25/01/2026
গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডঃ
(ক) যে কোন স্কাউট, রোভার, স্কাউটার ও সংশ্লিষ্ট সম্মানীয় ব্যক্তিকে তাঁর দুঃসাহসিক/বীরত্বপূর্ণ কাজের জন্য নির্ধারিত ফরমে প্রমাণপত্রসহ উপজেলা, জেলা ও আঞ্চলিক কমিশনারের সুনির্দিষ্ট সুপারিশের ভিত্তিতে অথবা সরাসরি জাতীয় সদর দফতর গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড মঞ্জুর ও প্রদানের ব্যবস্থা করবে।
দুঃসাহসিক কর্মকান্ডে জীবনের ওপর ঝুঁকি নিয়ে সাহসিকতাপূর্ণ কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য এ অ্যাওয়ার্ড মঞ্জুর করা হবে। গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড বাংলাদেশ স্কাউটসের মনোগ্রামের মাঝে স্কাউট সালাম খচিত ধাতব কাঠামোতে তৈরি হবে এবং মাঝখানে লালের উভয় পার্শ্বে সবুজ ও সোনালী হলুদ রংয়ের রিবন যুক্ত থাকবে।
(খ) প্রাপ্ত মেডেল স্কাউট পোশাকে শার্টের বাম বুক পকেটের ঢাকনার লাইনের ওপরে এবং মহিলাদের ক্ষেত্রে বাম কাঁধ থেকে সামনের দিকে ৮ সেঃ মিঃ নীচে প্রাপ্ত ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডের ডানে পরতে হবে।
(গ) রেপলিকা: গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডের সাথে মেডেলের রিবনের মাঝে ধাতব কাঠামোতে তৈরি মেডেলের প্রতীক সম্বলিত একটি রেপলিকা প্রদান করা হবে। অ্যাওয়ার্ডের স্থলে রেপলিকা পরতে হবে।
(ঘ) গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড প্রাপ্তির সুপারিশ ফরমে ও আবেদনের সাথে যে কাজের জন্য অ্যাওয়ার্ড মঞ্জুর করা হবে সে কাজ/ঘটনার প্রত্যক্ষদর্শীর পরিচিতি ও স্বাক্ষরসহ বিবরণ থাকতে হবে।
(৫) প্রধান জাতীয় কমিশনার ও সভাপতির স্বাক্ষরে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডের সনদ প্রদান করা হবে।
গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডের জন্য নির্ধারিত ফরমে নিম্নবর্ণিত নিয়মে সুপারিশ পাঠাতে হবেঃ
(ক) স্কাউট, রোভার, স্কাউটার, সহকারী কমিশনার, উপজেলার শাখাভিত্তিক লিডারদের এবং সংশ্লিষ্ট অন্যান্য সম্মানীয় পদমর্যাদার অধিকারী ব্যক্তিদের জন্য উপজেলা স্কাউট কমিশনার জেলা ও আঞ্চলিক কমিশনারের মাধ্যমে জাতীয় সদর দফতরে সুপারিশ পাঠাবেন।
(খ) সহকারী কমিশনার, জেলার শাখাভিত্তিক লিডার এবং সংশ্লিষ্ট সম্মানীয় পদমর্যাদার অধিকারী ব্যক্তিদের জন্য জেলা স্কাউট কমিশনার সংশ্লিষ্ট অঞ্চলের মাধ্যমে সুপারিশ জাতীয় সদর দফতরে পাঠাবেন।
(গ) আঞ্চলিক কমিশনার উপজেলা ও জেলার সুপারিশের সাথে অঞ্চলের উপ-কমিশনার, এ, এল, টি. এল. টি. সংশ্লিষ্ট আঞ্চলিক কর্মকর্তাদের এবং সম্মানীয় পদমর্যাদার অধিকারীগণের সুপারিশ জাতীয় সদর দফতরে পাঠাবেন।
প্রশংসাপত্রঃ সাধারণ ঝুঁকিপূর্ণ সাহসিকতা কাজের জন্য এবং যারা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড প্রাপ্তিরযোগ্য বিবেচিত হবে না তাদেরকে প্রশংসাপত্র দেয়া হবে। প্রশংসাপত্রে প্রধান জাতীয় কমিশনারের স্বাক্ষর থাকবে।