আমরা পারি | We Can

আমরা পারি | We Can

Share

We believe our initiatives could change the country... আমরা পারি | We Can was founded by the youths and students from different arena of Bangladesh.

It is a non-profit voluntary organization in Bangladesh. The mission of আমরা পারি | We Can was established in 2011 by a group of people who were gathering in different parts of the Dhaka city and wants to contribute something for the society. Doing something for the underprivileged people of the society is the major concern of the organization. আমরা পারি | We Can believes that small initiatives fr

08/05/2021

ইনিই হলেন ভারতবর্ষের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি ; যাকে হয়ত আপনি, আমি চিনি না-
পয়সার গরম তো জীবনে অনেক দেখলেন । কিন্ত বিদ্যার এমন গরম দেখেছেন না শুনেছেন কখনও ? সবটা শুনলে মাথা ঝিমঝিম করবে আপনার, হাত পাও অবশ হয়ে যেতে পারে বৈকি । এক জীবনে এত পড়াশোনা কোন রক্ত মাংসের মানুষ করতে পারেন ? না পড়লে বিশ্বাস হবে না ; তাও আবার সেই ভদ্রলোক যদি ভারতীয় হন !
মারাঠি এই ভদ্রলোকের নাম শ্রীকান্ত জিচকার । তার পড়াশোনার জীবনটা একবার হাল্কা করে চোখ বুলিয়ে নিন শুধু । তাহলেই বুঝবেন, ভদ্রলোক কি কাণ্ডটাই না করেছেন !
(১) জীবন শুরু 'M.B.B.S.' ও 'M.D.'- এ' দিয়ে ।
(২) এরপর 'L.L.B.' করলেন । সাথে করলেন 'International Law'-এর উপর স্নাতকোত্তর ।
(৩) এরপর 'Business Management'-এর উপর 'Diploma' ; সাথে 'M.B.A.' ।
(৪) এরপর 'Journalism' নিয়ে স্নাতক ।
এতদূর পড়ার পর আপনার যখন মনে হচ্ছে, লোকটা পাগল নাকি ? তখন আপনাকে বলতেই হচ্ছে, এ তো সবে কলির সন্ধ্যে । এখনো গোটা রাত বাকি ।
এই ভদ্রলোকের শুধু স্নাতকোত্তর 'ডিগ্রী'ই আছে দশটা বিষয়ের উপর । স্নাতকোত্তরের বিষয়ের তালিকাটা একবার দেখুন-
(১) 'Public Administration'
(২) 'Sociology'
(৩) 'Economics'
(৪) 'Sanskrit' (ডি.লিট)
(৫) 'History'
(৬) 'English'
(৭) 'Philosophy'
(৮) 'Political Science'
(৯) 'Encient India History', 'Culture' and 'Arciolog'
(১০) 'Cytology'
উপরের যতগুলো বিষয় দেখছেন সব কটিতেই প্রথম শ্রেণীর সঙ্গে স্নাতকোত্তর এবং ২৮টি স্বর্ণপদক বিজয়ী তিনি । সব মিলিয়ে ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রতি গ্রীষ্মে ও প্রতি শীতেই উনি কোন না কোন স্নাতকোত্তরের বিষয়ের পরীক্ষা দিয়ে গেছেন ।
মাথা ঝিমঝিম করছে তো আপনার ? তা মাথার আর দোষ কি বলুন ? তবে মাথা ঘুরে পড়ে যাওয়ার আগে একবারটি শুধু শুনে যান- এতসব পড়তে পড়তে ওনার যখন একঘেঁয়েমি লাগছিল তখন ঠিক করলেন, এবার একটু স্বাদ বদলানো যাক ।
স্বাদ বদলাতে আমি-আপনি বেড়াতে যাই আর উনি 'I.P.S.' পরীক্ষায় বসলেন এবং পাশ করলেন । সেটা ১৯৭৮ সাথে । কিন্তু পোষাল না চাকরীটা । ফলে সেটা ছেড়ে দিয়ে বসলেন 'I.A.S.' পরীক্ষায় । ১৯৮০ সালে উনি 'I.A.S.' হলেন ।
নটে গাছটা তাহলে মুড়োল শেষ অবধি ? আজ্ঞে না, মুড়োয় নি এখনো । চারমাসের মধ্যে 'I.A.S.'- এর চাকরিটাও ছেড়ে দিলেন মহারাষ্ট্রের বিধান সভা ভোটে লড়বেন বলে । ১৯৮০ সালে উনি যখন বিধায়ক নির্বাচিত হলেন তখন ওনার বয়স সবে ২৫ বছর । উনি হলেন ভারতের সবচেয়ে কমবয়সী বিধায়ক ।
সবই হল যখন, তখন মন্ত্রী হওয়াটাই বা আর বাকী থাকে কেন ? সেটাও হলেন এবং একটা কিংবা দু'টো দপ্তরের নয়, একেবারে ১৪ টা দপ্তরের । ১৯৯২ সাল নাগাদ রাজ্যসভার সদস্যও নির্বাচিত হলেন ।
ওনার এই ‘সামান্য’ কয়েকটি গুণ ছাড়াও উনি-
■ অসাধারণ চিত্রশিল্পী ।
■ পেশাদার আলোকচিত্রকর ।
■ মঞ্চাভিনেতা ।
■ সখের বেতার চালক ।
এছাড়া উনি জ্যোতিষশাস্ত্রেও বিশেষ পারদর্শী ছিলেন । পরে উনি 'সম্মিলিত জাতিপুঞ্জ' ও 'ইউনেস্কো'তে ভারতের প্রতিনিধিত্ব করেছেন ।
ব্যক্তিগত সংগ্রহে মাত্র ৫২,০০০ বই রয়েছে ওনার । ‘লিমকা বুক অফ রেকর্ডস’ ওনাকে 'ভারতবর্ষের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি'র শিরোপা দিয়েছে । ১৯৮৩ সালে উনি ‘বিশ্বের অসামান্য দশজন তরুণ’ হিসেবে নির্বাচিত হন ।
২০০৪ সালে এক পথ দুর্ঘটনায় ওনার মৃত্যু হয় । তখন বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর । তার মর্মান্তিক মৃত্যুতে একটি জ্বলন্ত নক্ষত্র নিভে যায় । তিনি মৃত্যুর আগে এই শিক্ষা দিয়ে যান, 'যার যত জ্ঞান ; তার অহংকার তত কম' ।

Photos 21/07/2015

Respect

This picture was taken on Eid and has gone viral. This is a sight not very common to see. Especially in public.Thousands of memes and trolls have been made using this picture.

This is a picture of a Husband and wife. A husband who is taking his disabled wife out on Eid to show her the celebrations. She is wheelchair bound and cannot walk let alone even stand. We judge too soon. We judge too quickly..

Respect to this legend of a Husband.

05/12/2013

>

পিজি হাসপাতালে ভর্তি ১৮ মাস বয়সের শিশু রাহার "কক্লিয়ার ইনপ্লান্ট " অপরেশনের জন্য শনিবারের মধ্যে জরুরী ভাবে " বি "নেগেটিভ রক্তের প্রয়োজন । যোগাযোগ - ০১৯১৬০৩১১১৬

15/10/2013

Eid Mubarak...
Stay safe with your FNF

08/08/2013

Eid Mubarak...
Wish you a happy eid day with your FNF

08/12/2012

Yes......
We Can.....

02/12/2012

সাবাস বাংলাদেশ...
আসলেই আমরা পারি...

07/11/2012

We can

19/08/2012

!!..পবিত্র ইদ-উল-ফিতরের শুভেচ্ছা সবাইকে..!!
๑۩۞۩๑۩۞۩๑..ঈদ মোবারক..๑۩۞۩๑۩۞۩๑
● .    ° ☾°☆  ¸. ● .  ★  ★ ° ☾ ☆  ★
Eid Mubarak ★  ★ ° ☾ ☆♥ ~☾ °☆  . * ● ¸ .   ★ ° :.  . • ○ ° ★  . * .      .   °  . ● .::: ঈদ মোবারক :::::    ° ☾ °☆ ¸. ● .  ★  ★ ° ☾ ☆

09/07/2012

একজন মুমূর্ষু রোগীর জন্য এখনই জরুরীঃ এ+ রক্তের প্রয়োজন । যোগাযোগ করুনঃ 01719505124 পিজি হাসপাতাল- শাহবাগ ।
যারা রক্ত দিতে পারছেন না, তারা দয়া করে পোস্ট টি কপি করে বিভিন্ন পেইজ, গ্রুপ এবং নিজের ওয়াল এ পোস্ট করতে থাকুন...
জীবন বাঁচাতে একটি পদক্ষেপ আপনিও রাখুন..

05/07/2012

হযরত আলী বিন আবু তালীব (রাঃ)
থেকে বর্ণিত। রাসূল (সাঃ) ইরশাদ
করেছেন- যখন শাবান মাসের অর্ধেকের
রজনী আসে [শবে বরাত] তখন
তোমরা রাতে নামায পড়, আর দিনের
বেলা রোযা রাখ। নিশ্চয় আল্লাহ এ
রাতে সূর্য ডুবার সাথে সাথে পৃথিবীর
আসমানে এসে বলেন-কোন গোনাহ
ক্ষমাপ্রার্থী আছে কি আমার কাছে?
আমি তাকে ক্ষমা করে দিব। কোন
রিজিকপ্রার্থী আছে কি?
আমি তাকে রিজিক দিব। কোন
বিপদগ্রস্থ মুক্তি পেতে চায় কি?
আমি তাকে বিপদমুক্ত করে দিব।
আছে কি এমন, আছে কি তেমন? এমন
বলতে থাকেন ফযর পর্যন্ত।

{সূনানে ইবনে মাজাহ, হাদীস নং-১৩৮৮, শুয়াবুল ঈমান, হাদীস নং-৩৮২২,}

04/07/2012

Helpline Number: 10921
This has just been started by the Directorate of Women’s Affairs. It is a 24 hour call centre, open to all victims or potential victims (women, men, children) of violence. It provides immediate service to victims and links up with relevant agencies: doctors, counselors, lawyers, DNA experts, police officers etc. It is accessible from all parts of Bangladesh and through any mobile network.

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Dhaka