40th BCS Group Study
এই পেজের সকলকে অনুরোধ করা যাচ্ছে পেজে কন্ট্রিবিউশন রাখতে।
***উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ(William Wordsworth)***
উনবিংশ শতকের(১৭৭০-১৮৫০) বিখ্যাত রোমান্টিক কবি।
১।তাকে প্রকৃতির কবি বলা হয়(Poet of Nature)
২।বিখ্যাত উক্তি--"ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে" (The Child is father of the man)[৩৬তম বি সি এস]
৩।প্রথম জীবনে ফরাসী বিপ্লবের বিশিষ্ট অনুরাগী ছিলেন
৪।১৭৯৮সালে আরেক রোমান্টিক কবি বন্ধু স্যামুয়েল টেইলর কোলারিজের(ST Coleridge) সাথে একযোগে প্রকাশ করেন "লিরিক্যাল ব্যালাডস" (Lyrical Ballads )
৫।দি প্রেলিউড(The Prelude ) নামের পদ্যে রচিত আত্মজীবনী'র (Autobiography) প্রণেতা তিনি।
৬।বিখ্যাত কবিতা--
ক.দ্য ড্যাফোডিলস(The Daffodils)
খ.টিনটার্ন অ্যাবে(Tintern Abbey)
গ।দ্য সলিটারি রেপার(The Solitary Reaper)
ঘ।আই ওয়ান্ডার্ড লোনলি এজ এ ক্লাউড(I Wandered Lonely As a Cloud)
-----সংক্ষেপে Shakespeare-----
William Shakespeare (1564-1616)
তিনি Elizabethan Period সময়ের নাট্যকার,কবি ও অভিনেতা
তাকে ডাকা হয়ঃ—
1.National Poet of England
2.Bard of Avon(His Birthplace)
তিনি লিখেছেনঃ ৩৭টি নাটক(Plays)
১৫৪টি চতুর্দশপদী কবিতা(Sonnets)
৩টি বর্ণনাত্বক কবিতা(Narrative Poems)
His each play consists of 5 acts.
His famous Tragi-comedies:
1.Measure for measure
2.All’s well that ends well
3.The Merchant of Venice(Characters: Antonio; Horatio; Shylock; Portia).
His Historical Plays: King Henry; King John; King Richard
এখানে উল্লেখ্য যে, Julius Caesar তার Historical Play না ; এটা তার Tragedy. Julius Caesar 2000 বছর পূর্বে রোমান সম্রাট ছিলেন
Shakespeare’s swansong হলো The Tempest.
He is known mostly for his plays & considered the greatest dramatist
---------------------------------
---Famous Works---
***Tragedies(বিয়োগান্ত নাটক)***
Macbeth; Hamlet; Othello; King Lear; Julius Caesar; Romeo & Juliet; Antony & Cleopetrta; Titus Andronicus
-------------------------
***Comedies(মিলনান্ত বা, হাস্যরসাত্মক নাটক)***
As you like it; Comedy of Errors(বঙ্গানুবাদঃভ্রান্তিবিলাস যা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর); Twelfth Night; A Mid Summer Night’s Dream; The Tempest; The Taming of the Shrew(বঙ্গানুবাদঃমুখরা রমনী বশীকরণ যা করেছেন মুনীর চৌধুরী)
-------------------------
***Famous Quotations***
To be or not to be that is the question (Hamlet)
Frailty, Thy name is woman! (Hamlet)
Brevity is the soul of wit (Hamlet)
There are more things in heaven & earth.. (Hamlet)
Fair is foul, foul is fair (Macbeth)
All the perfumes of Arabia will not sweeten this little hand (Macbeth)
Life is a tale, told by an idiot. Full of sound and fury (Macbeth)
Cowards die many times before their death (Julius Caesar)
Veni, Vidi, Vici (Julius Caesar)
All the world’s a stage…(As you like it)
Blow, blow, thou winter wind…( As you like it)
Sweet are the usages of adversity ( As you like it)
Some are born great…(Twelfth Night)
---প্রায় পরীক্ষায় আসা সংবিধানের স্বাধীনতা---
শুধু মনে রাখুন ***চসস চিপে ধস***
চ=চলাফেরার স্বাধীনতা( অনুচ্ছেদঃ৩৬)
স=সমাবেশের স্বাধীনতা( অনুচ্ছেদঃ৩৭)
স=সংগঠনের স্বাধীনতা( অনুচ্ছেদঃ৩৮)
------------------
চি=চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক-স্বাধীনতা( অনুচ্ছেদঃ৩৯)
পে=পেশা ও বৃত্তির স্বাধীনতা( অনুচ্ছেদঃ৪০)
------------------
ধ=ধর্মীয় স্বাধীনতা( অনুচ্ছেদঃ৪১)
স=সম্পত্তির অধিকার( অনুচ্ছেদঃ৪২)
--------------------------------------
বি.দ্র. পরে হয়তো সম্পূর্ণ সংবিধান সহ্জ করে শেয়ার করা হবে
ধ্বনি ও বর্ণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
=======================
# বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে ৫০টি।(স্বরবর্ণ ১১টি + ব্যঞ্জণবর্ণ ৩৯টি)
# বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ ১১টি(হ্রস্ব স্বর ৪টি + দীর্ঘ স্বর ৭টি)
# বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জণবর্ণ ৩৯টি(প্রকৃত ৩৫টি + অপ্রকৃত ৪ টি)
# বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রাযুক্তবর্ণ আছে ৩২টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ২৬টি)
# বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্তবর্ণ আছে ৮টি (স্বরবর্ণ ১টি + ব্যঞ্জণবর্ণ ৭টি)
# বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণআছে ১০টি (স্বরবর্ণ ৪টি + ব্যঞ্জণবর্ণ ৬টি)
# বাংলা বর্ণমালায় কার আছে এমন স্বরবর্ণ ১০টি (“অ” ছাড়া)
# বাংলা বর্ণমালায় ফলা আছে এমনব্যঞ্জণবর্ণ ৬টি (য,র,ল,ব,ন/ণ,৭)
# বাংলা বর্ণমালায় স্পর্শধ্বনি/বর্গীয় ধ্বনি আছে ২৫টি (ক থেকে ম পর্যন্ত)
# বাংলা বর্ণমালায় কন্ঠ/জিহবামূলীয়ধ্বনি আছে ৫টি (“ক” বর্গীয়ধ্বনি)
# বাংলা বর্ণমালায় তালব্য ধ্বনি আছে৮টি (“চ” বর্গীয় ধ্বনি + শ,য, য়)
# বাংলা বর্ণমালায় মূর্ধন্য/পশ্চা ৎদন্তমূলীয় ধ্বনি আছে ৯টি (“ট” বর্গীয়ধ্বনি + ষ, র, ড়, ঢ়)
# বাংলা বর্ণমালায় দন্ত্য ধ্বনি আছে৭টি (“ত” বর্গীয় ধ্বনি + স,ল)
# বাংলা বর্ণমালায় ওষ্ঠ্য ধ্বনি আছে৫টি (“প” বর্গীয় ধ্বনি)
# বাংলা বর্ণমালায় অঘোষ ধ্বনি আছে১৪টি (প্রতি বর্গের ১ম ও ২য় ধ্বনি + ঃ, শ, ষ, স)
# বাংলা বর্ণমালায় ঘোষ ধ্বনি আছে১১টি (প্রতি বর্গের ৩য় ও ৪র্থ ধ্বনি + ৫ম +হ) (মনে রাখুন ঘোষ রা নিচু বর্ণের মানুষ তাই তারা পিছনে বসে । )
# বাংলা বর্ণমালায় অল্পপ্রাণ ধ্বনিআছে ১৩টি (প্রতি বর্গের ১ম ও ৩য় ধ্বনি + শ, ষ, স)
# বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনিআছে ১১টি (প্রতি বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি + হ)
# বাংলা বর্ণমালায় নাসিক্য/অনুনাসিকধ্বনি আছে ৮টি (প্রতি বর্গের ৫ম ধ্বনি + ং, ৺, ও)
# বাংলা বর্ণমালায় উষ্ম ধ্বনি৪টি (শ, ষ, স, হ)
# বাংলা বর্ণমালায় অন্তঃস্থ ধ্বনি৪টি (ব, য, র, ল)
# বাংলা বর্ণমালায় পার্শ্বিক ধ্বনি১টি (ল)
# বাংলা বর্ণমালায় কম্পনজাত ধ্বনি১টি (র)
# বাংলা বর্ণমালায় তাড়নজাত ধ্বনি১টি (ড়, ঢ়)
# বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী ধ্বনি৩টি (ং, ঃ, ৺)
# বাংলা বর্ণমালায় অযোগবাহ ধ্বনি২টি (ং, ঃ)
# বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপকধ্বনি ২টি (ঐ, ঔ)
# বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি২৫টি ( সর্বসাকুল্যে)
# বাংলা বর্ণমালায় খন্ডব্যঞ্জণধ্বনি ১টি (ৎ)
# বাংলা বর্ণমালায় নিলীন ধ্বনি ১টি(অ)
# বাংলা বর্ণমালায় হসন্ত/হলন্ত বর্ণবলা হয় ক্, খ্, গ্ এধরণের বর্ণকে
• শ,ষ,স,হ- উষ্ম বর্ণ।
• শ,ষ,স- শীষ ধ্বনি।
• হ- ঘোষ ধ্বনি।
=======================
২২.পুরস্কার, পরিষ্কার, আবিষ্কার.... ইত্যাদি কিছু শব্দে ‘স’ না ‘ষ’ ব্যবহূত হবে তা নিয়ে আমরা অনেক সময় দ্বিধা-দ্বন্দ্বে ভুগি। এ বিষয়ে পরিষ্কার ধারণার জন্য লক্ষ্য কর —
পুর + ঃ + কার = পুরস্কার অ + ঃ + কার = স
পদ + ঃ + খলন = পদস্খলন অ + ঃ + খলন = স
তির + ঃ + কার = তিরস্কার অ + ঃ + কার = স
পরি + ঃ + কার = পরিষ্কার ই + ঃ + কার = ষ
দু + ঃ + কর = দুষ্কর উ + ঃ + কর = ষ
ধনু + ঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার উ + ঃ + টঙ্কার = ষ
তাহলে দেখা গেল, শব্দকে ভাঙালে যদি ‘অ’ এর পরে বিসর্গ ধ্বনি আসে তাহলে ‘স’ ব্যবহূত হবে আর যদি ‘অ’ ভিন্ন অন্য স্বর ( যেমন : ই, উ ইত্যাদি) আসে তাহলে ‘ষ’ ব্যবহূত হবে। আশা করি এ ব্যাপারে আর কোন দ্বিধা-দ্বন্দ্ব থাকবে না।
কোন কোন ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ হয় না। যেমন :
প্রাতঃ + কাল = প্রাতঃকাল
মনঃ + কষ্ট = মনঃকষ্ট
শিরঃ + পীড়া = শিরঃপীড়া।
তবে এ প্রসঙ্গে আমাদের কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির কথাও মনে রাখতে হবে। যেমন :
বাচঃ + পতি = বাচস্পতি
ভাঃ + কর = ভাস্কর
অহঃ + নিশা = অহর্নিশ
অহঃ +অহ= অহরহ
প্রাত: + আশ= প্রাতরাশ
=============
শেয়ার করুন।
#সাহিত্য_পত্রিকা
১। সবুজপত্র
প্রকাশকাল > ১৯১৪ >
সম্পাদক > প্রমথ চৌধুরী
অবদান : বীরবলীয় রীতি বা বাংলা গদ্যে চলিত রীতি / মৌখিক ভাষারীতি প্রবর্তন প্রচলনে প্রচেষ্ঠা চালায়।
যারা লিখতেন : রবীন্দ্রনাথ , ইন্দিরা দেবী চৌধুরী , সুনীতিকুমার চট্টোপাধ্যায়, সুরেশচন্দ্র চক্রবর্তী প্রমুখ
২। কল্লোল পত্রিকা
প্রকাশকাল > ১৯২৩
সম্পাদক > দীনেশরঞ্জন দাশ
অবদান : বাংলা সাহিত্যে আধুনিকতাবাদী আন্দোলনের প্রচেষ্ঠা
যারা লিখতেন : কাজী নজরুল ইসলাম , তারাশঙ্কর , বুদ্ধদেব বসু , প্রেমেন্দ্র মিত্র , অচিন্ত্যকুমার সেন গুপ্ত , শৈলজানন্দ
কল্লোল পত্রিকা কল্লোল যুগ সৃষ্টি করেছিল । এযুগের সাহিত্যকে ‘ত্রিশোত্তর বাংলা সাহিত্য বলে।
৩। শিখা :
প্রকাশকাল : ১৯২৭
১ম সম্পাদক : আবুল হুসেন
অবদান : মুক্ত বুদ্ধির চর্চা
স্লোগান : জ্ঞান যেখানে সীমাবদ্ধ , বুদ্ধি যেখানে আড়ষ্ট , মুক্তি সেখানে অসম্ভব ।
যারা লিখতেন : আবুল হুসেন, আবুল হাসান , কাজী আবদুল ওয়াদুদ , মোতাহার হোসেন চৌধুরী ।
=======
সাপ্তাহিক ‘বেগম ’ পত্রিকার সম্পাদক কে >> নুরজাহান বেগম । প্রকাশ ১৯৪৭।
ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা >>শিখা, ক্রান্তি, প্রগতি, লোকায়ত
কাজী নজরুলের পত্রিকা >ধূমকেতু , লাঙ্গল , নবযুগ।
সওগাত পত্রিকার সম্পাদক >> মোহাম্মদ নাসিরউদ্দিন
বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক >> বঙ্কিম ( ১৮৭২)
তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক >> অক্ষয়কুমার দত্ত( ১৮৪৩)
সুধাকর পত্রিকার সম্পাদক >> শেখ আব্দুর রহিম
সমকাল পত্রিকার সম্পাদক >> সিকান্দার আবু জাফর
পূর্বাশা পত্রিকার সম্পাদক >> সঞ্জয় ভট্টাচার্য
কবিতা পত্রিকার সম্পাদক >> বুদ্ধদেব বসু
আঙ্গুর পত্রিকার সম্পাদক >> ড. মুহাম্মদ শহীদুল্লাহ
========
শেয়ার করুন।
#কম সময়ে #প্রিলির প্রস্তুতি গুছাতে চাই। এক্ষেত্রে বিষয়ভিত্তিক কোন #টপিকগুলোকে #গুরুত্ব দিবো?
#বিসিএস প্রিলিতে ২০০ নম্বর।
এক্ষেত্রে #কাট_মার্কস ১২০ নম্বর (ধরলাম)।
মানে #৬০%_নম্বর পেলেই অাপনি উত্তীর্ণ হতে পারছেন।
তার মানে অামি যদি ১ মাসের একটা প্রস্তুতি গোছাতে চাই তাহলে প্রথম ধাপে ্বরের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিবো। এটাও বলে রাখি অাপনি যদি ১৫০ নম্বরের প্রস্ততি ভালো মতো নিয়ে যান অাপনি সেখানে ১২০ অাশা করতেই পারেন, কারণ টপিক রিলেটেড প্রস্তুতি পুরোটাই। অাগে না পড়ে থাকলে ২০০ এর প্রস্তুতি নিতে গিয়ে জল ঘোলা করতে যাবেন না। ধরা খাবেন।
সেক্ষেত্রে অামি প্রথমে কাঙ্খিত #মানবন্টন দাঁড় করাই। চলুন দেখি
......................................................
★ বাংলা ২০ নম্বর (৩৫ নম্বরে)
★ ইংরেজি ২৫ নম্বর (৩৫ নম্বরে)
★ বাংলাদেশ বিষয়াবলী ২০ নম্বর (৩০ নম্বরে)
★ অান্তর্জাতিক বিষয়াবলী ১৫ নম্বর (২০ নম্বরে)
★ ভূগোল ৮ নম্বর (১০ নম্বরে)
★ নৈতিকতা ও সুশাসন ৪ নম্বর (১০ নম্বরে)
★ গাণিতিক যুক্তি ১০ নম্বর (১৫ নম্বরে)
★ মানসিক দক্ষতা ১০ নম্বর (১৫ নম্বরে)
★ সাধারণ বিজ্ঞান ৮ নম্বর (১৫ নম্বরে)
★ কম্পিউটার ১০ নম্বর (১৫ নম্বরে)
মোট ১৩০ নম্বর (২০০ নম্বরে)
......................................................
এবার অাসেন বিষয়ভিত্তিক #অালোচনা।
অামি এ টপিকগুলোকে বলবো Must to know টপিক। এগুলো অাগে পড়ে ফেললে অাপনি নিশ্চিন্ত থাকতে পারবেন অাপনার টার্গেটের খুব কাছাকাছি অাপনি চলে এসেছেন।
চলুন বিষয়ভিত্তিক দেখা যাক
......................................................
#বাংলা ভাষা ১০ নম্বর (১৫ নম্বরে)
বানান শুদ্ধকরণ,
পরিভাষা,
সমার্থক শব্দ,
ধ্বনি,
শব্দ,
বাক্য,
প্রত্যয়,
সমাস,
সন্ধি।
#বাংলা সাহিত্য ১০ নম্বর (২০ নম্বরে)
★ প্রাচীন যুগ- চর্যাপদ (১ নম্বর)
★ মধ্যযুগ-
শ্রীকৃষ্ণকীর্তন (১ নম্বর),
পদাবলী (১ নম্বর),
লোকসাহিত্য (১ নম্বর),
অারাকান রাজসভায় বাংলা সাহিত্য (১ নম্বর)
★ অাধুনিক যুগ
২০ টা টপিক পড়বেন। ৫ সিউর অাসবে, বেশিও অাসতে পারে।
১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২. রবীন্দ্রনাথ ঠাকুর
৩. কাজী নজরুল ইসলাম
৪. জসীম উদদ্দীন
৫. শামসুর রহমান
৬. বেগম রোকেয়া
৭. প্রমথ চৌধুরী
৮. মাইকেল মধুসূদন দত্ত
৯. দীনবন্ধু মিত্র
১০. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১১. মীর মোশাররফ হোসেন
১২. জীবনানন্দ দাশ
১৩. হাসান হাফিজুর রহমান
১৪. সেলিম অাল দীন
১৫. শওকত ওসমান
১৬. হুমায়ুন অাহমেদ
১৭. নির্মলেন্দু গুণ
১৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৯. পত্রিকা বিষয়ক প্রশ্ন
২০. ভাষা বিষয়ক সমালোচনা গ্রন্থ, মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ
......................................................
#ইংরেজি_ভাষা 17 marks (within 20 marks)
1. Parts of speech (06)
Noun
Number
Participle
Adverb
Preposition
2. Phrase & Idioms (03)
3. Clause (01)
4. Correction (01)
5. Voice, Narration (01)
6. Spelling (01)
7. Condition (01)
8. Agreement (01)
9. Tense (01)
#ইংরেজি_সাহিত্য 08 marks ((Within 10 marks)
1. Literaray terms
2. Period of English Literature
3. William Shakespeare
4. Romantic Age (02 marks)
5. G.B Shaw
6. W.B Yeats
7. Thomas Gray
8. লেখকদের বিখ্যাত উক্তি
9. উপাধি
......................................................
#বাংলাদেশ_বিষয়াবলী ২০ নম্বর (৩০ নম্বরে)
১. মুঘল অামলে বাংলাদেশ (০১)
২.ইস্ট ইন্ডিয়া কোম্পানীর অামলে সংস্কার, উন্নয়ন ও অান্দোলন (০১)
৩. ভাষা অান্দোলন (০১)
৪. ছয় দফা (০১)
৫. ১৯৭১ সালের মার্চ-ডিসেম্বর (০৩)
৬. কৃষি (০৩)
৭. সংবিধান (০৩)
৮. জাতীয় বিষয়াবলি ও অর্জন (০১)
৯. সংস্কৃতি ও খেলাধূলা (০১)
১০. জনসংখ্যা ও নৃতাত্ত্বিক গোষ্ঠী (০৩)
১১. অর্থনীতি (০৩)
......................................................
অান্তর্জাতিক বিষয়াবলী ১২ নম্বর (২০ নম্বরে)
★ বিশ্ব সভ্যতা, অালোচিত দেশ (৩ নম্বর)
★ ১ম ও ২য় বিশ্বযুদ্ধ, চুক্তি ও সনদ (৩ নম্বর)
★ সাম্প্রতিক তথ্য (৩ নম্বর)
★ অান্তর্জাতিক সংগঠন ও অর্থনৈতিক প্রতিষ্ঠান (৩ নম্বর)
................................................
ভূগোল ৮ নম্বর (১০ নম্বরে)
★ বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগলিক অবস্থান (২ নম্বর)
★ বাংলাদেশের পরিবেশ (২ নম্বর)
★ বিশ্ব জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ (২ নম্বর)
★ প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা (২ নম্বর)
.................................................
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ৬ নম্বর (১০ নম্বরে)
★ দক্ষ প্রশাসকের ভূমিকা, গুণাবলী (১ নম্বর)
★ মূল্যবোধ ও সুশাসনের ব্যাসিক অালোচনা (৩ নম্বর)
★ বিখ্যাত উক্তি ও গ্রন্থ (১ নম্বর)
★ বাংলাদেশের সংবিধান (২ নম্বর)
................................................
গাণিতিক যুক্তি ১০ নম্বর (১৫ নম্বরে)
★ পাটিগণিত ৩ নম্বর
ল.সা.গু ও গ.সা.গু
শতকরা
লাভক্ষতি
মুনাফ
অনুপাত
★ বীজগণিত ৫ নম্বর
সকল সূত্র
লগারিদম
ধারা
সেট
বিন্যাস-সমাবেশ
সম্ভাব্যতা
★ জ্যামিতি ২ নম্বর
চতুর্ভূজ ও বৃত্ত সংক্রান্ত গাণিতিক সমস্যা
................................................
মানসিক দক্ষতা ১০ নম্বর (১৫ নম্বরে)
★ সিরিজ সংক্রান্ত সমস্যা
★ চিত্রে যৌক্তিক সংখ্যা বসানো
★ পঞ্জিকা বিষয়ক
★ শুদ্ধ বানান (বাংলা ও ইংরেজি)
★ সমার্থক ও বিপরীত শব্দ
★ Analogy
★ অায়নায় শব্দের প্রতিফলন
★ দিক নির্ণয়
................................................
সাধারণ বিজ্ঞান ৮ নম্বর (১৫ নম্বরে)
★ ভৌত বিজ্ঞান
শক্তির উৎস ও ব্যবহার
তাপবিদ্যা
অালোকবিজ্ঞান
স্থির ও চল তড়িৎ
★ জীববিজ্ঞান
টিস্যু
অণুজীববিজ্ঞান (ভাইরাস ও ব্যাকটেরিয়া)
খাদ্য ও পুষ্টি
রক্ত, রক্তচাপ, সঞ্চালন
জিনতত্ত্ব
★ অাধুনিক পদার্থবিজ্ঞান
গ্রীন হাউজ গ্যাস
সাধারণ রোগ ও প্রতিকার
বায়ুমন্ডল
পৃথিবী সৃষ্টি
................................................
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১০ নম্বর (১৫ নম্বরে)
★ ইনপুট ও অাউটপুট ডিভাইস
★ কম্পিউটারের বাস, স্মৃতি ও মেমরী
★ সংখ্যাপদ্ধতি, লজিক গেইট
★ ই কমার্স, সামাজিক যোগযোগ ( Social Network)
★ স্মার্টফোন
★ ইমেইল, ব্লুটুথ, ইনফ্রারেড, ওয়াইফাই, ওয়াইম্যাক্স
★ ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন
★ প্রটোকল
................................................
এই হলো অাপনার টপিক লিস্ট।
★ এই স্টেপ শেষ হলে কিছু বিষয়ে অাপনার অার একদমই পড়তে হবে না। কিছু বিষয়ে অারো কিছু নাম্বার বাড়াতে করতে অারো কিছু টপিক যোগ করবো।
★ পরবর্তী পর্যায়ে ইংরেজি, বাংলাদেশ, ভূগোল, নৈতিকতা-সুশাসন, কম্পিউটার অার কোনো কিছু নতুন যোগ করছি না। মানে এ সকল বিষয়ের প্রস্তুতি অাপাতত এতোটুকুই যথেষ্ট।
★ নতুন টপিক যোগ হবে
বাংলায় (৫ নম্বর বাড়াতে),
অান্তর্জাতিক (৫ নম্বর বাড়াতে),
গণিত (৫ নম্বর বাড়াতে),
বিজ্ঞান ( ৫ নম্বর বাড়াতে)
#ধন্যবাদ_নিরন্তর :-)
ডাঃ মাসউদ জাহান
সিলেট মেডিকেল কলেজ
বিভিন্ন সাইটের প্রতিষ্ঠাতা:
🔔Google : প্রতিষ্ঠিত হয় Sept 4, 1998,,,
🔔Facebook : প্রতিষ্ঠিত হয় Feb 4,2004,,,
🔔YouTube : প্রতিষ্ঠিত হয় Feb 14, 2005,,,
🔔Yahoo : প্রতিষ্ঠিত হয় March 1994,,,
🔔Baidu : প্রতিষ্ঠিত হয় Jan 1, 2000,,,
🔔 Wikipedia : প্রতিষ্ঠিত হয় Jan 15, 2001,,,
🔔Windows Live : প্রতিষ্ঠিত হয় Nov 1, 2005,,,
🔔 Amazon : প্রতিষ্ঠিত হয় 1994,,,
🔔Tencent QQ : প্রতিষ্ঠিত হয় February 1999,,,
🔔Twitter : প্রতিষ্ঠিত হয় March 21, 2006,,,
🔔Google এর প্রতিষ্ঠাতা Sergey brin & Larry page,,,
🔔Yahoo এর প্রতিষ্ঠাতা David filo & Jerry yang,,,
🔔Youtube এর প্রতিষ্ঠাতা Jawed karid, Steve chen & Chad Harley,,,
🔔Facebook এর প্রতিষ্ঠাতা Mark Zucherberg, Chris Hughes,,,
🔔Wikipedia এর প্রতিষ্ঠাতা Jimmy Wales & Larry Sanger,,,
🔔Twitter এর প্রতিষ্ঠাতা Evan Williams Biz Stone & Jack Dorsey,,,
🔔ebay এর প্রতিষ্ঠাতা Pierre Omidyar,,,
🔔Hotmail এর প্রতিষ্ঠাতা Sabeer Bhatia,,,
🔔Myspace এর প্রতিষ্ঠাতা omanderson & Chris Dewolfe,,,
🔔Friendster এর প্রতিষ্ঠাতা Jonathan Abrams,,,
29/12/2018
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
1212