30/08/2026
আজ ZUMS-এ এই প্রথমবারের মতো ZUMS Biz Tech Club-এর উদ্যোগে আয়োজন করা হলো এক অনবদ্য আড্ডা, যেখানে ৪৫ জনেরও বেশি মুখ একত্র হয়ে গল্প আর আইডিয়ার এমন এক চমৎকার আবহে মেতে উঠেছিল যে সময় কীভাবে কেটে গেল আর আড্ডা শেষ হতে চাইছিল না!
এই পুরো গল্পজুড়ে ছিল উদ্ভাবন আর মানবিকতার সুন্দর এক মেলবন্ধন, যার শুরুটা হয়েছিল ‘চা-বন্ধু’ আইডিয়া দিয়ে যেখানে অনলাইনে নিজের বন্ধুকে চা গিফট করার মাধ্যমে সেই চায়ের ছোঁয়া পৌঁছে যাবে আমাদের বঞ্চিত চা-শ্রমিকদের হাতে। এরপর ম্যারাথনের ট্র্যাকে দৌড়ানোর অভিজ্ঞতা থেকে জানা গেল কীভাবে তা কেবল শরীর নয়, মানসিক শক্তিকেও জাগিয়ে তোলে। ঠিক একইভাবে একটা ছোট স্টার্টআপ গড়ে তোলার পেছনে যে ক্রেজি গণিত আর স্ট্র্যাটেজি লুকিয়ে থাকে, সেসবের ভেতরের গল্প আর আমাদের মানসিক স্বাস্থ্য ধরে রেখে কীভাবে কঠিন সময়ে শান্ত থাকতে হয়, তা নিয়েও খোলামেলা আলোচনা হলো।
গল্পে গল্পে উঠে এলো নাসা স্পেস অ্যাপস কম্পিটিশনের প্রস্তুতির কৌশল আর প্রকৃতি ও কর্মের (Karma) অদ্ভুত নিয়মের কথা, যা সবাইকে নতুন করে ভাবতে শেখালো। তবে পুরো আড্ডার সবচেয়ে জাদুকরী মুহূর্তটি ছিল যখন সবাই একসুরে নিজেদের বিশ্বাস করতে শিখলো সেই তিনটি শব্দের শক্তিতে "You can do it, You can do it, You can do it!" প্রথমবারের এই ইনস্পায়ারিং
আয়োজনটি সবাই কতটা এনজয় করেছো আর তোমাদের
অভিজ্ঞতা কেমন ছিল, তা কমেন্টে জানাতে একদম ভুলো না কিন্তু! 👇✨