12/04/2017
Amader good and so famous school
dolairpar high school situated at dolairpar in shyampur thana area in south-east part of dhaka city.
12/04/2017
Amader good and so famous school
25/03/2017
21/02/2017
আজ অমর একুশে। ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
31/12/2016
শুভ নববর্ষ ২০১৭
16/12/2016
বিজয় দিবসের শুভেচ্ছা
03/09/2016
।। ঈদুল আজহা ১৩ সেপ্টেম্বর ।।
আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। শুক্রবার (০২ সেপ্টেম্বর ২০১৬) সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা কেন্দ্রের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, বাংলাদেশের আকাশে শুক্রবার কোথাও ১৪৩৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি।
ফলে শনিবার (০৩ সেপ্টেম্বর ২০১৬) জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং রবিবার থেকে জিলহজ মাসের গণনা শুরু হবে। সে হিসাবে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার ঈদুল আজহা উদযাপিত হবে। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা।
07/08/2016
আমরা কি এমন?
ছবিটা ইন্টারনেট থেকে নেওয়া
06/08/2016
॥ এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রাপ্ত নম্বরও দেওয়া হবে ॥
এখন থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-এর পাশাপাশি প্রাপ্ত নম্বরও দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান।
শনিবার (০৬ আগস্ট ২০১৬) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এক কর্মশালায় অধ্যাপক মাহবুবুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
উল্লেখ্য, ১৮ আগস্ট এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে। গ্রেড পদ্ধতিতে ফল দেওয়া শুরুর পর থেকেই নম্বর দেওয়া বন্ধ করা হয়েছিল। শুধু জিপিএ কত পেল, তা দেওয়া হতো। এখন শিক্ষার্থীরা জিপিএ-এর পাশাপাশি প্রাপ্ত মোট নম্বরও জানতে পারবে।
পরে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, নম্বরপত্রে শুধু বিষয়ভিত্তিক নম্বর দেওয়া থাকলেও অনলাইনে একজন শিক্ষার্থী সৃজনশীল, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে কত নম্বর পেল, তাও আলাদাভাবে দেওয়া হবে। অনলাইনে শুধু সংশ্লিষ্ট শিক্ষার্থীই আলাদা নম্বর জানতে পারবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শেখ মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি পদ্ধতির ওপর আয়োজিত আজকের এই কর্মশালায় আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষাসচিব সোহরাব হোসাইন। কর্মশালায় ঢাকার সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ ও শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। (সূত্র : দৈনিক প্রথম আলো অনলাইন, ০৬ আগস্ট ২০১৬)
01/08/2016
স্কুলের সামনের এই রাস্তা কি কখনও ভাল হবে না? ৩১ জুলাই ২০১৬।
19/07/2016
।। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা ।।
দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ।
আজ মঙ্গলবার (১৯ জুলাই ২০১৬) রাজধানীতে সংগঠনটির স্ট্যান্ডিং কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্ভাব্য তারিখ অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে ২৩, ২৪, ৩০ সেপ্টেম্বর এবং ২১ ও ২৮ অক্টোবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন বিকেলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯ থেকে ২৭ নভেম্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৩ থেকে ২৭ অক্টোবর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৩ থেকে ৩১ অক্টোবর, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৩ থেকে ৫ নভেম্বর, ইসলামি বিশ্ববিদ্যালয়ে ১৯ থেকে ২৪ নভেম্বর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২৪ থেকে ২৮ নভেম্বর, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৮ ও ১৯ নভেম্বর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৭ নভেম্বর, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ১৪, ১৫, ২১ ও ২২ অক্টোবর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২, ৩ ও ৯ ডিসেম্বর এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ২৬ ডিসেম্বর ফাজিল (সম্মান) ও ২০১৭ সালের ৮ থেকে ২০ জানুয়ারি ফাজিলের (পাস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা হবে ২২ অক্টোবর, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ নভেম্বর, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৬ অক্টোবর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৮ অক্টোবর এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ১৮ নভেম্বর।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ৯ ডিসেম্বর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৯ অক্টোবর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮ নভেম্বর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৫ নভেম্বর এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ৩ ডিসেম্বর।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ২৬ নভেম্বর, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৮ থেকে ২১ ডিসেম্বর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪ থেকে ৭ নভেম্বর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০ ও ১১ ডিসেম্বর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ ডিসেম্বর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ ও ১২ নভেম্বর এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে ২৩ ডিসেম্বর।
সভায় সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয়েছে। এখনো ফল প্রকাশ হয়নি। তার আগেই ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলো।
(সূত্র : http://www.prothom-alo.com/bangladesh/article/919072/)