An-Nahda Model Madrasah, Boys Campus

An-Nahda Model Madrasah, Boys Campus

Share

ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান

Photos from An-Nahda Model Madrasah, Boys Campus's post 20/07/2026

আলহামদুলিল্লাহ!

An-Nahda Model Madrasah, Hifz Campus এর গর্বিত শিক্ষার্থী হাফেজ আব্দুল্লাহ বিন ইউসুফ আজ পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা করেছে।

মহান আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে মারকাজুল হুফ্ফায ফাউন্ডেশন আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৫-এ চ্যাম্পিয়ন হয়ে সে পবিত্র ওমরাহ পালনের এই সৌভাগ্য অর্জন করে।

এছাড়াও জামিলুল কুরআন ফাউন্ডেশন আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হয়ে সে আরেকটি অনন্য গৌরব অর্জন করেছে।

আজ তার এই বরকতময় সফরে আমরা মহান আল্লাহ তাআলার দরবারে আন্তরিকভাবে দোয়া করি—

হে আল্লাহ! তার ওমরার সফর সহজ, সুন্দর, নিরাপদ ও কল্যাণময় করে দিন। তার ওমরাহ কবুল করুন, কুরআনের আলোয় তার জীবনকে আলোকিত করুন এবং তাকে দ্বীন, তাকওয়া ও উত্তম চরিত্রে সমৃদ্ধ একজন প্রকৃত আলেম হিসেবে কবুল করুন। তার মাধ্যমে ইসলাম ও মুসলিম উম্মাহকে উপকৃত হওয়ার তাওফিক দান করুন।

বারাকাল্লাহু ফীহ।

উল্লেখ্য বর্তমানে হাফেজ আব্দুল্লাহ বিন ইউসুফ An-Nahda Model Madrasah, Boys Campus এর ৯ম শ্রেণির শিক্ষার্থী।

Photos from An-Nahda Model Madrasah, Boys Campus's post 17/07/2026

📖 আন-নাহদা মডেল মাদরাসা, বালক শাখার আবাসিক শিক্ষার্থীদের একাংশ।

ইলম অর্জনের পবিত্র অভিযাত্রায় তারা নিরলসভাবে এগিয়ে চলছে। কেউ নিজ কক্ষে কুরআন তিলাওয়াতে, কেউ পাঠ্যবই অধ্যয়নে, আবার কেউ সম্মিলিত তালিম ও পরামর্শ সভায় অংশগ্রহণ করছে।

আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় শিক্ষার্থীদের ইলমে নাফে', উত্তম আমল, সুন্দর চরিত্র ও তাকওয়ার মাধ্যমে দ্বীন ও উম্মাহর যোগ্য খাদেম হিসেবে কবুল করুন।

رَبِّ زِدْنِي عِلْمًا
"হে আমার রব! আমার জ্ঞান বৃদ্ধি করে দিন।" (সূরা ত্ব-হা: ১১৪)

🤲 সকলের নিকট দোয়ার আবেদন।

13/07/2026
13/07/2026

দারসুল কুরআন লাইভ আজ রাত ৯.০০টায় ইনশাআল্লাহ
Bangladesh Dawah Circle

আলোচক: Rafiqul Islam Miaji
চেয়ারম্যান, আন-নাহদা ফাউন্ডেশন

Photos from An-Nahda Model Madrasah, Boys Campus's post 12/07/2026

🌧️ বৃষ্টিকে উপেক্ষা করেও আজ শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ছিল সত্যিই অনুপ্রেরণাদায়ক।

একসাথে বসে কাটানো কিছু আনন্দঘন মুহূর্ত, আর তার সঙ্গে সম্মানিত প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার 🎁—সব মিলিয়ে দিনটি হয়ে উঠেছিল আরও স্মরণীয়।

প্রিয় শিক্ষার্থীদের মুখের হাসি, উচ্ছ্বাস ও আন্তরিকতা দেখে মন ভরে গেল।

আল্লাহ তাআলা তাদের জীবনকে ইলম, আমল ও উত্তম চরিত্রে সমৃদ্ধ করুন। আমীন। 🤲🌸

মাশাআল্লাহ। 💙

এই ছবিগুলো সত্যিই শিক্ষার্থীদের আন্তরিকতা, সৌহার্দ্য ও মাদরাসার সুন্দর পরিবেশকে ফুটিয়ে তুলেছে।🌹🍁

12/07/2026

Our dear student, Muhammad Ullah, delivering an English speech.

May Allah bless him with confidence, wisdom, and success in both this world and the Hereafter. Ameen.

07/07/2026

মোবাইল ব্যবহারে সতর্কতা

03/07/2026

আমরা মায়েরা সন্তানের সুস্থতা, নিরাপত্তা এবং আখেরাতের কল্যাণের কথা ভেবে সবচেয়ে বেশি আবেগপ্রবণ হই। তাই সন্তানের দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনায় নিম্নোক্ত দু'আগুলো করতে পারি।

১. হে আল্লাহ, আমার সন্তানকে সকল প্রকার বদনজর, রোগব্যাধি এবং দুনিয়ার যাবতীয় বিপদ থেকে আপনার পরম হেফাজতে রাখুন। তাকে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করুন এবং সুস্থ ও নিরাপদ একটি জীবন দান করুন।

২. হে রাব্বুল আলামিন, আমার সন্তানকে আমার চোখের শীতলতা বানিয়ে দিন। তাকে এমনভাবে বড় করার তৌফিক দিন যেন সে বড় হয়ে কেবল আপনার সন্তুষ্টির জন্যই কাজ করে এবং মানুষের জন্য রহমত ও কল্যাণের কারণ হয়।

৩. হে দয়াময়, একজন মা হিসেবে সন্তানকে বড় করে তোলার এই কঠিন যাত্রায় আমাকে অসীম ধৈর্য এবং সঠিক প্রজ্ঞা দান করুন। সন্তানের জন্য আমার সমস্ত নির্ঘুম রাত এবং ক্লান্তিগুলোকে আপনি আমার আখেরাতের নাজাতের অসিলা হিসেবে কবুল করুন।

৪. ইয়া আল্লাহ, বর্তমান সময়ের সমস্ত ফিতনা এবং খারাপ পরিবেশের প্রভাব থেকে আমার সন্তানকে নিরাপদ রাখুন। তার অন্তরে আপনার এবং আপনার রাসুলের প্রতি এত গভীর ভালোবাসা তৈরি করে দিন, যেন সে যেকোনো পরিস্থিতিতে ঈমানের ওপর অটল থাকতে পারে।

৫. হে আল্লাহ, আমার সন্তানকে এমন নেককার বানান যেন সে আমার মৃত্যুর পর আমার জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল হয়। আমি যখন এই পৃথিবীতে থাকব না, তখনো যেন তার হাত দুটি আমার ক্ষমার জন্য আপনার দরবারে উত্তোলিত হয়।

আমীন।

Photos from An-Nahda Model Madrasah, Boys Campus's post 02/07/2026

সহপাঠ্য কার্যক্রমে প্রাণবন্ত আন-নাহদা মডেল মাদরাসা, বালক শাখা

শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; একজন শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশও শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ।

এই লক্ষ্যকে সামনে রেখে আন-নাহদা মডেল মাদরাসা, বালক শাখায় সহপাঠ্য কার্যক্রমের অংশ হিসেবে কয়েকটি শ্রেণির একাংশ শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র ক্বিরাত, ইসলামী সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়।

শিক্ষার্থীদের আন্তরিকতা, আত্মবিশ্বাস ও মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করেছে। এ ধরনের আয়োজন তাদের মেধা, সৃজনশীলতা, উপস্থাপনা দক্ষতা এবং ইসলামী সংস্কৃতির প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আল্লাহ তাআলা আমাদের প্রিয় শিক্ষার্থীদের ইলম, আমল ও উত্তম আখলাকে সমৃদ্ধ করে দ্বীন ও দেশের কল্যাণে নিবেদিত আদর্শ মানুষ হিসেবে কবুল করুন। আমীন।

📸 অনুষ্ঠানের কিছু মুহূর্ত।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

বাড়ি-৩৯৭/৪, স্কুলরোড, গাওয়াইর, দক্ষিণখান, ঢাকা-১২৩০
Dhaka
1230