BCS Examination Preparation

BCS Examination Preparation

Share

BCS, Bank Job, University admission test related page. We wish all viewers are benefited. More & more learn from this page. Stay close dear viewers. Thanks

12/12/2025

এই পদ্ধতিগুলো ব্যবহার করলে কেউ কখনোই বিসিএস প্রিলি ফেল করবে না—
বিসিএস প্রিলি হচ্ছে একধরনের মাইন্ড গেম। এই প্রিলি আপনার সাথে খেলবে, জেতার উপায় আপনাকেই বের করতে হবে।

✳️ বিসিএসের প্রিলি কখনোই ফেল করে না ৩ ধরনের প্রার্থী —
১. যারা খুবই জানে। প্রতিটা বিষয়ের বেসিক অনেক ভাল। গর্ত থেকে প্রশ্ন দিলেও তারা পারে। এদের কাছে সহজ কঠিন বলে কোন শব্দ নেই। এমন প্রার্থীর সংখ্যা খুবই কম। এরা এলিয়েন প্রজাতির প্রার্থী।

২. যারা অনেক স্ট্র‍্যাটেজিক্যাল। এদের আছে অসম্ভব অভিযোজন ক্ষমতা। যেকোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নিয়ে তা থেকে উতরে যেতে পারে। অর্থাৎ, প্রশ্ন কঠিন হোক বা সহজ হোক সে অবস্থায় কত কাট মার্কস হতে পারে, কত দাগালে প্রিলি মিস হবে না এসব স্ট্র‍্যাটেজি পরীক্ষার হলেই বের করে। এরাও কখনোই প্রিলি ফেল করে না।

৩. যারা বিসিএস প্রিলির ২০০ নম্বরের ট্রাম্প কার্ড সাবজেক্ট গুলো জানে এবং প্রশ্ন এনালাইসিস এ খুবই ভালো দক্ষ। এরাও কখনোই প্রিলি ফেল করে না। কারণ বিসিএসের প্রশ্নে কিছু বিষয় সহজ হয় কিছু কঠিন। কিছু বিষয়ে কম প্রস্তুতি নিয়েও বেশি নম্বর তোলা যায়। এসব বিষয়ই হচ্ছে পাসের মূল ডিসাইডিং ফ্যাক্টর৷

➡️ ফেল করে কারা?
১. যারা সিলেবাস না বুঝে এলোপাথারি পড়াশুনা করে।
২. যারা ভুল বই সিলেকশন ও ভুল তথ্য পড়ে।
৩. যারা প্রশ্ন বিশ্লেষণে খুবই দুর্বল।
৪. যারা স্ট্র‍্যাটেজিক্যাল নয়। প্রশ্ন দেখে ইন্সট্যান্ট সিদ্ধান্ত নিতে পারে না। ঘাবড়ে যায়। বুঝে উঠতে পারে না কত দাগাবে, কত কাট মার্কস হতে পারে।
৫. যারা প্রোপার গাইডলাইনের অভাবে ভুগে।
৬. যারা অতিরিক্ত মডেল টেস্ট দেয়।
৭. যারা সিলেবাস শেষ করে না।
৮. যারা অতিরিক্ত সাম্প্রতিক পড়ে।
৯. যারা সব বিষয়ে সমানভাবে পারদর্শী নয়, কিছু বিষয়কে স্কিপ করে। ভাবে এসব কঠিন, দাগাব না যাই আসুক।
১০. বাংলা, ইংরেজি ও গণিতে অতিরিক্ত দুর্বল।
১১. যারা বেশি দাগাতে ভয় পায়।
১২. কী পড়তে হবে আর কী বাদ দিতে হবে এসব বুঝে উঠতে পারে না। সব পড়তে যায়৷ ফলাফল মাথায় কিছুই থাকে না। মনে রাখতে পারে না।
১৩. যাদের রিভিশনের অভাব আছে ইত্যাদি।

✴️ তাহলে করণীয় কী?
দেখেন, বিসিএস শুধু একটি পরীক্ষা নয়, এটি একটি প্রতিযোগিতা, একধরনের গেম। খেলায় স্ট্র‍্যাটেজিক্যাল হতে হয়, দক্ষ হতে হয়, টেকনিক জানতে হয় তাহলেই খেলায় জিতে আসা যায়। সবকিছুর কম্বিনেশন যখন পারফেক্ট হবে সাথে ওইদিনের ভাগ্য সহায় হবে তখন আপনি জিতবেনই।
বিসিএস প্রিলির ক্ষেত্রেও সেম। তাহলে যা করতে হবে—
১. প্রথম কাজ প্রশ্ন এনালাইসিস শেখা। যারা বিসিএস প্রস্তুতি নেয় ৯০% ই বুঝে না প্রশ্ন এনালাইসিস কীভাবে করতে হয়। কোন প্রশ্ন কতবার আসছে, কোন টপিক থেকে কতবার আসছে এটা এনালাইসিস নয়। এনালাইসিস হলো সেটাই যেটা বিসিএসের প্রিলিতে কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে, কী ধরনের প্রশ্ন আসতে পারে এসব বের করা। সহজ ভাষায়, পিএসসি’র মাইন্ড রিড করা। অর্থাৎ, প্রশ্ন কমন ফেলানোর মত দক্ষতা অর্জন করা। এটার জন্য প্রশ্নের ভালো মত এনালাইসিস করতে হবে।

২. বিগত প্রশ্ন এনালাইসিস এর সাথে সব পড়ে ফেলা এবং সেগুলো রুটিন করে বারবার পড়া। বিসিএসে ইংরেজি, বাংলাসহ কয়েকটা বিষয়ে সেম টপিক থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। এসব টপিক বের করে সেগুলাকে আয়ত্ত করা।

*** সঠিক বই নির্বাচন করা। রেফারেন্স সম্বলিত বই পড়া।

৩. টেকনিক শেখা। এই টেকনিক ছন্দ দিয়ে পড়া মনে রাখা নয়। প্রশ্ন কমন না পেলেও কীভাবে দাগানো যায়, নির্দিষ্ট কিছু টপিকে এক্সপার্ট হওয়া ইত্যাদি বিষয়।

৪. স্ট্র‍্যাটেজিক্যাল হওয়া। পরীক্ষার হলে দেখলেন প্রশ্ন কঠিন; কোন বিষয় কঠিন, আর কোন বিষয় সহজ এসব বের করে অল্টারনেট সেট করা। যেমন: বাংলা কঠিন, ইংরেজি সহজ। বাংলা দাগালে নেগেটিভ বেশি হবে। তখন আপনি বাংলায় দক্ষ হলেও বাংলা খুবই কম দাগিয়ে ইংরেজি যেহেতু সহজ ইংরেজি বেশি দাগানো এবং ভুল না করা। মনে রাখবেন, কঠিন বিষয় ভুল করলেও আপনি প্রতিযোগিতায় টিকে থাকবেন কিন্তু সহজ বিষয় ভুল করলে প্রতিযোগিতা থেকে ছিটকে যাবেন। সহজ বিষয় খুব কম প্রার্থীরাই ভুল করে। একই নিয়ম বিগত প্রশ্নের ক্ষেত্রেও। এসব ভুল করা যাবে না।

৫. প্রস্তুতি নেওয়ার সময় ট্রাম্প কার্ড যে বিষয়গুলো আছে সেগুলো মার্ক করা ও তাতে বেশি সময় দিয়ে ৯০% নম্বর যেন কভার হয় সেই প্রস্তুতি নেওয়া। এমন বিষয় হচ্ছে —
> ইংরেজি সাহিত্য। এটা খুব কমই কঠিন হয়। সাথে এটার পড়াও অনেক কম।
> সুশাসন, নৈতিকতা।
> সাধারণ জ্ঞান। এটাতে ৫০ নম্বর। এটাতে কম পাওয়া মানে প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া। এটা কঠিন ও সহজ মিক্স প্রশ্ন হয়। এমনভাবে প্রস্তুতি নিতে হবে যাতে প্রশ্ন কঠিন হলেও ৬০-৬৫% উত্তর করে আসা যায়। কঠিন হলেও ৫-১০ টা প্রশ্ন কঠিন হবে। সেগুলো না দাগালেও চলবে।

এভাবে নিজে নিজেই লুপ হোলসের বিষয়গুলো খুজে বের করবেন। সেগুলোতে বেশি সময় দিবেন।

৬. যেসব বিষয় খুব ভাল প্রস্তুতি নিলেও ভরাডুবি হতে পারে। যেমন: বাংলা সাহিত্য, বিজ্ঞান ইত্যাদি।

৭. বিজ্ঞানের জন্য বেশি সময় নষ্ট না করে এই সময় অন্য সহজ ও নম্বর বুস্টার বিষয়ে দেওয়া। কারণ বিজ্ঞান এমনেই ৩-৪ টা সবাই কম বেশি পারে কিছুই না পড়লেও। পড়লেও দেখা যাবে ৫-৬ টাও হচ্ছে না যদি কঠিন হয়। এটা ছোটবেলা থেকে যা শিখেছেন সব কিছুর প্রয়োগের মত একটা বিষয়। যদি কেউ পড়তেই চান তাহলে লিখিত এর বিজ্ঞান বই পড়বেন। এতে প্রিলি ও লিখিত দুটাতেই কাজে দিবে।

৮. বেশি দাগানো শেখা। পরীক্ষার হলে কখনোই ১৬০ এর কম দাগানো উচিত নয়। কম দাগালে রিস্ক হয়ে যাবে। ধরে নিতে হবে, ২০ টা ভুল কমপক্ষে আপনার হবেই। যদি ১৪০ দাগান আর ২০ টা ভুল হয়। তাহলে ৩০ মাইনাস হয়ে থাকবে ১১০। দেখা গেল কাট মার্কস ১১২। এজন্য যদি ১৬০ টা দাগান ২৫ টা ভুল হলেও আপনি ১২০ এর উপরে থাকবেন। সবসময় নিরাপদ।

৯. প্রচুর রিভিশন দেওয়া ও গভীরভাবে জানার চেষ্টা করা। আপনি যত জানবেন, শিখবেন আর রিভিশন দিবেন আপনার দক্ষতা ততই বাড়বে।

১০. অপশন ছাড়া পড়বেন। কখনোই এমসিকিউ আকারে অপশন দেখে পড়বেন না। প্রশ্ন দেখার সাথেই উত্তর মুখে চলে আসতে হবে। অপশন দেখে পড়লে অপশন একটু ঘুরায়ে দিলেই প্যাচ লাগবে। এজন্য অপশন নয়, প্রশ্ন আর তার মূলভাব বুঝে পড়তে হবে।

১১. বেশি মডেল টেস্ট না দেওয়া।
শুভকামনা

07/12/2025

৫০ তম বিসিএস ক্যাডার চয়েস বিষয়ে কিছু কথাঃ
✍️✍️👇👇
Rafsan Jani
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মরত
চয়েস সবসময় নিজের যোগ্যতা অনুযায়ি দিতে হবে।একাধিক ক্রমে ২০ টা ক্যডার চয়েস দেওয়া যায়।
জেনারেল ক্যাডার তালিকার কিছু বিষয় জানানোর প্রয়াস দেখালাম।....

❤️১। এডমিন ক্যডারঃ ❤️
সবার পছন্দের প্রথম ও দ্বিতীয়তে এটা থাকে। সকল ক্যাডারে এখান থেকে যাওয়া যায়৷ শুরুতে উপজেলা পর্যায়ে পোস্টিং হয় সচরাচর। সর্বোচ্চ পদ সিনিয়র সচিব। এই ক্যাডার পেতে গেলে লিখিততে মোটামুটি ৬৫% মার্ক লাগে।

❤️২। পররাষ্ট্র ক্যাডারঃ ❤️
চয়েস তালিকায় প্রথমে না রাখলে রাখা আর না রাখা এক কথা। ইংরেজিতে সুস্পষ্ট কথা বলার অভ্যাস রাখতে হবে। শুরুতেই পোস্টিং সচিবালয়ে এবং চাকরি জীবনের ২/৩ অংশ বিদেশে কাটানোর সুযোগ। সচিবালয়ে পোস্টিং হওয়ায় সহকারি সচিব হিসাবে জয়েনিং এবং ডিপ্লম্যাট পাসপোর্ট পাওয়া যায়। বলা হয় ৭০% মতো মার্ক লাগে।

❤️৩। কাস্টমস এন্ড ট্যাক্সঃ ❤️
কয়েক বিসিএস পরপর নিয়োগ হয়। পদ সংখ্যা বেশী না থাকায় অনেকে ক্যাডার তালিকায় প্রথম দ্বিতীয়তে রাখেন। জেলাভিত্তিক পদ তবে ১০ টা উপজেলা ভিত্তিক পদ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ অনেক। ৬৩-৬৪% নাম্বার লাগে।

❤️৪। অডিট এন্ড একাউন্টসঃ ❤️
সর্বোচ্চ পদ কম্পট্রোলার জেনারেল অফ অডিট এন্ড একাউন্টস। শতকরা ৮০ ভাগ পদের পোস্টিং ঢাকা ভিত্তিক। এর শাখা ৩ টি। ১০ বছর পর একবার বিদেশ ভ্রমণ সুযোগ ৬২-৬৩% নাম্বার লাগে।

💪🏽৫। পুলিশ ক্যাডারঃ 💪🏽
পাওয়ার হোল্ড করায় এই ক্যাডারে চয়েস প্রথম দ্বিতীয় ও তৃতীয়তে থাকে সবার। শারীরিক যোগ্যতা চাওয়া হয় ৫ ফুট ৪ ইঞ্চি লম্বা ছেলেদের মেয়েদের ও উপজাতীর একটু কম। জীবনে ৩ বার UN মিশনে পোস্টিং। সর্বোচ্চ পদ আইজিপি। চয়েস অনেক বেশী হওয়ায় প্রায় এডমিনের সমান নম্বর তুলতে হয়।


💪🏽৬। আনসার ক্যাডারঃ 💪🏽
সর্বোচ্চ পদ ডাইরেক্টর জেনারেল। অনেকেই এটাকে রয়েল ক্যাডার বলেন। শুরুতেই বাংলো একাধিক ব্যক্তিগত ফরমায়েশ খাটার জন্য কর্মচারী পাওয়া যায় সাথে গাড়ি। ৬২-৬৩% নাম্বার তুলতে হয়।

😄৭। সমবায় ক্যাডারঃ 😄
জেলা ভিত্তিক পদ। পদোন্নতি মধ্যম। ১ নং গ্রেডে যাওয়া সম্ভব। ৬০% নম্বর তুলতে হয়।

৮। খাদ্য ক্যাডারঃ
জেলা ভিত্তিক পদ। শুরুতেই টেলিফোন বিল ও গাড়ি পাওয়া যায়। পদোন্নতি মধ্যম। পদ কম থাকায় মচয়েস তালিকার মাঝামাঝিতে রাখে সবাই।

৯। তথ্য ক্যাডারঃ তিন ধরণের পোস্ট ১. সাধারণ তথ্য
২. রেডিও ও ৩. টেলিভিশন। তারকাদের সাথে উঠাবসার সুযোগ। সুযোগ সুবিধা ভালোই। ৬০% কাছাকাছি নম্বর লাগে।

১০। পোস্টাল ক্যাডারঃ
ততটা ইমেজ নেই এ ক্যাডারে। পুরাতন জেলা সদরে পোস্টিং। শুরু থেকেই orderly ও গাড়ি পাওয়া যায়। চ্যালেজ্ঞ কম।

১১। রেলওয়ে ক্যাডারঃ
রেল সদর তথা জংশনে পোস্টিং। সর্বোচ্চ পদ মহাপরিচালক। বিদেশ ভ্রমণের সযোগ।
এছাড়া অন্য ক্যাডার গুলোতে এখন অনেক প্রতিযোগিতা অনেক বেশী তাই সব ক্যাডার চয়েস তালিকায় রাখা ভালো।
।।
বি. দ্র.ঃ লিখিত নাম্বার প্রশ্নের মানের উপর নির্ভর করে।

নতুনদের জন্য লেখা।

28/11/2025

প্রশ্ন: জুলাই জাতীয় সনদে সংবিধান-সম্পর্কিত প্রস্তাব কয়টি?

উত্তর: ৪৮টি।

প্রশ্ন: সম্প্রতি, কোন দুটি দেশে বাংলাদেশের দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে?

উত্তর: আয়ারল্যান্ড ও আর্জেন্টিনায়।

প্রশ্ন: পরিবেশবান্ধব জ্বালানির সবচেয়ে বড় উৎপাদনকারী দেশ কোনটি?

উত্তর: চীন।

প্রশ্ন: সম্প্রতি, যুক্তরাষ্ট্র কোন ভিসা বাতিলের উদ্যোগ নিয়েছে?

উত্তর: 'এইচ-১বি ভিসা'।

প্রশ্ন: মঙ্গল গ্রহের উদ্দেশে 'নিউ গ্লেন' রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে কোন প্রতিষ্ঠান?

উত্তর: ব্লু অরিজিন।

প্রশ্ন: আসন্ন গণভোটে নাগরিকের কাছে কয়টি বিষয়ে প্রশ্ন করা হবে?

উত্তর: ৪টি।

প্রশ্ন: দেশে প্রথমবারের মত ব্লক-৮ এ বাণিজ্যিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে কোথায়?

উত্তর: জামালপুর-১।

প্রশ্ন: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 'স্কুল ফিডিং' কার্যক্রম শুরু হয় কবে?

উত্তর: ১৫ নভেম্বর, ২০২৫।

প্রশ্ন: Facebook এর বর্তমান করপোরেট নাম কী?

উত্তর: Meta

প্রশ্ন: বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা কোন দেশ?

উত্তর: চীন

26/11/2025

৫০ তম বিসিএস সার্কুলার প্রকাশ! মোট ক্যাডার পদসংখ্যা- ১৭৫৫
আবেদন শুরু ৪ ডিসেম্বর ২০২৫

18/11/2025

শেখ হা%সি%নার মানবতা বিরোধী রায় সম্পর্কিত তথ্য যা অবশ্যই পড়তে হবে চাকরি-প্রার্থীদেরকে
✍️✍️লিখেছেন 👇👇
এসএম আতিক
সিনিয়র শিক্ষক, বিসিএস কনফিডেন্স

➡️ বিচার শুরু : ১৭ অক্টোবর ২০২৪
➡️ আনুষ্ঠানিক অভিযোগ : ১ জুন ২০২৫
➡️ রায় প্রদান : ১৭ নভেম্বর ২০২৫
➡️ রায় : মোট ৪৫৩ পৃষ্ঠা
➡️ আদালত : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১

↘️ রায় পাঠ করেন : ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তূজা মজুমদার
↘️ ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা: তিন সদস্য
↘️ মোট অভিযোগ : পাঁচটি

↙️ কাউন্ট: পাঁচটি অভিযোগকে ছয়টি কাউন্টে (ঘটনা বা বিষয়) ভাগ করে দুটি অভিযোগ হিসেবে বিবেচনা করা হয়েছে।
↙️ শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ: শীর্ষ নেতৃত্বের দায় (সুপিরিয়র রেসপনসিবিলিটি)।
↙️ রায়ের বিষয়বস্তু : অপরাধের গুরুত্ব ও গভীরতা বিবেচনায় তিনটি কাউন্টে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং অপর তিনটি কাউন্টে আমৃত্যু কারাদণ্ড।

↪️ মামলায় ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) : সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
↪️ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মোট মামলা : ৩টি (১টির রায়)

🚷 অপরাধের ধরন : মানবতাবিরোধী অপরাধ

🧱 মানবতাবিরোধী অপরাধ কী?
রোম সংবিধি (Rome Statute) ১৯৯৮ অনুযায়ী “মানবতাবিরোধী অপরাধ” (Crimes Against Humanity) বলতে বোঝায়—কোনো বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে বিস্তৃত (widespread) বা পদ্ধতিগত (systematic) আক্রমণের অংশ হিসেবে সংঘটিত নিম্নোক্ত যেকোনো গুরুতর অপরাধ।

রোম সংবিধির Article 7 অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের তালিকায় হত্যা, গুমসহ ১১টি অপরাধের কথা উল্লেখ আছে।

তবে মূল শর্ত:
- এগুলো অবশ্যই “বিস্তৃত” (large-scale)
- “পদ্ধতিগত” (organized, state policy supported)
আক্রমণের অংশ হতে হবে। অর্থাৎ বিচ্ছিন্ন কোনো ঘটনা হলে তা মানবতাবিরোধী অপরাধ গণ্য হয় না।

🧱 রাজসাক্ষী” (Approver)
- আইনগত ভিত্তি (Statutory Basis) :CrPC, 1898 – ধারা 337–339। তবে এই মামলার ক্ষেত্রে International Crimes Tribunal Act- 1973 এর ১৫ অনুচ্ছেদে রাজসাক্ষীর বিধান বিবেচনা করা হয়েছে।

রাজসাক্ষী হওয়ার মূল শর্ত
- তিনি মামলার অভিযুক্তদের একজন হতে হবে।
- আদালতের কাছে সত্য প্রকাশ করতে সম্মত হতে হবে।
- আদালত মনে করবে যে তার সাক্ষ্য সত্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ।
- তাকে ক্ষমা (pardon) দিলে ন্যায়বিচার সহজ হবে।
- এই ক্ষমা শর্তযুক্ত—শর্ত ভঙ্গ করলে ক্ষমা বাতিল।

#সুপেরিয়ররেসপনসিবিলিটি (Superior Responsibility)—বা Command Responsibility

🔎 ১. রোম সংবিধি (Rome Statute, 1998)
সুপেরিয়র রেসপনসিবিলিটির সবচেয়ে স্পষ্ট আইনি ভিত্তি রোম সংবিধির ধারা ২৮ (Article 28)।
Article 28 – Responsibility of Commanders and Other Superiors
এখানে দুই ধরনের সুপেরিয়রকে দায়বদ্ধ করা হয়েছে—
- military commanders (বা সমতুল্য দায়িত্বধারী)
- non-military superiors (civilian superiors)

🔎 ২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালগুলোর রায় (Jurisprudence)
বিভিন্ন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সুপেরিয়র রেসপনসিবিলিটি নীতিকে শক্তিশালী করেছে।
যেমন- ICTR (Rwanda Tribunal), Prosecutor v. Bagilishema, 2001। কমান্ড দায়িত্ব সিভিলিয়ান সুপেরিয়রের ক্ষেত্রেও প্রযোজ্য।

🔎 ৩. কাস্টমারি ইন্টারন্যাশনাল ল (Customary International Law)
দীর্ঘদিন ধরে রাষ্ট্রসমূহের চর্চা ও Opinio Juris-এর ভিত্তিতে কমান্ড দায়বদ্ধতা Customary Law হিসেবে প্রতিষ্ঠিত। নুরেমবার্গ ও টোকিও ট্রায়ালগুলো এই নীতির ঐতিহাসিক ভিত্তি স্থাপন করে।
- ---------- ---------- ---------- - ---------- ---------- ----------
(কপি না করে শেয়ার দিন। আর কপি পোস্ট করলে ক্রেডিট দেয়ার অনুরোধ রইলো)

04/11/2025

সাম্প্রতিক দর্পণ
হাইভোল্টেজ সাম্প্রতিক তথ্য

১। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল-
=৫৩টি [সর্বশেষ- জাতীয় নাগরিক পার্টি ]।

২।২০২৬ সালের ২৩তম বিশ্বকাপে মোট মাসকট-
৩টি [Maple, Zayu, Clutch]

৩॥স্থায়ী সালিশী আদালতের (PCA) বর্তমান সদস্য:
১২৬টি [সর্বশেষ- মলদোভা]

৪॥নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে (২০২৫) চ্যাম্পিয়ন দল-
ভারত।

৫।শেনঝো-২১ নামের মহাকাশযানে তিনজন নভোচারী ও চারটি ইঁদুর নিয়ে তিয়ানগং স্টেশনে পৌঁছালো চীনের একটি দল।

৬॥সম্প্রতি ইরানের প্রসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান 'ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশন' (ECO) এর দেশগুলোর মধ্যে একক মুদ্রা চালুর প্রস্তাব দিয়েছে।

৭॥ ইরান, পাকিস্তান ও তুরস্কের উদ্যোগে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।
* বর্তমানে ECO এর সদস্য সংখ্যা- ১০
[তুরস্ক, ইরান, পাকিস্তান, আফগানিস্তান, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান। ]

৮॥পসিডন" নামক নতুন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া।

৯॥এটি সমুদ্রের নিচে ভয়াবহ তেজস্ক্রিয় ঢেউ সৃষ্টি করে উপকূলীয় অঞ্চল ধ্বংস করার সক্ষমতা রাখে।
১০॥ বাংলাদেশের স্থপতি মোহাম্মদ রেজোয়ান তার উদ্ভাবনী সৌরচালিত ভাসমান স্কুল উদ্যোগের জন্য পেয়েছেন ইউনেস্কোর মর্যাদাপূর্ণ কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার-২০২৫।
১১॥ আসিয়ানের ১১তম সদস্য-
পূর্ব তিমুর।
১২। হেনলি পাসপোর্ট সূচকে (২০২৫) শীর্ষ দেশ-
সিঙ্গাপুর [বাংলাদেশ- ১০০তম]
১৩॥ বাংলাদেশের চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা-
১২,৬৩,০৭,৫০৪
১৪॥ বিনিয়োগ ঝুঁকি ও সহনশীলতা সূচকে বাংলাদেশের অবস্থান- #১৯৩তম।

দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেসিলিয়েন্স ইনডেক্সে #সবচেয়ে বেশি এগিয়ে আছে #ভুটান। দেশটির অবস্থান ৮৮।

বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা অন্য দেশগুলো হলো মালদ্বীপ (১১১তম), নেপাল (১১৬তম) ও ভারত (১৫৫তম)। বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা দেশগুলো আফগানিস্তান (২০০তম), শ্রীলঙ্কা (২০৭তম) ও পাকিস্তান (২২২তম)।

১৫। তাফতান আগ্নেয়গিরি অবস্থিত-
ইরানে।
১৬॥ প্রথমবারের মতো বাংলাদেশে ‘কার্বন-নিউট্রাল শিশু’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার শিশু
=আয়ান_খান_রুহাব।

১৭॥ ফিফা ফুটবল র্যাংকিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান-
১৮৩তম।
১৮॥ গাজা 'শান্তি সম্মেলন' অনুষ্ঠিত হয়-
শারম আল-শেখে (মিশর)।
১৯। ওয়ার্ল্ড ফুড ফোরামে ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে প্রধান উপদেষ্টা কতটি প্রস্তাব উত্থাপন করেন?
উত্তর: ৬ দফা।
২০॥ ১২ অক্টোবর ২০২৫ দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে- কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর।

21/10/2025

যে তিনটা প্রটোকল থেকে চাকরির পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে
★ ★ ★
🌸 কিয়োটো প্রটোকল= কার্বন নিঃসরণ হ্রাসবিষয়ক
🌸 কার্টাগেনা প্রটোকল = জৈবনিরাপত্তা বিষয়ক
🌸মন্ট্রিল প্রটোকল= ওজোন স্তরের সুরক্ষা বিষয়ক

19/10/2025

৪৯তম বিসিএসের প্রিলির পরীক্ষার ফল প্রকাশ।
মোট উত্তীর্ণ: ১১৯৯ জন।
ভাইভা ২৬ তারিখ থেকে
বিস্তারিত আসতেছে

18/10/2025

গুরুত্বপূর্ণ জিকে
FIFA- ২০২৬ বিশ্বকাপের জন্য তিনটি মাসকট উন্মোচন করেছে FIFA।
1.ম্যাপেল, 2.জায়ু 3. ক্লাচ।

17/10/2025

#আপডেট_তথ্য 🌸শক্তিশালী পাসপোর্ট সূচক (অক্টোবর, 2025)👇👇

👉 যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’ তৈরি করে শক্তিশালী পাসপোর্টসূচক।
👉 শক্তিশালী পাসপোর্টসূচকে বাংলাদেশের অবস্থান 100তম।
👉 প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর, দ্বিতীয় দক্ষিণ কোরিয়া, তৃতীয় জাপান।
👉 দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের (56তম)।

04/10/2025

কোথায় ‘র’ কোথায় ‘ড়’
—- নন্দদুলাল দে

‘আষাঢ়’, ‘রাঢ়’, ‘গাঢ়’, ‘গূঢ়’,
‘প্রৌঢ়’, ‘দৃঢ়’, ‘রূঢ়’, ‘মূঢ়’,
‘আরূঢ়’, ‘বিমূঢ়’, ‘নবোঢ়া’ ছাড়া ‘লীঢ়’ আর ‘ঊঢ়’ থাক,
এই কয়টা শব্দে ‘ঢ়’
বাকী সবেই ‘র’ বা ‘ড়’,
কোথায় ‘র’ কোথায় ‘ড়’ সেটাই দেখা যাক।

পোষাক ‘পরে’, কাগজ ‘পড়ে’,
গুণিন ওঝা মন্ত্র ‘পড়ে’,
‘চর’ যদি বা ‘ধরা’ ‘পড়ে’ খায় সে ‘চাপড়’ ‘চড়’,
সময় বোঝায় আগে ‘পরে’,
গাছের থেকে পাতা ‘পড়ে’,
আপন ‘করে’ পাই না ‘যারে’ সেই হয়ে যায় ‘পর’।

বেতের ‘ঝুড়ি’, বটের ‘ঝুরি’,
রাস্তায় ‘ঘুরি’, ‘ওড়াই’ ‘ঘুড়ি’,
‘সড়’ করে চায় কেউ যদি বা লুকিয়ে খেতে ‘সর’,
‘চোর’ হয়ে ঢোকে করতে ‘চুরি’,
চোখে ‘পড়ে’ যায় রঙীন ‘চুড়ি’,
‘ধর’ বললে ভয়ের চোটে পালিয়ে বাঁচায় ‘ধড়’।

‘আতুর’ যদি ‘আঁতুড়’ ‘ঘরে’
‘অন্ধকারে’ কাঁদে ‘তোড়ে’,
‘তাড়া’ দিও না, বুঝিও ‘তারে’, আস্তে ‘ধীরে ধীরে’,
হাল বোঝাবে ‘নারীর’ ‘নাড়ি’
নইলে হাটে ভাঙবে ‘হাঁড়ি’,
‘তড়িৎ’ আলো জ্বললে ‘ত্বরিত’ ‘নীড়’ ভাসবে ‘নীরে’।

গরু ‘চরাতে’ নদীর ‘চড়া’,
‘মরা’ মানুষ সে তো ‘মড়া:,
‘গড়গড়িয়ে’ ‘গড়ের’ মাঠে খায় কে ‘গড়াগড়ি’?
কাজ করলে হাতে ‘কড়া’,
চুরি করলেও ‘হাতকড়া’,
‘করাকরির’ কী আর থাকে আইনে ‘কড়াকড়ি।

‘আমরা’ যখন খাই ‘আমড়া’,
বিষম ‘তাড়া’ দেয় ‘দামড়া’,
ভয় পেয়ে তো ‘শিরদাঁড়াটা’ করেই ‘চড়চড়’,
‘শিরিশির’ যেন করে ‘কোমর’
‘শরীর’ ‘জুড়ে’ ব্যথার ‘কামড়’,
‘হড়বড়িয়ে’ পায়ে ‘মোচড়’, বুকেতে ‘ধড়ফড়’।

‘বাড়ি’ থেকে ‘বেরোতে’ চাও,
তবে কোথাও ‘বেড়াতে’ যাও,
‘পাড়া’ ঘুরে ‘ডহর’ ছেড়ে ‘দূর’ ‘শহরে’ ‘পাড়ি’,
কারও ‘দ্বারে’ ‘দাঁড়িও’ না,
‘খারাপ’ কিছু ‘মাড়িও’ না,
‘মারামারি’ ‘এড়িয়ে’ যেও, করো না ‘বাড়াবাড়ি’।

‘ঝড়ে’ ভাঙুক ‘তরু’ ‘মড়মড়’,
‘ঝরে’ ‘ঝরুক’ পাতা ‘মর্মর’,
‘হাড়গোড়’ সব ভেঙে গেলেও মানবে নাকো ‘হার’,
‘শরীর’ যদি করে ‘জ্বরজ্বর’,
মনখানা তো হয় নাকো ‘জড়’,
‘সওয়ার’ পিঠে ‘ঘোরাতে’ কি ‘ঘোড়ার’ লাগে ‘ভার’?

বিয়ের ‘বর’ সুন্দর ‘বড়’,
‘দর’ হাঁকাতে ভীষণ ‘দড়:,
‘ভারা’ বেঁধে ‘ভাড়ার’ টাকায় বিরাট ‘বাড়ি’ ‘গাড়ি’,
ওস্তাদ সে ‘ছোরা’ ‘ছোঁড়ায়’
দিনে ‘মোড়া’ ফুলের ‘তোড়ায়’
রাতের বেলায় ‘ভর’ হয় তার খায় সে যখন ‘তাড়ি’।

‘ধড়া’ ‘চূড়োয়’ দেখতে খাসা,
‘গরু’ ‘চরানো’ মুখের ভাষা,
‘আড়’ ‘মাগুর’ আর ‘মৌরলা’ নামের মাছে ‘রুচি’ তার,
‘খাড়া’ হলেও হাতদুটো ‘জোড়’,
মুখের কথায় দারুণ ‘জোর’,
নদীর ‘পাড়ে’ বসে ভাবে কোথায় নদীর ‘পার’।

সংগ্রহ

03/10/2025

#জাতিসংঘ ও ৮০তম সম্মেলন। সারসংক্ষেপ

১.জাতিসংঘের পূর্ব নাম-লীগ অব নেশনস(১৯২০ সালের ১০ জানুয়ারি ), বিলুপ্ত হয়- ১৯৪৬ সালের ১৮ এপ্রিল।
২.জাতিসংঘ গঠিত হয়-২৪ অক্টোবর ১৯৪৫ (প্রাথমিক সদস্য দেশ-৫১)
৩.বর্তমান সদস্য-১৯৩ টি সর্বশেষ দক্ষিন সুদান
২০১১ সালের ১৪ জুলাই।
৪.জাতিসংঘ গঠনে আটলান্টিক সনদ ঘোষণা হয় ১৯৪১ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও মার্কিন প্রেসিডেন্ট ফ্র‍্যাংকলিন ডি রুজভেল্ট।
৫.ওয়াশিংটন ডিসি সম্মেলন হয় ১৯৪২ সালে (রুজভেল্ট)
৬.জাতিসংঘ সনদ-১৯৪৫ সালে সানফ্রান্সিসকোতে কার্যকর হয়।
৭.জাতিসংঘের মূলনীতি ৭ টি।
#জাতিসংঘের মোট ছয়টি দাপ্তরিক ভাষা রয়েছে। এই ভাষাগুলো হলো: আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্পেনীয় ভাষা। ৮.জাতিসংঘের মূল শাখা ৬ টি।সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ট্রাস্টিশিপ কাউন্সিল, আন্তর্জাতিক বিচার আদালত এবং জাতিসংঘ সচিবালয়।
৯.ভেটো ক্ষমতা রয়েছে ৫ টি দেশের।যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন।
১০.বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬ তম সদস্যপদ লাভ করে।
১১.জাতিসংঘ গঠনের উদ্যেক্তা রুজভেল্ট
১২ বর্তমানে ৮০ তম সম্মেলন অনুষ্ঠিত হয়। ০৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৫। প্রতিপাদ্য "একসাথে আরও ভালো: শান্তি, উন্নয়ন এবং মানবাধিকারের জন্য ৮০ বছর এবং তারও বেশি সময়"।
#সভাপতি: আন্নালেনা বেয়ারবককে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। তিনি জাতিসংঘ প্রতিষ্ঠার পর পঞ্চম মহিলা সভাপতি।
১৩.বাংলাদেশের হয়ে ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ড.মুহাম্মদ ইউনুস বাংলায় ভাষণ দেন। বাংলাদেশ প্রথম অঅংশগ্রহণ করে ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে ২৯ তম অধিবেশনে।
১৪. সবচেয়ে আলোচিত বিষয় হলো- ফিলি*স্তিন - ইওজ**রাই*ল ইস্যু।গা*জা ইস্যু।
১৬.জাতিসংঘের কারণেই আজ বিশ্বের ১২০ টি দেশের প্রায় ১৩ কোটি বিপদাপন্ন মানুষকে জরুরি খাদ্য ও মৌলিক মানবিক সহায়তা এবং ৪৫ শতাংশ শিশু-কে টিকা প্রদান করা সম্ভব হচ্ছে।(ড. মুহাম্মদ ইউনুস ৮০ তম সম্মেলন)
১৭.পৃথিবীর প্রতি ১০০ জনের মধ্যে তিনজনের মতো বাংলাদেশে বাস করে।(ড. মুহাম্মদ ইউনুস ৮০ তম অধিবেশন)
১৮.আমাদের ৬০ শতাংশেরও বেশি মানুষের বয়স ৩৫ বছরের নিচে। তাই অভিবাসন প্রক্রিয়াকে সহজ করলে তা উভয় পক্ষের জন্যই উপকারী হবে (ড. মুহাম্মদ ইউনূস ৮০ তম সম্মেলন)
/

শাহেদ জামান

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Statistics Road
Dhaka
1207