SAVAR Korean Language Academy

SAVAR Korean Language Academy ফ্রি কোরিয়ান ভাষা শিখুন!!

সাভার কোরিয়ান ভাষা শিক্ষা একাডেমির অফিসিয়াল ফেসবুক পেইজে আপনাকে স্বাগতম!! কোরিয়ান ভাষা শিখে সরকারিভাবে দক্ষিন কোরিয়া যেতে আমাদের ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। এখানে কোরিয়ান লটারি, রেজিস্ট্রেশন, কোরিয়ান ভাষা শিক্ষা সহ সকল বিষয় নির্ভুল তথ্য সঠিক সময়ে পাবেন ইন-শাআল্লাহ্‌ !!

09/03/2024

কোরিয়ার লটারীতে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য এবার আর ওয়েটিং লিস্ট না রেখে ১৯,০০০ জনকেই পরিক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। ১৯০০০ জনের কোটা পূরণের জন্য লটারীতে আবেদনকারী ১,১২১৬০ জনের মধ্যে অবশিষ্ট ৯৯,২৬০ জন থেকে ৬,১০৭ জনকে লটারীর মাধ্যমে ১১ই মার্চ বাছাই করা হবে। এর আগের লটারীতে ১২৮৯৩ জন ও নতুন ৬,১০৭ জন মোট ১৯,০০০ জনই পরিক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন।

02/03/2024

নিবন্ধন সংক্রান্ত নোটিশ

২০২৪ সালে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে আগামী ৪-৫ মার্চ তারিখ উম্মুক্ত পদ্ধতি (লটারি) অনলাইনে প্রাথমিক নিবন্ধন হবে। উক্ত নিবন্ধনে কোরিয়ান ভাষা জানা প্রার্থীদের অংশগ্রহণের জন্য পরামর্শ দেয়া হলো।

যোগ্যতা ও শর্তাবলী
১। কোরিয়ান ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে;
২। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
৩। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর (জন্ম তারিখ মার্চ ৪, ১৯৮৫ হতে মার্চ ৪, ২০০৬ এর মধ্যে হতে হবে);
৪। পাসপোর্ট-এর মেয়াদ ৪ মার্চ ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
৫। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৬। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে অবশ্যই মার্জিত হতে হবে;
৭। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;
৮। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
৯। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১০। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৩। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

আগামী ৪ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০টা হতে ৫ মার্চ ২০২৪ বিকাল ৫ টায় পর্যন্ত নির্ধারিত নিবন্ধন ফি ৫০০/- (পাঁচশ) টাকা + বিকাশ চার্জ (অফেরতযোগ্য) বিকাশ গেটওয়ের মাধ্যমে জমা করে Transaction ID গ্রহণ পূর্বক নির্ধারিত নিবন্ধন সাইট eps.boesl.gov.bd-এ চাহিত তথ্য (নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নাম, পাসপোর্ট নম্বর, নিজ-পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র নম্বরসহ প্রয়োজনীয় তথ্য) পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ, এক্ষেত্রে আগে আপনার হালনাগাদ পাসপোর্টের জন্য উপরে বর্ণিত নিবন্ধন ফি প্রদান করে তারপর সংশ্লিষ্ট Transaction ID ব্যবহার করে নিবন্ধন করতে হবে। প্রার্থীগণকে বিকাশের মাধ্যমে ফি প্রদানপূর্বক প্রাপ্ত Transaction ID সংরক্ষণ করতে হবে কারণ এটি ছাড়া নিবন্ধন করা যাবে না। নির্ধারিত তারিখ ও সময়ের পর নিবন্ধন সাইট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে ফি প্রদান করা থাকলেও আর নিবন্ধন সম্পন্ন করা যাবে না। ফলে আগামী ৫ মার্চ ২০২৪ তারিখ বিকাল ৪.৩০ টার পর নির্ধারিত নিবন্ধন ফি বিকাশ গেটওয়ার মাধ্যমে প্রদান না করার জন্য অনুরোধ করা হলো।

অনলাইন প্রাথমিক নিবন্ধনকৃত প্রার্থীর সংখ্যা ১২৪০০ (বার হাজার চারশ)-এর বেশি হলে এইচআরডি কোরিয়া কর্তৃক লটারির মাধ্যমে কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি)-এ অংশগ্রহণের লক্ষ্যে চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রার্থী নির্বাচন করা হবে।

লটারি সংক্রান্ত কার্যক্রম আগামী ৭ মার্চ ২০২৪ তারিখ সকাল ১১ ঘটিকায় বোয়েসেল-এর অভিবাসি সম্মিলন হলে অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীগণ লটারির সময় উপস্থিত থাকতে পারবেন। লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এবং চূড়ান্ত নিবন্ধন সংক্রান্ত নোটিশ বোয়েসেলএর ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে প্রচার করা হবে।

লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত ২৮ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ প্রদানপূর্বক কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

চূড়ান্ত নিবন্ধনকারী অর্থাৎ প্রবেশপত্র গ্রহণকারী প্রার্থীদের ব্যক্তিভিত্তিক পরীক্ষায় আগামী ২৭ মে হতে ২১ জুন ২০২৪ তারিখ-এ প্রবাসী কল্যাণ ভবন এর নির্ধারিত ইউবিটি-হল-এ অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত নোটিশ এইচআরডি কোরিয়া থেকে প্রাপ্তি সাপেক্ষে আগামী ১৫ মে ২০২৪ তারিখ বোয়েসেল এর ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে যথাসময়ে প্রচার করা হবে।

বোয়েসেল কর্তৃৃপক্ষ।

25/02/2024

#ব্রেকিং_নিউজ:
🇰🇷দক্ষিণ কোরিয়ার কর্মী নিয়োগ লটারি রেজিষ্ট্রেশনের তারিখঃ ৪ & ৫-ই-মার্চ ২০২৪ ইং,
সময়ঃ সকাল ১০ঃ০০ টা থেকে বিকেল ৪ঃ০০টা পর্যন্ত,

🇰🇷লটারিতে আবেদনের সময় যা যা কাগজ লাগবেঃ
১, নাম।
২, জন্মতারিখ।
৩, পাসপোর্ট নম্বর।
৪, জাতীয় পরিচয়পত্র নম্বর। / জন্মনিবন্ধন নাম্বার
৫, পিতামাতার নাম।
৬, পিতামাতার জাতীয় পরিচয় পত্র নম্বর।
৭, রঙিন পরিষ্কার পাসপোের্ট স্ক্যানকপি।( শুধু ছবি ওয়ালা পেইজ) ( সাইজ- ৬০০*৪০৩)( ৪৬-৫৯ কেবির মধ্যে)
৮, ব্যাকগ্রাউন্ড সাদা রঙিন পরিষ্কার ছবি।( সাদা জামা পরা যাবেনা, সাইজ - ২৭০*৩৪৯, ১৪ কেবির মধ্যে হতে হবে।
৯, নিজস্ব মোবাইল নম্বর।
১০,এস,এস,সি পাশের বছর উল্লেখ করতে হবে।
১১,একটা ইমেইল আইডি।

19/02/2024

কোরিয়ান ভাষা পারদর্শী নিবন্ধনের ডেমো ভিডিও!!
সূত্র:- বোয়েসেল।

17/02/2024

ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ার মৎস্য শিল্পে কাজের ভিডিও চিত্র। উক্ত কাজের পরিস্থিতি দেখে এবং বুঝে আগ্রহী প্রার্থীদের চাকরির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার নির্ধারিত জব রোস্টারে অন্তর্ভুক্তির জন্য কোরিয়ান ভাষা পরীক্ষায় (ইউবিটি) অংশগ্রহণে আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৪ সম্ভাব্য অনলাইন নিবন্ধনে সংশ্লিষ্টদের নিবন্ধনের পরামর্শ দেয়া হলো। দক্ষিণ কোরিয়াতে প্রায় সময় প্রচন্ড শীত থাকে, শীতকালীন সময়ে আউটডোরে কাজ করতে হবে।
সূত্র- বোয়েসেল

16/02/2024

নিবন্ধন সংক্রান্ত জরুরি নোটিশ -

ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ার উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) খাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ারি নির্ধারিত জব রোস্টারে অন্তর্ভুক্ত জন্য কোরিয়ান ভাষা পরীক্ষায় (ইউবিটি) অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন সম্পন্ন করা হবে।

কোরিয়ান ভাষা পারদর্শী (আগে আসলে আগে পাবেন ভিত্তিতে) সম্ভাব্য নিবন্ধন আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ এবং সাধারণ (লটারি) সম্ভাব্য নিবন্ধন আগামী ৪ ও ৫ মার্চ ২০২৪ তারিখ।

প্রার্থীর যোগ্যতা নিম্নরূপ:
১। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
২। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে (সনদ বাধ্যতামূলক);
৩। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর
৪। পাসপোর্ট-এর মেয়াদ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
৫। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৬। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;
৭। উৎপাদন, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে (এ সংক্রান্ত সনদ বাধ্যতামূলক);
৮। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
৯। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে মার্জিত হতে হবে;
১০। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তির অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১৩। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৪। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

নিবন্ধনের পদ্ধতি
এইচআরডি কোরিয়ার চাহিদা মোতাবেক মোট ৪৩,০৫২ (তেতাল্লিশ হাজার বায়ান্ন) জন প্রার্থী নিম্নবর্ণিত দুই ধাপে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। সম্ভাব্য প্রার্থীর সংখ্যা নিম্নরূপ:
১। কোরিয়ান ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে ৩০,৬৫২ জন (উৎপাদন শিল্প-১৭৪৬০, মৎস্য-৭৭৬০ ও কনস্ট্রাকশন-৪২৬৮ এবং জাহাজ নির্মাণ-১১৬৪);
২। লটারি পদ্ধতিতে ১২,৪০০ (উৎপাদন শিল্প) জন।
৩। প্রার্থীর যেকোনো একটি ধাপে আবেদন করতে পারবে।
৪। কোনো প্রার্থী দুই ধাপে আবেদন করলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।

উক্ত কার্যক্রমের প্রস্তুতি চলছে। আগামীকাল এ সংক্রান্ত চূড়ান্ত নোটিশ বোয়েসেল ওয়েবসাইট ও এ পেইজে প্রচার করা হবে।

সংশ্লিষ্ট সকলকে বহুল প্রচারের জন্য শেয়ার করার পরামর্শ দেয়া হলো।

সূত্রঃ- বোয়েসেল - BOESL (Bangladesh Overseas Employment and Services Limited)

Address

সাভার বাসট্যান্ড, অন্ধ মার্কেট সংলগ্ন ( দক্ষিন পার্শে ), মজিদপুর রোড, সাভার
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when SAVAR Korean Language Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SAVAR Korean Language Academy:

Shortcuts

Share