকাল থাকবেন প্রতিটি চলচ্চিত্রপ্রেমীর মনের উচ্চ আসনে, অনুভূতির সবচেয়ে গভীর জায়গাটিতে। জন্মদিনে ইউএপি লিটারেরি ক্লাব এর পক্ষ থেকে শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলার এই উজ্জ্বল নক্ষত্রকে।
20/11/2025
"তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান?
ডেকেছে কি সে আমারে?-শুনি নাই, রাখিনি সন্ধান।"
— সুফিয়া কামাল
২০ নভেম্বর ১৯৯৯ এই দিনে বাংলা সাহিত্য আকাশ থেকে নিভে গিয়েছিল এক উজ্জ্বল নক্ষত্র। আমরা হারিয়েছিলাম এক কিংবদন্তিকে, যিনি শুধু সাহিত্যিক নন, ছিলেন নারী জাগরণ, মানবিক অধিকার ও সাংস্কৃতিক মুক্তির সংগ্রামী কণ্ঠস্বর। তাঁর কবিতা, গল্প, প্রবন্ধ ও স্মৃতিকথায় বারবার উঠে এসেছে মানবতা, সাম্য, স্বাধীনতা এবং নারীমুক্তির অদম্য অঙ্গীকার।
আজ ২০ নভেম্বর নারীমুক্তি আন্দোলনের অগ্রদূত সুফিয়া কামালের প্রয়াণ দিবসে ইউএপি লিটারেরি ক্লাব, ডিএসডব্লিউ এর পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা। তিনি আমাদের মাঝে নেই তবুও তাঁর আলোকরেখা এখনও আমাদের পথ দেখায়। তাঁর লেখা আমাদের মানবিক হতে শেখায়,তাঁর সংগ্রাম আমাদের শিখিয়ে যায় ন্যায়, সাম্য ও সমতার লড়াই কখনও শেষ হয় না। বাংলা সাহিত্য, নারী আন্দোলন এবং মানবিকতার ইতিহাসে তিনি চিরকালই থাকবেন অনন্ত, অমর, আলোকবর্তিকা হয়ে।
20/11/2025
Happy Birthday, Mumyaja Nuha Ma’am!
Wishing our respected Co-Convener of the UAP Literary Club, DSW a day filled with joy, inspiration, and countless blessings. Your guidance, creativity, and unwavering support continue to motivate us to think deeper and dream bigger.
Thank you for nurturing our literary spirit and always encouraging us to grow. May the year ahead bring you good health, happiness, and success in every step ❤️
19/11/2025
তোমার হিউমার কি চমৎকার! যে কথা বললেই সবাই হো হো করে হাসে? বন্ধুরা কি বলে—তুই তো ইউনিভার্সিটির বেস্ট স্ট্যান্ড-আপ কমেডিয়ান!
তাহলে তোমার জন্যই আমাদের রম্য লেখা আহ্বান!
মজা, ব্যঙ্গ, কৌতুক—তোমার লেখায় গল্প আকারে পাঠিয়ে দাও আমাদের কাছে!
রম্য গল্প লেখা আহ্বান -"লিখন লহরী" আয়োজন ও প্রযোজনায় ইউএপি লিটারেরি ক্লাব, ডিএসডব্লিউ।
লেখা পাঠাতে রেজিস্ট্রেশন করো নিচের ফর্মে :
https://docs.google.com/forms/d/1rhAolzkakCmh7P0OFFf2dV1Rx73XGrkaGCoPX-xNYxc/viewform
গল্প জমা দেওয়ার শেষ তারিখ: ডিসেম্বর ১০, ২০২৫
শব্দসীমা: ৩০০
নির্বাচিত সেরা লেখা প্রকাশিত হবে আসন্ন অমর একুশে গ্রন্থমেলা ২০২৬ এ, Bangala Gobeshona - বাঙ্গালা গবেষণা প্রকাশনী থেকে।
আর দেরি কেন সাহিত্যে তুলে ধরো তোমার রসবোধ, ইউএপি লিটারেরি ক্লাবের সাথে!
13/11/2025
হুমায়ূন আহমেদ~(১৩ নভেম্বর ১৯৪৮ -১৯ জুলাই ২০১২)
যার কলমে- কালিতে, অগণিত লেখনীতে আমরা পেয়েছি ভালোবাসা, বৃষ্টি, নিঃসঙ্গতা আর জীবনের অদ্ভুত এক মোহ জাদু। যে কেবল একজন লেখক নন, আমাদের অনুভূতির ভাষা। সাহিত্যপ্রেমীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকার শব্দগাথা আলোকছায়ায়, চাঁদের জোছনা চেনানো হুমায়ূন আহমেদ। যার কালিতে জন্ম নিয়েছে হিমু, শুভ্র, মিসির আলি ও বাকের ভাইয়ের মত চরিত্র।
আজ সেই বিশেষ দিনে ইউএপি লিটারারি ক্লাব এর পক্ষ থেকে কথা জাদুকর হুমায়ূন আহমেদ স্যারকে জানাই বিনম্র শ্রদ্ধা ও জন্মদিনের শুভেচ্ছা।