Peace Seeking

Peace Seeking

Share

All are looking for peace. Peace lies in Mental Satisfaction.

01/10/2024

আপনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লাকে পরিকল্পনা নিতে দিন। তিনিই সর্বোত্তম পরিকল্পনাকারী। নিশ্চয়ই আপনার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে তিনি আপনার চেয়ে অনেক অনেক বেশি জানেন।
আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটিও আপনি নেননি। যেমন ধরুন... আপনার মা, বাবা, ভাই, বোন, দেশ, ধর্ম ইত্যাদির কোনটিই আপনি সিলেক্ট করেননি। দুনিয়াবি কিছু সিদ্ধান্তের ভার আপনার হাতে দেওয়া হয়েছে মাত্র। সেই সিদ্ধান্ত বা পরিকল্পনা গুলোর ভারও যদি আমরা আল্লাহর হাতে ছেড়ে দিয়ে বর্তমানকে সৎ কর্মদিয়ে রাঙাতে পারি তবে নিশ্চয় ভবিষ্যৎ সুন্দরতম হতে পারে।
সুরা ইউসুফ থেকে বিষয়টি আরো ক্লিয়ারলি ব্যাখ্যা করা যায়। হযরত ইউসুফ (আঃ) এর প্রাথমিক জীবনের কিছু কষ্টকর ঘটনায় ওনাকে পরবর্তী জীবনে সফলকাম করে তুলেছিল এবং সবকিছুই ছিল আল্লাহর পরিকল্পনা।

আল্লাহ খুব চমৎকার ভাবেই বলছেন... আল্লাহ উত্তম পরিকল্পনাকারী
(সুরা আনফাল -৩০)

23/08/2024

দেশের চলমান সংকট নিরসনে আজ জুমাবার সকল মসজিদের টাকা বন্যার্তদের সহায়তায় প্রদান করুন। সব এলাকা থেকে উদ্বার বা ত্রান সহায়তা সরাসরি ভিক্টিম এরিয়ায় পৌঁছানো সম্ভব নাও হতে পারে।
সেক্ষেত্রে বিচ্ছিন্ন ভাবে এলাকাভিত্তিক বা গ্রুপভিত্তিক সহায়তার তুলনায় জাতীয় সমন্বিত সহায়তা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বর্তমানে সবচেয়ে ট্রাস্টেড সংগঠন আস সুন্নাহ ফাউন্ডেশন। সবার এলাকার সংগ্রহকৃত টাকা আসসুুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে উপযুক্ত এবং প্রায়োরিটি বিবেচনায় ব্যয় হতে পারে।
আসসুন্নাহ ফাউন্ডেশনের রিসার্চ টিম ভিক্টিম এরিয়া ও খাত (রেস্কিউ, মেডিকেল, ত্রান) বিবেচনা করে জনগনের সাহায্যের অর্থ যথাযথ পন্থায় কাজে লাগাবে আশা করছি।
হে আরশের মালিক... আমাদের উপর রহম করুন।

08/06/2024

অনুভুতির পরিশুদ্ধিঃ
সময়ের স্রষ্টা যিনি ওনার কাজেই যেন সময় প্রাধান্য পায় সে ব্যাপারে সচেতনতা জরুরি।
ধরুন রিলস, বা ফেইসবুক স্ক্রলিং করতে গিয়ে কুরআনের তেলাওয়াত চলে আসল। অনেকেই আনমনে, অবচেতনভাবে সেই তেলাওয়াত ইগনোর করি বা স্ক্রলিং চালিয়ে যায়।
ঠিক ঐ সময়ে একটু ভাবুন, চিন্তা করুন, কি করছেন?
চিন্তার পরিশুদ্ধি জরুরি।

28/05/2024

চলুন...
জান্নাত পানে একটু একটু করে এগিয়ে যাই। ছোট ছোট পদক্ষেপে, সাবধানতার সাথে, স্রষ্টার সন্তুষ্টি নিয়ে অতিক্রম করি প্রতিটি ধাপ। দিনের শুরু হোক একটা ছোট্ট পরিকল্পনা নিয়ে যার বাস্তবায়ন খুবই সহজ, ফলাফল সুদূরপ্রসারী।
পরিকল্পনায় থাকবে
১. আজকের দিনে কবিরা গুনাহ না করার দৃঢ় সংকল্প।
২. নামাজগুলো জামাতে পড়ার অদম্য প্রতিজ্ঞা।
৩. বান্দার হকের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা।
৪. সামর্থের আলোকে সাদাকা।
ইনশাআল্লাহ, আমাদের প্রতিদিনের এই সংকল্পই আমাদের পৌঁছে দিবে অনন্তকালের চিরস্থায়ী সফলতার দিকে, যেই সফলতার কথা বলা হয়েছে সুরা মুমিনন এ।

19/05/2024

সদকায়ে জারিয়াহ যেমন আছে গুনাহের ক্ষেত্রে এরকম কিছু আছে কিনা??
ধরুন আপনি একটা ফেইসবুক রিল বানালেন কুরআনের একটা আয়াত দিয়ে, সেই রিল অন্য কেউ শুনলে নিশ্চয় শ্রোতার পাশাপাশি আপনারও সওয়াব হবে, তাই নয় কী?

এবার ধরা যাক আপনি একটা গান বা মিউজিক দিয়ে একটা রিল পোস্ট করলেন, সেই মিউজিক বা গান শুনে অন্য কেউ যদি গান বা মিউজিকের প্রতি উদ্বুদ্ধ হয়, গান শুনে সেই ব্যক্তিকে গুনাহের দিকে প্ররোচিত করার কারনে আপনিও কী গুনাহগার হচ্ছেননা?

অথবা ধরা যাক, আপনি ব্লুটুথ, শেয়ার-ইট, কিংবা স্যোসালমিডিয়ার মাধ্যমে বা অন্য কোনভাবে কাউকে একটি গান বা মুভির লিংক শেয়ার করলেন, ঐ ব্যক্তি সেই গান বা মুভি দেখলে, শুনলে সেজন্য আপনি কোনভাবে দায়ী কিনা ভেবে দেখুন। এমনও হতে পারে আপনি এই শেয়ারিং এর জন্য গুনাহগার হচ্ছেন।

একই ভাবে এই শেয়ারিং যদি আপনার ঐ বন্ধু হয়ে থার্ড, ফোর্থ, ফিফথ পার্টি এভাবে চলতে থাকে তবে কি আপনি একটি গুনাহের নেটওয়ার্কে আটকে যাচ্ছেন না? আপনার কাছে গুনাহের একটি অংশ কন্টিনিউয়াসলি আসতেছে যদিও আপনি এই মুহূর্তে সেই কাজ করছেননা।

চলুন, স্যোসাল মিডিয়া বা অন্য কোথাও গান, মিউজিক, নাটক, মুভি বা অন্য খারাপ কিছু শেয়ার করা থেকে বিরত থাকি।

নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল 💗💗

18/05/2024

দোয়া-২

শারিরীক সুস্থতা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নেয়ামত গুলোর মধ্যে অন্যতম। অসুস্থ ব্যক্তিই অনুধাবন করতে পারেন সুস্থতার মূল্য। হাসপাতালে বা চিকিৎসালয়ে পা দিলেই উপলব্ধি হয়, আল্লাহর কি অপরিসীম অনুগ্রহে দিনাতিপাত করছি, আলহামদুলিল্লাহ।

সুস্থতার জন্য আল্লাহর কৃতজ্ঞ হওয়ার পাশাপাশি অসুস্থতায় তারই নিকট শরণাপন্ন হওয়া উচিত যিনি রোগের স্রষ্টা। অসুস্থতায় আপনি আপনার রবকে সেভাবেই বলুন, যেভাবে বলেছিলেন হযরত আইয়ুব (আঃ)।

প্রচন্ড কষ্টে জর্জরিত অবস্থায় তিনি বলেছিলেন, ''হে আমার রব, আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চেয়েও সর্বশ্রেষ্ঠ দয়াবান" (সুরা আম্বিয়া-৮৩)

এখানে হযরত আইয়ুব(আঃ) বলছেননা, হে আমার রব, আমাকে সুস্থ করে দিন, তিনি শুধু বিণীত চিত্তে এটাই বলছেন- আপনি দয়াবানদের চেয়েও শ্রেষ্ঠ দয়াবান। তিনি নির্ভর করছেন আল্লাহর দয়া আর করুনার উপর। কারণ তিনি জানেন এমন কেউ নেয় যে আল্লাহর চেয়ে বেশি দয়া, ভালবাসা, স্নেহ দেখাবে।

শিক্ষাঃ প্রচন্ড অসুস্থতায় রবের কাছেই চান, তিনি যেটা আপনার জন্য কল্যানকর ফয়সালা মনে করবেন সেটিই করবেন। নিশ্চয় আপনার চেয়েও রব আপনাকে বেশি ভালবাসে।

11/05/2024

দোয়া-১
হয়রত মুসা (আঃ) জীবনের খুবই বিপন্ন সময়ে মহান রবের কাছে দোয়া করছেন, হে আমার প্রভু, চলার পথে আপনি আমার জন্য যা-ই রেখেছেন, নিঃসন্দেহে আমার সেটারই প্রয়োজন। সুরা কাসাস:২৪

দোয়ার প্রেক্ষাপটঃ
মুসা(আঃ) এমন এক সংকটকালে দোয়াটি করছেন যখন এক ব্যক্তিকে ঘুসির আঘাতে হত্যার দায়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়, পাওয়া মাত্রই তাঁকে হত্যার আদেশ দেওয়া হয়। তিনি নিজ শহর এমনকি দেশ ছাড়লেন। মিশর ছেড়ে মাদায়েনের পথে রওনা দিলেন। তাঁর সাথে না আছে খাদ্য, না আছে পানি, না আছে মাথা গুজার ঠাঁই। এমন সময়ে হয়রত মুসা (আঃ)কিছু আল্লাহর বান্দার সাহায্য করার পর কোন প্রতিদান না চেয়েই মহান রবের কাছে হাত তুলে উপরোক্ত দোয়াটি করেন।

আশ্চর্যের বিষয় হলো এই বিপন্ন সময়েও হযরত মুসা (আঃ) আল্লাহর কাছে চাইছেননা- হে রব, আমার নিরাপত্তা দাও, খাদ্য বাসস্থানের ব্যবস্থা করো, ইত্যাদি, ইত্যাদি। তিনি শুধু বলছেন, হে আমার রব, আপনি আমার জন্য যাই রেখেছেন তাই আমার জন্য যথেষ্ট। কি শক্তিশালী এবং বিনয়ী দোয়া, আল্লাহ কুরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন।

শিক্ষাঃ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। অনেক সময় আমরা দোয়া করে হতাশ হই, দোয়া কবুল হচ্ছেনা মনে করে নিরাশ হয়ে যায়। অথচ আল্লাহই জানেন আমার কখন কি লাগবে, কিসে আমার কল্যান। আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রাখা, তাঁর দেওয়া নিয়ামাতকেই যথেষ্ট মনে করা।

07/05/2024

প্রাত্যহিক জীবনের আপনার আমার নৈমিত্তিক একটি চাওয়া মানসিক প্রশান্তি। পার্থিব নানা উপায় উপকরন সাময়িক প্রশান্তি দিলেও রবের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্কই সেই প্রশান্তির সন্ধান দিতে পারে।

রবের সামনে দাড়ান, নিজেকে রবের সামনে উপস্থাপন করুন গোলাম হিসেবে, দাড়িয়ে থাকুন যতক্ষণ ইচ্ছা যেভাবে দাস তার মালিকের সামনে দাড়িয়ে থাকে। মহাবিশ্বের স্রষ্টার সাথে কথোপকথনে লিপ্ত হোন, কথোপকথন শেষে কিছুক্ষণ নীরবে মাথা নিচু করে দাড়িয়ে থাকুন, তারপর রুকু, সেজদা। এসবে শরীরচালিত অটোমেটিক পদ্ধতি অবলম্বন না করে সচেতনভাবেই দোয়া গুলো পড়ুন। সিজদায় থাকুন, যতক্ষণ না আপনার অনুভব হচ্ছে আপনি রবের সামনেই সিজদায় রয়েছেন। আপনার দুঃখ গুলো তাঁর কাছে বলুন, মন খুলে বলুন। অতঃপর ধীরে ধীরে নামাজ শেষ করুন, কোন তাড়াহুড়ো নয়।

ইনশাআল্লাহ, মহান মালিকের সাথে একটা সম্পর্ক তৈরি হবে আপনার সাথে, এই সম্পর্কই আপনাকে যেকোন প্রয়োজনে তার কাছে নিয়ে যাবে, আপনার প্রয়োজনে আপনি প্রথমেই তাঁকে অনুভব করবেন, আপনার প্রথম এবং শেষ ভরসা হবেন তিনি। চমৎকার এক মানসিক প্রশান্তি নিয়েই বাঁচবেন আপনি❤️❤️

06/05/2024

ধর্মীয় অনুশাসন চর্চার পাশাপাশি গুরুত্বপূর্ণ হচ্ছে সৎ, ন্যায়নিষ্ঠ, চরিত্রবান, আমানতদার, সময়-জ্ঞান সম্পন্ন হওয়া। ধর্মের পথে আহ্বানে সাড়া প্রাপ্তির অন্যতম নিয়ামক হল উপরে বর্ণিত গুণাবলি নিজের মধ্যে প্রোথিত করা।

প্রিয় রাসুল (সঃ) এর ইসলাম প্রচারের প্রাথমিক পর্যায়ে উপরে বর্ণিত গুনগুলোই হযরতকে সবারকাছে গ্রহনযোগ্য করে তুলেছিল।

বর্তমান প্রেক্ষাপটে সিংহভাগ মুসলিমদের দেশে দুর্নীতি, অনিয়মসহ যাবতীয় অন্যায় অনেকাংশে দুর হবে যদি আমরা সৎ, ন্যায়পরায়ন, চরিত্রবান হতে পারি.....

06/05/2024

According to the Holy Quran, wisdom is of greatest value for a human being. There is a verse in Chapter al-Baqarah which states: “Whoever is granted wisdom has indeed been granted abundant wealth” (2: 269). This verse means that wisdom is summum bonum, or the greatest good. Wisdom ensures success, while the lack of it signals failure.

Wisdom also narrated in 2:151; 3:164; 4:54.

Want your school to be the top-listed School/college?

Telephone

Website