ছাদ কৃষি শিল্প

ছাদ কৃষি শিল্প

Share

An Urban Nursery, with unique Fruits, Flower, Vegetable Bulb Plants. Also sale fertilizer. Offering We Offer:

1. Unique Fruits Plants
2. Patio Pond Making
5.

Flower Plants for your Terrace and Roof Garden
3. Aquatic Plants mostly Waterlily & Lotus Plants
4. Rooftop Garden design & plants supply.
6. Water Garden Consultancy etc.

Photos from ছাদ কৃষি শিল্প's post 30/09/2025

♥ অফার ♥ অফার ♥ অফার ♥

৮ ইঞ্চি সাদা ডায়মন্ড টব ট্রে সহ ১০০ টাকা পিস (গায়ের মুল্য ১৪০ টাকা)
৮ ইঞ্চি হ্যাংগিং প্ল্যান্টার সিকাসহ ৫০ টাকা পিস (গায়ের মুল্য ৬৫ টাকা)

অর্ডার করতে প্লিজ ইনবক্স করবেন। সারা দেশেই কুরিয়ার করা যাবে। হোম ডেলিভারি পাবেন। মিনিমাম ৫ পিস অর্ডার করতে হবে।
কুরিয়ার খরচ আলাদা। অফার স্টক থাকা সাপেক্ষে।

10/08/2025

আসসালামু আলাইকুম।

আমাদের বর্তমান স্টকে থাকা ছাদ বাগান এবং মাটিতে লাগানোর উপযোগী বিভিন্ন ফল গাছের নাম নিম্নে দেয়া হলো:

যারা নিতে ইচ্ছুক প্লিজ ইনবক্স করবেন। গাছের ছবি দিয়ে দাম জানানো হবে। সবগুলো গাছই কলম করা।

১) ফ্লোরিডা আমের জাত "কেরি"
২) ফ্লোরিডা আমের জাত "অস্টিন"
৩) ইজিপশিয়ান/ইয়েমেনীয় ১২ মাসি আমের জাত "তায়মুর"
৪) ইন্ডিয়ান আমের জাত "দাশেরি"
৫) ইন্ডিয়ান আমের জাত "দুধপেদা"
৬) তাইওয়ান আমের জাত "গোল্ডেন কুইন"
৭) থাই ১২ মাসি আমের জাত "এনডিএম ৪"
৮) দেশীয় আমের জাত "গৌরমতি"
৯) মালয়েশিয়ান ১২ মাসি রাম্বুটানের জাত এন১৮
১০) হ্যাশ গোত্রের সবুজ এভোকেডো
১১) মেক্সিকান এভোকেডো
১২) ভিয়েতনামের ১২ মাসি পিংক কাঠাল
১৩) অস্ট্রেলিয়ান বিগ আনার
১৪) ম্যাক্সিকান আনার
১৫) তিউনিসিয়ান সফট সীড
১৫) জিএম২
১৬) থাই লম্বা কুল
১৭) কাগজি লেবু
১৮) সীডলেস লেবু
১৯) থাই সেভেন পেয়ারা
২০) রংপুরের সুপারি
২১) থাই মিষ্টি তেতুল
২২) থাই ১২ মাসি আমড়া
২৩) রুবি লংগান
২৪) পিংক পিংপং লংগান
২৫) চাইনিজ লংগান
২৬) থাই লম্বা সফেদা
২৭) থাই ভেরিগেটেড সফেদা ইত্যাদি।

আমরা ছাদ বাগান সেটাপ সহ বিভিন্ন প্রকার বাগানের কাজ করে থাকি।
আমাদের নার্সারি নারায়ণগঞ্জের পঞ্চবটী।

ধন্যবাদ সবাইকে।

29/05/2025




ছাদ বাগানের জন্য খুবই পারফেক্ট ফল গাছ।
লংগান এর জাত এবং গাছের সাইজ অনুযায়ী দাম ভিন্ন। বিস্তারিত জানতে প্লিজ ইনবক্স করবেন। সারা দেশে ডেলিভারি দেয়া যাবে।
আপনারা চাইলে আমাদের Agri Aqua Bd পেইজের মাধ্যমেও অর্ডার করতে পারবেন।

28/02/2025

We are Looking forward to Hearing from You.

28/02/2025

Plant - Pot Rental Service & Maintenance

Fresh and Green plants are the part of our life and environment. A bunch of plants can make your office and workplace look gorgeous, decorative, tasteful and definitely environmental friendly. Our Indoor plants are listed with different packages in a way that you will love to stay with them when you have immense pressure of workload and stress.

Green plants help you to inhale fresh air and absorb contaminated materials from your indoor area.
We also offer to include your own chosen plants in the package.

We are pleased to submit you the proposal regarding fresh and healthy plants with decorative, elegant and modern pots and quality soil. We are in gardening business for around 10 years. We have own production center in Narayanganj. Our Nursery is located in Ponchoboti, Narayanganj. We have a huge collection of different indoor and outdoor plants with sound condition.

We replace plants and provide gardener service on demand to make sure all the products are best in quality anytime. We have different packages regarding your requirements and demand.

Please feel free to contact us if you have any questions.

Photos from ছাদ কৃষি শিল্প's post 12/07/2024

আলহামদুলিল্লাহ্‌, আমাদের কাছে এখন পাচ্ছেন রুবি লংগান এবং পিংক পিং পং লংগান এর কলমের চারা।
গাছের ছবি পোষ্টে দেয়া আছে। ফলের ছবি মাতৃগাছের।

রুবি লংগানের চারা ৭৫০ টাকা পিস
পিংক পিং পং এর চারা ১২০০ টাকা পিস

জাত ইনশাআল্লাহ ১০০% কনফার্ম। ফল ধরেছে এমন মাতৃগাছ থেকে কলম করা। সারাদেশে কুরিয়ার করা যাবে। কুরিয়ার খরচ আলাদা।

অর্ডার করতে প্লিজ ইনবক্স করবেন। নারায়ণগঞ্জ জেলা বৃক্ষমেলায় আমাদের ২৪ নং স্টলে পাওয়া যাচ্ছে।

25/06/2024

বর্তমানে আম গাছের আঠা ঝড়া সমস্যায় ভুগছেন অনেকে। কী হবে তার প্রতিকার- তা না জানার জন্য গাছ দিন দিন দূর্বল হতে থাকে। ফলে গাছকে বেশি দিন বাঁচিয়ে রাখা সম্ভব হয় না।
তাই আজকে জানবো আমের আঠা ঝড়া রোগ (Mango Gummosis) নিয়ে।

রোগের কারণ: মূলত ছত্রাক জনিত (Lasiodiplodia theobromae) রোগ।

রোগের লক্ষণ:
১। এই রোগের প্রাথমিক পর্যায়ে আমের কান্ড বা মোটা ডালের কিছু জায়গা থেকে হালকা অথবা গাড় বাদামী আঠা বা রস (gum secretion) বের হতে দেখা যায় । কাছে গেলে আঠা থেকে বাজে গন্ধ পাওয়া যায়।

২। এই আঠা গাছের খাদ্য, পুষ্টি ও পানি সংবহনতন্ত্র (vascular system) বন্ধ (blocking the food supply) করে দেয়। ফলে গাছে পুষ্টি ও পানির অভাব থেকে। গাছের শীর্ষভাগের ও অন্যান্য ডাল, মূল, ও পাতা পচে ও শুকিয়ে ঝরে যাবে।

২। অনেক সময় গাছের ডাল ও বাকল লম্বালম্বিভাবে ফেটে (stem & bark splitting/cracking) যায়। তখন গাছের ভিতরে খাদ্য, পুষ্টি ও পানি সংবহনতন্ত্রের দিকে খেয়াল করলে দেখা যায় কালচে বর্ণ (vascular discoloration) ধারণ করেছে। পরবর্তীতে সেখানে পুনরায় অন্যান্য ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমণ (secondary infection) হয়ে পচে যাওয়া শুরু করে এবং গাছ থেকে ডালপালা ভেঙে পড়তে থাকে। ভেঙে পড়া জায়গা থেকে গাড় আঠা (a thick liquid with foul smell ooze out) বের হতে দেখা যায়।

৩। গাছ খুব বেশি আক্রান্ত হলে কিংবা প্রথম সংক্রমণ পর্যায় থেকে ৬ মাসের মধ্যে পুরো গাছটি মারা যেতে পারে।

সমন্বিত কার্যকরী ব্যবস্থাপনা:

১। আক্রান্ত গাছের পাতা, ডাল ও মুকুল সংগ্রহ করে নষ্ট করতে হবে।
নিয়মিত বাগানের যথাযথ যত্ন নিতে হবে এবং ফল সংগ্রহ শেষ হলে গাছের অতি ঘন, রোগাক্রান্ত ও মরা ডালপালা ছাটাই করে পরিস্কার করে দিতে হবে। ফলের মৌসুম শুরুর আগে প্রুনিং করে গাছের আক্রান্ত অংশ অপসারণ করে দিতে হবে। সবচেয়ে ভাল হয় আক্রান্ত গাছ আমের বাগান থেকে তুলে ফেলে নষ্ট করে ফেলা।

২। গাছে নিয়মিত সুষম ও জৈব সার দিয়ে হবে। এমওপি (MoP: Muriate of Potash) অথবা এন:পি:কে (N:P:K) সার পরিমাণ মতো ব্যবহার করতে হবে।

৩। গাছে খুব অতিরিক্ত সেচ দেওয়া এড়ানো উচিত এবং মাটির সঠিক আর্দ্রতা বজায় রাখা উচিত। জমিতে বিকালে সেচ না দিয়ে সকালের দিকে সেচ দেয়া।

৪। প্রতি বছর গাছে নতুন পাতা বের হলে কার্বেন্ডাজিম (Carbendazim) গ্রুপের যেকোন একটি ছত্রাকনাশক যেমন নোইন (Knowin 50WP), এইমকোজিম (Aimcozim 50WP), অটোস্টিন (Autostin 50WDG) ১ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে ৭-১০ দিন পর পর ৩ বার স্প্রে করা।

৫। সংক্রমণ দমনে কপার ভিক্তিক যেমন কপার হাইড্রোক্সাইড গ্রুপের চ্যাম্পিয়ন (Champion 77 WP) অথবা কপার অক্সিক্লোরাইড গ্রুপের সালকক্স (Sulcox 50%)/ কপার ব্লু (Copper Blue 50WG) /কুড়েনক্স (Kudenox 50 WG)/ ব্লিটক্স (Blitox 50 WP) এদের মধ্যে যেকোন একটি প্রতি ১ লিটার পানিতে ৭ গ্রাম মিশিয়ে স্প্রে করলে এই রোগ নিরাময় হতে পারে। অনলাইন মার্কেটে বিদেশি ব্রান্ডের কপার অ্যাবিয়েট 20% EW এবং X-Tra Care 300EC (Difenconazole 15% + Propiconazole 15%) পাওয়া যায় যেটা এই রোগ দমনে বেশ ভালো কাজ করতে পারে।

24/06/2024

প্রচন্ড রোদে এখন সবচেয়ে বেশি গাছের যেই সমস্যাটি দেখা যায় তা হচ্ছে গাছের পাতা বাদামি হয়ে শুকিয়ে যাওয়া। বিশেষ করে টবের গাছে এই সমস্যা সবচেয়ে বেশি। তাই আগে থেকেই সতর্ক হতে হবে। আজকে গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা যাকঃ

👉১/ অতিরিক্ত রোদের কারণে গাছের পাতা পুড়ে যায়। গরমকালে গাছের শিকড় গাছের সব পাতায় খাবার পৌঁছে দিতে পারে না, ফলে গাছে সরাসরি সূর্যের আলো পড়লে গাছের পাতা পুড়ে যায়। তাই গাছে ছায়ার ব্যবস্থা করে দিতে হবে। ছোট টব হলে ছায়ায় রাখতে হবে। বড় টব হলে টবের নিচে প্লাস্টিকের পাত্র বা ইট দিয়ে রাখতে হবে৷ সরাসরি মাটির সাথে টব লেগে থাকলে গাছে হিট শক হয়।

👉২/ আর্দ্রতা কমে গেলে গাছে পানির অভাব হয়। তখন গাছ পাতা থেকে পানি শুষে নেয়। পাতায় পর্যাপ্ত পানি না থাকার কারণে গাছের পাতা পুড়ে যায়। তাই গাছ সকালে রোদ, দুপুরে ছায়া পাবে এমন জায়গায় রাখতে হবে এবং বিকালে গাছে পানি দিতে হবে।

👉৩/ গাছে মালচিং করে দিলে ভালো। মালচিং হিসাবে কোকোপিট বা শুকনো পাতা ব্যবহার করতে হবে।

👉৪/ গাছের পাতায় পানি লেগে থাকলে তার উপর সূর্যের আলো পড়লে অনেক সময় গাছের পাতা পুড়ে যায়, কারণ পাতার উপরিভাগের পানি ম্যাগনিফাইং গ্লাসের মত কাজ করে। তাই টবের গাছে সকালে বা বিকালে পানি দিতে হবে। দুপুরে গাছে পানি দেওয়া যাবে না।

👉৫/ তীব্র গরমে গাছে পানি দেওয়া যাবে না। তাহলে গাছের পাতা পুড়ে যাবে। পানি দেওয়ার আগে মাটি ঠান্ডা করে নিতে হবে তারপর গাছে পানি দিতে হবে।

👉৬/ মাটি খুব বেশি কাদা হয়ে গেলে মাটি হালকা করে খুচিয়ে দিতে হবে।

👉৭/ গাছের গোড়ার মাটি এঁটেল মাটি হলে পাতা পুড়ে যায়। শিকড়সহ গাছ উঠিয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর মাটি পরিবর্তন করে মাটির সাথে ছত্রাকনাশক মিশিয়ে গাছ আবার নতুন করে বসাতে হবে।

👉৮/ গাছে রাসায়নিক সারের পরিবর্তে জৈবসার দেওয়া ভালো। এতে গাছের বৃদ্ধি ভালো হবে।

👉৯/ গাছের পাতা পুড়ে গেলে কুইক বাম্পার পটাসভ ( Quick Bumper Potash) ৩ গ্রাম ১ লিটার পানিতে মিশিয়ে ১৫ দিন পর পর স্প্রে করতে হবে প্রতিকার না পাওয়া পর্যন্ত।

23/06/2024

রোগের নাম: পুঁইশাকের দাগ রোগ।

রোগের কারন: পাতার দাগ রোগটি ছত্রাকজনিত।
Cercospora beticola নামক ছত্রাক দ্ধারা সংঘটিত হয়ে থাকে।

রোগের বিস্তারঃ ছত্রাকের সংক্রমণ বা জীবাণুর বিস্তার ঘটে বীজ, বাতাস, বৃষ্টি ও সেচের পানি দ্ধারা।

রোগের লক্ষণ: এ রোগ হলে প্রথমে পাতায় ছোট ছোট গোল আকারের দাগ বা স্পট দেখা যায়। পরবর্তীতে দাগগুলোর আকার বড় হতে থাকে এবং সব দাগ একত্রিত হয়ে এক সময় পুরো পাতায় ছড়িয়ে পড়ে। তখন পাতার গুনগত মান নষ্ট হয়ে যায়। অতিমাত্রায় সংক্রমণে ধীরে ধীরে পুরো গাছ মারা যায়।

প্রতিরোধ ও প্রতিকার:
১/ রোগ সংক্রমণের প্রাথমিক অবস্থায় আক্রান্ত পাতা উঠিয়ে ফেলতে হবে।
২/ রোগাক্রান্ত পাতা খাওয়াতে কোন ভয়ের কিছু নেই বা স্বাস্থ্যগত ঝুঁকি নেই।
৩/ যদিও এ রোগ দমনের জন্য কোন নির্দিষ্ট ছত্রাকনাশক নেই। অভিজ্ঞতা থেকে বলছি, রোগের মাত্রা বেশি হলে কপার জাতীয় বা কার্বেন্ডাজিম বা ডাইফেনোকোনাজল বা প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন: থিওভিট (Thiovit 80 WG), সালফক্স (Sulfox 50 WP), আরবা (Arba 50WP), সেল্টার (Shelter 52.5 WP) ইত্যাদির যেকোন একটি এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। স্প্রে করার এক সপ্তাহ পর খাওয়ার জন্য পাতা সংগ্রহ করতে হবে। আগাম প্রতিরোধ হিসাবে বীজ বপনের আগে প্রোভেক্স ২০০ (Provax 200 WP) দ্ধারা কমপক্ষে ২ ঘণ্টা বীজ শোধন করতে হবে। প্রতি কেজি বীজের জন্য ২.৫ গ্রাম প্রোভেক্স ২০০ ব্যবহার করতে হবে।

23/06/2024

Crape Myrtles "BLACK DIAMOND"

Plants available at Our Nursery.
Plant height is about 15-18 inch.

Price Tk. 300 per pcs. Plus the courier charges 150.
Please inbox us for Order & Details.

Photos from ছাদ কৃষি শিল্প's post 07/04/2024

We are selling Beautiful designed Cement Concrete Planters. We use quality materials for making these planters not only Beautiful but also make it durable. Because We Believe You Deserve the Best.

We also do Corporate Sales. Please contact us for details for your Home, Office, Park, Eco Cottage etc. We can deliver all over the Bangladesh through small pick up van or truck.

Nursery & Garden Center:
East side of NCC Adventure Land Park, Ponchoboti-Mukterpur Road (5 minutes away from Ponchoboti Bus Stand), Ponchoboti, Fatullah, Narayanganj-1421, Bangladesh.
Narayanganj Outlet:

Doyel City Plaza-01, Besides Ali Ahmed Chunka Pathagar, Narayanganj-1400, Bangladesh.

Contact:
01715256077 (Cell & WhatsApp)
Facebook: Agri Aqua Bd
Web: www.agriaquabd.com
Email: [email protected]

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Narayanganj
Dhaka
1400