25/06/2026
প্রথম সাময়িক পরীক্ষার ইলান
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জামি'আ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর, ঢাকা-Jamia Muhammadia Arabia, মেইন রোড এবং রোড নং-৩, মোহাম্মদী হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা।, Dhaka.
জামি'আর অফিসিয়াল ফেসবুক পেইজ।
জামি'আ মুহাম্মাদিয়া আরাবিয়া মাদরাসার অফিশিয়াল ফেসবুক পেজে আপনাকে স্বাগতম।
আমাদের কার্যক্রম, দিকনির্দেশনা এবং জামি'আর যেকোনো আপডেট পেতে পেজটি অনুসরণ করুন।
আল্লাহ পাক জামি'আর পথচলা সহজ করুন এবং সকলের মেহনত কবুল করুন।
25/06/2026
প্রথম সাময়িক পরীক্ষার ইলান
24/06/2026
পবিত্র আশুরা উপলক্ষে ছাত্র ওস্তাদদের সাহরি ইফতারের ব্যবস্থা এবং দারস তারতীবে সামান্য রদবদল
22/06/2026
জামিয়া মাদানিয়া শুলকবহর (চট্টগ্রাম) মাদরাসার মুহাদ্দিস উস্তাদে মুহতারাম (আমাদের বহু আলিমের সহীহ বুখারীর উস্তায)-
হযরতুল আল্লাম আবদুর রহিম আনোয়ারী রহ. হুজুর আমাদের মাঝে আর নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।
(মাদরাসায় ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন। এর কিছুক্ষণ পর নিজ রুমে ইন্তেকাল করেন)
اللهم اغفر له وارحمه، وعافه واعف عنه، وأكرم نزله، ووسع مدخله، واغسله بالماء والثلج والبرد، ونقه من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس، وأبدله دارا خيرا من داره، وأهلا خيرا من أهله، وزوجا خيرا من زوجه، وأدخله الجنة ونجه من النار.
21/06/2026
কুরবানির পশুর চামড়া বিক্রির সংক্ষিপ্ত প্রতিবেদন
আলহামদুলিল্লাহ...
এ বছর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জামি'আ মুহাম্মদিয়া আরাবিয়া, ঢাকা-এর লিল্লাহ বোর্ডিংয়ের জন্য চামড়া সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
🔹 ট্যানারিতে পর্যায়ক্রমে ৪ চালানে মোট ৫৯৩টি গরুর চামড়া প্রতি পিস ৭৮০ টাকা হারে আঞ্জুমান লেদারস-এর নিকট ৪,৬২,৫৪০ টাকা মূল্যে বিক্রি করা হয়েছে।
🔹 মাদরাসা থেকে সরাসরি ২৪টি গরুর চামড়া ৬,৯০০ টাকা মূল্যে বিক্রি করা হয়েছে।
📌 সর্বমোট গরুর চামড়া: ৬১৭টি
💰 গরুর চামড়ার মোট মূল্য: ৪,৬৯,৪৪০ টাকা
📌 ছাগলের চামড়া: ৩০২টি
💰 ছাগলের চামড়ার মোট মূল্য: ১,৪০০ টাকা
📊 গরু ও ছাগলের চামড়ার সর্বমোট মূল্য: ৪,৭০,৮৪০ টাকা
কথায়: চার লক্ষ সত্তর হাজার আটশ চল্লিশ টাকা মাত্র।
🤲 মহান আল্লাহ তাআলা জামি'আর সকল কার্যক্রম সহজ ও কবুল করুন। যারা চামড়া ও নগদ অর্থের মাধ্যমে জামি'আকে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাঁদের সকলের দান কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমীন।
কওমী মাদ্রাসার বিরুদ্ধে পরিকল্পিত আগ্রাসন চলছে। নাস্তিক্যবাদ, উগ্র হিন্দু-ত্ব-বাদ এবং বিভিন্ন ভ্রান্ত মত ও পথের অনুসারীরা নানাভাবে এতে অংশ নিচ্ছে। এ পরিস্থিতিতে কওমী মাদ্রাসার সুনাম ও গ্রহণযোগ্যতা রক্ষায় দায়িত্বশীলদের প্রতি আমার কিছু প্রস্তাব—
১) গড়পড়তায় শিক্ষক নিয়োগের প্রবণতা পরিহার করতে হবে। যাদের মধ্যে শিক্ষকতার মেজাজ, যোগ্যতা ও ছাত্র গঠনের মানসিকতা রয়েছে, কেবল তাদেরই পাঠদানের দায়িত্ব দেওয়া উচিত।
২) শিক্ষকদের জাহিরী ইসলাহের পাশাপাশি বাতিনী ইসলাহ ও আত্মশুদ্ধির ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। প্রত্যেক নফসই মন্দের দিকে ধাবিত হতে পারে, তবে এর চিকিৎসা আছে সেটা আলোচনায় আনতে হবে।
৩) মক্তব ও হিফজখানাগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে, যাতে শিক্ষার পরিবেশ আরও নিরাপদ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয় এবং অভিভাবকদের আস্থা বৃদ্ধি পায়।
৪) থানা ও জেলা পর্যায়ের শীর্ষ ওলামায়ে কেরামকে নিয়ে একটি সমন্বিত সহযোগিতা টিম গঠন করা যেতে পারে। তারা নিজ নিজ এলাকার ছোট-বড়, প্রাইভেট-পাবলিক—সব ধরনের মাদ্রাসার নিয়মিত খোঁজখবর রাখবেন, প্রয়োজনীয় পরামর্শ দেবেন এবং সমস্যা সমাধানে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এর ফলে প্রতিষ্ঠানগুলো সামাজিক শক্তি ও গ্রহণযোগ্যতা লাভ করবে এবং কোনো অপবাদ বা অভিযোগের ভিত্তিতে সহজে কাউকে হেনস্তা করার সুযোগ থাকবে না।
৫) কোনো প্রতিষ্ঠানে অনৈতিক বা আপত্তিকর ঘটনা ঘটলে তা ধামাচাপা না দিয়ে দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬) কওমী মাদ্রাসায় আকিদার বিষয়গুলো সাধারণত উচ্চ জামাতে পড়ানো হয়। ফলে নিচের জামাতের কিছু আবেগপ্রবণ ও অপরিপক্ব ছাত্র আকিদার বিষয়কে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ মনে করতে শুরু করেছে। তারা অনেক সময় আমলি অবক্ষয়কে আকিদাগত বিচ্যুতির চেয়ে বড় সমস্যা মনে করে বাতিল ফিরকাগুলোর প্রতি সহনশীল হয়ে ওঠছে। অথচ বাস্তবতা হলো, প্রত্যেক বাতিল ফিরকাই শেষ পর্যন্ত আকিদা ও আমল উভয় ক্ষেত্রে ধ্বংসাত্মক প্রভাব ফেলে।
৭) ৫ আগস্টের পর দেশের বিভিন্ন এলাকায় নানা ধারা ও মতের উদ্যোগে শিশুদের জন্য অসংখ্য আকর্ষণীয় প্রাইভেট মাদ্রাসা গড়ে উঠেছে। ছাত্র সংগ্রহের উদ্দেশ্যে তাদের অনেকেই কওমী মাদ্রাসাগুলোর বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। কিছু এলাকা থেকে খবর আসছে যে, এর প্রভাবে নূরানী মক্তব ও হিফজখানাগুলোতে ছাত্রসংখ্যা কমে গেছে। এ বিষয় নিয়েও সতর্ক হোন।
উল্লেখযোগ্য বিষয় হলো, এসব প্রতিষ্ঠানে শিক্ষকতার দায়িত্বও অনেক ক্ষেত্রে কওমী মাদ্রাসা থেকে বের হওয়া ব্যক্তিদের মাধ্যমেই পালন করা হচ্ছে। কিন্তু সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীরা পরবর্তীতে কওমী মাদ্রাসায় ফিরে আসবে—এর কোনো নিশ্চয়তা নেই। কারণ তাদেরকে সাধারণত স্কুল, আলিয়া ও বিভিন্ন প্রাইভেট পরীক্ষার দিকে বেশি উৎসাহিত করা হয়। অনেক ক্ষেত্রে দ্বীনি শিক্ষার চেয়ে রাজনৈতিক মতাদর্শের দিকে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রভাবিত করার চেষ্টাও লক্ষ্য করা যায়।
মনে রাখতে হবে, এই পাইপলাইন দুর্বল হয়ে গেলে তার প্রভাব অনিবার্যভাবে উচ্চতর জামাতগুলোতেও পড়বে। তাই বিষয়টি নিয়ে এখন থেকেই গভীরভাবে চিন্তা করা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবি।
M***i Sakhawat Hossain Razi
19/06/2026
বাংলাদেশের প্রেক্ষাপটে আকিদা চর্চার গুরুত্ব বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই, এ অঞ্চলের সাধারণ মুসলমানরা দীর্ঘদিন ধরেই বিশুদ্ধ আকিদা চর্চার ঘাটতিতে আক্রান্ত। ভৌগোলিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক নানা প্রভাবের কারণে বাংলার মুসলিম সমাজ কখনোই পুরোপুরি বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্ত হতে পারেনি।
হিন্দুত্ববাদ, ঔপনিবেশিক ইংরেজ সংস্কৃতি এবং শিয়া প্রভাব—এসবের দীর্ঘস্থায়ী ছাপ এ সমাজকে গভীরভাবে প্রভাবিত করেছে। ফলে প্রবীণ ও নবীন—উভয় প্রজন্মের মাঝেই নানা ধরনের আকিদাগত বিভ্রান্তি ও সংকট দেখা দিয়েছে। অনেকেই নানা ধরনের বিধর্মীয় উৎসব ও সংস্কৃতিকে দেশীয় ঐতিহ্য কিংবা ইসলামসম্মত সংস্কৃতি মনে করে নির্বিঘ্নে পালন করছেন। হিন্দুদের পহেলা বৈশাখ, খ্রিস্টানদের বড়দিন কিংবা শিয়াদের দশই মুহাররম পালন—এসব বিষয়কে অনেকেই আর ঈমান-আকিদার দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে রাজি নন।
এছাড়াও বর্তমান মুসলিম সমাজে যে নৈতিক ও চারিত্রিক অধঃপতনের চিত্র পরিলক্ষিত হচ্ছে, তারও অন্যতম প্রধান কারণ হলো বিশুদ্ধ আকিদা ও সঠিক ইসলামী মূল্যবোধের অভাব। যখন মানুষের বিশ্বাস, চিন্তা ও জীবনবোধ ইসলামের মৌলিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে না, তখন ব্যক্তি ও সমাজ উভয় ক্ষেত্রেই নৈতিক অবক্ষয় ধীরে ধীরে প্রকট হয়ে ওঠে। তাই বলি, বাংলাদেশ চলমান প্রেক্ষাপটে মুসলিম সমাজে শান্তি ঐক্য এবং বিশৃঙ্খলা প্রতিষ্ঠার জন্যে বিশুদ্ধ আকিদা চর্চার কোন বিকল্প নেই।
15/06/2026
🚨 নিখোঁজ সংবাদ🚨
নাম: আব্দুল্লাহ আল মাহমুদ
পিতার নাম: আলামিন
বয়স: ১০ বছর
পরনে ছিল:
▪️ কালো পাঞ্জাবি
▪️ আকাশী রঙের পায়জামা
▪️ মাথায় পাঁচকলি টুপি
সাথে ছিল:
▪️ জামা-পাঞ্জাবির একটি পলিথিন ব্যাগ।
🕔 আজ বিকেল ৫:৪৮ মিনিটে মাদরাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে আর ফিরে আসেনি।
কেউ তার সন্ধান পেয়ে থাকলে অনুগ্রহ করে আমাদেরকে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করুন অথবা তার পরিবারের সাথে দ্রুত যোগাযোগ করার ব্যবস্থা করুন।
যোগাযোগ নম্বর (পরিবার) 01877340970
🤲 মহান আল্লাহ তাআলা তাকে সুস্থ ও নিরাপদ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিন। আমীন।
গোটা বছর ফযরের আযানে তোমার ঘুম ভাঙ্গে না
আজ ভোর রাতে ফুটবলের নেশায় তোমার ঘুম আসে না