Dumki Upozila Student Association ( DUSA )

  • Home
  • Dumki Upozila Student Association ( DUSA )

Dumki Upozila Student Association ( DUSA ) দেশের বিভিন্নপ্রান্তে অধ্যয়নরত দুমকি উপজেলার শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক সংগঠন।

আলহামদুলিল্লাহ।Dumki Upozila Student Association ( DUSA ) এর বিশ্ববিদ্যালয়/এলাকাভিত্তিক মিটআপের প্রথম পর্ব সফলভাবে সম্পন...
17/05/2026

আলহামদুলিল্লাহ।
Dumki Upozila Student Association ( DUSA ) এর বিশ্ববিদ্যালয়/এলাকাভিত্তিক মিটআপের প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে Daffodil International University-এ। 🤍
আয়োজনে উপস্থিত সকলের, প্রাণবন্ত অংশগ্রহণ সহযোগিতা, সময় ও ভালোবাসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এভাবেই পারস্পরিক বন্ধন, পরিচিতি ও ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে DUSA এগিয়ে যাবে আরও দূর — ইনশাআল্লাহ। ✨

সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। 💙

"শুভ জন্মদিন মোঃ সিয়াম খান। অর্থ সম্পাদক Dumki Upozila Student Association ( DUSA ) । আপনার আগামী দিনগুলো সফলতায় ভরে উঠু...
07/05/2026

"শুভ জন্মদিন মোঃ সিয়াম খান।
অর্থ সম্পাদক
Dumki Upozila Student Association ( DUSA ) । আপনার আগামী দিনগুলো সফলতায় ভরে উঠুক এবং আপনি আপনার মেধা ও পরিশ্রম দিয়ে আমাদের এই সংগঠনকে আরও সামনের দিকে নিয়ে যান। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। 🎂🎉"

এস এস সি, দাখিল ও সমমান পরীক্ষা -২০২৬ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য রইল দোয়া ও শুভকামনা।
21/04/2026

এস এস সি, দাখিল ও সমমান পরীক্ষা -২০২৬ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য রইল দোয়া ও শুভকামনা।

শুভ নববর্ষ ১৪৩৩ 🌼নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সাফল্য, সমৃদ্ধি ও অফুরন্ত আনন্দ। ✨
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ 🌼
নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সাফল্য, সমৃদ্ধি ও অফুরন্ত আনন্দ। ✨

২৬-শে মার্চ। আমাদের অহংকার, আমাদের বীরত্বের ইতিহাস। রক্তে অর্জিত এই স্বাধীনতা আমাদের শিখিয়েছে মাথা নত না করতে। আজকের এই ...
25/03/2026

২৬-শে মার্চ। আমাদের অহংকার, আমাদের বীরত্বের ইতিহাস। রক্তে অর্জিত এই স্বাধীনতা আমাদের শিখিয়েছে মাথা নত না করতে। আজকের এই বিশেষ দিনে, শোষণের বিরুদ্ধে লড়াই করা সকল বীর শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা।

আজ ২৩ মার্চ দুমকী উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশনের সাবেক উপদেষ্টা টি এন্ড টি'র উর্ধ্বতন কর্মকর্তা মৃধা মুজিবুর রহমান কাকার...
23/03/2026

আজ ২৩ মার্চ দুমকী উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশনের সাবেক উপদেষ্টা টি এন্ড টি'র উর্ধ্বতন কর্মকর্তা মৃধা মুজিবুর রহমান কাকার মৃত্যু বার্ষিকী। ২০০৯ সনের এই দিন তিনি পরলোক গমন করেন এবং তার অনুপস্থিতি আজ ও অপূরণীয়।তিনি অত্যন্ত মেধাবী দক্ষ ও সুদর্শন ও বিচক্ষণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।আমাদের সংগঠনের পদযাত্রা শুরুর দিন থেকেই তিনি আমাদের নানা সহযোগিতা ও পরামর্শ দিতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের সংকটকালে সবার আগে মুজিবর কাকার টেলিফোনটা আগে পেতাম। সবার খোজ খবর নিতেন। প্রতি ঈদের আগে টেলিফোন করে কবে বাড়ি যাব জানতে চাইতেন। এরকম বহু স্মৃতি ঘিরে তিনি আমাদের মাঝে বেচে থাকবেন অনন্তকাল।দুমকী উপজেলার সকল সামাজিক আন্দোলনের তিনি অগ্রসৈনিক ছিলেন। মুজিবর মৃধা কাকার গ্রামের বাড়ি দুমকী সাতানী।পিতা মরহুম আর্শ্বেদ মৃধা।মহান আল্লাহ কাকাকে বেহেশত নসিব করুন। আমিন।

স্মৃতিচারনেঃ Md. Delwar Hossain Satani
সাবেক সভাপতি,
দুমকি উপজেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন'স (ডুসা)

ডুসার সাবেক ও বর্তমানদের ঈদ পরবর্তী মিলনমেলা।🤍
23/03/2026

ডুসার সাবেক ও বর্তমানদের ঈদ পরবর্তী মিলনমেলা।🤍

ঈদ মোবারক🤍
21/03/2026

ঈদ মোবারক🤍

15/03/2026

আসসালামু আলাইকুম।
দুমকী উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম।

দুমকী উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন দীর্ঘদিন ধরে দুমকী উপজেলার দেশের বিভিন্ন স্থানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় দুমকী উপজেলার শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহায়তা করার উদ্দেশ্যে “দুমকী উপজেলা স্টুডেন্ট হেল্পলাইন” চালু করা হয়েছে।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে দুমকী উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অভিজ্ঞ শিক্ষার্থীদের (মেন্টর) সহযোগিতায় শিক্ষার্থীদের একাডেমিক ও ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সঠিক পরামর্শ ও সহায়তা পাবে।

আমাদের লক্ষ্য হলো দুমকী উপজেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করা, তাদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের পাশে থেকে একটি সহায়ক পরিবেশ তৈরি করা।

আমাদের কার্যক্রমঃ

• অনলাইন ও অফলাইন একাডেমিক সহায়তা
• বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি সহায়তা
• ক্যারিয়ার গাইডলাইন
• মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
• বই ও শিক্ষাসামগ্রী সহায়তা

আমরা আশা করছি, দুমকী উপজেলার শিক্ষার্থীরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে উপকৃত হবে এবং ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার পথে এগিয়ে যাবে। সকলের সহযোগিতা ও অংশগ্রহণই এই উদ্যোগকে সফল করে তুলবে।ধন্যবাদ🤍

Join Our Students helpline group

https://www.facebook.com/groups/929064989869592/?ref=share&mibextid=NSMWBT

12/03/2026

“পটুয়াখালীর দুমকি থেকে শুরু হওয়া এক অদম্য যাত্রার গল্প। এম কেরামত আলী—যিনি শুধু নিজের স্বপ্নই পূরণ করেননি, বরং একটি পুরো জনপদকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। মেধা আর নিষ্ঠার জোরে একজন সাধারণ বালক থেকে হয়ে উঠেছেন আধুনিক দুমকি উপজেলার স্বপ্নদ্রষ্টা। তাঁর স্মৃতি এবং কর্ম চিরকাল আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।”
Dumki Upazila, Patuakhali - দুমকি উপজেলা,পটুয়াখালী

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকীতে শোকবার্তা।
07/10/2025

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকীতে শোকবার্তা।

Address

অস্থায়ী কার্যালয় ( ঢাকা বিশ্ববিদ্যালয় ) কাম্পাস।

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dumki Upozila Student Association ( DUSA ) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share