Study while scrolling

Study while scrolling চাকরি পরীক্ষার সাজেশন ও টিপস। ছোট ছোট টপিক আলোচনা করা হবে যাতে সবার কাছে সহজবোধ্য ও আনন্দময় হয়।

রুটিনমাফিক সকাল ৯টা থেকে বিকেল ৪টা কেরানির চাকরি করা কাসেদকে সালমা ভালোবেসেছিল, যা সে বুঝতে দেরি করে। পরবর্তী সময় জাহানা...
11/02/2026

রুটিনমাফিক সকাল ৯টা থেকে বিকেল ৪টা কেরানির চাকরি করা কাসেদকে সালমা ভালোবেসেছিল, যা সে বুঝতে দেরি করে। পরবর্তী সময় জাহানারাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসলেও মুখ ফুটে বলার মতো সাহস ও পরিস্থিতি আসেনি। অসমাপ্ত থেকে যায়। এর মধ্যে হঠাৎ শিউলির আগমন। সে জাহানারার কাজিন। শিউলি মেয়েটির চাঞ্চল্য আর সরলতা কাসেদকে মুগ্ধ করে, অজান্তে হোক কিংবা অভিনয়, কাসেদ তাকে ভালোবেসে বিয়ে করতে চায়। অথচ সেটা সাময়িক একটা চাওয়া, যা সচরাচর অনেকের মনেই উঁকি দেয়। কিন্তু শিউলি রাজি হয়নি। সে কাসেদকে সুন্দরভাবে বুঝিয়ে ফিরিয়ে দেয়।

আর অফিসের সহকর্মী মকবুল বুড়োর বাড়িতে যাওয়ার পর, সন্ধ্যার অন্ধকারে জানালার পর্দার আড়ালে পেছন ফিরে বসে থাকা কালো মেয়েটিকে কাসেদ কোনো দিন দেখতে পেল না। মনের মধ্যে একটা আগ্রহের জায়গা সব সময়ই ছিল দেখার, কিন্তু হলো না। সেই মেয়েকে বিয়ে করে ফেলল অফিসের বড় সাহেব। তবু তার চেহারাটা দেখা হলো না কাসেদের, অজানাই রয়ে গেছে সন্ধ্যার আবছা আলোর মেয়েটি।

শেষ মুহূর্তে যখন না বলা কথাগুলো বুকে নিয়ে জাহানারার সঙ্গে দেখা না হওয়ায় দুঃখ নিয়ে কাসেদ ফিরে এল, তখন জীবন সন্নিকটে কালো ছায়া নেমে এল তার। ধর্মপরায়ণ একমাত্র অভিভাবক মা অসুস্থ হয়ে দীর্ঘদিন বিছানায় থেকে এ হয়ে দীর্ঘদিন বিছানায় থেকে এক রাতে মারা গেল। চাচাতো বোন নাহারকে তার খালু নিয়ে গেল বিয়ে দিতে। কাসেদ একা হয়ে গেল।

একা হয়েও একা হতে হলো না কাসেদকে। বিষণ্নতা যখন ভর করল একাকী কাসেদকে, সে তখন চুপচাপ নীরব হয়ে গেল। শেষ বিকেলে দরজায় কলবেল বেজে ওঠে। দরজা খুলেই সে বুঝতে পারল শেষ বিকেলের মেয়েটিই তাকে জীবনসঙ্গী হিসেবে নিতে চায় মনপ্রাণ দিয়ে। যাকে কাসেদ হয়তো মনেও করেনি কোনো দিন, বুঝেওনি তার চোখের ভাষা। সে আর কেউ নয়, তাদের বাড়িতে থাকা নাহার।
কাসেদ অবাক হয়। তবু পরিস্থিতি মেনে নেয়। সে যাদেরকে চেয়েছিল, তারা কেউ আসেনি তার জীবনে। আর যারা আসতে চেয়েছিল, তাদেরকেও সে ফিরিয়ে দিয়েছে। তাই আজ নাহারকে সে ফিরিয়ে দেয়নি, ঘরে জায়গা দিয়েছে।

 #সাপের সমার্থক শব্দ -সর্প,অহি,ভুজগ ভুজঙ্গম, নাগ,ফণী,পন্নগ,ফনাধর,কাকোদর, আশীবিষ, বায়ুভুক, ভুজঙ্গ,উরগ,হরি #সাপ নিয়ে বাগধা...
09/02/2026

#সাপের সমার্থক শব্দ
-সর্প,অহি,ভুজগ ভুজঙ্গম, নাগ,ফণী,পন্নগ,ফনাধর,কাকোদর, আশীবিষ, বায়ুভুক, ভুজঙ্গ,উরগ,হরি

#সাপ নিয়ে বাগধারা
সাপে -নেউলে--(চরম শত্রুতা)
সাপের হাসি বেদেয় চেনে (অভিজ্ঞ লোক)
সাপের পাঁচ পা দেখা --(কাউকে তোয়াক্কা না করা)
দুমুখো সাপ--দুইরকম আচরণকারী ব্যক্তি।
সাপও মরে লাঠিও না ভাঙ্গে --কার্যসিদ্ধি
দুধকলা দিয়ে কালসাপ পোষা
কেঁচো খুড়তে সাপ -- গোপন তথ্য বের হয়ে আসা

একুশে পদক ২০২৬
05/02/2026

একুশে পদক ২০২৬

নতুন প্রশ্ন 🫡
03/02/2026

নতুন প্রশ্ন 🫡

 #বিজ্ঞপ্তি!
30/01/2026

#বিজ্ঞপ্তি!

আজকের ৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন। কার কার চোখের সমস্যা হইলো?🧐🧐
30/01/2026

আজকের ৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন। কার কার চোখের সমস্যা হইলো?🧐🧐

29/01/2026

মিন্টু,বাহার, মানিক,রতনকে চিনেন?

---এরা সবাই টমেটো 🤪🤪🍅🍅🍅

 #ইংরেজিসাহিত্য প্রিলিমিনারি প্রশ্নআজকের টপিক বিখ্যাত নাটক Dr.Faustus এখন দেখা যাক এই নাটক থেকে কি কি প্রশ্ন আসতে পারে -...
28/01/2026

#ইংরেজিসাহিত্য প্রিলিমিনারি প্রশ্ন

আজকের টপিক বিখ্যাত নাটক Dr.Faustus

এখন দেখা যাক এই নাটক থেকে কি কি প্রশ্ন আসতে পারে -

১।নাটকের রচিয়তা কে?
উত্তর -ক্রিস্টোফার মার্লো (Christopher Marlow)

2।নাটকের পুরো নাম কি?
-The Tragic History OF Dr.Faustus

3।নাটকের প্রধান চরিত্র --ডা:ফ্রস্টাস
পরীক্ষায় আসার মতো আরো চরিত্র --
মেফিস্টোফিলিস (শয়তানের প্রতিনিধি)
Good angel
Bad angel

৪।ফ্রস্টাস তার আত্না শয়তানের কাছে ব্রিকি করবে, বিনিময়ে ২৪ বছর মেফিস্টোফিলিস তার দাস হিসেবে কাজ করবে এবং ফস্টাস অসীম ক্ষমতার অধিকারী হবেন।

৫।বিখ্যাত উক্তি যা পরীক্ষায় বারবার এসেছে

"Was this the face that launch'd a thousand ships, And burnt the topless towers of Ilium?" (এই কি সেই মুখ, যার জন্য হাজারো রণতরী ভেসেছিল সাগরে, আর পুড়ে ছাই হয়েছিল ইলিয়ামের গগনচুম্বী প্রাসাদগুলো?)

Sweet Helen, make me immortal with a kiss": ফস্টাস হেলেনের সৌন্দর্যে এতটাই মগ্ন হয়ে যান যে, তিনি একটি চুম্বনের বিনিময়ে অমরত্ব পেতে চান। এখানে ট্র্যাজেডি হলো, ফস্টাস জানেন তার মৃত্যু ও নরকবাস নিশ্চিত, তাই তিনি হেলেনের এই ছায়ার মাঝে ক্ষণিকের স্বর্গীয় সুখ খুঁজছেন।

Hell hath no limits, nor is circumscribed In one self place; for where we are is hell, And where hell is, there must we ever be." (নরকের কোনো নির্দিষ্ট সীমানা নেই, কোনো এক জায়গায় তা সীমাবদ্ধ নয়; আমরা যেখানে থাকি সেটাই নরক, আর যেখানে নরক সেখানেই আমাদের চিরকাল থাকতে হয়।)

চুক্তির ২৪ বছর শেষ হওয়ার পর ফস্টাস উপলব্ধি করেন তিনি কী বিশাল ভুল করেছেন। নাটকের শেষ দৃশ্যে তার করুণ আর্তনাদ এবং নরক গমনের দৃশ্যটি পাঠকদের মনে গভীর রেখাপাত করে। তার বিখ্যাত সংলাপটি হলো:

"Ugly hell, gape not! come not, Lucifer! I'll burn my books!"

27/01/2026

এ সখি হামারি দুঃখের নাহি ওর
এ ভরা বাদর,মাহ বাদর
শূন্য মন্দির মোর।
-বিদ্যাপতি

৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা!! ৩০ জানুয়ারি ২০২৬সকলের জন্য শুভকামনা
24/01/2026

৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা!!
৩০ জানুয়ারি ২০২৬
সকলের জন্য শুভকামনা

বাংলাদেশ ব্যাংক জব সার্কুলার!!
24/01/2026

বাংলাদেশ ব্যাংক জব সার্কুলার!!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Study while scrolling posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category