05/12/2024
#অর্থনীতি ও ব্যাংক রিলেটেড ভাইভার প্রশ্নোত্তর:
াইভা_৪৪
১। বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নাম কী?
—আহসান এইচ মনসুর।
২। আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের কততম গভর্নর?
—১৩তম।
৩। কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন?
—বাণিজ্যিক ব্যাংক যখন তারল্য সংকটে পড়ে এবং সব উৎস থেকে ঋণ গ্রহণে ব্যর্থ হয়, তখন কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয়। সে ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণদানে হাত বাড়ায়। তাই কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয়।
৪। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির মূল লক্ষ্য কী?
—মূল লক্ষ্য হচ্ছে-
ক. বৈদেশিক বিনিময় হারের স্থায়িত্ব
খ. অর্থের নিরপেক্ষতা
গ. মুদ্রাস্ফীতি ও মুদ্রাসংকোচন রোধ করা
ঘ. অর্থনৈতিক অগ্রগতি।
৫। বাংলাদেশ ব্যাংকের প্রধান চারটি কাজ কী?
—মনিটারি পলিসি প্রণয়ন ও বাস্তবায়ন, ব্যাংকিংসংক্রান্ত নীতি প্রণয়ন এবং ব্যাংকগুলো তা পালন করে কি না তা দেখা, মুদ্রা প্রচলন এবং ফরেন কারেন্সি রিজার্ভ ব্যবস্থাপনা।
৬। বাংলাদেশে প্রচলিত কোন কোন Banking Laws and Regulations-এর নাম জানেন?
—Bangladesh Bank order-1972, Bank Company act-1991, Foreign Exchange Regulations Act-1947, The negotiable Instruments Act-1881.
৭। ব্যাংকে না গিয়েও একজন গ্রাহক কী কী ব্যাংকিং সেবা পেতে পারে?
—এটিএম থেকে টাকা উত্তোলন এবং ক্যাশ ডিপোজিট মেশিনে টাকা জমাকরণ করা যায়। তা ছাড়া পজ মেশিনে কেনাকাটার পেমেন্ট করা যায়। এ ছাড়া বাসায় থেকে গ্রাহক কিছু সুবিধা পেতে পারেন।
যেমন—ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যালেন্স যাচাই, ফান্ড ট্রান্সফার, রিচার্জ, বিল পরিশোধ ইত্যাদি।
৮। পেমেন্ট অর্ডার ও ডিডির পার্থক্য?
—ডিডি হলো একটি Negotiable instrument. অন্যদিকে পেমেন্ট অর্ডার হলো একটি Not Negotiable instrument.
৯। ট্যাক্স কত প্রকার ও কী কী?
—দুই প্রকার। প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর। প্রত্যক্ষ কর বা ডিরেক্ট ট্যাক্স শুধু সেই ব্যক্তিকে প্রদান করতে হয়, যে আইনগতভাবে উক্ত কর প্রদানে বাধ্য। যেমন—ইনকাম ট্যাক্স। অন্যদিকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর ট্যাক্স আরোপ করা হলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সেই ট্যাক্সের বোঝা আংশিক বা সম্পূর্ণরূপে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর চাপাতে পারে, তাহলে সেই ট্যাক্সকে পরোক্ষ কর বলা হয়। যেমন—ভ্যাট, বিক্রয়কর ইত্যাদি।
১০। বিশ্বব্যাংক ও আইএমএফের মধ্যে পার্থক্য কী?
—বিশ্বব্যাংক মূলত অনুন্নত দেশগুলোতে ঋণ সহায়তা, পরামর্শক নিয়োগ ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করে। আর আইএমএফের কাজ হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ রেটকে স্থিতি রাখা। এর জন্য আইএমএফ প্রয়োজনে ঋণ সহায়তাও দেয়।
১১। রিজার্ভ হার বৃদ্ধি পেলে অর্থনীতিতে কেমন প্রভাব পড়ে?
—রিজার্ভ হার বৃদ্ধি পেলে অর্থনীতিতে নগদ অর্থের সরবরাহ কমানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ হার বৃদ্ধি করে। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বেশি অর্থ রিজার্ভ হিসেবে সংরক্ষণ করতে হয়। তখন ব্যাংকগুলো বেশি পরিমাণে ঋণ দিতে পারে না।
১২। ফিসক্যাল পলিসি ও মনিটরি পলিসির মধ্যে পার্থক্য কী?
—ফিসক্যাল পলিসি সরকারের আয় ও ব্যয় নিয়ে কাজ করে। অন্যদিকে মনিটরি পলিসি দেশের মুদ্রা ব্যবস্থাপনা নিয়ে কাজ করে।
১৩। মুদ্রানীতির মতো আরেকটি নীতি কী?
—মুদ্রানীতির মতো আরেকটি নীতি হলো রাজস্বনীতি। একটি দেশের সরকারের আয় ও ব্যয় ব্যবস্থাপনার কলাকৌশলকে রাজস্বনীতি বলা হয়।
১৪। আর্থিক প্রতিষ্ঠানের তহবিলের উৎস কী?
—ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর তহবিলের উৎস হলো টার্ম ডিপোজিট, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ক্রেডিট সুবিধা, কলমানি, সিকিউরিটিজ ইত্যাদি।
১৫। ফিন্যানশিয়াল অকশন টাস্কফোর্স (এফএটিএফ) কী?
—ফিন্যানশিয়াল অকশন টাস্কফোর্স হলো ৩৪টি উন্নত দেশ ও দুটি আঞ্চলিক সংস্থা নিয়ে গঠিত একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা, যা মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ ও বাস্তবায়ন নিশ্চিত করে।
১৬। অনলাইন ব্যাংকিংয়ের সুযোগ ও ঝুঁকি সম্পর্কে বলুন।
—অনলাইন ব্যাংকিংয়ের বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন—লেনদেন সহজ, দ্রুত ও নিরাপদে করা যায়। ফলে ব্যবসা-বাণিজ্যে গতি আসে। তবে এ ক্ষেত্রে ঝুঁকিও রয়েছে। যেমন—ফিশিংয়ের মাধ্যমে গ্রাহকের তথ্য চুরি ও কার্ড জালিয়াতির মাধ্যমে অর্থ চুরির আশঙ্কা আছে।
১৭। What is monetary policy?
—To control inflation central bank of a country adopt a policy which concentrate on the interest rate and other issues of money supply in the economic sector of a country is known as monetary policy.
১৮। What is working capital?
—Working capital is defined as current assets minus current liabilities. It tells how much cash is tied up in the business through items such as receivables and inventories and also how much cash is going to be needed to pay off short term obligations in the next one year.
১৯। What is the difference between scheduled and non-scheduled banks?
—Which banks maintained under the Bangladesh Bank order 1971is known scheduled banks. The banks which are establishes for special goal is called non-scheduled banks.
২০। What is Inflation?
—It is the presidential increase of price leave of economy.
২১। What is balance sheet?
—A balance sheet is a financial statement that reports a company’s assets, liabilities and shareholders’ equity at a specific point in time.
২২। What is tariff?
—A tax or duty to be paid on a particular class of imports or exports.
সংগৃহীত!!