23/02/2026
মারকাযুল মা'রিফাহ আল-ইসলামী ঢাকা বাংলাদেশ
আমাদের মাদানী নেসাবের বৈশিষ্ট্য ও ব্যবস্থাপনা
🔖 আলহামদুলিল্লাহ, আমাদের রয়েছে দীর্ঘ ৯ বছরের অভিজ্ঞতা।
🔖প্রতি বছর মাদানী নেসাবের বোর্ড পরীক্ষায় একাধিক ছাত্রের মেধাতালিকায় স্থানসহ ঈর্ষনীয় ফলাফল।
🔖মাদানী নেসাবের প্রবর্তক মাওলানা আবু তাহের মিসবাহ দা. বা. এর প্রতিষ্ঠিত মাদরাসাতুল মাদীনাহর সাবেক উস্তায এবং মাওলানা আবু তাহের মিসবাহ দা. বা. এর জামাতা "মাওলানা হাবিবুর রহমান মুনীর নদভী হাফিজাহুল্লাহ" এর সার্বিক তত্ত্বাবধান।
🔖 মাদরাসাতুল মাদীনাহর প্রাক্তন ছাত্র এবং দারুল উলূম দেওবন্দ ইন্ডিয়া থেকে ফারেগ মাওলানা মাহবুবুর রহমান কাসেমী এর পরিচালনা।
🔖নির্ভরযোগ্য মাদানী নেসাব মাদরাসা থেকে ফারেগ সুযোগ্য শিক্ষকমণ্ডলীর পাঠদান ও নেগরানী।
🔖খুবই সহজ ও সুন্দর পদ্ধতিতে আধুনিক শিক্ষার সমন্বয়। এবং আগ্রহীদের জন্য যোগ্যতানুযায়ী উপযুক্ত সময়ে "এস এস সি" পরীক্ষা দেয়ার সুব্যবস্থা।
🔖তৃতীয় বর্ষ পর্যন্ত পরিপূর্ণ মাদানী নেসাবকে ঠিক রেখে চতুর্থ বর্ষে বেফাক বোর্ডে "শরহে বেকায়া" (উচ্চ মাধ্যমিক) পরিক্ষা দেয়ার সুব্যবস্থা।
🔖সর্ববিষয়ে আধুনিকতম পদ্ধতিতে ছাত্রদের মেধা, মনন ও বয়সের উপযোগী করে পাঠদান।
🔖মেধার তারতম্য অনুযায়ী ভিন্ন ভিন্ন মেহনতের সুব্যবস্থা।
🔖"ইলম, আমল, আখলাক, আফকার" এই চার বিষয়কে ভিত্তি ধরে বিভিন্ন ধরণের প্রচেষ্টা।
🔖 ফরজ ওয়াজিবের পাশাপাশি তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবীনসহ বিভিন্ন নফল আমল নেগরানীর সাথে আদায়, এবং সাপ্তাহিক তরবিয়তী মজলিস ও মাসিক ইসলাহী মজলিসের আয়োজন।
🔖 চিন্তানৈতিক উন্নতির জন্য প্রতিদিন বিশেষ তা'লীম, মাসিক ইলমি মুহাযারা (বুদ্ধিবৃত্তিক সেমিনার) এর আয়োজন।
🔖 নিয়মিত তা'লীম, সাপ্তাহিক ইসলাহী মাজলিস, মাসিক তাবলীগে ২৪ ঘন্টার খুরুজ এবং মাঝে মাঝে ৩ দিনের খুরুজের ব্যবস্থা।
🔖 বাংলা ভাষায় দক্ষতার জন্য প্রতিদিন বিশেষ বাংলা দরস, নিয়মিত রোজনামচা লেখা, বিশুদ্ধ বলা ও লেখার চর্চা, সাপ্তাহিক সাহিত্য দরস, বার্ষিক দেয়ালিকা/ সাময়িকী প্রকাশের উদ্যোগ।
🔖 হাফেজ ছাত্রদের হিফয ইয়াদ ধরে রাখার জন্য নিয়মিত তেলাওয়াত এবং সাপ্তাহিক সবীনাহর বাধ্যতামূলক নিয়ম। এবং মূল পরীক্ষাগুলোতে হিফযুল কুরআনের পরীক্ষার অন্তর্ভুক্তি।
🔖বাগ্মিতা, মঞ্চ পারফরম্যান্স ও জ্ঞানবৈচিত্রের জন্য বাংলা, আরবি, ইংরেজি বক্তৃতা ও প্রবন্ধ এবং বিতর্ক ও তথ্যপ্রতিযোগিতাসহ বিভিন্ন বিষয়সম্বলিত সাপ্তাহিক সেমিনার আয়োজন।
🔖বই পাঠে উদ্বুদ্ধ করা এবং ব্যাপক জ্ঞানের জন্য সমৃদ্ধ পাঠাগার।
🔖সুন্দর পরিবেশ, সুষম খাবার এবং সি সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণের সুব্যবস্থা।
🎀 বিভাগসমূহ
✒️ কিতাব বিভাগ (মাদানী নেসাব ১ম বর্ষ - ৪র্থ বর্ষ)
✒️ বিশেষায়িত হিফজ বিভাগ
✒️ বিশেষায়িত শুনানি বিভাগ
✒️মাদানী মাকতাব (নূরানী বিভাগ)
✒️স্কুলগামী শিক্ষার্থীদের কুরআন ও দ্বীন শেখার জন্য "আফটার স্কুল মাকতাব।
📖 বিশেষায়িত হিফয বিভাগ ও শুনানি বিভাগ সম্পর্কে কিছু কথা।
✒️ আমরা লক্ষ্য করেছি—অনেক শিক্ষার্থীর হিফয সম্পন্ন করতে ৩, ৪ এমনকি ৫ বছরও লেগে যায়।
ফলে অনেক সময় তারা পরবর্তীতে দীর্ঘমেয়াদী পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলে, কিংবা সুযোগও হয়ে ওঠে না।
তাই আমরা একটি যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করেছি যার মাধ্যমে একজন শিক্ষার্থী মোটামুটি মেধাবী হলেও ১ বছরের কম সময়ে সুন্দরভাবে হিফয সম্পন্ন করতে পারবে। তারপর সর্বোচ্চ ১ বছর কিংবা তার চেয়েও কম সময়ে শুনানি শেষ করতে পারবে। ইনশাআল্লাহ।
✒️ হিফয শুনানি বিভাগেও আমরা নতুনত্ব এনেছি।
অনেক হাফেজ ছাত্র আমাদের মাদানী নেসাব শাখায় ভর্তি হতে আসে, কিন্তু দেখা যায় তারা ঠিকমতো বাংলাটাও পড়তে পারে না।
ফলে কিতাব বিভাগে ভর্তি করানো আমাদের জন্য কঠিন হয়ে যায়।
এজন্য আমরা আমাদের হিফয শুনানি বিভাগে বাংলা পড়া ও লেখা, প্রাথমিক গণিত ও ইংরেজি পাঠদানের ব্যবস্থা রেখেছি— যাতে তারা কিতাব বিভাগে ভর্তি হওয়ার উপযুক্ত হয়ে গড়ে উঠতে পারে।
✒️ হিফযসহ অন্যান্য বিভাগগুলোতেও আমল, আখলাক ও আদবের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বের সাথে নিয়মিত তা'লীম ও তরবিয়ত প্রদান করা হয়।
💠আলহামদুলিল্লাহ, আমরা মনে করি আপনার সন্তান আমাদের কাছে আমানত, তাই আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য আমরা খুবই সচেতন এবং খুবই আন্তরিক।
🛣️যাতায়াত
👉 বাসে যেকোন স্থান থেকে "মিরপুর-১ এর আনসার ক্যাম্প" নেমে পূর্বদিকে হেঁটে বা রিকশায় ছাপাখানা মোড়।
👉 মেট্রোরেলে আগারগাঁও নেমে রিকশায় ছাপাখানা মোড় কিংবা মিরপুর ১০ এ নেমে বাসে আনসার ক্যাম্প তারপর ছাপাখানা মোড়।
👉 ৬০ফিট রোডের পাকা মসজিদ/ছাপড়া মসজিদ থেকে, কল্যাণপুর বা টেকনিক্যাল মোড় থেকে রিকশায় ছাপাখানা মোড়।
🏚️ঠিকানা
২৭৮/৩-এ, ছাপাখানা মোড়, আহমদ নগর, পাইকপাড়া, মিরপুর-১, ঢাকা-১২১৬
📠যোগাযোগ
পরিচালক- 01990-295332
শিক্ষাসচিব- 01680-705484
অফিস সহকারী- 01841-664885
Call now to connect with business.