Aviation and Aerospace University, Bangladesh

Aviation and Aerospace University, Bangladesh

Share

Short form: AAUB

Photos from Aviation and Aerospace University, Bangladesh's post 14/05/2026

Seminar on “Professional Pathways in Aerospace and Aviation Management: Quality, Efficiency and Skills for the Aviation Industry.”
Organized by Department of Aviation Operation Management
Aviation and Aerospace University, Bangladesh (AAUB)
Date: 13 May 2026

Photos from Aviation and Aerospace University, Bangladesh's post 07/05/2026

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর ৭ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী গত ০২ মে ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হয়েছে। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-এর মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। মাননীয় মন্ত্রী, এএইউবি-এর স্বল্প সময়ে অর্জিত উল্লেখযোগ্য সাফল্য ও অগ্রগতির ভূয়সী প্রশংসা পূর্বক বলেন যে, এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে লালমনিরহাট অঞ্চলের শিক্ষা, অর্থনীতি ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন সাধিত হবে এবং দেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে নতুন দিগন্তের সূচনা ঘটবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি, গবেষণাগার ও অন্যান্য সুযোগ-সুবিধা পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস ধরে রাখার আহবান জানান এবং আশা প্রকাশ করেন যে, তারাই ভবিষ্যতে দেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি শিক্ষকবৃন্দকে জ্ঞানচর্চার পাশাপাশি মানবিকতা ও দেশপ্রেমের মূল্যবোধ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানান। পরিশেষে, তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর সম্মানিত ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তাফিজুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি) প্রধান অতিথিকে বিশ্ববিদ্যালয়ের চত্বরে উপস্থিত থেকে অভ্যর্থনা এবং পরবর্তিতে অনুষ্ঠান শেষে বিদায় জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় থেকে অ্যাভিয়েশন এবং অ্যারোস্পেস বিষয়ক ম্যাগাজিন “SPACE & BEYOND” প্রকাশ করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উক্ত অনুষ্ঠানে রংপুরের বিভাগীয় কমিশনার, লালমনিরহাট জেলার উচ্চপদস্ত সরকারী, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এএইউবি পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এএইউবি ২০১৯ সালে ঢাকার পুরাতন বিমানবন্দরে স্বল্প পরিসরে যাত্রা শুরু করে এবং পরবর্তীতে ০৩ জুলাই ২০২২ তারিখে লালমনিরহাট ক্যাম্পাস থেকে আনুষ্ঠানিকভাবে এ বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে এ বিশ্ববিদ্যালয় ৪টি অনুষদের অধীনে ৪টি স্নাতক ও ৫টি স্নাতকোত্তর কোর্স পরিচালনা করছে।

Photos from Aviation and Aerospace University, Bangladesh's post 27/04/2026

On 26 April 2026, AAUB organized a seminar titled “World Intellectual Property Day 2026” at the Aviation and Aerospace University, Bangladesh, Lalmonirhat Campus. Respected Vice-Chancellor Air Vice Marshal M Mustafizur Rahman, BSP, GUP, nswc, afwc, psc, GD(P) as chairman and Pro-Vice Chancellor Air Commodore M Neyamul Kabir, BUP, ndc, hdmc, psc, GD(N) with AAUB officials and faculty members were present in the seminar. At the event, Assistant Professor Dr. Md Mostafizur Rahman Biswas of AAUB was presented a keynote paper.

Photos from Aviation and Aerospace University, Bangladesh's post 01/04/2026

On 31 March 2026, AAUB organized a seminar titled “From Values to Impact: Preparing the Next Generation of Aerospace Engineers” at the Aviation and Aerospace University, Bangladesh, Lalmonirhat Campus. Respected Vice-Chancellor Air Vice Marshal M Mustafizur Rahman, BSP, GUP, nswc, afwc, psc, GD(P) and Pro-Vice Chancellor Air Commodore M Neyamul Kabir, BUP, ndc, hdmc, psc, GD(N) were present in the seminar. At the event, Mr. Asad Kagozi from Airbus Germany demonstrated a presentation titled "Airbus as a Global Leader in Aeronautics, Space and Related Services". In this lively and participatory seminar, Mr. Asad Kagozi interacted with students from different departments and highlighted the practical aspects of Aeronautics, space, and Related Services.

30/03/2026

এএইউবি-এর লালমনিরহাট ক্যাম্পাসে এয়ার কমডোর সাইফ এর নেতৃত্বে ডিবিএফ - ২০২৬ দলের শিক্ষার্থীদের নিজস্ব উদ্ভাবিত ড্রোনের মাধ্যমে আকাশে উড়ন্ত ব্যানার প্রদর্শন করে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়েছে

Photos from Aviation and Aerospace University, Bangladesh's post 30/03/2026

এএইউবি-এর লালমনিরহাট ক্যাম্পাসে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ১ম সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ এবং শিক্ষা কার্যক্রম আরম্ভ

Photos from Aviation and Aerospace University, Bangladesh's post 18/01/2026

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণিতে 'ভর্তি পরীক্ষা-২০২৫' এ অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার (লিখিত পরীক্ষা) ফলাফল, সাক্ষাৎকারের সময় এবং ভর্তি নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি

বিস্তারিত তথ্যের জন্যঃ https://aaub.edu.bd/content/admission-info

Photos from Aviation and Aerospace University, Bangladesh's post 18/01/2026

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (বিএসসি) শ্রেণিতে 'ভর্তি পরীক্ষা-২০২৫' এ অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার (লিখিত পরীক্ষা) ফলাফল, সাক্ষাৎকারের সময় এবং ভর্তি নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি

বিস্তারিত তথ্যের জন্যঃ https://aaub.edu.bd/content/admission-info

11/01/2026

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) - শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ । বিস্তারিত তথ্যের জন্যঃ https://aaub.edu.bd/career-and-placement

11/01/2026

এএইউবি এর অ্যাভিয়েশন অ্যান্ড স্পেস ল বিভাগের অধীনে ০১ জন চুক্তিভিত্তিক ডিস্টিংগুইশড প্রফেসর (Distinguished Professor) নিয়োগ বিজ্ঞপ্তি । বিস্তারিত তথ্যের জন্যঃ https://aaub.edu.bd/career-and-placement

25/12/2025

AAUB Admission Test (2025-26) Seat Plan for AAUB Lalmonirhat Campus

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00