Bangladesh polytechnic student forum

Bangladesh polytechnic student forum Free PDF Service

অনলাইনে নাকি অফলাইনে ভালোভাবে শেখা যায়?আমাদের উত্তর খুব পরিষ্কার 😊শেখার মান নির্ভর করে সিস্টেম ও সাপোর্টের ওপর, জায়গার ও...
21/01/2026

অনলাইনে নাকি অফলাইনে ভালোভাবে শেখা যায়?
আমাদের উত্তর খুব পরিষ্কার 😊
শেখার মান নির্ভর করে সিস্টেম ও সাপোর্টের ওপর, জায়গার ওপর না।

🖥 অনলাইন ক্লাস
✓ লাইভ ইন্টারঅ্যাকটিভ সেশন
✓ সব ক্লাসের রেকর্ডেড ভিডিও
✓ ঘরে বসেই পূর্ণ শেখার সুবিধা
✓ যেকোনো জায়গা থেকেই জয়েন করা যায়

🏢 অফলাইন ক্লাস
✓ মেন্টরদের সাথে সরাসরি আলোচনা
✓ হাতে-কলমে প্র্যাকটিস
✓ ক্লাসরুম পরিবেশে শেখা

✨ যেভাবেই শিখুন না কেন, সফল হবার চাবিকাঠি হলো-
✔ সাপোর্ট ক্লাস
✔ ১-টু-১ গাইডলাইন
আপনি ঢাকায় থাকুন বা দেশের বাইরে—
শেখার সুযোগ যেন থেমে না যায়, সেই ব্যবস্থাই আমাদের।

১৯৪৮ সালে ফ্লোরিডার ক্লিয়ারওয়াটার বিচের বাসিন্দারা বালুর ওপর বিশাল বড় বড় পায়ের ছাপ দেখতে পান। প্রতিটি ছাপ ছিল প্রায় ১৪...
21/01/2026

১৯৪৮ সালে ফ্লোরিডার ক্লিয়ারওয়াটার বিচের বাসিন্দারা বালুর ওপর বিশাল বড় বড় পায়ের ছাপ দেখতে পান। প্রতিটি ছাপ ছিল প্রায় ১৪ ইঞ্চি লম্বা এবং ১১ ইঞ্চি চওড়া, যার তিনটি আঙুল ছিল। মানুষ আতঙ্কিত হয়ে পড়ে যে, সমুদ্র থেকে হয়তো কোনো বিশাল দানব বা প্রাগৈতিহাসিক প্রাণী ডাঙায় উঠে আসছে।

​এমনকি সে সময়ের বিখ্যাত জীববিজ্ঞানী ইভান টি. স্যান্ডারসন এটি তদন্ত করতে আসেন। তিনি পায়ের ছাপগুলো পরীক্ষা করে ঘোষণা করেন যে, এটি কোনো মানুষের কাজ হতে পারে না; এটি সম্ভবত ১৫ ফুট লম্বা কোনো বিশাল সামুদ্রিক প্রাণীর কাজ। এর ফলে মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়।

​দীর্ঘ ৪০ বছর পর, ১৯৮৮ সালে আসল সত্য বেরিয়ে আসে। টনি সিগনোরিনি নামে স্থানীয় এক ব্যক্তি স্বীকার করেন যে, এটি ছিল স্রেফ একটি মজা। তিনি এবং তার বন্ধু আল উইলিয়ামস মিলে এই বিশাল পায়ের ছাপগুলো তৈরি করেছিলেন।
​তারা লোহা বা ভারী সিসা দিয়ে বড় বড় পায়ের আকৃতি (ডাই) তৈরি করেছিলেন এবং সেগুলো জুতোর সাথে লাগিয়ে রাতে বিচে হাঁটতেন।
​তারা স্রেফ মজার ছলে মানুষের প্রতিক্রিয়া দেখার জন্য এটি শুরু করেছিলেন। টনি মারা যাওয়ার আগ পর্যন্ত এই মজার রহস্যটি গোপন রেখেছিলেন।

​টনি সিগনোরিনি তার সেই বিখ্যাত "দানবীয় জুতো" পরে দাঁড়িয়ে আছেন।

21/01/2026
যে ১০ টা কারনে আপনার AI Automation শেখা উচিত !!বর্তমান যুগে ক্যারিয়ারে এগিয়ে থাকতে AI Automation শেখা প্রায় বাধ্যতামূলক,...
14/01/2026

যে ১০ টা কারনে আপনার AI Automation শেখা উচিত !!
বর্তমান যুগে ক্যারিয়ারে এগিয়ে থাকতে AI Automation শেখা প্রায় বাধ্যতামূলক, কারণ রিপিটেটিভ কাজের চাপ কমিয়ে বেশি আউটপুট বাড়ানোর এটাই সবচেয়ে সহজ উপায়।
ফিউচার মার্কেটে টিকে থাকতে হলে এই স্কিলটা এখন আয়ত্ত করা মাস্ট।
চলুন দেখি কেন AI Automation শিখবেন:
🔹 ১. রিপিটেটিভ বা বোরিং কাজগুলো অটোমেট করে সময় বাঁচানো যায়।
🔹 ২. বর্তমানে সব বড় বড় কোম্পানিতে AI জানা মানুষের চাহিদা অনেক বেশি।
🔹 ৩. সঠিক প্রম্পট দিয়ে জটিল কাজ কয়েক মিনিটেই শেষ করা সম্ভব।
🔹 ৪. ডাটা এন্ট্রি বা সাপোর্টের মতো কাজগুলো এখন নির্ভুলভাবে অটোমেট করা যায়।
🔹 ৫. কন্টেন্ট বা মার্কেটিংয়ে AI ইউজ করে আইডিয়াকে অন্য লেভেলে নেওয়া যায়।
🔹 ৬. জব মার্কেটে AI Automation জানা প্রফেশনালদের স্যালারি অন্যদের চেয়ে বেশি।
🔹 ৭. যেকোনো বিজনেসের অপারেশনাল খরচ কমিয়ে প্রফিট বাড়ানো অনেক সহজ।
🔹 ৮. প্রতিনিয়ত নতুন নতুন AI টুলের সাথে নিজেকে আপ-টু-ডেট রাখা যায়।
🔹 ৯. ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে AI স্পেশালিস্টদের জন্য প্রচুর হাই-পেইড কাজ আছে।
🔹 ১০. কোডিং না জানলেও শুধু লজিক ব্যবহার করে অটোমেশন শিখা সম্ভব।
আজ থেকেই AI Automation শেখা শুরু করুন।
মনে রাখবেন, যারা টেকনোলজিকে আগে আপন করে নেয়, তারাই ফিউচারে লিড দেয়।

14/01/2026

সুখবর: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এখন আন্তর্জাতিক মানের 'লেভেল ৬' মর্যাদায়!(BSC 'লেভেল-৭')
সম্প্রতি প্রকাশিত "বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো (BNQF) নীতিমালা, ২০২৬" অনুযায়ী পলিটেকনিক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এসেছে। গেজেটে উল্লেখিত ডিপ্লোমা সংক্রান্ত মূল পয়েন্টগুলো সবার জানার জন্য নিচে রেফারেন্সসহ তুলে ধরলাম:
১. লেভেল ৬ মর্যাদা ও ১৪০ ক্রেডিট:
নীতিমালার অনুচ্ছেদ ৬.৬ অনুযায়ী, ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এখন BNQF Level 6-এর অন্তর্ভুক্ত। এই কোর্স সম্পন্ন করতে ন্যূনতম ১৪০ ক্রেডিট সম্পন্ন করতে হবে।
২. আন্তর্জাতিক মানদণ্ড (Short-Cycle Tertiary):
নীতিমালার অনুচ্ছেদ ৫.৫ অনুযায়ী, ডিপ্লোমা এখন ইউনেস্কোর ISCED লেভেল ৫ বা 'শর্ট সাইকেল টারশিয়ারি' (Short-Cycle Tertiary) শিক্ষা হিসেবে গণ্য হবে। এটি একটি পূর্ণাঙ্গ ক্রেডিট-ভিত্তিক উচ্চতর শিক্ষা।
৩. একসাথে দ্বৈত সনদ (Dual Certification):
অনুচ্ছেদ ৬.৬-এ স্পষ্টভাবে বলা আছে, এখন থেকে ডিপ্লোমা পাশ করার পর শিক্ষার্থীরা দুটি সনদ পাবে:
✅ কারিগরি বোর্ড থেকে একাডেমিক সনদ (লেভেল ৬)।
✅ নির্দিষ্ট অকুপেশনের ওপর জাতীয় দক্ষতা সনদ বা National Skills Certificate (NSC) লেভেল ৪ থেকে ৬ পর্যন্ত।
৪. বিএসসি (ইঞ্জিনিয়ারিং)-এ ক্রেডিট ট্রান্সফার সুবিধা:
অনুচ্ছেদ ৭.৪ (খ) অনুযায়ী, ডিপ্লোমা শেষ করে উচ্চশিক্ষায় (বিএসসি) যাওয়ার ক্ষেত্রে 'ক্রেডিট ট্রান্সফার' বা 'সেমিস্টার ওয়েভার' সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ ডিপ্লোমায় পড়া বিষয়গুলো পুনরায় পড়তে হবে না।
৫. বিএসসিতে সরাসরি ৩য় বর্ষে ভর্তির সুযোগ:
সবচেয়ে বড় সুযোগটি রয়েছে অনুচ্ছেদ ৭.৪ (গ)-তে। সেখানে বলা হয়েছে, জীবনব্যাপী শিক্ষা, ক্রেডিট ট্রান্সফার এবং পূর্বের অভিজ্ঞতার স্বীকৃতি সাপেক্ষে ডিপ্লোমা থেকে স্নাতক (BSc) ডিগ্রি প্রোগ্রামের সরাসরি ৩য় বর্ষে প্রবেশের ব্যবস্থা রাখা হবে।
৬. কর্মক্ষেত্রে অবস্থান:
অনুচ্ছেদ ৬.৬ অনুযায়ী, ডিপ্লোমা গ্র্যাজুয়েটরা কর্মক্ষেত্রে 'মিড-লেভেল ম্যানেজার' বা সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং জটিল কারিগরি সমস্যার সমাধান দেবেন।
কারিগরি শিক্ষার এই আপগ্রেডেশন আমাদের ক্যারিয়ার এবং উচ্চশিক্ষার পথকে অনেক সহজ করে দিবে। নীতিমালার সঠিক বাস্তবায়ন হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের এবং বিদেশের মাটিতে আরও জোরালো ভূমিকা রাখতে পারবে ইনশাআল্লাহ। ❤️🇧🇩
সারসংক্ষেপ: এই নীতিমালা অনুযায়ী, তোমার ডিপ্লোমা ডিগ্রিটি এখন আন্তর্জাতিক মানের 'লেভেল ৬' মর্যাদা পাচ্ছে। পাশ করার পর তুমি একই সাথে একাডেমিক ও স্কিল সার্টিফিকেট পাবে এবং ভবিষ্যতে বিএসসি করতে গেলে সরাসরি ৩য় বর্ষে ভর্তির সুযোগ বা ক্রেডিট ওয়েভার পাওয়ার পথ সুগম হয়েছে।

একজন সিভিল ইঞ্জিনিয়ার-এর জন্য “Thumb Rules” (থাম রুল) জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো দিয়ে দ্রুত হিসাব বা আনুমানিক পর...
13/01/2026

একজন সিভিল ইঞ্জিনিয়ার-এর জন্য “Thumb Rules” (থাম রুল) জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো দিয়ে দ্রুত হিসাব বা আনুমানিক পরিমাণ বের করা যায়, বিশেষ করে Estimate, B.O.Q. বা Site Work-এর সময়।
নিচে আমি তোমার জন্য সব গুরুত্বপূর্ণ মেটেরিয়াল অনুযায়ী থাম রুল (Thumb Rules) সমূহ।
-----------------------------------------------------------------------
▪️ Brick Masonry (ইট গাঁথুনি)
ধরন ১ ঘনমিটার (1 m³)-এ কতটি ইট লাগে মর্টার রেশিও সিমেন্ট বালি।
125 mm (5") দেয়াল প্রায় 500 টি ইট 1 : 4 0.30 বেগ ≈ 14 বেগ সিমেন্ট 0.12 m³ বালি ≈ 4.5 cft
250 mm (10") দেয়াল প্রায় 250 টি ইট 1 : 6 0.25 বেগ ≈ 13 বেগ সিমেন্ট 0.12 m³ বালি ≈ 4.5 cft
🔸 1 m³ brick masonry-তে গড়ে 500 ইট, 0.30 bag cement, 0.12 m³ sand লাগে (ratio 1:4)
🔸 1 cft brickwork ≈ 14.1 ইট + 0.010 bag cement + 0.045 cft sand
▪️ Concrete (RCC / PCC Work)
Mix Ratio প্রতি m³ কংক্রিটে সিমেন্ট বালি পাথর (Aggregate)
1 : 2 : 4 7.3 বেগ সিমেন্ট 0.44 m³ 0.88 m³
1 : 1.5 : 3 (M20) 8.22 বেগ সিমেন্ট 0.40 m³ 0.80 m³
1 : 3 : 6 5.0 বেগ সিমেন্ট 0.45 m³ 0.90 m³
🔸 1 বেগ সিমেন্ট = 0.035 m³
🔸 1 m³ RCC-তে প্রায় 80 কেজি steel (1%) লাগে
▪️ Plaster Work (প্লাস্টার)
পুরুত্ব রেশিও প্রতি m²-এ সিমেন্ট বালি
12 মিমি 1 : 4 0.09 বেগ 0.036 m³ (≈ 1.3 cft)
16 মিমি 1 : 4 0.12 বেগ 0.048 m³ (≈ 1.7 cft)
🔸 ১ বেগ সিমেন্টে ১০–১২ মি² প্লাস্টার (12 মিমি, 1:4) হয়।
▪️ Flooring / PCC Work
ধরন Ratio প্রতি m³ এ সিমেন্ট বালি খোয়া
PCC 1 : 2 : 4 7.3 বেগ 0.44 m³ 0.88 m³
PCC 1 : 4 : 8 4.5 বেগ 0.45 m³ 0.90 m³
▪️ Reinforcement (Steel) Thumb Rule
সদস্য স্টিলের গড় শতাংশ প্রতি m³ RCC-তে kg steel
Slab 1.0 % 80–100 kg
Beam 1.5 % 110–130 kg
Column 2.5 % 200–250 kg
Footing 0.8 % 65–80 kg
▪️ Water Requirement (জল)
কাজ প্রতি m³-এ আনুমানিক জল
PCC 30 লিটার
RCC 35 লিটার
Plaster 20 লিটার
▪️ Paint / Whitewash / Tiles ইত্যাদি (Extra Useful)
কাজ আনুমানিক পরিমাণ
১ লিটার পেইন্ট = ≈ 10 m² (2 কোট)
১ m² ফ্লোর টাইলস = ≈ 1.05 টাইল (5 % wastage)
১ m² প্লাস্টারে ≈ 2.5 কেজি পুটি লাগে
▪️ সংক্ষিপ্ত সারাংশ (মুখস্থ করার মতো):
1 m³ brickwork = 500 ইট
1 m³ RCC = 8 bag cement + 0.4 m³ sand + 0.8 m³ stone
1 m³ RCC-তে = 100 kg steel (avg)
1 bag cement = 0.035 m³
12 mm plaster 1 : 4 = 0.09 bag/m²
1 m³ sand = 35.3 cft

Alhamdullah
13/01/2026

Alhamdullah

01/08/2025
দেশের প্রকৌশল অঙ্গনের অন্যতম পরিচিত, বৃহত্তম ও প্রাচীন সংস্থা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে কর্মরত সহস্রাধিক ডিপ্লোমা প্রক...
01/08/2025

দেশের প্রকৌশল অঙ্গনের অন্যতম পরিচিত, বৃহত্তম ও প্রাচীন সংস্থা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে কর্মরত সহস্রাধিক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রানপ্রিয় সংগঠন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বাপাউবো ডিপ্রকৌস) এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর আগামী এক বছরের জন্য ৪১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচিত নেতৃবৃন্দকে "কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ " এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। ডিপ্লোমা প্রকৌশলীদের অস্তিত্ব রক্ষা ও সংকটময় মুহূর্তে এই কমিটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করি।

Address

মেডনা টাওয়ার, ওয়ারলেস গেট, মহাখালী-Dhaka
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh polytechnic student forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share