24/12/2025
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (শেকৃবি ইয়েস) গ্রুপের পক্ষ থেকে আয়োজিত বারবিকিউ পার্টি।
মেম্বারদের উজ্জীবিত রাখার একটি প্রচেষ্টা।
SAU:YES is a voluntary group supervised by TIB, working to develop leadership qualities, courage & trying to strengthen the anti-corruption movement in BD.
Dhaka Youth Engagement and Support (YES) groups are being organized by TIB with the objective of sensitizing them about the menace of corruption and developing virtues of good citizens - honesty, integrity, ethics, patriotism and social responsibility. They are usually in the age group of 15-30, while each YES group consists of 10-40 members. By undertaking various tailor-made programmes, these yo
24/12/2025
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (শেকৃবি ইয়েস) গ্রুপের পক্ষ থেকে আয়োজিত বারবিকিউ পার্টি।
মেম্বারদের উজ্জীবিত রাখার একটি প্রচেষ্টা।
16/12/2025
বিজয়ের এই দিনে সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। লাল-সবুজ পতাকা আমাদের গর্ব, আমাদের প্রেরণা। আসুন, বিজয়ের এই আনন্দ ভাগ করে নিই সবার সাথে। সবাইকে " শেকৃবি ইয়েস গ্রুপ" এর পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
15/12/2025
নারী ও কন্যার প্রতি সহিসংতা ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে টিআইবি আয়োজিত সচেতনতামূলক অনলাইন সেশন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ, মানবাধিকার রক্ষা ও সমতা নিশ্চিতে সরকারের সহায়ক ভূমিকা পালনের লক্ষ্যে বহুমুখী অধিপরামর্শ কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায়, এবছর বিশ্বজুড়ে ১৬ দিনব্যাপী পরিচালিত জাতিসংঘের সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজম টু এন্ড জেন্ডার বেজড ভায়োলেন্স (জিবিভি) ক্যাম্পেইনের অংশ হিসেবে এবং জাতীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের “নারী ও কন্যার প্রতি সহিসংতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্য ধারণ করে একটি সচেতনতামূলক অনলাইন কার্যক্রম আজ ১৫ ডিসেম্বর, সোমবার, সকাল ১১.৩০-এ, টিআইবির উদ্যোগে পরিচালিত তরুণদের প্ল্যাটফর্ম ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সেচ্ছাসেবী প্রায় ১০০ জন সদস্য নিয়ে জুম প্ল্যাটফর্মে একটি অনলাইন সেশন অয়োজন করে।
সেশন পরিচালনা করেন,
মাহফুজা লিজা বিপিএম, পিপিএম
সুপারিনটেনডেন্ট অব পুলিশ
বাংলাদেশ পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ
এ উদ্যোগের মাধ্যমে তরুণদের মাঝে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধির সুযোগ তৈরি করা হয়।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (শেকৃবি ইয়েস) গ্রুপের লিডার হিসাবে আমি (আব্দুল্লাহ আল মামুন) অংশগ্রহণের সুযোগ পেয়েছি এবং আমার দায়িত্ব ছিল এই সেশন থেকে শিক্ষনীয় বিষয় গুলো আমার গ্রুপের সকলকে জানানো, তারই প্রেক্ষিতে আমি গুরুত্বপূর্ণ বিষয় গুলো এখানে তুলে ধরলাম।
1️⃣প্রথমেই জানতে হবে Common কিছু সাইবার ক্রাইম রয়েছে সেগুলোর নাম:
1. Profile hacking
2. Cyberbullying
3. Photo morphing/Sextortion
4. Shopping scam
5. Romance and dating scam
2️⃣ অনলাইন প্লাটফর্ম গুলোতে নিজেদের প্রাইভেসির অপশন গুলো ভালো করে চেক করে কোনটা Only me, কোনটা Friends, কোনটা Public করে রাখা যায় সেটা অবশ্যই নিজেদের খেয়াল রাখতে হবে এবং শক্তিশালী পাসওয়ার্ড আর Two-factor authentication ব্যবহার করতে হবে।
3️⃣ অন্য কোনো ডিভাইসে নিজের যেকোনো একাউন্ট লগইন করলে সেখান থেকে সঠিক ভাবে এবং সময় নিয়ে লগআউট করতে হবে সাথে সকল History Delete করে দিতে হবে।
4️⃣ নতুন কিংবা পুরাতন যে কোনো মোবাইল, ল্যাপটপ বিক্রি করার বা কাউকে দিয়ে দেওয়ার আগে সেটা থেকে অবশ্যই সকল প্রকার তথ্য ডিলেট করে Factory reset দিতে হবে।
5️⃣ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে যে লোভনীয় Offer and Shopping Scams দেওয়া হয় সেগুলা Avoid করতে হবে, কারণ এগুলো মাধ্যমে অনেকেই তথ্য চুরি করে।
6️⃣ দেওয়ালের এখন শুধু কান নেই, চোখও আছে।
তাই Changing Room বা যে কোনো জায়গায় গোপন ক্যামেরা (Hidden Camera) আছে কিনা তা ভালো ভাবে Check করে নিতে হবে।
7️⃣ Fake News Share করা থেকে বিরত থাকতে হবে, অবশ্যই তথ্যের উৎস জেনে তথ্য Share করতে হবে।
8️⃣ আমাদের জানতে হবে আমরা কখনও সাইবার ক্রাইম (Cyber Crime) এর শিকার হলে কোথায় যোগাযোগ করবো। কোনো প্রকার ভয় বা সংকোচ এবং দেরি না করে সরাসরি যোগাযোগ করতে হবে।
যোগাযোগের যে মাধ্যম গুলো আছে সেগুলার তালিকা এখানে দিয়ে দেওয়া হল।
1. Cyber Crime Investigation Division
Counter Terrorism and Transnational Crime, DMP
36 Mintoo Road, Ramna, Dhaka
Helpdesk Number: 01769691522
Email: [email protected]
2. Cyber Police Center, CID
https://cid.gov.bd/,
Phone: 01320010148
3. page: Police Cyber Support for Women (PCSW)
Facebook.com/PCSW.PHQ,
Phone: 01320000888
Email: [email protected]
4. Hello CT App
5. Report to RAB App (Download from play store)
6. 999
9️⃣ কি কি আইন রয়েছে সেগুলোর সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে আমাদের। নিচে আইন গুলোর নাম দেওয়া হলো:
1. Cyber Security Act, 2023
2. Information and Communication Technology Act, 2006 (Amended in 2013)
3. Bangladesh Telecommunication Regulatory Act, 2001
4. Anti-Terrorism Act, 2009 (Amended in 2013)
5. Po*******hy Control Act, 2012
6. The Penal Code, 1860
7. The Code of Criminal Procedure, 1898
8. The Evidence Act, 1872
1️⃣0️⃣ মনে রাখবেন, আইনের আশ্রয় নেওয়ার চেয়েও বড় যে বিষয়টি রয়েছে তা হল নিজেকে সবসময় সর্তক রাখা এবং সচেতনতা বৃদ্ধি করা যাতে আমরা সহজে বিপদে না পড়ি।
কারণ, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম (Prevention is better than cure)
1️⃣1️⃣ সর্বশেষ যে কথাটি দিয়ে লিজা ম্যাম শেষ করেছিলেন সেইটি খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন ছিল যা সকলের মেনে চলা উচিত, লাইনটি আমি সরাসরি এখানে লিখে দিলাম,
"Never tell people more than
What they need to know!"
প্রশ্ন উত্তর পর্বের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে, গ্রামে বা কোথাও এমন সমস্যায় পড়লে করণীয় কী?
সেক্ষেত্রে লিজা ম্যামের উত্তরটি ছিল, "অবশ্যই আগে উপযুক্ত প্রমান সহ নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। যদি তারা এটার সমাধান করতে অপারগ হয় তাহলে তারাই এটা সরাসরি বিভাগীয় শহরে পাঠিয়ে দিবেন।
অথবা কেউ চাইলে অনলাইনে সরাসরি আবেদন করেন, এবং আবেদনের সময় ঐ জিডির কপি সাবমিট করবেন। তাহলে খুবই দ্রুত সময়ের মধ্যে একটি সমাধান পাওয়া যাবে।"
আশা করবো সকলেই এই পোস্ট পড়ে অনেক উপকৃত হবেন।
14/12/2025
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সরাসরি তত্ত্বাবধানে, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ ১৪/১২/২০২৫ বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো চলতি বছরের শেষ মান্থলি মিটিং।
প্রথমেই ইয়াসমীন আরা বেবী আপু, (কো-অর্ডিনেটর,শেকৃবি ইয়েস গ্ৰুপ ও সহকারী কো-অর্ডিনেটর,সিভিক এনগেজমেন্ট,টিআইবি) সদস্যদের তথ্য অধিকার আইনের 'ক' ফরম পুরণের জন্য তথ্য এবং নিয়ম গুলো জানিয়ে সকল ধারণা পরিষ্কার করে দেন।
এরপরেই গত ৮ মাসে কি কি প্রোগ্রাম হয়েছে এবং আগামীতে নতুন কমিটির সাথে কি কি কাজ করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনায় শেকৃবি ইয়েস গ্রুপের সম্মানিত মডারেটর ড. মোঃ আরিফ হোসেন, সহযোগী অধ্যাপক, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, তিনি সদস্যদের সকল বিষয় গুলো ভালো ভাবে শুনেন এবং তাদের উদ্দেশ্য তাঁর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
মিটিং এর শেষ দিকে শহীদ বুদ্ধিজীবী দিবসকে স্মরণ করে শহীদদের জন্য ১ মিনিট নীরবতা পারল করা হয়।
মিটিং এ উপস্থিত সকলকেই আন্তরিক ধন্যবাদ।
আজ ১৪ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত মিটিং এর মূল আলোচনা ও সিদ্ধান্তসমূহ ছিলো:
১. তথ্য অধিকার আইন,২০০৯ এর 'ক'- ফরমটি পূরণের মাধ্যমে নিজ এলাকায় উপজেলা ভূমি অফিস, জেলা/উপজেলা শিক্ষা অফিস, সদর হাসপাতাল বা জেলা প্রশাসকের কার্যালয়ে তথ্য চেয়ে আবেদন করার জন্য এটি হাতে-কলমে পূরণ করানো হয়। সকল সদস্যকে তথ্য চেয়ে আবেদন করে ১৮ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে আবেদনের কপি ইয়েস গ্ৰুপের ই-মেইলে ([email protected]) পাঠানোর জন্য অনুরোধ করা হয়।
২. গত ৮ মাসের প্রোগ্রামের কার কেমন অংশগ্রহণ ছিল সেটা তুলে ধরা হয়।
৩. আসছে নতুন বছরে নতুনভাবে কী করা যায়, সে বিষয় নিয়ে আলোচনা। সকল সদস্যকে ২০২৬ সালে কী করা যেতে পারে, এ বিষয়ে কমপক্ষে একটি করে আইডিয়া ২০ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে ইয়েস গ্ৰুপের ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে।
৪. নতুন একটিভ মেম্বারদের আইডি কার্ড বিতরণ করা হয়।
27/11/2025
#শেকৃবি_ইয়েস_গ্রুপ_মান্থলি_মিটিং
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সরাসরি তত্ত্বাবধানে, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ ২৭/১১/২০২৫ বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো মান্থলি মিটিং।
প্রাকৃতিক দূর্যোগ ভূমিকম্পের ঝুঁকির জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ দেওয়ায় মিটিংটি অনলাইনে জুম প্লাটফর্মে করা হয়।
মিটিং এর শুরুতেই ইয়াসমীন আরা বেবী আপু, (কো-অর্ডিনেটর,শেকৃবি ইয়েস গ্ৰুপ ও সহকারী কো-অর্ডিনেটর,সিভিক এনগেজমেন্ট,টিআইবি) সদস্যদের উদ্দেশ্য আগে মিটিং এর বিষয় গুলো আলোচনা করেন।
এরপরে মেম্বাররা তাদের মতামত প্রকাশ করে।
তারপর লিডার, ডেপুটি-লিডার এবং ইয়াসমীম আরা আপু মিলে পরের মাসের কাজ নিয়ে আলোচনা করি মেম্বারদের সাথে।
অত্যন্ত ব্যস্ততার মধ্যেও শেকৃবি ইয়েস গ্রুপের সম্মানিত মডারেটর অধ্যাপক ড. মোহা: আশাবুল হক, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, মিটিং এ যুক্ত হন এবং সম্পূর্ণ সময় মিটিং এ উপস্থিত থেকে সকলের আলোচনা শুনেন এবং সদস্যদের উদ্দেশ্য তাঁর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
মিটিং এ উপস্থিত সকলকেই আন্তরিক ধন্যবাদ।
🟥 ইয়েস গ্ৰুপের মাসিক সভার আলোচ্য বিষয় ও সিদ্ধান্তসমূহ:
১.অক্টোবর মাসের তথ্য অধিকার আইন,২০০৯ বিষয়ক অরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা আয়োজন বিষয়ে সদস্যদের ফিডব্যাক নেওয়া হয়।
২. তথ্য অধিকার আইন,২০০৯ এর 'ক'- ফরমটি পূরণের মাধ্যমে নিজ এলাকায় উপজেলা ভূমি অফিস, জেলা শিক্ষা অফিস বা জেলা প্রশাসকের কার্যালয়ে তথ্য চেয়ে আবেদন করার জন্য দিক-নির্দেশনা দেওয়া হয়।
৩. ডিসেম্বর ২০২৫ - এ ইয়েস গ্ৰুপের মাসিক সভা আয়োজন এবং ভাইভার মাধ্যমে নতুন সদস্য নেওয়ার পরে বড় কোনো কর্মসূচি (স্কুল/কলেজে প্রোগ্ৰাম বা সোহরাওয়ার্দী হাসপাতালে তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনা) আয়োজন বিষয়ে আলোচনা হয়।
৪. ডিসেম্বর ২০২৫ এর সভায় নিস্ক্রিয় সদস্যদের সদস্যপদ বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
৫. সদস্যদের আইডি কার্ড প্রিন্ট করা হয়েছে। পরবর্তী সভায় দেওয়া হবে।
#সদস্য_আহ্বান_ফরম_সংগ্রহ_শেকৃবি_ইয়েস_গ্রুপ
৯ এবং ১০ নভেম্বর,২০২৫ তারিখে শেকৃবি ইয়েস গ্রুপ থেকে হল এবং ক্লাস ক্যাম্পেইনিং করা হয়েছিল নতুন সদস্য আহ্বানে জন্য।
যারা নতুন সদস্য হিসাবে যুক্ত হওয়ার জন্য ফরম নিয়ে ছিলেন তারা 🔴 আগামীকাল ২৩/১১/২০২৫ তারিখ দুপুর ১২টার মধ্যে 🔴 সংশ্লিষ্ট ক্লাসের সিআর/জিআর এবং হল প্রতিনিধি যিনি ক্যাম্পেইনিং এর সময় ছিলেন তার কাছে ফরম জমা দিবেন।
উল্লেখিত নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর আর ফরম জমা নেওয়া হবে না এবং ভাইভার জন্য কল করা হবে না।
🟥 ফর্ম জমা দেওয়ার সময় সাথে হল আইডি কার্ড ও এনআইডি কার্ড/ জন্ম নিবন্ধনের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ:
[email protected]
◾ইয়েস গ্রুপ দলনেতা
নাম: আব্দুল্লাহ আল মামুন
মোবাইলঃ 01571255157
◾ইয়েস গ্রুপ সহ-দলনেতা
নাম: মোছাঃ ফারজানা ফাতেমা
মোবাইল : 01315405001
◾ইয়েস গ্রুপ সহ-দলনেতা
নাম: মোঃ আবু হাসান
মোবাইলঃ 01571335282
10/11/2025
আজকের ক্লাস ক্যাম্পেইনিং এ আমরা প্রায় ১২০+ শিক্ষার্থীর কাছে আমাদের শেকৃবি ইয়েস গ্রুপের ফর্ম পৌঁছাতে পেরেছি, তারা বেশ আগ্রহের সাথে ফর্ম নিয়েছে।
আগামী ১৩ নভেম্বর পর্যন্ত আমাদের ফর্ম সংগ্রহ ও বিতরণ চলবে।
হল এবং ক্লাস মিলিয়ে এখন পর্যন্ত ১৬০+ ফর্ম নিয়েছে আগ্রহী প্রার্থীরা।
ধন্যবাদ ইয়েস গ্রুপের সদস্যদের যারা আজকে এবং গতকালকে আমাদের সময় দিয়েছিলে।💙
08/11/2025
#সদস্য_আহ্বান_শেকৃবি_ইয়েস_গ্রুপ
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) স্বচ্ছতা ও জবাবদিহিতা চর্চার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। তরুণদের শিক্ষা ও কর্মজীবনে সততা, গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন ও দুর্নীতিবিরোধী চেতনা সৃষ্টি ও চর্চার মাধ্যমে আলোকিত ভবিষ্যত গড়তে স্থানীয় ও জাতীয় পর্যায়ে টিআইবি’র অগ্রযাত্রা চলমান। এরই ধারাবাহিকতায় টিআইবি’র অনুপ্রেরণায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে গঠিত ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ দুর্নীতিবিরোধী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। ইয়েস গ্রুপের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে নতুন কিছু ইয়েস সদস্য অন্তর্ভুক্ত করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের নিম্নবর্ণিত প্রতিষ্ঠান প্রতিনিধি বা উৎস থেকে আবেদন ফর্ম সংগ্রহ ও তা যথাযথভাবে পূরণ করে ১৩ নভেম্বর ২০২৫ এর মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
🔶ইয়েস সদস্য হওয়ার যোগ্যতা:
✅শিক্ষার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছর;
✅শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত;
✅সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করার মনোভাবসম্পন্ন;
✅দুর্নীতির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন;
✅বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী;
✅শ্রেণি, ধর্ম, বর্ণ, নৃ-তাত্ত্বিক পরিচয় আর্থ-সামাজিক অবস্থা ও লিঙ্গভিত্তিক বৈষম্যের কারণে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধাশীল;
✅দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে একজন সক্রিয় কর্মী হওয়ার মানসিকতা ও মূল্যবোধের অধিকার।
** রাজনীতির সাথে সম্পৃক্ত কোনো শিক্ষার্থী ইয়েস গ্ৰুপের সদস্য হতে পারবে না।
🔴 আবেদনপত্র দাখিলের শেষ তারিখ:
১৩ নভেম্বর ২০২৫
🟥 ফর্ম জমা দেওয়ার সময় সাথে হল আইডি কার্ড ও এনআইডি কার্ড/ জন্ম নিবন্ধনের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে।
📬 আগ্রহীদের ভাইভার সময় ও তারিখ কল করে জানিয়ে দেওয়া হবে।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ:
[email protected]
◾ইয়েস গ্রুপ দলনেতা
নাম: আব্দুল্লাহ আল মামুন
মোবাইলঃ 01571255157
◾ইয়েস গ্রুপ সহ-দলনেতা
নাম: মোছাঃ ফারজানা ফাতেমা
মোবাইল : 01315405001
◾ইয়েস গ্রুপ সহ-দলনেতা
নাম: মোঃ আবু হাসান
মোবাইলঃ 01571335282
29/10/2025
তথ্য অধিকার আইন, ২০০৯ বিষেয়ে কুইজ প্রতিযোগিতায় যারা ১ম, ২য় ও ৩য় হয়েছেন:
১ম মোঃ আশরাফুল ইসলাম, কৃষি অনুষদ, ৮২ ব্যাচ
২য় মোঃ রায়হানুল হক, কৃষি অনুষদ, ৮৩ ব্যাচ
৩য় মীর তৌফিকা তাবাসসুম দোলা,কৃষি অনুষদ, ৮২ ব্যাচ
29/10/2025
ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় - এর উদ্যোগে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত।
আজ ২৯ অক্টোবর ২০২৫, বুধবার, বিকাল ০৩.০০ টায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর তত্ত্বাবধানে পরিচালিত ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় - এর উদ্যোগে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শেকৃবি’র প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন, লিডার, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। উদ্বোধনী বক্তব্য রাখেন শেকৃবি ইয়েস গ্রুপের সম্মানিত মডারেটর অধ্যাপক ড. মোহা: আশাবুল হক, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বক্তব্যে তিনি আইনটি কেনো এবং কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা তুলে ধরে এটি জানার প্রতি শিক্ষার্থীদের আরো আগ্রহী করে তুলেন।
এরপর ইয়াসমীন আরা, অ্যাসিস্ট্যান্ট কো- অর্ডিনেটর-সিভিক এনগেজমেন্ট, টিআইবি এবং কো-অর্ডিনেটর, ইয়েস গ্রুপ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তিনি তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক উপস্থাপনা ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন। এছাড়া তিনি অংশগ্রহণকারীদের তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্যের জন্য আবেদন ফর্ম ‘ক’ ফরম কীভাবে পূরণ করতে হয় তা হাতে-কলমে শেখান।
ওরিয়েন্টেশন শেষে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষেয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায়
প্রথম হয়েছেন মোঃ আশরাফুল ইসলাম, কৃষি অনুষদ, ৮২ ব্যাচ; দ্বিতীয় হয়েছেন মোঃ রায়হানুল হক, কৃষি অনুষদ, ৮৩ ব্যাচ এবং তৃতীয় হয়েছেন মীর তৌফিকা তাবাসসুম দোলা,কৃষি অনুষদ, ৮২ ব্যাচ।
বিজয়ীদের ক্রেস্ট প্রদান করেন ইয়েস গ্রুপের সম্মানিত মডারেটর স্যারদ্বয়।
পুরস্কার দেওয়ার আগে অংশগ্রহণকারীদের টিআইবির পক্ষ থেকে তথ্য অধিকার আইন ও এসডিজি বিষয়ক সচেতনতামূলক কিছু ভিডিও দেখানো হয় ।
পুরস্কার বিতরণী পর্বে ইয়েস গ্রুপের মডারেটর ড. মোঃ আরিফ হোসেন, সহযোগী অধ্যাপক, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তার বক্তব্যে প্রয়োজনীয় তথ্যের জন্য তথ্য অধিকার আইনটি প্রয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ দিকে ইয়েস গ্রুপের মডারেটর অধ্যাপক ড. মোহা: আশাবুল হক স্যার সকলকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান।
সর্বশেষ সকলে মিলে একটি গ্রুপ ছবি তুলে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন ডেপুটি লিডার মোছাঃ ফারজানা ফাতেমা এবং মোঃ আবু হাসান।
এই অনুষ্ঠানে ইয়েস গ্রুপের সদস্যবৃন্দসহ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
29/10/2025
শেকৃবি'তে ইয়েস গ্রুপের উদ্যোগে তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শেকৃবি'তে ইয়েস গ্রুপের উদ্যোগে তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
26/10/2025
📣📣📝 তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা 📝📣📣
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ২৯ অক্টোবর ২০২৫, রোজ বুধবার, বিকাল ০৩.০০ টায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর তত্ত্বাবধানে পরিচালিত ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় - এর উদ্যোগে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করতে পারবেন।
উক্ত ওরিয়েন্টেশনে অংশগ্রহণের ফলে শিক্ষার্থীবৃন্দ তথ্য অধিকার আইন বিষয়ে ধারণা লাভ করবেন এবং তাদের ব্যক্তিগত ও ভবিষ্যৎ পেশাগত জীবনে আইনটি প্রয়োগের দক্ষতা অর্জন করবেন।
শিক্ষার্থীদের First Come, First Service (FCFS) ভিত্তিতে ওরিয়েন্টেশন ও প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হবে (আসন সংখ্যা সীমিত)। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য (প্রথম, দ্বিতীয় ও তৃতীয়) ক্রেস্ট প্রদান করা হবে।
📆 তারিখ ও সময় : ২৯ অক্টোবর ২০২৫, রোজ বুধবার, বিকাল ০৩.০০ টা
🏢 স্থান: সেমিনার রুম, ৪র্থ তলা প্রশাসনিক ভবন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা আয়োজন বিষয়েক যেকোনো প্রয়োজনে যোগাযোগ:
📞 আব্দুল্লাহ আল মামুন, দলনেতা, ইয়েস গ্রুপ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, মোবাইল: ০১৫৭১২৫৫১৫৭
📞 মোছাঃ ফারজানা ফাতেমা, সহ-দলনেতা, ইয়েস গ্রুপ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, মোবাইল: ০১৩১৫৪০৫০০১
📞 মোঃ আবু হাসান, সহ-দলনেতা, ইয়েস গ্রুপ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, মোবাইল: ০১৫৭১৩৩৫২৮২
তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী শিক্ষার্থীবৃন্দকে নিচের গুগল ফর্মটি পূরণ করার অনুরোধ করা হলো।
তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ২৯ অক্টোবর ২০২৫, রোজ বুধবার, বিকাল ০৩.০০ টায় ট্রান্সপারেন্....