Ideal Quran-Sunnah Academy - IQSA

Ideal Quran-Sunnah Academy - IQSA ইসলাম ও সাধারণ শিক্ষার একটি সমন্বয়ে আদর্শ বিদ্যাপীঠ। (an Ideal school combining Islamic and general education)

https://www.facebook.com/share/E6Z4uB6WdvzBoude/?mibextid=E8Ytc9
20/01/2024

https://www.facebook.com/share/E6Z4uB6WdvzBoude/?mibextid=E8Ytc9

প্রশ্ন-৪৮: ওযর ছাড়া মহিলারা বসে নামায পড়তে পারে কি না?

উত্তর: গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা আজকে মহিলাদের ওয়ায করতে পারলাম না। আপনারা জানেন না, মহিলারা ইবাদত করতে চায়, কিন্তু সুযোগ পান না প্রশ্ন করার। যাই হোক, ফরয নামায দাঁড়িয়ে পড়া ফরয। ওযর ছাড়া কোনো মহিলা যদি ফরয নামায বসে পড়েন, নামায হবে না। নামায আদায়ই হবে না। সুন্নাত-নফল নামায বসে পড়লে অর্ধেক সাওয়াব হবে। কাজেই, মহিলারা অবশ্যই ফরয নামায দাঁড়িয়ে পড়বেন।
আর এই উপলক্ষে আরেকটা জরুরি কথা বলি- যদিও প্রশ্ন করেননি- ফরয নামায, সুন্নাত নামায, নফল নামায- সকল নামাযে মহিলারা লক্ষ রাখবেন, কপালের চুল থেকে থুতনি পর্যন্ত, দুই কানের মধ্যবর্তী জায়গাটুকু এবং কব্জি পর্যন্ত- এই জায়গাটুকু বাদে শরীরের কোনো অংশ যদি বেরিয়ে থাকে, অন্ধকার ঘরে যদি একাও নামায পড়েন, তবুও নামায ভেঙে যাবে। কাজেই শাড়ি পরে যে মহিলারা নামায পড়েন, খুব সাবধান থাকবেন, শাড়ি পরে নামায হয় না। শাড়ি পরে যত ভালো করেই ঢাকেন, রুকু-সিজদা করতে গেলেই খুলে যায়। শাড়ি একেবারেই অনৈসলামিক পোশাক। মহিলারা সব সময় সালোয়ার কামিজ, বড় ওড়না পরবেন অথবা বড় ম্যাক্সি নিচে পাজামা বা সায়া, উপরে ওড়না পরবেন। সব সময়। এটা সুন্নাত এবং ফরয পোশাক। আর নামাযে তো অবশ্য। এগুলো পরে নামায পড়বেন। মহিলা সাহাবিরা নামাযের সময় জিলবাব বা বোরকা পরে নিতেন। নামাযটা যেন সহীহ সুন্দর হয়। আর যারা শাড়ি পরেই পড়বেন, অবশ্যই শাড়ির উপরে বড় চাদর, বড় হাতাওয়ালা ব্লাউজ পরে নামায পড়বেন। নইলে নামায হয় না। কনুই-টনুই সব বেরিয়ে যায়। আর এই পর্দা কিন্তু শুধু নামাযে নয়। এই পর্দা আপনি আল্লাহর সামনে নামাযে করছেন। তাহলে বাইরের বেগানা পুরুষদের সামনে কীভাবে পর্দা করতে হবে- এটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন।

মুমিন মুসলমানের সব বিপদ-আপদের নিরাপদ আশ্রয়স্থল হলো মহান আল্লাহর অফুরন্ত রহমত। তার অনুগ্রহেই মানুষ সব বিপদ থেকে মুক্তি পে...
01/01/2024

মুমিন মুসলমানের সব বিপদ-আপদের নিরাপদ আশ্রয়স্থল হলো মহান আল্লাহর অফুরন্ত রহমত। তার অনুগ্রহেই মানুষ সব বিপদ থেকে মুক্তি পেয়ে থাকে। দুনিয়ার সব পেরেশানি কিংবা উৎকণ্ঠায় দিশেহারা না হয়ে মহান আল্লাহর উপর ভরসা করার বিকল্প নেই।
হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ‘যে ব্যক্তি এ দোয়াটি সকাল-সন্ধ্যায় সাত বার পড়বে-
حَسْبِيَ اللَّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
(হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্‌কাল্‌তু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।)
অর্থ : আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। তিনি ব্যতিত কোনো উপাস্য নেই। তারই ওপর আমি ভরসা করি। তিনিই মহা আরশের অধিপাতি।'
যে ব্যক্তি আল্লাহ তাআলাকে নিজের জন্য যথেষ্ট মনে করে, তার জন্য দুনিয়া যেমন কোনো পেরেশানি বা উৎকণ্ঠা থাকবে না। তেমনি পরকালেও থাকবে কোনো বিপদ ও মুসিবত, ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিপদ-আপদ, মহামারি-দুর্যোগসহ সব অবস্থায় তার উপর অগাধ আস্থা ও বিশ্বাস রাখার তাওফিক দান করুন।

01/01/2024

আলহামদুলিল্লাহ, আজ ১লা জানুয়ারী ২০২৪ ফজর সালাহ পরবর্তী হতে আইডিয়াল কুরআন সুন্নাহ একাডেমির বালিকা শাখার শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
Alhamdulillah, today, January 1, 2024, after Fajr Salah, the education program of the Girls' Wing of Ideal Quran Sunnah Academy officially started.

Address

1/8/UMA, South Mugda
Dhaka
1214

Opening Hours

Monday 07:00 - 20:00
Tuesday 07:00 - 20:00
Wednesday 07:00 - 20:00
Thursday 07:00 - 20:00
Saturday 07:00 - 20:00
Sunday 07:00 - 20:00

Telephone

+8801911148765

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ideal Quran-Sunnah Academy - IQSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ideal Quran-Sunnah Academy - IQSA:

Shortcuts

Share

Category