An-Nour Institute for Al-Azhar Education

An-Nour Institute for Al-Azhar Education

Share

We are a community of seekers, learners, and educators united by a shared passion and vision.

Study Quranic sciences, Arabic language, Al-Azhar school curriculum or achieve mastery through our specialized courses led by renowned Al-Azhar scholars. An-Nour Institute for Al-Azhar Education is an advanced online training institution for Islamic Sciences founded by two promising Al-Azhar Alumni aiming to provide Al-Azhar curriculum and specialized courses by prominent Al-Azhar Scholars via dedicated website portal for students and enthusiasts around the world.

28/04/2026

📔আজকের কুইজ📔



27/04/2026

👉 ছবি দেখে আরবী শিখি 👇

• فَرَاوَلَةٌ = স্ট্রবেরি
•كُمَّثَرَى = নাশপাতি

#পুর্নাঙ্গ_আরবী_ভাষা_কোর্স

25/04/2026

👉 ছবি দেখে আরবী শিখি 👇

• ثُوْمٌ = রসুন
•زَنْجَبِيْل = আদা

#পুর্নাঙ্গ_আরবী_ভাষা_কোর্স

23/04/2026

👉 ছবি দেখে আরবী শিখি 👇

• فُلْفُل = মরিচ
•بَاذِنْجَان = বেগুন

#পুর্নাঙ্গ_আরবী_ভাষা_কোর্স

22/04/2026

২০২৫ইং সালের পবিত্র মাহে রমাদানের বারাকাহময় সময়ে কুরআন শিক্ষার আলোকে আন নূর ইন্সটিটিউট পথচলা শুরু করেছিল।

সেই ধারাবাহিকতায় কুরআন শিক্ষাঙ্গনের কোর্স "বেসিক তাজউইদ ও কায়দা নূরানিয়্যাহ (মহিলা) - ব্যাচ সকাল ০৩ ও সন্ধ্যা ০৪ সম্পন্ন হলো, আলহামদুলিল্লাহ💐

পবিত্র আল-কুরআন জ্যোতির্ময় এক কিতাব, যা ক্বলবকে নূরান্বিত করে, জীবনকে প্রসারিত করে, মানবজাতিকে হিদায়াতের পথে পরিচালিত করে।

কুরআনের প্রতিটি হারফ থেকে শুরু করে বাক্যের সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার লক্ষ্যে আন নূর ইন্সটিটিউট সফলভাবে একাধিক কোর্স পরিচালনা করছে, আলহামদুলিল্লাহ।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা উস্তাযা ও শিক্ষার্থীদের সকল প্রচেষ্টা সর্বোত্তমভাবে কবুল করুক, আমীন।



22/04/2026

ইস্তেগফারের ফজীলতঃ

عن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم :
" مَنْ لَزِمَ الاسْتِغْفارَ جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجاً وَمِنْ كُلّ هَمٍّ فَرَجاً، وَرَزَقَهُ مِنْ حَيْثُ لا يَحْتَسِبُ "

হযরত ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
“যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফারকে আঁকড়ে ধরে,
১। আল্লাহ তাআলা তার জন্য প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ করে দেন,
২। প্রতিটি দুশ্চিন্তা থেকে তাকে মুক্তি দেন
৩। এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন—যেখান থেকে সে কল্পনাও করতে পারেনি।” (আবু দাউদ ও ইবনে মাজা)

কি বলে ইস্তেগফার করবো??

عن ابن عمر رضي الله تعالى عنهما قال: " كنّا نعدُّ لرسول الله صلى الله عليه وسلم في المجلس الواحد مائة مرّة: ربّ اغْفِرْ لي وَتُبْ عَلَيَّ إنَّكَ أنْتَ التَّوَّابُ الرَّحيمُ " قال الترمذي: حديث صحيح.

“আমরা এক মজলিসে (এক বৈঠকে) রাসূলুল্লাহ ﷺ-কে একশ’ বার এই দো‘আটি পাঠ করতে গণনা করতাম:
ربّ اغْفِرْ لي وَتُبْ عَلَيَّ إنَّكَ أنْتَ التَّوَّابُ الرَّحيمُ (‘হে আমার রব! আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী, পরম দয়ালু।’”)

ইমাম তিরমিযী (রহ.) বলেন: এই হাদিসটি সহীহ।

হযরত ফুযাইল ইবনু আব্বাস (রাদিয়াল্লাহু তাআলা আনহু) থেকে বর্ণিত—
الاستغفار من غير إقلاع ‌توبة ‌الكذابين অর্থাৎ “গুনাহ ছাড়ার দৃঢ় সিদ্ধান্ত ছাড়া যে ইস্তিগফার করা হয়, তা মিথ্যাবাদীদের তাওবা।”

(বায়হাকী রচিত শুয়াবুল ইমান, রুশদ প্রকাশনী, হাদীস নাম্বারঃ ৬৭৭৭)


21/04/2026

💠 আন-নূর ইন্সটিটিউটের কুরআন শিক্ষা বিভাগের সুবিস্তৃত অভিযাত্রায় সংযোজিত হলো আরেকটি নূরান্বিত নতুন অধ্যায়—আলহামদুলিল্লাহ।

কুরআন—শুধু তিলাওয়াতের গ্রন্থ নয়; এটি হৃদয়ের আলো, আত্মার প্রশান্তি, জীবনপথের চিরন্তন আলোকবর্তিকা। শুদ্ধ তিলাওয়াত হলো সেই বারাকাহময় আলোয় প্রবেশের প্রথম দ্বার। আর কুরআন রিসাইটেশান/নাজারা কোর্স হলো সেই দ্বারে পৌঁছানোর সুশোভিত সেতুবন্ধন।

👉 এ লক্ষ্যেই আন-নূর ইন্সটিটিউট শুরু করছে পবিত্র আল-কুরআন রিসাইটেশান কোর্স(মহিলা)।

📢 ভর্তি চলছে আন-নূর ইনস্টিটিউট আয়োজিত সম্পূর্ণ আল-কুরআন রিসাইটেশান কোর্সে।

🗓️ ক্লাস শুরু : ১লা মে, ২০২৬ইং
⌛ মেয়াদকাল : পড়ার উপর নির্ভরশীল।
🗒️ সাপ্তাহিক দিন : রবি-বুধ
🕖 সময় : সন্ধ্যা ৭.০০ - ৮.৩০ মিনিট
💰 মাসিক ফি : ১২৫০৳
🎯 আর্থিকভাবে অস্বচ্ছল ৩জন শিক্ষার্থীকে পূর্ণ বৃত্তি প্রদান করা হবে। (*শর্ত প্রযোজ্য*)

🔹 কোর্সটি করে কি ফায়দা❓

✅ শুদ্ধ ও সঠিক লাহানে তিলাওয়াত শিক্ষালাভ।
✅ তিলাওয়াতের প্রয়োজনীয় সকল নিয়মকানুন সঠিক প্রয়োগের মাধ্যমে সাবলীল তিলাওয়াত আয়ত্ত করা।
✅ দক্ষ ও অভিজ্ঞ উস্তাযার সান্নিধ্যে সম্পূর্ণ আল-কুরআন শুনানোর অনন্য সুযোগ।

🔗 কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে এবং কোর্সে নিবন্ধন করতে নিচের লিংকে ক্লিক করুন 👇🏼

https://annour.education/course/quran-recitation-correction/

📌 ভর্তি যোগ্যতা : তাজউইদের সাথে আহকাম অনুযায়ী বিশুদ্ধ উচ্চারণ ও দেখে কুরআন পড়ার সক্ষমতা থাকা আবশ্যক। অন্যথায় আগে আমাদের ৩ মাস মেয়াদী বেসিক তাজউইদ ও কায়দা নুরানিয়্যাহ কোর্সটি সফলভাবে শেষ করে আসতে হবে।

📌 অবশ্যই ⁠প্রত্যেক শিক্ষার্থীকে নির্ধারিত শিডিউল অনুযায়ী নিয়মিত ক্লাস করতে হবে।

কুরআন তিলাওয়াতের সুমধুর সুরে জেগে উঠুক অন্তর। এই যাত্রা হয়ে উঠুক রহমত, বরকত ও নূরের এক অনন্ত দিগন্ত। 🌸

📲 যোগাযোগ : আন-নূর ইনস্টিটিউট পেইজ/হোয়াটসঅ্যাপ।

21/04/2026

➰ চেতনার এক ঝলক ➰

❪❆❫ ইমাম ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ) বলেন:

❃ যখন কোনো বান্দা সকাল-সন্ধ্যা এমন অবস্থায় কাটায় যে, তার একমাত্র চিন্তা-ভাবনা আল্লাহ তা‘আলাই—
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা তার সমস্ত প্রয়োজন নিজের দায়িত্বে নিয়ে নেন, তার সব দুশ্চিন্তা দূর করে দেন, তার হৃদয়কে নিজের ভালোবাসার জন্য একাগ্র করে দেন, তার জিহ্বাকে নিজের যিকিরে ব্যস্ত রাখেন এবং তার অঙ্গ-প্রত্যঙ্গকে নিজের আনুগত্যে নিয়োজিত করেন।

❃ আর যদি সে সকাল-সন্ধ্যা এমন অবস্থায় কাটায় যে, দুনিয়াই তার প্রধান চিন্তা—
তবে আল্লাহ তাকে দুনিয়ার দুঃখ-কষ্ট, দুশ্চিন্তা ও বিপদ-আপদের ভারে ছেড়ে দেন এবং তাকে তার নিজের নিকট সোপর্দ করেন। ফলে তার হৃদয় আল্লাহর ভালোবাসা থেকে সরে গিয়ে মানুষের ভালোবাসায় মগ্ন হয়, তার জিহ্বা আল্লাহর যিকির ছেড়ে মানুষের কথায় ব্যস্ত হয়ে পড়ে, এবং তার অঙ্গ-প্রত্যঙ্গ আল্লাহর আনুগত্য থেকে সরে গিয়ে মানুষের সেবায় ও দুনিয়াবি কাজে নিমগ্ন হয়ে যায়।

📚 কিতাব: আল-ফাওয়ায়েদ (পৃষ্ঠা ৮৪)

আল্লাহ তায়ালা আমাদের আমল করার তাওফিক দান করুক। আল্লাহ ও তাঁর রাসূলের ভালোবাসা হৃদয়ে দান করুক। আমিন।

🌺 প্রিয় নবীর উপর দরুদ পাঠ করুন 🌺


20/04/2026

✨📖 বেসিক তাজউইদ ও কায়দা নূরানিয়্যাহ (মহিলা) ৬ষ্ঠ ব্যাচে ভর্তি চলছে! 📖✨

🌿 আপনি কি শুদ্ধভাবে কুরআন পড়তে দ্বিধাবোধ করছেন?
🌿 হরফের মাখরাজ-সিফাত ও অন্যান্য নিয়মকানুন বুঝতে সমস্যা হচ্ছে?
🌿 ইজাযাহপ্রাপ্ত অভিজ্ঞ উস্তাযার সান্নিধ্যে কুরআন শিখতে চান?

পবিত্র কুরআন শুদ্ধভাবে তিলাওয়াত করা প্রতিটি মুসলিম পুরুষ ও নারীর জন্য ফরজ এবং এই শুদ্ধতা অর্জনের প্রথম ধাপ হলো দক্ষ ও ইজাজাপ্রাপ্ত শিক্ষকের অধীনে তাজউইদের জ্ঞানার্জন ও তার সঠিক প্রয়োগের অনুশীলন।

👉 তাই আপনার জন্যই আন-নূর ইনস্টিটিউট আয়োজন করেছে এই বিশেষ অনলাইন কোর্স!

⏳ মেয়াদকাল : ৩মাস

🗒️ কোর্স শিডিউল👇🏼

🏷️ সাপ্তাহিক দিন : রবি, সোম ও বুধবার (সকালের ব্যাচ)
⏲️ সময় : সকাল ৬:০০-৭:১৫ মিনিট (৬ষ্ঠ ব্যাচ)

💸 মাসিক ফি : ১২৫০৳
🎯 আর্থিকভাবে অস্বচ্ছল ৩জন শিক্ষার্থীকে পূর্ণ বৃত্তি প্রদান করা হবে। (*শর্ত প্রযোজ্য*)

🔖কোর্সে যা শিখানো হবে👇🏼

✅ আরবি হরফের মাখরজ-সিফাতসহ সঠিক উচ্চারণ।
✅ বিশুদ্ধ ও নির্ভুলভাবে তিলাওয়াতের প্রয়োজনীয় সকল নিয়মকানুন।
✅সম্পূর্ণ আল-কায়দাতুন নুরানিয়্যাহ।
✅ ৩০তম পারার শেষ ১০টি সূরা মাশকের মাধ্যমে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত প্রশিক্ষণ।

📌 শিক্ষার্থীকে অবশ্যই ⁠নির্ধারিত শিডিউল অনুযায়ী নিয়মিত ক্লাস করতে হবে।

📲 কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে মেসেজ বাটনে ক্লিক করুন এবং কোর্সে নিবন্ধন করতে নিচের লিংকে ক্লিক করুন 👇

🔗 মহিলা ৬ষ্ঠ ব্যাচ ( সকাল) : https://annour.education/course/basic-tajweed-amp-qayedah-nuraniah-female-06/

🌸 শুদ্ধ তিলাওয়াতের পথে সুরভিত এক সূচনা হোক এ যাত্রার মাধ্যমে।

📞 যোগাযোগ : আন-নূর ইনস্টিটিউট পেইজ/হোয়াটসঅ্যাপ

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Dhaka

Opening Hours

Monday 06:00 - 22:00
Tuesday 06:00 - 22:00
Wednesday 06:00 - 22:00
Thursday 06:00 - 22:00
Saturday 06:00 - 22:00
Sunday 06:00 - 22:00