ইতিহাসের পাতা

  • Home
  • ইতিহাসের পাতা

ইতিহাসের পাতা sharing historical events by this page.

সাতচল্লিশে হিন্দুদের বিরোধিতায় বাংলাকে অখণ্ড রাখার পরিকল্পনা ভেস্তে যায়  সাহাদত হোসেন খানযুক্তবাংলা গঠনের আন্দোলন ছিল বঙ...
02/06/2026

সাতচল্লিশে হিন্দুদের বিরোধিতায় বাংলাকে
অখণ্ড রাখার পরিকল্পনা ভেস্তে যায়
সাহাদত হোসেন খান

যুক্তবাংলা গঠনের আন্দোলন ছিল বঙ্গদেশকে ঐক্যবদ্ধ রাখার শেষ প্রচেষ্টা। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অকাল মৃত্যুতে বেঙ্গল প্যাক্টের আওতায় হিন্দু-মুসলিম ঐক্যের পতন ঘটে। ১৯৪৭ সালের এপ্রিল-মে মাসে ভারত বিভাজন অপরিহার্য বলে স্পষ্ট প্রতীয়মান হয়। বঙ্গদেশের মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী অখণ্ড বঙ্গদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার আন্দোলনের সূচনা করেন।

একইসময়ে নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্য ও নেতাজি সুভাষ চন্দ্র বসুর বড় ভাই শরৎ চন্দ্র বসু একটি সার্বভৌম সমাজতান্ত্রিক বঙ্গদেশ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার দাবি নিয়ে এগিয়ে আসেন। বঙ্গদেশের সার্বভৌম মর্যাদার প্রশ্নে সোহরাওয়ার্দী ও শরৎ বসুর মধ্যে মতপার্থক্য ছিল। তবে উভয়ের লক্ষ্য ছিল বঙ্গদেশের বিভক্তি রোধ করা। সোহরাওয়ার্দী ভারত ইউনিয়নের বাইরে বঙ্গদেশকে একটি পুরোপুরি স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখতে চাইছিলেন। অন্যদিকে, শরৎ বসু ভারত ইউনিয়নের আওতায় একটি সার্বভৌম সমাজতান্ত্রিক বঙ্গদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন।

১৯৪৭ সালের ২৭ এপ্রিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী দিল্লিতে এক সংবাদ সম্মেলনে স্বাধীন বাংলার দাবি করেন। তিনি বলেন, আমি বরাবরই বাংলার ভবিষ্যৎ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে কল্পনা করে এসেছি। কোনোরূপ ভারতীয় রাষ্ট্র সংঘের অংশ হিসাবে নয়। তিনি আরো বলেন, বাংলা যদি মহান হতে চায় তবে সে শুধু নিজের পায়ে দাঁড়িয়েই তা হতে পারবে। বাংলা বিভাগকে তিনি বাঙ্গালিদের আত্মহত্যা হিসাবে মনে করতেন। ১৫ মে তিনি বাংলার ভবিষ্যৎ নিয়ে ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ও জিন্নাহর সঙ্গে বৈঠকে মিলিত হন। ভাইসরয় তাকে জানান যে, স্বাধীন বাংলা প্রতিষ্ঠার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে তিনি ঐকমত্যে পৌঁছতে পারলে তা তাকে অবিলম্বে জানাতে হবে এবং জানালে তার সরকার সেভাবে ভারতকে স্বাধীনতা প্রদানের তারিখ ঘোষণা করবে। শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম, শরৎ বসু ও কিরণ শঙ্কর রায় স্বাধীন বাংলা প্রতিষ্ঠায় ঐকমত্যে পৌঁছান। তারা ২০ মে স্বাধীন বাংলার রূপরেখা প্রণয়ন করেন। বাংলা হবে একটি স্বাধীন রাষ্ট্র। কিন্তু কংগ্রেসের অসহযোগিতায় স্বাধীন বাংলা প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়নি। (দৈনিক ইত্তেফাক, ৫ ডিসেম্বর, ২০০৯ সাল, সিরাজউদ্দিন আহমেদের গ্রন্থ থেকে সংগৃহীত)

শহীদ সোহরাওয়ার্দী ও শরৎ বসু উভয়ে প্রচণ্ডভাবে বঙ্গদেশ বিভাজনের বিরোধিতা করেছেন। প্রদেশের কংগ্রেস ও হিন্দু মহাসভার অধিকাংশ নেতা বঙ্গদেশকে বিভক্ত করার প্রস্তাব দেন। বঙ্গদেশের কয়েকজন হিন্দু ও মুসলিম নেতা সোহরাওয়ার্দী ও শরৎ বসুর উদ্যোগে সমর্থন দেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বঙ্গীয় প্রাদেশিক পরিষদে কংগ্রেস পার্লামেন্টারী পার্টির নেতা কিরণ শঙ্কর রায়, শরৎ বসুর সচিব সত্য রঞ্জন বকশি, বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক আবুল হাশিম, প্রদেশের রাজস্বমন্ত্রী ফজলুর রহমান, সোহরাওয়ার্দী মন্ত্রিসভার অর্থমন্ত্রী মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ। প্রথমে এ প্রস্তাব নিয়ে গোপন ও প্রকাশ্য আলোচনা হয় এবং পরে বঙ্গদেশের নেতৃবৃন্দের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

লাহোর প্রস্তাবে একটি স্বাধীন সার্বভৌম বাংলা গঠনের ধারণার বীজ নিহিত ছিল। ১৯৪০ সালের মার্চে গৃহীত লাহোর প্রস্তাব ছিল ভারতের দু’টি মুসলিম প্রধান অঞ্চল নিয়ে মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি প্রতিষ্ঠায় একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি। ১৯৪৬ সালের এপ্রিল পর্যন্ত এ প্রস্তাব ছিল অনির্দিষ্ট। বঙ্গদেশের মুসলিম লীগ নেতৃবৃন্দের কাছে পাকিস্তানের ধারণা ছিল মূলত ভারতের দু’টি মুসলিমপ্রধান অঞ্চলে দু’টি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার একটি প্রস্তাব।

সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের মতানুসারীরা ছিলেন অবিভক্ত বঙ্গদেশ ও আসাম এবং পার্শ¦বর্তী বিহারের পূর্ণিয়া জেলার সমন্বয়ে একটি বৃহত্তর বাংলা গঠনের পক্ষে। নিখিল ভারত মুসলিম লীগের বঙ্গীয় প্রাদেশিক শাখার ওয়ার্কিং কমিটির প্রভাবশালী সদস্য খাজা নাজিমুদ্দিন এবং বঙ্গীয় মুসলিম লীগের সভাপতি মাওলানা আকরাম খাঁ ছিলেন এ ধারণার বিরোধী। তারা হিন্দুপ্রধান বর্ধমান বিভাগ বাদে অবশিষ্ট বঙ্গদেশ ও আসাম এবং মুসলিমপ্রধান পূর্ণিয়া জেলার অংশবিশেষের সমন্বয়ে ভৌগোলিকভাবে সন্নিহিত অঞ্চল নিয়ে পাকিস্তান গঠনের পক্ষে ছিলেন। ১৯৪৬ সালের ৭-৯ এপ্রিল দিল্লিতে মুসলিম লীগের আইন পরিষদের সদস্যদের সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ এ প্রশ্নে তার আনুষ্ঠানিক মতামত প্রকাশ করেন। পাকিস্তান গঠনে তার যুক্তিতে প্রভাবিত হয়ে বঙ্গীয় মুসলিম লীগ নেতৃবৃন্দ তাদের অবস্থান পরিবর্তন করেন। তারা পূর্বাঞ্চলে গোটা বঙ্গদেশ ও আসাম এবং পশ্চিমাঞ্চলে পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ নিয়ে একটি অখণ্ড পাকিস্তান গঠনে জিন্নাহর প্রস্তাবের প্রতি সমর্থন দেন। তবে বঙ্গীয় মুসলিম লীগের সোহরাওয়ার্দী-হাশিম গ্র“প একটি স্বাধীন ও সার্বভৌম বৃহত্তর বাংলা গঠনে পূর্ব পাকিস্তানের ধারণাকে লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান প্রস্তাবের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ বলে বিবেচনা করছিল। এ ধারণার আলোকে সোহরাওয়ার্দী ও আবুল হাশিম উভয়ে শরৎ বুস ও কিরণ শঙ্কর রায়ের মতো প্রাদেশিক কংগ্রেস নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাক্রমে একটি অবিভক্ত স্বাধীন বাংলা গঠনের উদ্যোগ নেন।

হিন্দুরা বঙ্গদেশ বিভক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার এবং ১৯৪৬ সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হওয়ার বহু আগে সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলা গঠনের চিন্তা করেছিলেন। ১৯৪৭ সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি উপমহাদেশ বিভক্তির ঘোষণা দেয়ায় এবং ভারতীয় জাতীয় কংগ্রেস বঙ্গদেশ ও পাঞ্জাব বিভক্তির দাবি উত্থাপন করায় সোহরাওয়ার্দীসহ বঙ্গদেশের মুষ্টিমেয় রাজনীতিক একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে এ প্রদেশের অখণ্ডতা বজায় রাখার চেষ্টা চালাচ্ছিলেন। তারা নিজস্ব সংবিধানের ভিত্তিতে বাংলাকে একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসাবে গঠন করার প্রয়োজনীয়তা অনুভব করেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রদেশে একটি কোয়ালিশন মন্ত্রিসভা গঠনের প্রতি জোর দেন। তিনি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন, বঙ্গদেশ হলো বাঙ্গালিদের এবং এটি অবিভাজ্য। এ প্রদেশের একাংশ অন্য অংশের উপর নির্ভরশীল এবং সবাই এ প্রদেশের প্রশাসনে অংশগ্রহণের অধিকারী। তিনি আশা করছিলেন, প্রদেশের সকল স্তরের জনগণ বঙ্গদেশকে একটি গৌরবময় স্বাধীন দেশে পরিণত করতে একযোগে কাজ করবে। সোহরাওয়ার্দী উদাত্ত কণ্ঠে ঘোষণা করেন, স্বাধীনতা বঙ্গদেশে শান্তি ও সমৃদ্ধির একটি নয়া যুগের সূচনা ঘটাবে। আবুল হাশিম ব্রিটিশ প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে শান্তিপূর্ণভাবে নিজেদের সমস্যা সমাধানে যৌথ প্রচেষ্টা চালানোর জন্য কংগ্রেস ও মুসলিম লীগ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। কংগ্রেস নেতৃবৃন্দের মধ্যে শরৎ বসু ছাড়া অন্য কেউ অবিভক্ত বাংলা গঠনে মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দীর ধারণার সঙ্গে একমত পোষণ করেননি।

১৯৪৭ সালের এপ্রিল-মে মাসে হিন্দু পত্রপত্রিকা ও রাজনীতিকরা বঙ্গদেশকে বিভক্ত করার জন্য তীব্র আন্দোলন গড়ে তোলে। ১৯৪৭ সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশদের ঘোষণায় ভারত বিভক্তি অনিবার্য হয়ে উঠে। কংগ্রেস ও হিন্দু মহাসভার নেতৃবৃন্দ স্পষ্ট উপলব্ধি করতে পারেন যে, ভারত বিভক্তি অপ্রতিরোধ্য। একথা উপলব্ধি করতে পেরে তারা বঙ্গদেশের হিন্দুপ্রধান এবং পাঞ্জাবের হিন্দু ও শিখপ্রধান অঞ্চলগুলো ভারতের সঙ্গে একীভূত করার জোর প্রচেষ্টা চালাতে থাকেন। ১৯৪৬ সালে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক পরিষদের ফলাফল দেখে হিন্দুরা ভীত হয়ে পড়ে। নির্বাচনে মুসলমানদের জন্য সংরক্ষিত ১১৯টি আসনের মধ্যে মুসলিম লীগ ১১৪টি আসন পায়। প্রাপ্ত আসনগুলোর মধ্যে ছিল শহরাঞ্চলের জন্য বরাদ্দকৃত ৬টি আসনের সব ক’টি, গ্রামাঞ্চলে বরাদ্দকৃত ১১১টির মধ্যে ১০৪টি এবং সংরক্ষিত আরো চারটি বিশেষ আসন। পাকিস্তান আন্দোলনের সপক্ষে মুসলমানদের এ নিরংকুশ সমর্থন দেখে হিন্দুরা বুঝতে পারে যে, সাম্প্রদায়িক পরিচিতির ভিত্তিতে অনমনীয় অবস্থান গ্রহণ না করলে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল তাদের হাতছাড়া হয়ে যাবে। এ হিসাব থেকে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটি আনুষ্ঠানিকভাবে বঙ্গদেশ বিভক্তি এবং কলকাতাসহ একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশ (পশ্চিমবঙ্গ) গঠনের প্রস্তাব গ্রহণ করে। প্রায় একইসময়ে বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভাও অনুরূপ একটি প্রস্তাব গ্রহণ করে। এ প্রস্তাবে বলা হয় যে, বঙ্গদেশের হিন্দুপ্রধান অঞ্চলগুলোকে ভারত ইউনিয়নের আওতায় রাখতে হবে এবং বঙ্গদেশের হিন্দুপ্রধান অঞ্চলগুলোকে কোনো অবস্থায়ই ভারত থেকে বিচ্ছিন্ন রাখা যাবে না। বাঙ্গালি হিন্দুদের কাছে অখণ্ড বাংলার অর্থ ছিল স্থায়ীভাবে মুসলমানদের কাছে রাজনৈতিক স্বাধীনতা বিসর্জন দেয়া এবং তাদের অধীনতা মেনে নেয়া। হিন্দু মহা সভার নেতা শ্যামা প্রসাদ মুখার্জীর একটি উক্তিতে তাদের এ অন্তর্জ¡ালা প্রতিফলিত হয়। শ্যামা প্রসাদ প্রথমদিকে অখণ্ড বাংলার পক্ষে থাকলেও ১৯৪৬ সালে তিনি তার মনোভাব পরিবর্তন করেন। নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতির কাছে প্রেরিত স্বহস্তে লিখিত এক পত্রে তিনি মন্তব্য করেন, ÔIf Bengal is converted into Pakistan, Bengali Hindus will be placed under a permanent tutelage of Muslims. Judging from the manner in which attacks on Hindu religion and society have been made, (this) means an end of Bengali Hindu culture. In order to placate a set of converts from low caste Hindus to Islam, very ancient Hindu culture will be sacrificed ‘অর্থাৎ ‘বঙ্গদেশ পাকিস্তানে রূপান্তরিত হলে বাঙ্গালি হিন্দুরা স্থায়ীভাবে মুসলমানদের অধীনস্ত হবে। মুসলমানরা যেভাবে হিন্দু ধর্ম ও সমাজের উপর আঘাত হেনেছে সে দৃষ্টিকোণ থেকে দেখা হলে তার মানে দাঁড়ায় বাঙ্গালি হিন্দু সংস্কৃতির অপমৃত্যু। নিম্নবর্ণের হিন্দু থেকে ইসলামে ধর্মান্তরিত একটি শ্রেণিকে তুষ্ট করা হলে প্রাচীন হিন্দু সংস্কৃতি বলি দেয়া হবে।’

হিন্দু সমাজের প্রবল বিরোধিতা সত্ত্বেও সোহরাওয়ার্দী দমে যাননি। ১৯৪৭ সালের ২৭ এপ্রিল দিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি অবিভক্ত স্বাধীন বাংলা গঠনে তার পরিকল্পনা উপস্থাপন করেন। ১৯৪৭ সালের ২৯ এপ্রিল কলকাতায় এক বিবৃতিতে আবুল হাশিম তার প্রস্তাবের প্রতি সমর্থন জানান। তার কয়েকদিন পর শরৎ বসু একটি সার্বভৌম সমাজতান্ত্রিক বঙ্গীয় প্রজাতন্ত্র গঠনের প্রস্তাব পেশ করেন। সার্বিকভাবে ভারত বিশেষ করে বঙ্গদেশের দু’টি প্রধান সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক অবিশ্বাস সৃষ্টি হওয়ার এক বিষাদময় পরিবেশে এসব প্রস্তাব পেশ করা হয়। জিন্নাহর নেতৃত্বে পাকিস্তান আন্দোলন বঙ্গদেশের মুসলমানদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠে। বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগ পাকিস্তান দাবির প্রতি মুসলিম জনমত সৃষ্টিতে কাজ করতে থাকে। কংগ্রেস ও হিন্দু মহাসভার নেতৃবৃন্দ গোটা বঙ্গদেশকে পাকিস্তানিকরণের সম্ভাবনায় উদ্বিগ্ন হয়ে উঠেন। অনিবার্যভাবে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পেতে থাকায় প্রদেশে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে একটি সমঝোতা গড়ে তোলা কঠিন হয়ে দাঁড়ায়। পাকিস্তান দাবি আদায়ে নিখিল ভারত মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস বা ডাইরেক্ট একশন দিবসের ডাক দেয়ায় পরিস্থিতির অবনতি ঘটে। অন্যান্য প্রদেশে ডাইরেক্ট একশন দিবস শান্তিপূর্ণভাবে পালিত হলেও কলকাতায় এ কর্মসূচি পালনে সহিংসতা দেখা দেয়। কলকাতা কেন্দ্রিক বঙ্গদেশে মুসলিম লীগ ছিল ক্ষমতায়। মুসলিম লীগ শাসিত বঙ্গদেশে সহিংসতা সংঘটিত হওয়ায় প্রদেশ বিভক্তির দাবির পক্ষে হিন্দু জনমত সৃষ্টি হয়। বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা এবং কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ নেতৃবৃন্দ সার্বভৌম বাংলা গঠনের পরিকল্পনা প্রত্যাখ্যান করেন। তারা সোহরাওয়ার্দীর উদ্যোগের বিরুদ্ধে বাঙ্গালি হিন্দুদের বিরাট অংশকে ঐক্যবদ্ধ করেন। হিন্দু মহাসভা ও কংগ্রেস নেতৃবৃন্দ এ সিদ্ধান্তে উপনীত হন যে, বাংলাকে অখণ্ড রাখার পরিকল্পনা হচ্ছে গোটা বঙ্গদেশে পাকিস্তান কায়েমের একটি কৌশল। হিন্দুনিয়ন্ত্রিত পত্রপত্রিকাগুলো অখণ্ড বাংলার ফর্মুলার বিরুদ্ধে হিন্দুদের ক্ষেপিয়ে তুলতে চেষ্টার ক্রটি করেনি। হিন্দু মহাসভা স্বাধীন বঙ্গদেশ আন্দোলনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাঙ্গালি কংগ্রেসীদের প্রভাবিত করে। গান্ধী ভর্ৎসনা করে শরৎ বসুর কাছে একটি বার্তা পাঠান। এ বার্তার জবাবে তিনি গান্ধীকে লক্ষ্য করে বলেছিলেন, It grieves me to find the Congress which was a great National Organisation is fast becoming an organisation of Hindus only.’ ’ অর্থাৎ ‘একটি মহান জাতীয় দল হিসাবে কংগ্রেসকে কেবলমাত্র একটি হিন্দু সংগঠনে পরিণত হতে দেখতে পেয়ে আমি ব্যথিত।’

বঙ্গীয় কংগ্রেসের অধিকাংশ নেতা স্বাধীন বাংলা গঠনে সোহরাওয়ার্দীর পরিকল্পনার বিরোধিতা করতে থাকায় মুসলিম লীগ বঙ্গদেশ বিভক্তির অনুকূলে মত প্রকাশ করে। খাজা নাজিমুদ্দিন ও মাওলানা আকরাম খাঁর নেতৃত্বাধীন বঙ্গীয় মুসলিম লীগের সংখ্যাগরিষ্ঠ অংশ বঙ্গদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে নয়, বরং একটি একক পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ হিসাবে দেখতে চাইছিল। পাকিস্তান প্রশ্নে জিন্নাহর মতো খাজা নাজিমুদ্দিন, মাওলানা আকরাম খাঁ ও তাদের অনুসারীরা ছিলেন অনঢ়।

কংগ্রেস ও মুসলিম লীগের বিরোধিতা সত্ত্বেও সোহরাওয়ার্দী ও আবুল হাশিম তাদের পরিকল্পনা বাস্তবে রূপদানে প্রদেশের হিন্দু নেতৃবৃন্দের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রাখেন। সোহরাওয়ার্দী বাংলার ইংরেজ গভর্নর ফ্রেডারিক বারুস, জিন্নাহ ও ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ হয়েছিল। শরৎ বসু সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির মার্চে গৃহীত প্রস্তাবের প্রতিবাদ করছিলেন। কিরণ শঙ্কর রায় আশা করছিলেন যে, মুসলিম লীগ নেতৃবৃন্দ হিন্দুদের কিছুটা ছাড় দেয়ার প্রস্তাব নিয়ে এগিয়ে এলে তখনো প্রদেশকে অখণ্ড রাখা সম্ভব। ১৯৪৭ সালে মে মাসের শুরুতে বঙ্গদেশকে ঐক্যবদ্ধ রাখায় বিশ্বাসী ব্যক্তিগণ একে অন্যের কাছাকাছি আসেন। কলকাতায় গান্ধীর সফরকালে তারা তাদের প্রস্তাব নিয়ে তার সঙ্গে আলোচনা করেন এবং তার সমর্থন কামনা করেন। এসব নেতা কংগ্রেস ও মুসলিম লীগ হাইকমান্ডকে তাদের অভিমত গ্রহণে রাজি করানোর চেষ্টা করেন। অবশেষে ১৯৪৭ সালের ২০ মে বাংলার গভর্নর ফ্রেডারিক বারুসের সমর্থনে কলকাতায় এক বৈঠকে বাঙ্গালি নেতারা নিজেদের মধ্যে একটি খসড়া চুক্তিতে পৌঁছান।

চুক্তির শর্তগুলো ছিল নিম্নরূপ:
(১) বঙ্গদেশ হবে একটি স্বাধীন রাষ্ট্র। স্বাধীন বঙ্গদেশ বাদবাকি ভারতের সঙ্গে তাদের সম্পর্ক প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণ করবে।

(২) স্বাধীন বঙ্গদেশের সংবিধান অনুযায়ী যৌথ নির্বাচন পদ্ধতি ও সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে বঙ্গীয় আইন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাতে জনসংখ্যানুপাতে হিন্দু ও মুসলমানদের জন্য আসন সংরক্ষণ করা হবে। হিন্দু ও তফসিলী সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন তাদের নিজ নিজ জনসংখ্যার অনুপাতে বণ্টন করা হবে। নির্বাচনে আসন সংখ্যা হবে বহু এবং ভোট হবে বিভাজিত। যে প্রার্থী নিজ সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ এবং অন্যান্য সম্প্রদায়ের ২৫ শতাংশ ভোট পাবেন তাকে নির্বাচিত ঘোষণা করা হবে। কোনো প্রার্থী এ শর্ত পূরণে ব্যর্থ হলে যে প্রার্থী নিজ সম্প্রদায়ের বেশির ভাগ ভোট পাবেন তাকে বিজয়ী হিসাবে ঘোষণা করা হবে।

(৩) ব্রিটিশ সরকার স্বাধীন বঙ্গদেশের প্রস্তাব গ্রহণ করায় এবং বঙ্গদেশকে বিভক্ত না করার ঘোষণা দেয়ায় বঙ্গদেশের বর্তমান মন্ত্রিসভা ভেঙ্গে দেয়া হবে। তফসিলী সম্প্রদায়সহ সমান সংখ্যক হিন্দু ও মুসলমান সদস্য নিয়ে একটি নয়া অর্ন্তবর্তী মন্ত্রিসভা গঠন করা হবে। নয়া মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী হবেন মুসলমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী হবেন হিন্দু।

(৪) নয়া সংবিধানের আওতায় একটি স্থায়ী আইন পরিষদ ও মন্ত্রিসভা গঠিত হওয়া নাগাদ সামরিক ও পুলিশ বাহিনীসহ সরকারি চাকরিতে তফসিলী সম্প্রদায়সহ হিন্দু ও মুসলমানদের সমান অংশীদারিত্ব থাকবে। সরকারি চাকরিতে কেবলমাত্র বাঙ্গালিদের নিয়োগ করা হবে।

(৫) আইন পরিষদের হিন্দু ও মুসলিম প্রতিনিধিরা ৩০-সদস্যবিশিষ্ট একটি গণপরিষদ নির্বাচিত করবেন। গণপরিষদের ১৬ জন সদস্য হবেন মুসলমান এবং ১৪ জন হবেন হিন্দু। গণপরিষদে কোনো ইউরোপীয়ের ঠাঁই হবে না।

নিজেদের মধ্যে এ চুক্তি করে সোহরাওয়ার্দী, কিরণ শঙ্কর রায় ও শরৎ চন্দ্র বসু কংগ্রেস ও মুসলিম লীগ হাইকমান্ডের অনুমোদন লাভে আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে বিদ্যমান অবিশ্বাস এবং পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতি চুক্তি প্রণেতাদের বিচলিত করে তোলে। কংগ্রেস ও লীগের সংখ্যাগরিষ্ঠ নেতৃবৃন্দ তৎক্ষণাৎ চুক্তির নিন্দা করেন। কলকাতার হিন্দু দৈনিক এবং বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের খাজা গ্র“পের মালিকানাধীন পত্রপত্রিকাগুলো চুক্তির শর্তাবলীর বিরোধিতা করতে শুরু করে। খাজা গ্র“প বিশ্বাস করতে থাকে যে, এ চুক্তি হচ্ছে হিন্দুদের কাছে পুরোপুরি আত্মসমর্পণ। অন্যদিকে, কংগ্রেস ও হিন্দু মহাসভার নেতৃবৃন্দ ধারণা করছিলেন যে, পাকিস্তানের সীমান্ত সম্প্রসারণের অশুভ উদ্দেশ্যে এ চুক্তি করা হয়েছে। ১৯৪৭ সালের ২৮ মে মাওলানা আকরাম খাঁর সভাপতিত্বে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে খসড়া চুক্তির শর্তাবলীর নিন্দা, মুসলিম লীগের পাকিস্তান দাবির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত এবং জিন্নাহর নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করা হয়। ১৯৪৭ সালের পহেলা জুন বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সাধারণ সম্পাদক কালিপদ মুখার্জী চুক্তি প্রত্যাখ্যান করে একটি বিবৃতি দেয়ার পর বাংলাকে অখণ্ড রাখার পরিকল্পনার প্রতি আরেকটি আঘাত আসে।

সর্ব ভারতীয় রাজনীতিতে সার্বভৌম স্বাধীন বঙ্গদেশ গঠনের প্রস্তাবের প্রতি মূল বিরোধিতা এসেছিল কংগ্রেসের তরফ থেকে। কংগ্রেস হাইকমান্ড একটি ঐক্যবদ্ধ বাংলায় হিন্দুদের উপর মুসলমানদের স্থায়ী আধিপত্যের আশংকায় ভীত হয়ে পড়ে। কংগ্রেস সভাপতি পণ্ডিত জওহরলাল নেহরু ও সরদার বল্লবভাই প্যাটেল ছিলেন একটি সার্বভৌম বাংলা গঠনের পুরোপুরি বিরোধী। নেহরু ধারণা করছিলেন, এ পরিকল্পনার মাধ্যমে বঙ্গীয় মুসলিম লীগ গোটা বঙ্গদেশকে পাকিস্তানে যোগদানে বাধ্য করবে। তিনি এমন অভিমত পোষণ করতেন যে, বঙ্গদেশকে অখণ্ড রাখতে হলে তাকে ভারত ইউনিয়নের একটি অংশে পরিণত হতে হবে। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, কংগ্রেস পৃথক বঙ্গদেশ রাষ্ট্রকে পাকিস্তানের একটি সম্প্রসারণ হিসাবে গণ্য করবে। সরদার প্যাটেলও বঙ্গদেশকে অখণ্ড রাখার উদ্যোগের বিরুদ্ধে অনমনীয় অবস্থান গ্রহণ করেন। ১৯৪৭ সালের এপ্রিল-জুনে বঙ্গদেশের প্রভাবশালী হিন্দু নেতৃবৃন্দের কাছে প্রেরিত প্যাটেলের চিঠিপত্র প্রদেশ বিভক্তি এবং একটি সার্বভৌম বঙ্গদেশের ধারণার বিরুদ্ধে অবস্থান গ্রহণে হিন্দু সম্প্রদায় এবং তার কট্টর অনুসারীদের দিকনির্দেশনা দানের সাক্ষ্য বহন করছে। প্রদেশকে অখণ্ড রাখতে মুসলিম লীগের সঙ্গে আলোচনায় বঙ্গদেশের যেসব হিন্দু নেতা সম্পৃক্ত ছিলেন তিনি তাদের নিন্দা করেন।

খসড়া চুক্তির শর্তাবলীর প্রতি মুসলিম লীগ হাইকমান্ডের দৃষ্টিভঙ্গিও অনুকূল ছিল না। একথা সত্য যে, জিন্নাহ পুরোপুরি এ ধারণার বিরোধিতা করেননি। বরং তিনি একটি স্বাধীন বঙ্গদেশ প্রতিষ্ঠায় উৎসাহ যুগিয়েছেন। মাউন্টব্যাটেন বলেছিলেন যে, ভারত বিভক্ত করতে হলে পাঞ্জাব ও বঙ্গদেশকেও বিভক্ত করতে হবে। ব্রিটিশ ভাইসরয়ের এ উক্তি বিবেচনায় রেখে জিন্নাহ বঙ্গদেশ ঐক্যবদ্ধ রাখার ধারণার প্রতি সমর্থন দিয়েছিলেন। জিন্নাহর প্রাথমিক লক্ষ্য ছিল বঙ্গদেশের বিভক্তি এড়িয়ে যাওয়া। ভবিষ্যতে একটি স্বাধীন বঙ্গদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সম্ভাব্য জোট গঠনের সম্ভাবনা ছিল তার কাছে একটি বিকল্প চিন্তা। তবে শেষ পর্যন্ত তিনি অখণ্ড বঙ্গদেশের প্রতি তার সমর্থন অব্যাহত রাখতে পারেননি। দৃশ্যত জিন্নাহ বঙ্গদেশ অখণ্ড রাখার পক্ষে মত দিলেও কয়েকটি যুক্তিতে তিনি তার অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হন। তিনি এক পর্যায়ে বুঝতে পারেন যে, স্বাধীন বঙ্গদেশ গঠন করার ধারণা হলো পাকিস্তান সৃষ্টির ধারণা থেকে একটি বিচ্যুতি। তিনি খসড়া চুক্তিতে সন্নিবেশিত যৌথ নির্বাচন পদ্ধতির মতো কয়েকটি ছাড় দেয়ার পক্ষপাতি ছিলেন না।

যুক্তবাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী আন্তরিকভাবে বিশ্বাস করতেন যে, প্রদেশে একটি কোয়ালিশন মন্ত্রিসভা গঠন করা হবে বাংলার হিন্দু ও মুসলমানদের ঐক্যবদ্ধ রাখার এবং বঙ্গদেশের বিভক্তি রোধ করার পথে একটি বিরাট অগ্রগতি। তবে জিন্নাহ এসব বিষয়কে কখনো বেশি গুরুত্ব দেয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি। বাংলার কোয়ালিশন সরকারের বিরুদ্ধে তার ভেটো সোহরাওয়ার্দী-বসুর ফর্মুলার প্রতি মারাত্মক আঘাত হিসাবে প্রমাণিত হয়। হিন্দুদের কাছে মুসলিম লীগ সরকারের মুখ্যমন্ত্রী হওয়াই সোহরাওয়ার্দীর একমাত্র দোষ ছিল তা নয়, আরো দু’টি কারণে তারা তাকে সহ্য করতে পারতো না। একটি ছিল ১৯৪৩ সালের দুর্ভিক্ষ এবং আরেকটি ছিল মন্ত্রিসভায় বর্ণহিন্দুদের প্রতিনিধিত্ব হ্রাস। ১৯৪৬ সালের এপ্রিলে সোহরাওয়ার্দী মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করে তিনি মন্ত্রিসভার সদস্য ১৩ থেকে ১১-তে নামিয়ে আনেন এবং তিনজন হিন্দুকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেন। তিনজন হিন্দু মন্ত্রীর মধ্যে দু’জন ছিলেন তফসিলী সম্প্রদায়ের। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভারতের প্রতি অনুসৃত ব্রিটিশদের সাম্রাজ্যন্দুরা এ সত্য এড়িয়ে যেতো। দুর্ভিক্ষের সময় সোহরাওয়ার্দী সিভিল সাপ্লাই মন্ত্রীর দায়িত্বে থাকায় তার বিরুদ্ধে বাদী নীতি ১৯৪৩ সালের দুর্ভিক্ষের জন্য দায়ী হলেও হিদুর্নীতির অভিযোগ উত্থাপন করা হয়। কাল্পনিক অভিযোগ থেকে হিন্দুরা যুক্তবাংলা গঠনে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে।

ব্রিটিশরা কখনো একটি স্বাধীন সার্বভৌম বাংলা গঠনের ধারণার প্রতি পুরোপুরি বৈরি ছিল না। বাংলার গভর্নর ফ্রেডারিক বারুস মোটেও প্রদেশ বিভক্তির পক্ষে ছিলেন না। বস্তুতপক্ষে তিনি সোহরাওয়ার্দী-বসু ফর্মুলাকে সমর্থন করতেন এবং এ ফর্মুলা বাস্তবায়নে শেষ পর্যন্ত তার প্রচেষ্টা অব্যাহত রাখেন। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারত ও পাকিস্তানের পাশাপাশি অখণ্ড বাংলাকে ডোমিনিয়ন মর্যাদাদানে অনিচ্ছুক ছিলেন না। তিনি সোহরাওয়ার্দীকে আশ্বাস দিয়েছিলেন যে, বঙ্গদেশ প্রশ্নে কংগ্রেস ও মুসলিম লীগ হাইকমান্ড অনুমোদিত যেকোনো নিষ্পত্তি ব্রিটিশ সরকার মেনে নেবে। তবে ব্র্রিটিশদেরকে সর্ব ভারতীয় দৃষ্টিভঙ্গির আলোকে বঙ্গদেশকে বিচার করতে হয়েছিল। তারা একটি প্রদেশের স্বার্থে গোটা ভারতের নিরাপত্তার সঙ্গে আপোস করতে প্রস্তুত ছিল না। অবশেষে সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরোধিতায় বঙ্গদেশকে অখণ্ড রাখার পরিকল্পনার ব্যর্থতা অনিবার্য হয়ে উঠে। ভারত বিভক্তি এবং পাকিস্তান ও ভারত ডোমিনিয়নের কাছে ক্ষমতা হস্তান্তরে লর্ড মাউন্টব্যাটেনের ১৯৪৭ সালের ৩ জুনের পরিকল্পনা কংগ্রেস ও মুসলিম লীগ হাইকমান্ড মেনে নিলে অখণ্ড বঙ্গদেশ কায়েমের স্বপ্ন ভেঙ্গে খান খান হয়ে যায়।

(লেখাটি ‘পলাশী থেকে একাত্তর’ থেকে নেয়া।)

🇫🇷 যেদিন ইউরোপ চিরতরে বদলে গেল – এক মানচিত্রে ফ্রান্সের পতন 🗺️⚔️এই ঐতিহাসিক মানচিত্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্...
24/05/2026

🇫🇷 যেদিন ইউরোপ চিরতরে বদলে গেল – এক মানচিত্রে ফ্রান্সের পতন 🗺️⚔️

এই ঐতিহাসিক মানচিত্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের নাটকীয় পতনকে চিত্রিত করে, এমন একটি মুহূর্ত যা ইউরোপের ভবিষ্যৎকে চিরতরে নতুন রূপ দিয়েছিল 🌍

📍 ঘটনা: ফ্রান্সের পতন
📍 বছর: ১৯৪০
📍 ঐতিহাসিক প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধ

মাত্র কয়েক সপ্তাহের মধ্যে, জার্মান বাহিনী পশ্চিম ইউরোপ জুড়ে দ্রুত অগ্রসর হয়, যার ফলে ফ্রান্সের পরাজয় ঘটে এবং ক্ষমতার ভারসাম্যে এক বিরাট পরিবর্তন আসে ⚔️

মানচিত্রটি সামরিক গতিবিধি, দখলকৃত অঞ্চল এবং সেই অভিযানের গতিকে তুলে ধরে, যা তৎকালীন বিশ্বকে হতবাক করে দিয়েছিল।

ফ্রান্সের পতন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় হয়ে ওঠে, যা ইউরোপীয় রাজনীতি, সীমান্ত এবং বিশ্ব ইতিহাসকে বদলে দেয় 🕊️

আজ, এই মানচিত্রগুলো ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই ঘটনার ব্যাপ্তি ও প্রভাব আরও ভালোভাবে বুঝতে আমাদের সাহায্য করে ✨

জিওপলিটিক্স ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি

ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশরা কি আদৌ বিতাড়িত হয়েছে?প্রশ্নটা শুনতে অদ্ভুত লাগতে পারে। কারণ ইতিহাস বই আমাদের বলে, ১৯৪৭ সালে...
24/05/2026

ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশরা কি আদৌ বিতাড়িত হয়েছে?

প্রশ্নটা শুনতে অদ্ভুত লাগতে পারে। কারণ ইতিহাস বই আমাদের বলে, ১৯৪৭ সালে ব্রিটিশরা ভারত ছাড়ে। তাদের পতাকা নেমে যায়, নতুন রাষ্ট্র জন্ম নেয়, নতুন সরকার আসে। কিন্তু একটু গভীরে তাকালে দেখা যায়, ব্রিটিশরা শুধু শারীরিকভাবে চলে গেলেও, তাদের তৈরি করে যাওয়া অনেক কাঠামো, চিন্তা, আইন, শিক্ষা, প্রশাসন, এমনকি মানসিকতার বড় অংশ আজও ভারত উপমহাদেশের ভেতরে বেঁচে আছে।

ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমনকি দক্ষিণ এশিয়ার অনেক দেশের বর্তমান সংকটের শিকড় খুঁজতে গেলে বারবার ব্রিটিশ আমলের কিছু সিদ্ধান্ত সামনে চলে আসে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, যেসব নীতি তারা নিজেদের শাসন সহজ করার জন্য তৈরি করেছিল, সেগুলোই আজও কোটি মানুষের জীবনকে প্রভাবিত করছে।

১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর ধীরে ধীরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপমহাদেশের নিয়ন্ত্রণ নিতে শুরু করে। পরে ১৮৫৮ সালে সরাসরি ব্রিটিশ রাজ প্রতিষ্ঠিত হয়। প্রায় ১৯০ বছর ধরে চলা এই শাসন শুধু রাজনৈতিক দখল ছিল না, এটি ছিল অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানসিক পুনর্গঠন। ইতিহাসবিদদের মতে, ১৭০০ সালে বিশ্ব অর্থনীতিতে ভারতের অংশ ছিল প্রায় ২৪%। কিন্তু ব্রিটিশ শাসনের শেষ দিকে তা নেমে আসে প্রায় ৪%-এ। অর্থনীতিবিদ Angus Maddison ও আরও অনেক গবেষক এই পরিসংখ্যান তুলে ধরেছেন।

ব্রিটিশরা উপমহাদেশে রেললাইন বানিয়েছে, আদালত বানিয়েছে, বিশ্ববিদ্যালয় বানিয়েছে, কিন্তু প্রশ্ন হলো, এগুলো কার স্বার্থে তৈরি হয়েছিল?

অনেকে বলেন, “ব্রিটিশরা অন্তত রেল দিয়েছে।” কিন্তু ইতিহাস বলছে, রেলের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের মানুষের ভ্রমণ সহজ করা নয়। মূল লক্ষ্য ছিল কাঁচামাল দ্রুত বন্দর পর্যন্ত নেওয়া, সৈন্য পরিবহন সহজ করা এবং বিদ্রোহ দ্রুত দমন করা। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ ব্রিটিশদের বুঝিয়ে দিয়েছিল যে, দ্রুত সেনা পরিবহন ছাড়া এত বড় অঞ্চল নিয়ন্ত্রণ করা কঠিন। তাই রেল ছিল একদিকে অর্থনৈতিক শোষণের পথ, অন্যদিকে সামরিক নিয়ন্ত্রণের অস্ত্র।

আজও ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের বড় শহরগুলোর অর্থনৈতিক কেন্দ্র অনেকাংশে সেই ব্রিটিশ বাণিজ্যিক রুটকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। কলকাতা, মুম্বাই, করাচি, চেন্নাই কিংবা ঢাকার মতো শহরগুলোকে এমনভাবে সাজানো হয়েছিল যেন সেগুলো সাম্রাজ্যের অর্থনৈতিক যন্ত্র হিসেবে কাজ করে।

সবচেয়ে গভীর প্রভাবগুলোর একটি ছিল “Divide and Rule” বা বিভাজনের রাজনীতি। ব্রিটিশরা খুব ভালোভাবেই বুঝেছিল, উপমহাদেশের মানুষ এক হয়ে গেলে তাদের শাসন টিকিয়ে রাখা কঠিন হবে। তাই ধর্ম, ভাষা, জাতি, caste, অঞ্চল সবকিছুকে ব্যবহার করা হয়েছিল বিভক্তির হাতিয়ার হিসেবে।

১৯০৯ সালের Morley-Minto Reforms মুসলমানদের জন্য আলাদা নির্বাচনী ব্যবস্থা চালু করে। পরে আরও নানা রাজনৈতিক কাঠামো ধর্মভিত্তিক বিভাজন বাড়ায়। এর ফল কী হয়েছিল, তা ১৯৪৭ সালে পুরো পৃথিবী দেখেছে। ভারত বিভক্ত হয়, পাকিস্তান সৃষ্টি হয়, এবং ইতিহাসের অন্যতম বড় মানবিক বিপর্যয় ঘটে।

বিভিন্ন গবেষণা অনুযায়ী, দেশভাগের সময় প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। প্রায় ২ লাখ থেকে ১০ লাখ মানুষের মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয়। "নারী নির্যাতন" , "গণহত্যা ", "দাঙ্গা" পুরো অঞ্চলকে *রক্তাক্ত করে তোলে। আজও ভারত-পাকিস্তান সম্পর্ক, সীমান্ত উত্তেজনা, ধর্মীয় রাজনীতি, সাম্প্রদায়িক সংঘাতের ভেতরে সেই বিভাজনের ছাপ স্পষ্ট।

মজার বিষয় হলো, ব্রিটিশরা চলে গেলেও “আমরা বনাম তারা” রাজনীতি রয়ে গেছে। এখনো দক্ষিণ এশিয়ার বহু রাজনৈতিক দল ধর্ম ও পরিচয়কে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়। যেন ঔপনিবেশিক কৌশল শুধু শাসক বদলেছে, কিন্তু পদ্ধতি বদলায়নি।

আরেকটি বড় প্রভাব ছিল শিক্ষা ব্যবস্থা। ১৮৩৫ সালে Thomas Babington Macaulay তার বিখ্যাত “Minute on Indian Education”-এ লিখেছিলেন, এমন এক শ্রেণি তৈরি করতে হবে যারা “রক্তে ভারতীয় কিন্তু চিন্তায় ইংরেজ” হবে। এর পর থেকেই ইংরেজি শিক্ষাকে উচ্চ মর্যাদা দেওয়া শুরু হয়।

আজও উপমহাদেশে ইংরেজি ভাষা এক ধরনের সামাজিক ক্ষমতার প্রতীক। ভালো চাকরি, উচ্চশিক্ষা, কর্পোরেট জগৎ, বিদেশে সুযোগ সবকিছুর সঙ্গে ইংরেজি জড়িয়ে গেছে। অনেক পরিবারে শিশুরা নিজের মাতৃভাষার চেয়ে ইংরেজিতে কথা বললে বেশি “স্মার্ট” হিসেবে বিবেচিত হয়।

শুধু ভাষা নয়, পুরো শিক্ষা ব্যবস্থাই অনেকাংশে ব্রিটিশ প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী তৈরি হয়েছিল। লক্ষ্য ছিল সৃজনশীল গবেষক তৈরি করা নয়, বরং clerk, হিসাবরক্ষক ও নিম্নস্তরের প্রশাসনিক কর্মচারী তৈরি করা। এজন্য মুখস্থভিত্তিক শিক্ষা, পরীক্ষাকেন্দ্রিক মূল্যায়ন এবং নির্দেশ মেনে চলার সংস্কৃতি গড়ে ওঠে।

আজও বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে দেখা যায়:

* GPA নির্ভর প্রতিযোগিতা
* সৃজনশীলতার সংকট
* চাকরিমুখী শিক্ষা
* পরীক্ষাকেন্দ্রিক মানসিকতা

অনেক শিক্ষার্থী বছরের পর বছর শুধু পরীক্ষার জন্য পড়ে, কিন্তু বাস্তব দক্ষতা অর্জন করতে পারে না। এটা কেবল বর্তমানের সমস্যা নয়, এর শিকড় ঔপনিবেশিক শিক্ষা কাঠামোর ভেতরে।

ব্রিটিশদের তৈরি আমলাতন্ত্রও আজ পর্যন্ত টিকে আছে। Indian Civil Service বা ICS ছিল এমন এক প্রশাসনিক ব্যবস্থা যেখানে কর্মকর্তা জনগণের “সেবক” কম, শাসক বেশি ছিল। জনগণ থেকে দূরত্ব, কাগজপত্রের জটিলতা, অনুমতির পর অনুমতি, ফাইল ঘোরানো সবকিছুই ছিল নিয়ন্ত্রণ বজায় রাখার উপায়।

আজও দক্ষিণ এশিয়ার বহু দেশে সরকারি অফিসে গেলে মানুষ “সেবা” নয়, বরং “ক্ষমতা” অনুভব করে। সাধারণ নাগরিককে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়, অসংখ্য সিল-সিগনেচার নিতে হয়। “লাল ফিতার দৌরাত্ম্য” শব্দটি আসলে সেই colonial bureaucracy-এরই উত্তরাধিকার।

পুলিশ ব্যবস্থার ক্ষেত্রেও একই বাস্তবতা দেখা যায়। ব্রিটিশ আমলে পুলিশের মূল কাজ ছিল জনগণকে নিরাপত্তা দেওয়া নয়, বরং বিদ্রোহ দমন ও শাসন টিকিয়ে রাখা। বিশেষ করে ১৮৫৭ সালের বিদ্রোহের পর পুলিশকে আরও কঠোর ও কেন্দ্রীভূত করা হয়।

আজও উপমহাদেশের বহু মানুষ পুলিশকে বন্ধু হিসেবে নয়, ভয় হিসেবে দেখে। অনেক ক্ষেত্রে পুলিশের আচরণে ঔপনিবেশিক মানসিকতার ছাপ দেখা যায়। জনগণের সঙ্গে দূরত্ব, ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক প্রভাব সবকিছুই সেই পুরনো কাঠামোর ধারাবাহিকতা।

ভূমি ব্যবস্থায় ব্রিটিশদের প্রভাব ছিল ভয়াবহ। ১৭৯৩ সালের Permanent Settlement-এর মাধ্যমে জমিদারি ব্যবস্থা শক্তিশালী করা হয়। এর উদ্দেশ্য ছিল নিয়মিত রাজস্ব আদায় নিশ্চিত করা। ফলে একদিকে জমিদার শ্রেণি ধনী হয়, অন্যদিকে কৃষক ক্রমশ ঋণ ও দারিদ্র্যের ফাঁদে পড়ে।

বাংলার দুর্ভিক্ষগুলোর পেছনেও ব্রিটিশ অর্থনৈতিক নীতির বড় ভূমিকা ছিল। ১৯৪৩ সালের Bengal Famine-এ প্রায় ২০ থেকে ৩০ লাখ মানুষের মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয়। অথচ সেই সময়ও খাদ্য রপ্তানি চলছিল। ইতিহাসবিদ Amartya Sen দেখিয়েছেন, এটি শুধু প্রাকৃতিক দুর্যোগ ছিল না, বরং প্রশাসনিক ব্যর্থতা ও নীতিগত সমস্যার ফল।

সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ব্রিটিশরা চলে যাওয়ার পরও অনেক South Asian elite সেই একই colonial mindset ধরে রেখেছে। অনেক ক্ষেত্রে নিজেদের সংস্কৃতি, ভাষা বা ঐতিহ্যের চেয়ে পশ্চিমা জিনিসকে বেশি “উন্নত” মনে করা হয়। ফর্সা চামড়া, ইংরেজি উচ্চারণ, বিদেশি ডিগ্রি এখনো সামাজিক মর্যাদার অংশ হয়ে আছে।

এটা শুধু সাংস্কৃতিক প্রভাব নয়, এটি মানসিক উপনিবেশও বলা যায়।

ব্রিটিশ শাসনের আরেকটি দীর্ঘমেয়াদি প্রভাব হলো রাজধানী ও বড় শহরকেন্দ্রিক উন্নয়ন। তারা যেসব অঞ্চলকে অর্থনৈতিকভাবে লাভজনক মনে করত, সেখানেই অবকাঠামো গড়ে তুলত। ফলে গ্রাম ও ছোট শহরগুলো পিছিয়ে পড়ে।

আজও দেখা যায়:

* রাজধানীভিত্তিক উন্নয়ন
* গ্রাম থেকে শহরে অতিরিক্ত জনসংখ্যার চাপ
* অর্থনৈতিক বৈষম্য
* কেন্দ্রীয়করণ

ঢাকা, দিল্লি, করাচি বা মুম্বাইয়ের ওপর অতিরিক্ত চাপের পেছনেও ঐতিহাসিক কারণ আছে।

তাহলে প্রশ্ন আসে, ব্রিটিশরা কি শুধু ক্ষতিই করেছে?

ইতিহাস এতটা সাদা-কালো নয়। তারা আধুনিক প্রশাসন, রেল, ডাকব্যবস্থা, কিছু বিশ্ববিদ্যালয়, আইনি কাঠামোও তৈরি করেছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, এগুলোর বড় অংশই তৈরি হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থে। পরে স্বাধীন দেশগুলো সেগুলো নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছে।

সমস্যা হলো, স্বাধীনতার পরও অনেক colonial structure অপরিবর্তিত রয়ে গেছে। পতাকা বদলেছে, শাসক বদলেছে, কিন্তু অনেক ক্ষেত্রে চিন্তার কাঠামো বদলায়নি।

আজও যখন:

* শিক্ষাকে শুধু চাকরির মাধ্যম ভাবা হয়,
* ইংরেজিকে শ্রেষ্ঠত্বের প্রতীক ধরা হয়,
* প্রশাসন জনগণের সেবকের বদলে ক্ষমতার কেন্দ্র হয়ে ওঠে,
* ধর্ম ও পরিচয় দিয়ে রাজনীতি করা হয়,
* পুলিশকে জনগণের বন্ধু নয়, ভয় মনে হয়,

তখন বুঝতে হবে, ব্রিটিশরা হয়তো ভৌগোলিকভাবে চলে গেছে, কিন্তু তাদের তৈরি অনেক কাঠামো এখনো উপমহাদেশের ভেতরে বেঁচে আছে।

সবচেয়ে বড় প্রশ্ন এখন আর “ব্রিটিশরা কী করেছে” নয়।

বরং প্রশ্ন হলো, স্বাধীনতার এত দশক পরও আমরা কেন সেই ঔপনিবেশিক মানসিকতা ও কাঠামো পুরোপুরি ভাঙতে পারিনি?

🇧🇩 বঙ্গ অঞ্চলের মানুষের জন্য  #বাংলাদেশ নামে যদি একটি রাষ্ট্রে থাকতো কতই না ভালো হতো! চলুন, বঙ্গ অঞ্চলের ইতিহাস জেনে নেও...
24/05/2026

🇧🇩 বঙ্গ অঞ্চলের মানুষের জন্য #বাংলাদেশ নামে যদি একটি রাষ্ট্রে থাকতো কতই না ভালো হতো!

চলুন, বঙ্গ অঞ্চলের ইতিহাস জেনে নেওয়া যাক!

🇧🇩 বঙ্গ অঞ্চলের ইতিহাস এক সুপ্রাচীন ও সমৃদ্ধ সভ্যতার আখ্যান। এটি মূলত গাঙ্গেয় ব-দ্বীপ অঞ্চলে অবস্থিত। প্রাচীন কাল থেকেই এই অঞ্চলটি স্বাধীন রাজ্য হিসেবে পরিচিত ছিল। 'বঙ্গ' নামক প্রাচীন জনপদ থেকেই পরবর্তীতে 'বাংলা' ও 'বাঙালি' নামের উৎপত্তি ঘটে।
নিচে এর প্রধান ঐতিহাসিক পর্বগুলো সংক্ষেপে তুলে ধরা হলো:

💚 ১. প্রাচীন যুগ (খ্রিস্টপূর্ব কাল থেকে ১২শ শতক)

✓ গঙ্গারাইডি রাজ্য: খ্রিস্টপূর্ব ৩য় শতকে গ্রিক বীর আলেকজান্ডারের আক্রমণের সময় এই অঞ্চলে ‘গঙ্গারাইডি’ নামক এক শক্তিশালী সামরিক সাম্রাজ্যের অস্তিত্ব ছিল।

✓ মৌর্য ও গুপ্ত সাম্রাজ্য: প্রাচীনকালে বঙ্গ অঞ্চল মৌর্য এবং পরবর্তীতে গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়।

✓ শশাঙ্কের রাজত্ব: ৭ম শতকে রাজা শশাঙ্ক গৌড়ের স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। তাকে বাংলার প্রথম সার্বভৌম রাজা বলা হয়।

✓ পাল ও সেন বংশ: ৮ম থেকে ১২শ শতক পর্যন্ত বৌদ্ধ পাল রাজারা এবং এরপর হিন্দু সেন রাজারা বাংলা শাসন করেন। এই সময়ে বাংলা ভাষা ও সংস্কৃতির ভিত্তি তৈরি হয়।

💚 ২. মধ্যযুগ ও মুসলিম শাসন (১৩শ শতক থেকে ১৮শ শতক)

✓ সুলতানি আমল: ১২০৪ সালে বখতিয়ার খলজীর বাংলা জয়ের মাধ্যমে মুসলিম শাসনের সূচনা হয়। ১৩৫২ সালে শামসুদ্দীন ইলিয়াস শাহ স্বাধীন ‘শাহী বাংলা’ প্রতিষ্ঠা করেন।

✓ মুঘল আমল: সম্রাট আকবরের সময় (১৬শ শতক) বাংলা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। ঢাকাকে সুবাহ বাংলার রাজধানী করা হয় এবং এটি বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়।

💚 ৩. ব্রিটিশ উপনিবেশ আমল (১৭৫৭ – ১৯৪৭)

✓ পলাশীর যুদ্ধ: ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হলে এ অঞ্চল পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়। পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হওয়ার প্রধান কারণ হচ্ছে স্ব-জাতির বিশ্বাস ঘাতকতা।

✓ বঙ্গভঙ্গ (১৯০৫): লর্ড কার্জন প্রশাসনিক কারণে বাংলাকে পূর্ব ও পশ্চিম বাংলায় ভাগ করেন। ১৯১১ সালে তীব্র আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত রদ করা হয়।

💚 ৪. আধুনিক যুগ ও দেশভাগ (১৯৪৭ – বর্তমান)

✓ ১৯৪৭ সালের দেশভাগ: ব্রিটিশ শাসনের অবসান হলে ধর্মের ভিত্তিতে বাংলা দ্বিখণ্ডিত হয়। হিন্দুপ্রধান পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয় এবং মুসলিমপ্রধান পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ (পূর্ব পাকিস্তান) হিসেবে যুক্ত হয়।

✓ স্বাধীন বাংলাদেশ (১৯৭১): দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের ৯ মাসের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান স্বাধীন সার্বভৌম ‘বাংলাদেশ’ হিসেবে আত্মপ্রকাশ করে।

🌎 মন্তব্য: ১৯৪৭ দেশভাগ, পাকিস্তান ও ভারত নামক দুটি নতুন স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি। কিন্তু দুটি দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ জনগণকে স্বাধীন বা মুক্ত না করে রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখার জন্য পাকিস্তানে জমিদারি প্রথা বহাল রাখে এবং ভারত কাস্ট সিস্টেমের চালু রাখার মাধ্যমে জনগণকে শোষণ করার দ্বার উন্মুক্ত রাখেন। পাকিস্তানি জমিদারি প্রথা এবং শোষণ থেকে মুক্তি পেতে ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান 'বাংলাদেশ' নামে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করে। যাইহোক, পাকিস্তানে জমিদারি প্রথা চালু রেখে জনগণকে শোষণ করার কারণে আজ তারা পথের ফকির। ভারতে কাস্ট সিস্টেম চালু থাকায় ভারতের জনগণ দেশটির মালিকানা আজও পায়নি।

সুতরাং বাংলার দক্ষ নেতৃত্বের মাধ্যমে পাকিস্তানি এবং ভারতীয় জনগণকে জমিদারি প্রথা ও কাস্ট সিস্টেম থেকে মুক্ত করে জনগণকে রাষ্ট্রের মালিকানা প্রধান করে ইউনাইটেড বেঙ্গল প্রতিষ্ঠিত হলে এই অঞ্চলের জনগণ মুক্ত ও স্বাধীনভাবে জীবন পরিচালনা করতে সক্ষম হবে।

❓ প্রশ্ন: আপনি কি চান, গ্রেটার বেঙ্গল একটি রাষ্ট্র হিসেবে আবির্ভাব করুক?

কমেন্টে আপনার মতামত দিন 👇

#বাংলাদেশ #ভারত #পাকিস্তান

অখণ্ড বাংলার ইতিহাসে ‘পূর্ববঙ্গ’ থেকে স্বাধীন বাংলাদেশের উত্থান একটি অসাধারণ রাজনৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের উদাহরণ। ...
26/04/2026

অখণ্ড বাংলার ইতিহাসে ‘পূর্ববঙ্গ’ থেকে স্বাধীন বাংলাদেশের উত্থান একটি অসাধারণ রাজনৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের উদাহরণ। ব্রিটিশ আমলে কলকাতা যেখানে জ্ঞান, বাণিজ্য ও প্রশাসনের কেন্দ্র হয়ে উঠেছিল, সেখানে পূর্ববঙ্গ মূলত কৃষি ও কাঁচামালের উৎস হিসেবে প্রান্তিকই থেকে গিয়েছিল।

দেশভাগের পর পাকিস্তানের অংশ হয়ে পূর্ববাংলা ভাষা ও সংস্কৃতির ওপর নানামুখী চাপের সম্মুখীন হয়। কিন্তু ১৯৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালিরা নিজেদের আত্মপরিচয়কে ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে পুনর্গঠিত করেছে। এই যাত্রায় বাংলাদেশ বিশ্বের একমাত্র রাষ্ট্র হয়ে উঠেছে যা মাতৃভাষার জন্য রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে এবং ইউনেস্কোর মাধ্যমে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এই সাংস্কৃতিক দৃঢ়তা বাংলাদেশকে এক অনন্য নৈতিক অবস্থান দিয়েছে। যেখানে পশ্চিমবঙ্গ ভারতের বৃহত্তর রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে হিন্দি-প্রভাবিত জাতীয়তাবাদের সঙ্গে নিজস্ব ভাষাগত স্বকীয়তা রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশ বাংলা ভাষাকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিচ্ছে। এটি শুধু প্রতীকী নয়, বরং একটি জীবন্ত প্রমাণ যে জাতীয়তাবাদের ভিত্তি যখন ভাষা ও সংস্কৃতি হয়, তখন তা আরও সুসংহত ও টেকসই হয়ে ওঠে।

অর্থনৈতিক ক্ষেত্রেও এই পুনর্গঠনের ছাপ স্পষ্ট। একসময়ের প্রান্তিক অঞ্চল আজ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে, যা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগকে বদলে দিয়েছে। সামাজিক সূচকে—বিশেষ করে নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য—বাংলাদেশ অনেক প্রতিবেশী অঞ্চলকে পেছনে ফেলেছে। আইএমএফের সাম্প্রতিক প্রক্ষেপণ অনুসারে ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ভারতের চেয়ে সামান্য বেশি হতে পারে। এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনা, রপ্তানিমুখী শিল্প (বিশেষ করে তৈরি পোশাক) এবং জনসংখ্যার গঠনগত সুবিধার ফল।

নদী ও প্রাকৃতিক সম্পদের প্রশ্নে বাংলাদেশের অবস্থানও ঐতিহাসিক ভৌগোলিক বাস্তবতার প্রতিফলন। ভাটির দেশ হিসেবে গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকার নদীগুলোর ওপর তার ন্যায্য অধিকার রয়েছে। তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে দীর্ঘদিনের বিতর্ক এই অধিকারেরই একটি প্রকাশ। এখানে কোনো সংঘাতের পরিবর্তে বাংলাদেশ আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছে, যা তার পরিপক্ব কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে।

এই সবকিছুর মধ্য দিয়ে বাংলাদেশ প্রমাণ করছে যে, অখণ্ড বাংলার সৃজনশীল ও রাজনৈতিক উত্তরাধিকার শুধু একটি শহর বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়। ঢাকার স্পন্দন আজ সেই উত্তরাধিকারকে নতুন করে জীবন্ত করে তুলেছে—যেখানে আত্মনির্ভরতা, সাংস্কৃতিক গর্ব ও অর্থনৈতিক অগ্রগতি একসঙ্গে চলছে। এটি কোনো ‘প্রতিযোগিতা’ নয়, বরং ইতিহাসের একটি প্রাকৃতিক বিবর্তন: একসময়ের অবহেলিত অঞ্চল নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্বের দরবারে নিজস্ব স্বর তুলে ধরছে। এই আত্মমর্যাদার পুনরুত্থান দক্ষিণ এশিয়ার জন্য একটি অনুপ্রেরণামূলক গল্প, যা দেখায় যে সংকল্প ও সঠিক নেতৃত্ব দিয়ে ছোট অঞ্চলও বড় পরিবর্তন আনতে পারে।

দুই বাংলার মধ্যে সাংস্কৃতিক বন্ধন অটুট রেখে, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে এই বিবর্তনকে আরও সমৃদ্ধ করা সম্ভব—যাতে অখণ্ড বাংলার আত্মা দুই দেশের মধ্যে ভাগ হয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে। (Collected)

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ইতিহাসের পাতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share