Emam Diary

Emam Diary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Emam Diary, Dhaka.

৪ বছর পর প্রথম মা ডাক শুনে ভাবলাম আমার মতো কষ্টে থাকা মায়েদের গল্পটা জানা দরকার।স্পিচ ডিলে,আই কন্টাক্ট নাই, হাইপার,বাচ্চাদের সাথে খেলতে চায়না,ডাকলে সাড়া দেয় না, নিজের জগতে থাকে এমন বাচ্চার মা-বাবার সাহস বাড়াতে এই পেজ। ভিডিও দেখতে ফলো দিয়ে পাশে থাকবেন।

03/10/2026

আপনার বাচ্চা স্পেশাল বা অটিজম???

ওকে দিয়ে কিছু হবে না এমন কথা আশেপাশের অনেক লোক বলবে কিন্তু স্পেশাল বাচ্চাদের মধ্যে এমন কিছু অদ্ভুত গুণ থাকে নরমাল বাচ্চারাও পারেনা।
ইমামের মাঝে এমন অনেক গুণ দেখেছি।নিজে হাতে দুলনা বানিয়ে খেলছে।আলহামদুলিল্লাহ এটা আমার কাছে অনেক কিছু। ৪ বছর পর্যন্ত যে বাচচাটার ভালমন্দ কোন জ্ঞান ছিল না এই ১ বছরে ব্যবধানে কথা বলার সাথে পড়াশোনা, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি বেড়েই চলছে। মাশাল্লাহ সামনে আরও ভালো কিছু হবে। ইমামের ব্যবহারে কতটা পরিবর্তন হয়েছে ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন👉👉👉


02/10/2026

৪ বছরেও ইমাম যখন কোন কথা বলতো না, আজ তার মুখে প্রথম ছড়া শুনে আমার মনটা যে কি পরিমান খুশি 🥰🥰🥰
তাই আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। ইমামের ছড়া যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মাশাল্লাহ বলবেন।
আর ওর জন্য দোয়া করবেন যেন কথাগুলো আরও ক্লিয়ার করে বলতে পারে।
কেন জানি ভিডিও করতে গেলেই আস্তে আস্তে কথা বলে।ওকে তো জোর করতে পারি না।তবে ইমামের থেরাপি গুলো, আমি ওকে নিয়মিত করাই।

01/10/2026

স্পিচ ডিলে, অতিরিক্ত চঞ্চলতা, চোখে চোখ রাখে না, ডাকলে সাড়া দেয় না এবং কোন কিছু বোঝেনা এমন বাচ্চাদের জন্য গুরুত্বপূর্ণ চারটি থেরাপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম👉👉👉

আমি কোন থেরাপিস্ট না আমি একজন স্পেশাল বাচ্চার মা হিসেবে থেরাপির ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম যেহেতু আমার সন্তানের স্পীচ আসছে এবং নরমাল বাচ্চাদের মতো বিহেভিয়ার এ চলে আসছে, আলহামদুলিল্লাহ এখন নরমাল স্কুলে পড়ালেখা করে। আমি ইমামকে খুব ছোট থেকে দুই বছর বয়স থেকে একটানা সাড়ে তিন বছর বাসায় হোম থেরাপি দেই।
আমার অভিজ্ঞতা থেকে একটা কথায় আপনাদেরকে বলবো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব অল্প বয়স থেকে বাচ্চাকে নিয়মিত থেরাপি দেওয়া শুরু করেন।
ছোট থেকে বাচ্চাকে থেরাপি দিলে বাচ্চার উন্নতি ও দ্রুত হয়।
ইমামের সম্পর্কে জানতে এবং থেরাপির ভিডিও নিয়মিত পেতে অবশ্যই পেইজটি ফলো করে রাখবেন🥰🥰এবং কমেন্টে ইমামের জন্য মাশাল্লাহ বলে যাবেন।


30/09/2026

মাশাল্লাহ ইমাম আজ পড়া শেষে নিজের স্কুল ব্যাগ নিজে সুন্দর করে গুছিয়ে রাখল।মনটা জুড়িয়ে গেল আমার সবাই আমার ছোট ইমামের জন্য দোয়া করবেন। এভাবে যেনো সারাজীবন নিজের কাজ নিজেই করতে পারে। অন্যের উপর যেনো নির্ভরশীল হতে না হয়।যাদের বাচচা অটিজম বা স্পেশাল তারা প্লিজ আমার বাচ্চা কিছু পারবে না,এখনো অনেক ছোট এ মনোভাব টা চেঞ্জ করেন।ছোট থেকে ওর কাজ ওকে দিয়ে করান।যখন সবসময় বাচ্চার কাজ আপনি করবেন হোক সেটা নরমাল বা স্পেশাল বাচচা সে ভাববে আপনি তো করে দেন ওর আর করতে হবে না।যখন থেকে জানতে পারছি ইমাম আর সব বাচ্চাদের মত নরমাল না তখন থেকে( ২ বছর) বয়স থেকে ওর কাজ ওকে দিয়ে করাই,এমনকি বাসার ছোট ছোট কাজও ।শুধু এটা খেয়াল রাখতে হবে কাজটা যেনো বিপদজনক না হয়।আমরা অভিজ্ঞতা থেকে বলব এগুলো থেরাপির গুরুত্বপূর্ণ অংশ। এই কাজগুলো করার ফলে যেমন মনোযোগ বাড়ে,হাইপার কমে যায়, অপরদিকে আই কন্টাক্ট বেড়ে যায় , যেসব বাচ্চার বুদ্ধি বিবেচনা কম তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব ভালো কাজ করে।বাচ্চারা সব সময় দেখে দেখে শিখে। আপনারা ও কি এমনটা করেন কমেন্টে জানাবেন 🥰🥰

29/09/2026

বাংলার কাশফুল,,,, 🌷🪷🌷

যে বাচ্চাটা চার বছর পর্যন্ত কোন কথাই বলত না, কোন কিছু বুঝতো না, বাবা মাকে চিনতো না, আই কন্টাক্ট ছিল না, ডাকলে সাড়া দিত ন...
29/09/2026

যে বাচ্চাটা চার বছর পর্যন্ত কোন কথাই বলত না, কোন কিছু বুঝতো না, বাবা মাকে চিনতো না, আই কন্টাক্ট ছিল না, ডাকলে সাড়া দিত না, অতিরিক্ত চঞ্চলতা ছিল, সোশ্যাল কমিউনিকেশন ছিল না, সমবয়সী বাচ্চাদের সাথে মিশতে পারত না, খেলতে পারত না খেলাধুলা বুঝতো না সে অবস্থা থেকে এই অবস্থায় আনতে একটা বাবা-মায়ের কতটা শ্রম দিতে হয়, কত নিজের ইচ্ছাকে গলা টিপে শেষ করতে হয় তা শুধু স্পেশাল বাচ্চার বাবা মায়েরাই জানে।

আমিএকটানা সাড়ে তিন বছর নিজের চেষ্টা করে গেছি আর মহান রাব্বুল আলামীন আমার ডাক শুনে ছিল। তাই হয়তো এই অসম্ভব ও সম্ভব হয়ে গেছে। এ পর্যন্ত যতটুকু সুস্থ হয়েছে তাতে আমি আলহামদুলিল্লাহ।

বাচ্চাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া থেরাপীর যে কত বড় একটা অংশ সেটা আমি নিজে অনুধাবন করেছি। আর এজন্য আমার হাজব্যান্ড আমাকে অনেক সাহায্য করছে।জব করার পরও বাচ্চাকে যথেষ্ট পরিমাণ সময় দিয়েছে। আমাকে সব কাজে সাহায্য করেছে। একটা হাসবেন্ড যদি তার স্ত্রী এবং সন্তানের পাশে থাকে তাহলে আর তার পৃথিবীর কোন কিছুই লাগে না। বাচ্চা অটিজম হলে শুধু মায়ের একার দায় ভার না।বাবাকেও সমান ভাগে দায়িত্ব নিতে হবে।
ইমামের সম্পর্কে আরো বিস্তারিত জানতে পেজটি ফলো করে পাশে থাকুন 👉👉👉👉🥰🥰🥰

28/09/2026

আলহামদুলিল্লাহ... 🥹
আমার সেই ইমাম যে একসময় কথাই বলতে পারতো না,ওর চাওয়া গুলো মুখ দিয়ে প্রকাশ করতে পারত না ,অনেক সময় বুঝতাম আবার অনেক সময় বুঝতাম না,খুব কষ্ট পাইতাম, ওর কষ্ট দেখে । আমি আর ওর বাবা ছাড়া তো ইমাম কি করতে চাচ্ছে, কি লাগবে এগুলো কেউ বুঝতো না। আজকে সে নরমাল স্কুলে যায়, হোমওয়ার্ক করে।
এটা কিন্তু খুব একটা সহজ ছিল না, সবাই ওকে স্পেশাল স্কুলে দিতে বলেছিলো, আমি ওকে নরমাল স্কুলে ভর্তি করে দিয়েছি।

সমবয়সী বাচ্চারা যখন ৪ বছরে প্লে তে ভর্তি হয়েছিল, আমি শুধু কাঁদতাম আর ভাবতাম আমার ইমাম কবে কথা বলবে, কবে স্কুলে যাবে।

আল্লাহ আমার ডাক শুনেছে। মাশাআল্লাহ আমার ইমাম শব্দ থেকে ছোট ছোট বাক্য বলতে পারে, নিজের নাম লিখতে পারে।
সবাই আমার ইমামের জন্য দোয়া করবেন। ❤️

27/09/2026

ওরাল মোটর এক্সারসাইজ (ফুলভিডিও)👉👉👉

আপনার বাচ্চা কি কথা বলতে দেরি করছে? "মা" "বাবা" বলতে কষ্ট হচ্ছে? মুখ দিয়ে লালা পড়ে? অনেক বাচ্চার মুখের মাংসপেশি দুর্বল থাকার কারণে কথা স্পষ্ট হয় না।

আজকের এই ৬ মিনিট ৪ সেকেন্ডের ভিডিওতে আমি ইমামের আম্মু ৫টি খুবই কার্যকরী ওরাল মোটর এক্সারসাইজ দেখিয়েছি। এই ব্যায়ামগুলো স্পিচ থেরাপিস্টরাও করান।

*ভিডিওতে যা যা থাকছে:*
1️⃣ ঠোঁটের ব্যায়াম - ঠোঁটের জড়তা কাটানোর জন্য
2️⃣ জিহ্বার ব্যায়াম - উচ্চারণ স্পষ্ট করার জন্য
3️⃣ গালের ব্যায়াম - মুখের শক্তি বাড়ানোর জন্য
4️⃣ চোয়ালের ব্যায়াম - চিবানোর শক্তি বাড়ানোর জন্য
5️⃣ শ্বাসের ব্যায়াম

*কিভাবে করাবেন?*
👉 রোজ সকালে খালি পেটে ১বার এবং রাতে ১বার।
👉 বাচ্চার সামনে আয়না নিয়ে বসবেন, আপনিও করবেন, বাচ্চা আপনাকে দেখে করবে।
👉 জোর করবেন না, খেলার ছলে করাবেন
👉 রোজ ৬-১০মিনিট, টানা ২১ দিন করলেই পরিবর্তন বুঝতে পারবেন ইনশাআল্লাহ

আমি কোনো ডাক্তার না আপু, আমি স্পেশাল বাচ্চার একজন মা।আমি ইমামকে প্রথম থেকে এই ব্যায়ামটি করাতাম এবং এখনো করি । আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি বাচ্চার সমস্যা বেশি মনে হয়, অবশ্যই একজন ভালো স্পিচ থেরাপিস্টকে দেখাবেন।

আলহামদুলিল্লাহ আমার ইমামের এখন স্পিচ আসছে।শব্দ থেকে ছোট ছোট বাক্য বলা শুরু করেছে।ইমামেরও আগে অনেক লোল পড়তো এখন কমে গেছে মাশাল্লাহ❤️❤️ ইতিমধ্যে আমার ভিডিও যারা দেখেছেন তারা জানেন 🥰

এই ভিডিওটি যদি একটুও উপকারী মনে হয়, প্লিজ একটি শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারে হয়তো অন্য একটি মায়ের অনেক বড় উপকার হবে। কমেন্টে জানাবেন বাচ্চার বয়স কত। ❤️

27/09/2026

একটা সময় কোন কিছুই বুঝতো না,সারাক্ষণ দৌড়াদৌড়ি, জিনিসপত্র ভাঙচুর, এটা ধরা ওইটা ধরা, এক জায়গায় স্থির হয়ে থাকত না মাশাল্লাহ এখন নিজে একা একা খেলাধুলা করে। ওর সমবয়সী বাচ্চাদের সাথে খেলে, 🥰🥰🥰

26/09/2026

একটা সময় ইমাম ঠিকমত পেন্সিল ধরতে পারতো না মাশাল্লাহ 🤲🤲🤲এখন নিজের নামটা না দেখে লিখতে পারে 🥰🥰
অটিজম বা স্পেশাল বাচ্চাদের লেখা শিখানো যে কতটা কষ্ট শুধু স্পেশাল বাচ্চার মায়েরা বুঝবে 🥲🥲🥲
সবাই ইমামের জন্য দোয়া করবেন এবং নতুন ভিডিও পেতে পেজে ফলো করে পাশে থাকবেন।আপনাদের বাচচার হাতের লেখার কি অবস্থা কমেন্টে জানাবেন,,,


Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Emam Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share