16/10/2020
A JOURNEY TO A BEAUTIFUL LIFE
A JOURNEY TO A BEAUTIFUL LIFE :
Motivational Session
(For the students of Class XII)
Date: 17 October 2020,
Time: 8pm
President:
Lt Col Hafez Md. Zonayed Ahmed, AEC.
Principal, Birshreshtha Munshi Abdur Rouf Public College
Anchor:
Md. Golam Sarwar Hossain
Vice Principal, Birshreshtha Munshi Abdur Rouf Public College
Motivator:
Brigadier General Mirza Baker Sarwar Ahmed, NDC, PSC(Retd)
Former President of ISSB &
Registrar, Bangladesh University of Professionals (BUP)
16/10/2020
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মোটিভেশনাল সেশন
তারিখ: ১৭ অক্টোবর ২০২০
সময়: রাত ৮:০০ ঘটিকা।
সঞ্চালক:
মো: গোলাম সারুয়ার হোসেন,
উপাধ্যক্ষ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ।
মোটিভেটর:
ব্রিগেডিয়ার জেনারেল মির্জা বাকের সারওয়ার আহমেদ,
এনডিসি, পিএসসি (অব.)।
প্রাক্তন প্রেসিডেন্ট, আন্ত:বাহিনী নির্বাচনী পর্ষদ (আইএসএসবি),
প্রাক্তন রেজিষ্ট্রার,বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)।
সভাপতি:
লে. কর্নেল হাফেজ মো: জোনায়েদ আহাম্মদ
অধ্যক্ষ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ।
18/09/2020
নিউ লুকসে কলেজ ক্যান্টিন, দেখে নিন ২ মিনিটে
canteen : Birshrestha Munshi Abdur Rouf Public College
canteen Birshrestha Munshi Abdur Rouf Public College
10/06/2019
২০১৯-২০ #শিক্ষাবর্ষে_আজকেই_একাদশ_শ্রেণীতে_ভর্তির_ফলাফল।♥♣♦
একাদশ শ্রেণীতে ভর্তি রেজাল্ট। এইচ.এস.সি ও সমমানের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ এবং এবং ১ম মাইগ্রেশন ও ২য় পর্যায়ের আবেদনের ফলাফল গত ২১/০৬/২০১৯ (রাত ৮ঃ০০ টার পর) প্রকাশিত হয়।আর পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের এবং ৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ২৫/০৬/২০১৯ (রাত ৮ঃ০০ টার পর)।
২০১৮-১৯ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি রেজাল্ট ২০১৯ প্রকাশিত হবে একাদশ শ্রেণীতে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে। একাদশ শ্রেণিতে ভর্তি রেজাল্ট ২০১৯ প্রকাশিত হবে www.xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে। একাদশ শ্রেণীতে ভর্তি রেজাল্ট ২০১৯ আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও দেখতে পাবেন।
একাদশ শ্রেণীতে ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ সমূহ:
•১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ: ১০/০৬/২০১৯
•শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ১ম পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ১১/০৬/২০১৯ থেকে ১৮/০৬/২০১৯
•২য় পর্যায়ের আবেদন গ্রহন: ১৯/০৬/২০১৯ থেকে ২০/০৬/২০১৯ (রাত ৮ঃ০০ পর্যন্ত)
•পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশ: ২১/০৬/২০১৯ (রাত ৮ঃ০০ টায়)।
•২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ: ২১/০৬/২০১৯ (রাত ৮ঃ০০ টার পর)
•২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ২য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ২২/০৬/২০১৯ থেকে ২৩/০৬/২০১৯
•৩য় পর্যায়ের আবেদন গ্রহন: ২৪/০৬/২০১৯ (রাত ৮ঃ০০ টায়)
•পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশ: ২৫/০৬/২০১৯ (রাত ৮ঃ০০ টার পর)
•৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ: ২৫/০৬/২০১৯ (রাত ৮ঃ০০ টার পর)
•৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন ( শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ৩য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ২৬/০৬/২০১৯
•ভর্তি: ২৭/০৬/২০১৯ থেকে ৩০/০৬/২০১৯
•ক্লাস শুরু: ১লা জুলাই, ২০১৯
২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির ফলাফল। একাদশ শ্রেণীতে ভর্তির মেধাতালিকা। এইচএসসি ভর্তি একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল ২০১৭ ও কলেজ ভর্তির নিয়ম
একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল ২০১৯ সালের একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল অনলাইনে এবং মোবাইল এসএমএস(SMS) এ প্রকাশিত হবে । তিনটি পর্যায়ে এইচএসসি ভর্তির ফলাফল বা একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল প্রকাশিত হবে। প্রথম পর্যায়ে যারা উত্তীর্ণ হবেন না, তারা দ্বিতীয় পর্যায়ে ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। ২য় পর্যায়ে উত্তীর্ণ না হলেও চিন্তার কোন কারণ নেই এর পর ৩য় পর্যায়ে ফল প্রকাশ হবে।
SMS-এর মাধ্যমে শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানে Selection-এর ফলাফল জানানো হবে এবং ভর্তির ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd) থেকেও শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।
অনলাইনে এইচএসসি ভর্তি পরীক্ষার ফলাফল দেখবেন যেভাবে:
•অনলাইনে ফল দেখতে এই http://www.xiclassadmission.gov.bd/ লিংকে ভিজিট করুন এরপর ফলাফলে ক্লিক করুন;
•এরপর আপনার ভর্তি পরীক্ষার রোল এন্ট্রি দিন;
•এরপর এসএসসি পরীক্ষার বোর্ড সিলেক্ট করুন;
•এরপর একাদশ শ্রেণীতে ভর্তির সাল সিলেক্ট করুন; •এরপর আপনার রেজিস্ট্রেশন নম্বর দিন;
•এরপর ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করতে হবে;
•এখন আপনি একাদশ শ্রেণীতে কোন কলেজে চান্স পেয়েছেন দেখতে পারবেন।
•যাদের কলেজ পছন্দ হবে না তাদের কলেজ পরিবর্তন এর জন্য মাইগ্রেশনের সুযোগ দেওয়া হবে তবে এজন্য অবশ্যই আগে চান্স প্রাপ্ত কলেজে ভর্তি হতে হবে।
•যেসব শিক্ষার্থী প্রথম পর্যায়ে কোন কলেজে/সমমান প্রতিষ্ঠানে Selection পাবে না তাদের ২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ: ২১/০৬/২০১৯ রাত ৮ঃ০০ টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণ, প্রকাশ এবং মাইগ্রেশনঃ
•মােট ৩ (তিন) টি পর্যায়ে ফলাফল প্রক্রিয়াকরণ করা হবে। প্রাথমিক নিশ্চায়ন সাপেক্ষে সর্বোচ্চ ২(দুই) বার স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন প্রক্রিয়া চালনা করা হবে অর্থাৎ প্রাথমিক নিশ্চায়নের পরও সর্বোচ্চ ২(দুই) বার একজন শিক্ষার্থীর কলেজ নির্বাচন পরিবর্তন হতে পারে।
•প্রতি পর্যায়ে পছন্দক্রমানুযায়ী অটোমাইগ্রেশন হবে এবং মাইগ্রেশন সর্বদাই পছন্দক্রমানুসারে উপরের দিকে যাবে।
•একজন শিক্ষার্থী তার আবেদনের সময় দেয়া কলেজ পছন্দক্রম ও এসএসসি/সমমান পরীক্ষার ফলাফল, কোটা ইত্যাদির ভিত্তিতে শুধুমাত্র ১টি কলেজেই সিলেকশন পাবে।
•নির্বাচিত শিক্ষার্থী নিজেই অনলাইনে বাের্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ১৯৫/- টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করবেন। উল্লেখ্য যে, প্রত্যেক নির্বাচিত শিক্ষার্থীকে অবশ্যই ১৯৫/- টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চায়ন করতে হবে। অন্যথায় শিক্ষার্থীর মনােনয়ন ও আবেদন বাতিল হবে।
•এমন শিক্ষার্থী ইচ্ছা করলে পরবর্তী পর্যায়ের জন্য আবেদন ফি জমা দিয়ে নতুন আবেদন করতে
পারবে। যে সকল শিক্ষার্থী আবেদনকৃত কোনকলেজেই সিলেকশন পাবে না তারা পুনরায় আবেদন ফি ব্যতীত এবং যারা ইতিপূর্বে কোন
কলেজেই আবেদন করে নাই তারা আবেদন ফি জমা সাপেক্ষে আবেদন করতে পারবে।
কলেজে ভর্তিঃ
নির্ধারিত তারিখে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ভর্তি ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd দেয়া হবে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ডাউনলােড করে তা নােটিশ বাের্ডে প্রদর্শন করবেন। অতঃপর ভর্তির জন্য নির্ধারিত তারিখে শিক্ষার্থী কলেজে উপস্থিত হয়ে প্রয়ােজনীয় কাগজপত্র ও অনুমােদিত ফি জমা দিয়ে ভর্তি হবে এবং কলেজ শিক্ষার্থীর Security Code ব্যবহার করে ভর্তির চূড়ান্ত নিশ্চায়ন করবে।
XI Class Admission System
07/05/2017
আগামী ৮ মে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের জন্মদিন।
যার অবদানে আমরা আজ রউফিয়ান, তার স্মরণে আমরা কি পারি না আমাদের প্রোফাইল পিক মুন্সী আব্দুর রউফের ছবি দিয়ে সাজাতে?
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীরশ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাঁদের অন্যতম। তিনি ১৯৬৩ সালের ৮ মে পূর্ব পাকিস্তান রাইফেলস (বর্তমান বিজিবি) তে যোগদান করেন এবং মুক্তিযুদ্ধের সময়ে তিনি নিয়মিত পদাতিক সৈন্য হিসেবে কর্মরত ছিলেন। পার্বত্য চট্টগ্রামের বুড়িঘাট গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে ১৯৭১ সালের এপ্রিল মাসে তিনি মর্টারের আঘাতে শহীদ হন। তাঁকে রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় সমাহিত করা হয়।
সকল রউফিয়ানদের প্রতি আহবান রইলো- আসুন আমাদের প্রোফাইল পিক, মুন্সী আব্দুর রউফের ছবি দিয়ে রউফিয়ান হবার গর্বে গর্বিত হই।
20/10/2016
দ্বাদশ শ্রেণির আইসিটি ব্যবহারিক পরীক্ষার সময়সূচি:
পরীক্ষার সময় এসএসসি পরীক্ষার এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি সংগে আনতে হবে।