Muflihun - মুফলিহুন

Muflihun - মুফলিহুন

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muflihun - মুফলিহুন, Dhaka.

03/04/2026

ঘুমানোর আগে তওবা করে ঘুমান। পারলে তাহাজ্জুদ পড়ে বা ২ রাকাত নফল নামাজ পড়ে কৃতকর্মের জন্য আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লার নিকট ক্ষমা চেয়ে নিন।
আর কত হেলায় দিন কাটাবেন আজকে রাত যদি আপনার জীবনের শেষ রাত হয় কি জবাব দিবেন আল্লাহ পাকের নিকট? এই জীবন কিভাবে পার করলেন?

25/11/2025

ইসলাম এমন একটি ধর্ম যা মানুষের কথা, আচরণ ও চরিত্রকে খুব গুরুত্ব দেয়। এজন্য প্রতিশ্রুতি বা ওয়াদা রক্ষা করা মুসলমানের অন্যতম বড় গুণ। কুরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন যে মানুষ তার দেওয়া প্রতিটি ওয়াদা সম্পর্কে প্রশ্নের মুখোমুখি হবে। অর্থাৎ, যে প্রতিশ্রুতি দেই, তা পালন করা আল্লাহর আদেশ।

রাসূলুল্লাহ ﷺ ওয়াদা ভঙ্গকে অত্যন্ত নিকৃষ্ট কাজ বলেছেন। এক সহিহ হাদীসে তিনি উল্লেখ করেছেন যে ওয়াদা ভঙ্গ করা মুনাফিকদের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। এর মানে হলো— যে ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করে, তার চরিত্র ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় হয়ে পড়ে।
অতএব, একজন সত্যিকারের মুসলমানের উচিত নিজের কথা, চুক্তি ও প্রতিশ্রুতি নির্ভরযোগ্যভাবে পালন করা। কারণ, ওয়াদা রক্ষা মানুষের প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়ায় এবং আল্লাহর নিকট প্রিয় কাজ।

21/11/2025

এভাবেই এক মহাকম্পন মহাপ্রলয়ে রূপ নেবে একদিন।

সেদিন সম্পর্কে মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার (সূরা হাজ্জ: ১)।

ভূমিকম্পের মাত্রা আরেকটু বেশি হলেই হয়তো আমাদের অনেকের জীবনের শেষ দিন হতো আজ।

আজকে ভূমিকম্প অনেক বড় সতর্কবার্তা রেখে গেল আমাদের জন্য।

আসুন, বিলম্ব না করে আল্লাহর দিকে সমর্পিত হই। তাওবা করি। প্রস্তুত হই।

16/11/2025

শুকরিয়া ঐ রবের প্রতি,
যিনি ঘুম নামক মৃত্যু থেকে জাগিয়ে আবার সকাল দেখান..!

_____আলহামদুলিল্লাহ্

10/09/2025

অত্যা/চারীরা শীঘ্রই জানবে কোথায় তারা প্রত্যাবর্তন করবে।
সূরা আশ শুআরা: ২২৭

10/09/2025
25/02/2025

বিশ্ব নবি বলেন নামাজের পরে ৩৩ বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এরপর ১০০ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাশারিকালা লাহুল মুলকু ওলাহুল হামদু ওয়ালা কুল্লি শায়্যিন ক্কাদির
এরপর সাগরের ফ্যানা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ!

18/02/2025

কমপক্ষে ০১ বার পড়ুন সবগুলো অনেক গুরুত্বপূর্ণ আমল....❤️

১.লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
২.জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহওয়া আহলুহু
৩.লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জলিমিন।
৪.আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়ি ওয়ালা আলি ওয়াসাল্লিম তাসলিমা।
৫.বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতি রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
৬.আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন শাররি বাসার।
৭.আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবিল কবর।
*আউযুবিকা মিন আযাবিল জাহান্নাম।
*আউযুবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়ালা মামাতি।
*আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দা'জ্জা'ল।
৮.আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
৯.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়ান ওয়ারিঝকান ত্বইবান ওয়া আমালান মুতাকাব্বালান।
১০.আল্লাহুম্মা ইন্নি আসালুকাল জান্নাতা ওয়া আউযুবিকা মিনান্নার।
১১.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদ্ধাকাওয়াল জান্নাত।
১২.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খতিমা।
১৩.আল্লাহুম্মা ইন্নি আস আলুকা মিন ফাদলিক।
১৪.আল্লাহুমা ইন্নি আস আলুকা হুব্বাকা হুব্বা মান ইউহিব্বুক।
১৪.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন জান্নাতুল ফেরদাউস।
১৫.আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফিতনাতিল দুনিয়া আমিন.... 🌸❤️

- পড়া শেষে আলহামদুলিল্লাহ।❤️🌸

23/01/2025

আনাস (রা.) থেকে বর্ণিত, ‘তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (স.)-কে বলতে শুনেছি— মহান আল্লাহ বলেন, হে আদম সন্তান! তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আমি ততদিন তোমার গুনাহ মাফ করতে থাকব, তুমি যা-ই করে থাকো আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না। হে আদম সন্তান! তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্তও পৌঁছে যায়, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, তবুও আমি তোমাকে ক্ষমা করব, আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না। হে আদম সন্তান! তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো, তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। ’ (তিরমিজি: ৩৫৪০)

24/10/2024

রাসুলুল্লাহ ﷺ বলেছেন!
যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তা'আলা তার উপর দশবার রহমত বষর্ন করবেন
(মুসলিম-৮৯৮)আলহামদুলিল্লাহ 🕋 🕋সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 💙

🕌🕋জুমু'আর দিনের সুন্নাত সমূহঃ🕋🕌
১. গোসল করা (বুখারীঃ৮৭৭)
২.সূরা কাহফ পাঠ করা(বুখারীঃ৩/২৪৯)
৩. বেশি বেশি দুরুদ পাঠ করা(আবু দাউদঃ১০৪৭)
৪.ফজরের সালাতে সূরা সাজদা ও ইনসান পড়া(বুখারীঃ৮৯১)
৫. উত্তম পোশাক পরিধান করা ও সুগন্ধি লাগানো (বুখারীঃ৮৮৬)
৬. জুমুআর সালাতের জন্য তারাতাড়ি যাওয়া(বুখারীঃ৮৮১)
৭.মসজিদে প্রবেশ করে ২ রাকাত সালাত আদায় করে বসা(বুখারীঃ১১৬৭)
৮.মুসল্লীদের ইমামের দিকে মুখ করে বসা(তিরমিযীঃ৫০৯)
৯.নীরব থাকা ও খুতবা শোনা(বুখারীঃ৯৩৪)
১০. সূরা আলা ও গাশিয়া দিয়ে জুমুআর সালাত আদায় করা(মুসলিমঃ৮৮৭)
১১.জুমুআর সালাতের পর ২/৪ রাকাত নফল সালাত আদায় করা (মুসলিমঃ৯৩৪)
১২.বেশি বেশি দুয়া করা।বিশেষ করে আসরের শেষ দিকে(বুখারীঃ১০৪৮)🕌🕌🕌 আস্তাগফিরুল্লাহ

🕋আলহামদুলিল্লাহ 🕋
🕋আস্তাগফিরুল্লাহ🕋

সে সমস্ত লোক যারা নামায প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রুযী দিয়েছি তা থেকে ব্যয় করে।তারাই হল সত্যিকার ঈমানদার! তাদের জন্য রয়েছে স্বীয় পরওয়ারদেগারের নিকট মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রুযী।[আনফাল ৩:৪]

15/06/2024

সকল মুসলিম ভাই বোনদের আমল করার তৌফিক করুন। "আমিন " 🤲🤲🤲

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Dhaka