বাংলাদেশ আইন ছাত্র কল্যাণ পরিষদ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ আইন ছাত্র কল্যাণ পরিষদ

বাংলাদেশ আইন ছাত্র কল্যাণ পরিষদ Founder Members
1. Mijanur Rahman
2. Mazed Hossain
3. Md. Najim Hossain
4. Md Nur E Alam
5. Omar Faruk
বাংলাদেশ আইন ছাত্র কল্যাণ পরিষদ সদস্যগন

24/10/2025

Facebook-এ আমার 7ম বার্ষিকী উদযাপন করছি। আপনাদের নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া এটা কখনই সম্ভব হতো না। 🙏🤗🎉

15/05/2025

আগামী ৭ কর্মদিবসের মধ্যে হচ্ছে ওসি প্রদীপের ফাঁ'সি কা'র্যকর।

এলএলবি শেষ পর্ব পরীক্ষা ২০২২পরীক্ষার জন্য প্রস্তুত হোন।  fans
02/10/2024

এলএলবি শেষ পর্ব পরীক্ষা ২০২২
পরীক্ষার জন্য প্রস্তুত হোন।

fans

শোক সংবাদ সেন্টাল ল, কলেজ এর বন্ধু তরুণ ভাই আজ সকাল ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন,,, মহুমের জা...
15/08/2024

শোক সংবাদ
সেন্টাল ল, কলেজ এর বন্ধু তরুণ ভাই আজ সকাল ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন,,, মহুমের জানাযার নামাজ বাদ আছর নাখালপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে,, আল্লাহ উনাকে জান্নাত বাসী করুক, আমিন।

22/04/2024
21/04/2024

মুসলিম ফারায়েজ নীতিঃ

১। স্ত্রীর দুই অবস্থাঃ
(ক) মৃত ব্যাক্তির সন্তান না থাকলে ১/৪,
( খ) আর থাকলে ১/৮ অংশ পাইবে।

২। স্বামীর দুই অবস্থাঃ
(ক) স্ত্রীর মৃত্যুর পর সন্তান না থাকলে ১/২,
( খ) আর থাকলে ১/৪ অংশ পাইবে।

৩। কন্যার তিন অবস্থাঃ
(ক) একজন মাত্র কন্যা থাকলে ১/২ ,
( খ) একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) পুত্র কন্যা একসাথে থাকলে ২:১ অনুপাতে পাইবে।

৪। পিতার তিন অবস্থাঃ
(ক) মৃত্যু ব্যাক্তির পুত্র বা পৌত্র বা পুরুষ শ্রেনী বর্তমানে থাকলে ১/৬ অংশ পাইবে,
(খ) পুরুষ শ্রেনি না থাকলে এবং কন্যা বা পৌত্রী বা মহিলা শ্রেনী বর্তমানে থাকলে( ১/৬+অবশিষ্ট) অংশ পাইবে,
(গ)পুরুষ বা মহিলা শ্রেনী বর্তমানে না থাকলে অবশিষ্ট সকল অংশ পাইবে।

৫। মায়ের তিন অবস্থাঃ
(ক) মৃত্যু ব্যক্তির সন্তান বা একাধিক ভাইবোন থাকলে ১/৬ অংশ পাইবে,
(খ) মৃত্যু ব্যক্তির যদি কোন সন্তান না থাকে বা ভাইবোন ২ জনের কম থাকলে ১/৩ অংশ পাইবে,
(গ) স্বামী বা স্ত্রীর সাথে পিতা মাতা উভয়ে থাকলে , মৃত্যু ব্যক্তির সম্পত্তি থেকে স্বামী বা স্ত্রীর অংশ দেয়ার পর বাকি সম্পত্তির ১/৩ অংশ পাইবে।

৬। বৈপিত্রীয় ভাইবোনদের তিন অবস্থাঃ
(ক) একজন মাত্র বৈপিত্রীয় ভাইবোন থাকলে ১/৬ অংশ,
(খ) একাধিক থাকলে ১/৩ অংশ পাইবে
(গ) মৃত্যু ব্যাক্তির পুত্র বা পৌত্র,পিতা বা দাদা থাকলে বঞ্ছিত হইবে।

৭। পৌত্রীগনের ছয় অবস্থাঃ
(ক) একজন মাত্র পৌত্রী থাকলে ১/২,
( খ) একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) যদি মৃত্যু ব্যক্তির একজন মাত্র কন্যা থাকে তাহলে পৌত্রীগন ১/৬ অংশ পাইবে,
(ঘ) যদি মৃত্যু ব্যক্তির একাধিক কন্যা থাকে তাহলে পৌত্রীগন বঞ্ছিত হইবে,
(ঙ) মৃত্যু ব্যক্তির পৌত্রী ও পৌত্র একই সাথে থাকলে অংশীদার হইবে,
(চ) যদি মৃত্যু ব্যক্তির পুত্র থাকে তাহলে পৌত্রীগন বঞ্ছিত হইবে।

৮। সহোদরা বোনদের পাঁচ অবস্থাঃ
(ক) একজন মাত্র সহোদরা বোন থাকলে ১/২,
( খ) একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) সহোদরা বোনের সাথে সহোদরা ভাই থাকলে আসাবা হইবে,
(ঘ) যদি মৃত্যু ব্যক্তির একজন মাত্র কন্যা বা পৌত্রী থাকে তাহলে সহোদরা বোনগন ১/৬ অংশ পাইবে। একাধিক কন্যা বা পৌত্রী থাকলে এবং অন্য কোন ওয়ারিশ না থাকলে অংশীদার হইবে,
(ঙ) মৃত্যু ব্যাক্তির পুরুষ শ্রেনীর ওয়ারিশ থাকলে সহোদরা বোনগন বঞ্ছিত হইবে।

৯। বৈমাত্রিয় বোনদের সাত অবস্থাঃ
(ক) যদি মৃত্যু ব্যাক্তির সহোদরা বোন না থাকে ও একজন মাত্র বৈমাত্রিয় বোন থাকলে ১/২,
(খ)একাধিক থাকলে ২/৩ অংশ পাইবে,
(গ) যদি মৃত্যু ব্যক্তির একজন মাত্র সহোদরা বোন থাকে তাহলে বৈমাত্রিয় বোন ১/৬ অংশ পাইবে,
(ঘ) যদি মৃত্যু ব্যক্তির একাধিক সহোদরা বোন থাকে তাহলে বৈমাত্রিয় বোনগণ বঞ্ছিত হইবে,
(ঙ)যদি মৃত্যু ব্যক্তির একাধিক সহোদরা বোন থাকে এবং বৈমাত্রিয় বোনের সাথে বৈমাত্রিয় ভাই থাকলে একএে অংশীদার হইবে।
(চ) মৃত্যু ব্যাক্তির কন্যা বা পৌত্রী থাকলে এবং অন্য কোন ওয়ারিশ না থাকলে বৈমাত্রিয় বোনগণ অবশিষ্ট অংশ পাইবে,
(ছ) মৃত্যু ব্যক্তির পুরুষ ওয়ারিশ থাকলে বৈমাত্রিয় বোনগন বঞ্ছিত হইবে।

১০। দাদী নানীর ২ অবস্থাঃ
(ক) পিতৃ বা মাতৃ সম্পর্কের এক বা একাধিক যাহাই হোক ১/৬ অংশ পাইবে,
(খ) মৃত্যু ব্যক্তির মাতা জীবিত থাকলে বঞ্ছিত হইবে। তবে পিতা জীবিত থাকলে দাদী বঞ্ছিত
Collected

সেন্ট্রাল ল' কলেজ এর ২০১৭-২০১৮ ব্যাচের বন্ধুগন আইনজীবী হওয়ায় সম্মাননা স্মারক প্রদান
02/04/2024

সেন্ট্রাল ল' কলেজ এর ২০১৭-২০১৮ ব্যাচের বন্ধুগন আইনজীবী হওয়ায় সম্মাননা স্মারক প্রদান

10/03/2024

সৌদিআরবে রমজানের চাঁদ দেখা গেছে
আলহামদুলিল্লাহ

Study Study and Study....Otherwise nothing Good is possible! Life is Not a Bed of Roses, but rather a Bed of Thorns! So ...
18/01/2022

Study Study and Study....Otherwise nothing Good is possible! Life is Not a Bed of Roses, but rather a Bed of Thorns!
So as a student you all should study more and more till the exam and there after!! Then the success of a student will come!!!

05/09/2021

১৭/১৮ ব্যাচের কে কোন কলেজে আছেন আওয়াজদেন, আমাদের পরিক্ষা কবে হতে পারে?

07/07/2021

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএল.বি. পাশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য for 2 years .........
প্রথম বর্ষ

১. প্রথম বর্ষে মোট ৭০০ নম্বরের পরীক্ষা। গড়ে ৩৬% নম্বর (২৫২) পেলে থার্ড ক্লাস, ৪৫% নম্বর (৩১৫) পেলে সেকেন্ড ক্লাস, ৬০% নম্বর পেলে ফাস্ট ক্লাস।
২. প্রত্যেক বিষয়ের পরীক্ষায় উপস্থিত থাকা বাধ্যতামূলক।
৩. একাধিক বিষয়ে ফেল করলে এমনকি শূণ্য (০) নম্বর পেলেও সমস্যা নেই। গড়ে ২৫২ পেলেই থার্ড ক্লাস, আর গড়ে ৩১৫ পেলেই সেকেন্ড ক্লাস।
৪. প্রথম বর্ষের নাম্বার দ্বিতীয় বর্ষের নাম্বারের সঙ্গে যোগ হয় না। প্রথম বর্ষের রেজাল্ট শুধুমাত্র শেষ বর্ষে ভর্তি হবার জন্য প্রয়োজন হয়।
৫. দ্বিতীয় বর্ষের রেজাল্ট সে অনুযায়ী সার্টিফিকেট হবে। এক্ষেত্রে প্রথম বর্ষের রেজাল্ট কোনো কাজেই আসবে না। অর্থাৎ প্রথম বর্ষে যদি কেউ ফার্স্ট ক্লাসও পায়, তারপর ফাইনাল ইয়ারে থার্ড ক্লাস পায়, তবে তার রেজাল্ট থার্ড ক্লাসই হবে।..........
শেষ বর্ষ
১. শেষ বর্ষে মোট ৮০০ নম্বরের পরীক্ষা। লিখিত পরীক্ষা ৭৫০ নম্বরের এবং মৌখিক পরীক্ষা ৫০ নম্বরের।
২. দ্বিতীয় বর্ষে গড়ে ৩৬% নম্বর (২৮৮) পেলে থার্ড ক্লাস ও ৪৫% নম্বর (৩৬০) পেলে সেকেন্ড ক্লাস।
৩. দ্বিতীয় বর্ষে পাশ করার জন্য আলাদা আলাদাভাবে লিখিত পরীক্ষায় গড়ে ৩৬% নাম্বার (২৭০) এবং মৌখিক পরীক্ষায় ৩৬% নম্বর (১৮) পেতে হবে। উভয় পরীক্ষায় পাশ করে গড়ে ৩৬% নম্বর (২৮৮) পেলে থার্ড ক্লাস।
৪. লিখিত পরীক্ষায় মোট ২৬৯ পেয়ে মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ ৫০ নম্বর পেলেও রেজাল্ট ফেল হবে। অর্থাৎ লিখিত পরীক্ষায় ২৭০ থেকে ১ নম্বরও কম পেয়ে (২৬৯ + ৫০ 😊 মোট ৩১৯ পেলেও ফেল।
৫. সেকেন্ড ক্লাস পাবার জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় আলাদা আলাদাভাবে সেকেন্ড ক্লাস পাওয়ার প্রয়োজন নেই। গড়ে ৪৫% নম্বর (৩৬০) পেলেই সেকেন্ড ক্লাস। তবে লিখিত পরীক্ষায় সব মিলিয়ে ফার্স্ট ক্লাস নম্বর ৪৮০ পেলেও ফেল হবে যদি মৌখিক পরীক্ষায় ১৮ নম্বরের কম পায়। আবার লিখিত পরীক্ষায় মোট ৩১২ পেয়ে এবং মৌখিক পরীক্ষা ৪৮ নাম্বার পেয়ে সর্বমোট ৩৬০ পেলেও সেকেন্ড ক্লাস।
৬. লিখিত পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করলে এমনকি শূণ্য (০) নম্বর পেলেও সমস্যা নেই। লিখিত পরীক্ষায় পাশ করার জন্য গড়ে ২৭০ নম্বর পেতে হবে।
৭. প্রত্যেক বিষয়ের পরীক্ষায় উপস্থিত থাকা বাধ্যতামূলক।
৮. সেকেন্ড ইয়ারের রেজাল্ট অনুযায়ী সার্টিফিকেট হবে।
©

Address

6 Bijoynagor, Ramn
Dhaka

Telephone

+8801725-051482

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ আইন ছাত্র কল্যাণ পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category