Tepantori

Tepantori

Share

there are many pages about bcs & bank job,but this page is more affluence and intelligence, you can

26/10/2024

চাকরির বয়স ৩৫ না করে ৩২ নির্ধারণ করাটা এই সরকারের জন্য সবেচেয়ে বড় ভুল সিদ্ধান্ত।

10/04/2024

ঈদ মোবারক ।
সবাইকে পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা ।

Photos from Bcs exam preparation's post 12/10/2023

আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি ভালোই আছেন। আমি ৪০তম বিসিএস নন-ক্যাডারের একজন প্রার্থী। আমি ৪০তম বিসিএস নন-ক্যাডার পছন্দক্রম আহবান সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোকে গত ০৫/০৯/২০২৩ তারিখে দুপুর ২ টা ২৫ মিনিট ৫৩ সেকেন্ড সময়ে শুধু কয়েকটি নবম গ্রেড ও টেকনিক্যাল বিষয়ের (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং) ইনস্ট্রাক্টর পদে আবেদন করি। কিন্তু, গত ২০/০৯/২০২৩ তারিখে ৪০তম নন-ক্যাডার ফলাফলের প্রেস বিজ্ঞপ্তিতে আমার ০৫/০৯/২০২৩ তারিখ, দুপুর ২ টা ২৫ মিনিট ৫৩ সেকেন্ড সময়ে আবেদনকৃত পছন্দক্রম অনুযায়ী আমাকে সুপারিশ করে নি, অথচ আমার টেকনিক্যাল পদ ইনস্ট্রাক্টর প্রায় ৩০ টা ফাঁকা রয়ে গেছে এবং আমি অবাক হয়েছি, পিএসসি আমাকে ১১ম গ্রেড, ডেপুটি জেলার পদে সুপারিশ করেছে৷ যেহেতু আমি শুধু নবম গ্রেডেই আবেদন করেছিলাম এবং
যেহেতু, বিপিএসসি ফরম-০১ এ পূরণকৃত প্রদত্ত উচ্চতা কম থাকায়, একারণে আমি এর আগে যেখানে নবম গ্রেড সহকারী পরিচালক, মাদক অধিদপ্তর-এই আবেদন করি নি। বিধায় পরবর্তীতে, আমি পছন্দক্রম আবেদনটি যাচাই করার জন্য রেজাল্ট পাওয়ার অব্যবহতি পরেই পুনরায় ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে দেখি, আমার পছন্দক্রমটি আবেদনের ০৭/০৯/২০২৩ তারিখ, রাত ১১ টা ৫৯ মিনিট ৩৮ সেকেন্ড সময়ে অল্টার করা হয়েছে; যা আমি আবেদন করি নি। উল্লেখ্য, আমি ৪০তম বিসিএস নন-ক্যাডার আবেদনের শেষ সময় ছিলো ০৭/০৯/২০২৩ তারিখ, রাতঃ ১১ঃ৫৯ মিনিট। তাহলে, সার্ভারে আবেদনের সময় পার হওয়ার ৩৮ সেকেন্ড পরেও কিভাবে ডেটা ইনপুট নিলো? এবং কিভাবে বিপিএসসি ফরম-০১ এ প্রদত্ত উচ্চতা কম থাকা সত্ত্বেও পিএসসি আমাকে ডেপুটি জেলার ১১ম গ্রেডে সুপারিশ করলো? যেখানে আমি যোগদানও করতে পারবো না। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। ধন্যবাদ।

19/03/2023

আগামী ১৯ মে ৪৫তম বিসিএস প্রিলি পরীক্ষার দিন ধার্য করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)

09/06/2022

প্রাথমিকের ২য় ধাপের রেজাল্ট এই মাত্র প্রকাশিত হয়েছে ।

08/06/2022

আগামীকাল প্রাথমিকের ২য় ধাপের রেজাল্ট প্রকাশিত হবে ।

17/01/2022

৪৩ তম প্রিলি ফল আগামী সপ্তাহে পেয়ে যাবেন।তার পূর্বে যতটা পারেন রিটেন
পড়তে থাকেন। মনে রাখবেন ভালো একটা রিটেন পরীক্ষা আপনার জীবনকে ----

06/05/2021

১০ লক্ষ টাকা ঘুষ দিয়ে ৩০ হাজার টাকা উপার্জন করা ছেলেটাকে আজকের সমাজে সবাই বলে, "হ্যাঁ ছেলেটা প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। "

কিন্তু ৩ লক্ষ টাকা পুঁজি নিয়ে ব্যবসা করার পর ,যেই ছেলেটা সমপরিমাণ টাকা উপার্জন করে অর্থাৎ ৩০ হাজার টাকা উপার্জন করা ছেলেটাকে আজকের এ সমাজ বলে, ছেলেটা এখানো দাঁড়াতে পারলো না শেষ পর্যন্ত ......."ব্যবসা"??

যে ছেলেটা তার উপার্জন শুরুই করে হারাম দিয়ে, সেই সমাজ তাকে করে পুরস্কৃত। আর যেই ছেলেটা তার উপার্জন শুরু করে হালাল দিয়ে, সেই সমাজ তাকে করে তিরস্কার ক‌রে।

বর্তমান সমাজ হারামকে মূল্যায়ন করে , হালালকে নয় ।

অথচ "ইবাদত কবুলের পূর্ব শর্তই হল হালাল উপার্জন। "

®Swain Sikder

22/02/2021

বিসিএস ভাইভায় বিসিএস (কর) ও বিসিএস (কাস্টমস) বিষয়ক প্রশ্ন... পর্ব ১

বিসিএস (কর) অথবা বিসিএস (কাস্টমস) ক্যাডার যদি আপনার প্রথম পছন্দ হয় তাহলে এই বিষয়ে আপনাকে প্রশ্ন করবেই। দুই, তিন বা চারে থাকলেও এ সম্পর্কিত প্রশ্ন পেতে পারেন বিসিএস ভাইভায়। এছাড়া এই দুই ক্যাডারের কর্মকর্তারা দেশের মোট রাজস্বের ৯০ ভাগ সংগ্রহ করে থাকে। সুতরাং এই বিষয়ে প্রশ্ন করা খুবই স্বাভাবিক।
ভাইভায় কী ধরনের প্রশ্ন থাকতে পারে তা প্রশ্ন ও উত্তর আকারে লিখছি। তিন পর্বে লেখাটি সম্পন্ন করবো আশা করি...

# বিসিএস (কর) ও বিসিএস (কাস্টমস) ক্যাডার কোন সংস্থায় কাজ করে?
- জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

# এনবিআর কোন মন্ত্রণালয়ের অধীন?
- এনবিআর অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাজ করে।

# এনবিআর এর স্ট্যাটাস কী?
- এনবিআর প্রধানের পদবি চেয়ারম্যান। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব/সিনিয়র সচিব পদাধিকার বলে এনবিআর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এন বি আর এর মর্যাদা সংযুক্ত দপ্তর(Attached department)। অর্থাৎ তা রুলস অফ বিজনেস মোতাবেক মন্ত্রনালয়/বিভাগের সম মর্যাদার।

# জাতীয় রাজস্ব বোর্ড এ বোর্ড বলতে কী বুঝায়?
- জাতীয় রাজস্ব বোর্ড হলো ১ জন চেয়ারম্যান ও ১৬ জন সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোর্ড। ১৬ জন সদস্যের ৮ জন বিসিএস (কর) ক্যাডার থেকে এবং ৭ জন বিসিএস (কাস্টমস) ক্যাডার থেকে এবং ১ জন সদস্য (বোর্ড প্রশাসন) সরকারের অতিরিক্ত সচিবদের থেকে আসেন।

# সদস্যগণ কোন গ্রেডের কর্মকর্তা?
- সদস্যের মধ্যে ৪ জন (কর ক্যাডারের দুই জন, কাস্টমসের ২ জন) গ্রেড ১ এর, বাকিরা গ্রেড ২ এর কর্মকর্তা। (সব সদস্য গ্রেড ১ করার প্রস্তাব বিবেচনাধীন)

# বিসিএস (কর) ক্যাডারের পদ সোপান কী?
সহকারী কর কমিশনার (৯ম গ্রেড)
উপ কর কমিশনার (৬ষ্ঠ গ্রেড)
যুগ্ম কর কমিশনার (৫ম গ্রেড)
অতিরিক্ত কর কমিশনার ( ৪র্থ গ্রেড)
কমিশনার (৩য় গ্রেড)
মেম্বার ( ২য় গ্রেড)
মেম্বার ( ১ম গ্রেড)

# বিসিএস (কাস্টমস) ক্যাডারের পদ সোপান কী?
- সহকারী কমিশনার (৯ম গ্রেড)
উপ কমিশনার (৬ষ্ঠ গ্রেড)
যুগ্ম কমিশনার (৫ম গ্রেড)
অতিরিক্ত কমিশনার ( ৪র্থ গ্রেড)
কমিশনার (৩য় গ্রেড)
মেম্বার ( ২য় গ্রেড)
মেম্বার ( ১ম গ্রেড)

# কর কী? কর কত প্রকার? কারা সংগ্রহ করে?

কর হলো জনগণের আয় বা ব্যয়ের একটি অংশের আইন অনুযায়ী রাষ্ট্রের দাবি।‌ আয়ের পর রাষ্ট্রের অংশ দেওয়ার পর বাকিটুকু ব্যক্তি বা প্রতিষ্ঠান খরচ করতে পারবে।

প্রধানত কর দুই প্রকার।
এক. প্রত্যক্ষ কর( আয়কর/Income Tax, দান কর, ভ্রমণ কর)
দুই. পরোক্ষ কর ( কাস্টমস, এক্সাইজ, ভ্যাট/ব্যয়কর)

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর অধীনে বিসিএস কর ক্যাডারের কর্মকর্তারা প্রত্যক্ষ কর সংগ্রহ করে, আর বিসিএস কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা পরোক্ষ কর সংগ্রহ করে।

# জাতীয় রাজস্ব বোর্ড কী পরিমাণ কর সংগ্রহ করে?

এ বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা (এনবিআর) ৩ লক্ষ ৩০ হাজার কোটি টাকা, গত বছর আদায় ছিল প্রায় আড়াই লাখ কোটি।

জোনায়েদ হোসেন
সহকারী কর কমিশনার

17/02/2021

ভাইভার আগে চেক করে নিন।

#ফাইল -১ (মূল কাগজ)ঃ
১.ভাইভা কার্ড
২.এডমিট কার্ড
৩.একাডেমিক সার্টিফিকেট সব
৪.নাগরিক সনদ
৫.ওজন উচ্চতার সনদ
৬. জাতীয় পরিচয় পত্র
৭.BPSC Form 1
৮. পুলিশ ভেরিফিকেশন ফর্ম

#ফাইল_২
১.ভাইভা কার্ড মূল
২.এডমিট কার্ড মুল
৩.একাডেমিক সার্টিফিকেট সব সত্যায়িত
৪.নাগরিক সনদ সত্যায়িত
৫.ওজন উচ্চতার সনদ সত্যায়িত
৬. জাতীয় পরিচয় পত্র সত্যায়িত
৭.BPSC Form 1 মূল + ৩ কপি ছবি
৮. পুলিশ ভেরিফিকেশন ফর্ম মূল

#ফাইল_৩
১.ভাইভা কার্ড মূল
২.এডমিট কার্ড মুল
৩.একাডেমিক সার্টিফিকেট সব সত্যায়িত
৪.নাগরিক সনদ সত্যায়িত
৫.ওজন উচ্চতার সনদ সত্যায়িত
৬. জাতীয় পরিচয় পত্র সত্যায়িত
৭.BPSC Form 1 মূল +৩ কপি সত্যায়িত ছবি
৮. পুলিশ ভেরিফিকেশন ফর্ম মূল

তিন ফাইলে এভাবে গুছিয়ে নিয়ে গেলে ওখানে গিয়ে রিল্যাক্সড থাকতে পারবেন, ভাইভা শেষে মুল কাগজ ফেরত দিবে। সেখান থেকে যা যা জমা নিতে চায় তা জমা দিয়ে আসবেন। আমার মতে আগেই স্ট্যাপলার করে না নিয়ে ওখানে গিয়ে উনাদের সিরিয়ালে সাজিয়ে স্ট্যাপলার করাই ভাল। কোন কিছু ভুল থাকলে কমেন্ট এ বলবেন, কারেকশন করে দিব। আমার জন্য দোয়া করবেন। শুভকামনা রইল৷

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Dhaka