25/02/2026
৩,৫০৫ কোটি টাকার প্রজেক্ট লেইস ট্রেনিং।
৫৬ দিনের ট্রেনিংয়ে রয়েছে ভাতা সহ থাকছে সারা দেশের ট্রেনিং এর টপ শিক্ষকদের জাপানে যাওয়ার সুযোগ।
লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LAISE) প্রকল্প
📢লেইস (LAISE) ট্রেনিং : আদ্যপ্রান্ত – এক নজরে সম্পূর্ণ ধারণা।
লেইস ট্রেনিং শুধু একটি প্রশিক্ষণ নয়—এটি একজন শিক্ষকের দক্ষতা, নেতৃত্ব ও শৃঙ্খলাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটি পূর্ণাঙ্গ যাত্রা।
🗓️ সাপ্তাহিক ছুটি
শুক্রবার ও শনিবার সাধারণত বিভিন্ন একাডেমিক/সহশিক্ষা কার্যক্রম থাকায় ছুটি থাকে না। তবে কোনো প্রোগ্রাম না থাকলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি ঘোষণা করা হতে পারে।
⏰ দৈনন্দিন রুটিন
🔹 সকাল ৬.৩০–৭.০০ : সমাবেশ
🔹 ৭.০০–৯.০০ : নাস্তা ও গোসল
🔹 ৯.০০–১০.৪৫ : ক্লাস
🔹 ১০.৪৫–১১.১৫ : চা-নাস্তার বিরতি
🔹 ১১.১৫–১২.৪০ : ক্লাস
🔹 ১২.৪০–২.০০ : দুপুরের খাবার, নামাজ ও বিশ্রাম
🔹 ২.০০–৩.৪৫ : ক্লাস
🔹 ৩.৪৫–৪.০০ : বিরতি
🔹 ৪.০০–৫.৩০ : ক্লাস
🔹 ৭.০০–৮.০০ : লাইব্রেরি সেশন
🔹 ৮.০০–৯.০০ : রাতের খাবার
একটি সুশৃঙ্খল ও কর্মব্যস্ত দৈনন্দিন জীবনই লেইস ট্রেনিং-এর মূল ভিত্তি।
🇯🇵 গ্রুপে প্রথম হয়ে জাপান শিক্ষা ট্যুরের জন্য প্রস্তুতির করণীয়
✔️ নিয়মিত ক্লাসে মনোযোগ ও সক্রিয় অংশগ্রহণ
✔️ প্রতি ১০ দিন পরপর অনুষ্ঠিত ৪টি পরীক্ষায় ভালো ফলাফল
✔️ প্রশিক্ষকগণের সঙ্গে শালীন ও সম্মানজনক আচরণ
✔️ সহপাঠীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা
✔️ বিভিন্ন কমিটিতে দায়িত্বশীল ভূমিকা পালন
✔️ ক্রীড়া প্রতিযোগিতা (কেরাম, দাবা, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, কার্ড ইত্যাদি) তে অংশগ্রহণ ও পুরস্কার অর্জন
✔️ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক ও সিমুলেশন ক্লাসে দক্ষ উপস্থাপন
✔️ নিয়মিত সকালের পিটি (শারীরিক প্রশিক্ষণ) তে অংশগ্রহণ
💰 সম্মানি ও সুযোগ-সুবিধা
🔸 ৫৬ দিন শেষে মোট সম্মানি: ৩৯,৪০০ টাকা
🔸 থাকা, খাওয়া, পোশাক ও ট্যুরসহ সব ব্যয় সম্পূর্ণভাবে লেইস প্রোগ্রামের অর্থায়নে সম্পন্ন হবে ।