Caregiver Development Programme

Caregiver Development Programme Empower yourself with essential caregiving skills and make a meaningful impact on the lives of others with our comprehensive caregiving training

নিজেদের সেরা সংস্করণে রূপান্তর করার মিশন নিয়ে ক্লাসরুমে  আমাদের শিক্ষার্থীরা।
19/08/2026

নিজেদের সেরা সংস্করণে রূপান্তর করার মিশন নিয়ে ক্লাসরুমে আমাদের শিক্ষার্থীরা।

১৩ আগস্ট ২০২৬ তারিখে BRAC University-তে শিক্ষার্থীদের জন্য শিক্ষাসেবা আরও কার্যকর, সমন্বিত ও মানসম্মতভাবে পৌঁছে দেওয়ার ল...
15/08/2026

১৩ আগস্ট ২০২৬ তারিখে BRAC University-তে শিক্ষার্থীদের জন্য শিক্ষাসেবা আরও কার্যকর, সমন্বিত ও মানসম্মতভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে একটি বিশেষ workshop অনুষ্ঠিত হয়েছে।

গত ১০ আগস্ট ২০২৬ তারিখে National Skills Certificate in General Caregiving – Level 2 অর্জনকারীদের সার্টিফিকেট প্রদান অনুষ...
12/08/2026

গত ১০ আগস্ট ২০২৬ তারিখে National Skills Certificate in General Caregiving – Level 2 অর্জনকারীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইল।

শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত হচ্ছেন, মনোযোগ দিয়ে ক্লাস করছেন, নোট নিচ্ছেন, প্রশ্ন করছেন এবং নতুন বিষয়গুলো বোঝার চে...
09/08/2026

শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত হচ্ছেন, মনোযোগ দিয়ে ক্লাস করছেন, নোট নিচ্ছেন, প্রশ্ন করছেন এবং নতুন বিষয়গুলো বোঝার চেষ্টা করছেন।

সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা।

NHRDF-এর সহযোগিতায় পরিচালিত Caregiver Development Program-এর প্রশিক্ষণার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে আইডি কার্ড ও প্রোগ্র...
06/08/2026

NHRDF-এর সহযোগিতায় পরিচালিত Caregiver Development Program-এর প্রশিক্ষণার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে আইডি কার্ড ও প্রোগ্রামের টি-শার্ট তুলে দেওয়া হয়েছে।
ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক ইউনিভার্সিটি এবং জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (NHRDF)-এর যৌথ উদ্যোগে আমরা এমন পেশাদার কেয়ারগিভার তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যারা দেশ ও বিদেশে দক্ষতা, সততা এবং মানবিকতার সঙ্গে সেবা প্রদান করে বাংলাদেশের সুনাম আরও সমৃদ্ধ করবে।

আমাদের সকল প্রশিক্ষণার্থীর জন্য আন্তরিক শুভকামনা। আপনাদের এই পথচলা সফল হোক, আর আপনাদের অর্জন একদিন অসংখ্য মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তনের কারণ হয়ে উঠুক—এই প্রত্যাশাই আমাদের।

ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের কেয়ারগিভিং লেভেল-২ প্রশিক্ষণের মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্...
27/07/2026

ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের কেয়ারগিভিং লেভেল-২ প্রশিক্ষণের মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। এই অর্জন কেবল একটি পরীক্ষায় সাফল্যের গল্প নয়; এটি অধ্যবসায়, নিয়মিত অনুশীলন, দক্ষতা অর্জনের প্রতি অঙ্গীকার এবং মানসম্মত প্রশিক্ষণের একটি উজ্জ্বল প্রতিফলন।

প্রশিক্ষণকালজুড়ে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জনের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। প্রতিটি ক্লাস, অনুশীলন, মূল্যায়ন এবং দলগত কার্যক্রম তাদের পেশাগত সক্ষমতাকে আরও সমৃদ্ধ করেছে। আজকের এই শতভাগ সাফল্য সেই ধারাবাহিক প্রচেষ্টা ও আন্তরিকতার যথার্থ স্বীকৃতি।

১৮ জুলাই ২০২৬: ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক ইউনিভার্সিটিতে, Caregiving For Elderly Persons (Lev...
22/07/2026

১৮ জুলাই ২০২৬: ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক ইউনিভার্সিটিতে, Caregiving For Elderly Persons (Level-3) ১৪ তম ব্যাচের প্রশিক্ষণের চূড়ান্ত মূল্যায়ন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)-এর অনুমোদিত অ্যাসেসরদের উপস্থিতিতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
মূল্যায়ন শেষে প্রতিটি প্রশিক্ষণার্থীর হাতে তুলে দেওয়া হয় Competency Assessment Results Summary (CARS) — যা তাদের অর্জিত দক্ষতার একটি গর্বিত স্বীকৃতি এবং ভবিষ্যতের পেশাগত যাত্রায় একটি মাইলফলক।
তারা দেখিয়ে দিয়েছে, সঠিক দিকনির্দেশনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কেউ হয়ে উঠতে পারে একজন আত্মবিশ্বাসী, দক্ষ ও দায়িত্বশীল caregiver।
আমরা প্রতিটি প্রশিক্ষণার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তাদের ভবিষ্যৎ হোক সুন্দর, সাফল্যময় এবং মানবিকতা ও সহমর্মিতায় উদ্ভাসিত —যাতে তারা সমাজে ছড়িয়ে দিতে পারে আশার আলো এবং অনুপ্রেরণার বার্তা।

প্রফেশনাল কেয়ারগিভিং কোর্সে অংশগ্রহণ করে নিজেকে গ্লোবালি সার্টিফাইড কেয়ারগিভার হিসেবে তৈরি করুন।বিস্তারিত জানতে যোগাযো...
18/07/2026

প্রফেশনাল কেয়ারগিভিং কোর্সে অংশগ্রহণ করে নিজেকে গ্লোবালি সার্টিফাইড কেয়ারগিভার হিসেবে তৈরি করুন।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
01783-714112

Address

729/A, Road-9, Adabor
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801783714112

Alerts

Be the first to know and let us send you an email when Caregiver Development Programme posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Caregiver Development Programme:

Shortcuts

Share